| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ,বুঝ হওয়ার পর থেকেই।আনুমানিক ১০ বৎসর। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
মাঝে মাঝে ফজর কাযা হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ,তেমন কোন রোগ নেই।তবে চশমা ব্যবহার করি।এক চোখে (-১০০) পাওয়ার,অন্য চোখে,(-১২৫) পাওয়ার।।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
এটা একটি কবর,তবে জিয়ারত করা যায়।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
নবীয়ে রহমত, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো,বেলা ফুরাবার আগে
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা আবুল হাসান আলী নদভী(রহ.), মাওলানা তারিক জামিল, ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি পজিটিভ মাইন্ডের মানুষ,পজিটিভ মানুষদেরকে ভালো লাগে। সময় পেলে ঘুরতে ভালো লাগে বই পড়তে অনেক ভালো লাগে। প্রকৃতি,ফুল-ফল বাগান করা পছন্দ করি।কবুতর পালনে অনেক আগ্রহী। উপকার করতে ভালো লাগে,কারো কষ্ট সহ্য করতে পারি না। হিংসা,বিদ্বেষ,অহংকার একদমই পছন্দ করি না। পরিবার আত্মীয়-স্বজনদের সাথে আন্তরিক সম্পর্ক নিয়ে চলতে ভালো লাগে। আমি যথেষ্ট নরম মনের মানুষ,সব সময় ঠকে আসি জিতে আসতে পারি না,চক্ষু লজ্জার কারণে। চিন্তাভাবনা করে,পরামর্শ করে,যে কোন কাজ করতে পছন্দ করি। অন্যজনের মতামত/পরামর্শ কে গুরুত্ব দিয়ে থাকি যদি ভালো পরামর্শ হয়ে থাকে। আমি পরিশ্রমী,চিন্তাশীল,ভাবুক টাইপ ছেলে ব্যক্তিত্বশীলদেরকে পছন্দ করি তাদেরকে গুরুত্ব দিয়ে থাকি। ধনীদের চাইতে গরিবদের সাথে মিশতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি,তবে সবার সাথেই মানিয়ে নিতে পারি। আমি ধারণা করি যাদের ব্যক্তিত্ব নেই তাদের কোন কিছুই নেই। ওলামায়ে কেরাম এবং যাদের দ্বারা দ্বীনের সামান্যতম ফায়দা হচ্ছে বলে মনে হয়,তাদেরকে অনেক ভালো লাগে। আমলওয়ালা,উত্তম-আখলাকওয়ালা মানুষদের সাথে মিশতে চেষ্টা করি। ছোটদের স্নেহ বড়দের সম্মান সব সময় করে থাকি। সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করার একান্ত ইচ্ছা। এমন একটি সুন্দর,গোছানো,পরিপাটি পরিবার গঠন করতে চাই যেন মনে হয় দুনিয়ার জান্নাতে বসবাস করতেছি আর ইনশাআল্লাহ উত্তম জীবনসঙ্গী পেলে এটা অনেক সহজ হয়ে যাবে। আমি সবসময়ই বাবা-মায়ের সন্তান হিসেবে নেক সন্তান,ভাই-বোনদের বড় ভাই হিসেবে দায়িত্ববান ভাই এবং ভবিষ্যতে কারো স্বামী হিসেবে নিজেকে আদর্শ রুপে তৈরী করতে চেষ্টা করি। সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করতেছি,বাকিটা আল্লাহর সাহায্যের প্রত্যাশী। (আমার লেখা পড়া নিয়ে কিছু কথা না বললেই নয়,আমি স্বাভাবিক বয়সেই স্কুলে ভর্তি হই,৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করার পরে ফ্যামিলি থেকে মাদ্রাসায় ভর্তি করানো হয়,সেখান থেকে যথাক্রমে লেখাপড়া করে হিফজ্ শেষ করি,এর পরে মাদ্রাসায় আবার ৫ম শ্রেনীতে ভর্তি হয়ে অনার্স চলমান।PSC,JSC পরীক্ষা বাধ্যতামুলক থাকায় উপরের ক্লাসে ভর্তি হতে পারিনি।সেইজন্য বয়সের সাথে লেখাপড়াটা অ্যাডজাষ্টমেন্ট নেই।)
|