Profile

বায়োডাটা নং : 1359

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: হালিশহর এ ব্লক, ১নং রোড, চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রঙ্গিপাড়া কন্ট্রোল মোড়, চট্টগ্রাম।
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সেলস ম্যানেজার ছিলেন মালয়েশিয়াতে।বর্তমানে দেশে আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আলহামদুলিল্লাহ মামা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মামার একটি নিজ মুদি দোকান আছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষের একটি বাড়ি ছিল। তবে আমার দাদা সেটি বিক্রি করে দেন। পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। বর্তমানে আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই; আমরা ভাড়া বাসায় বসবাস করছি। আব্বুর ইচ্ছা আছে, আল্লাহ তাআলা তাওফিক দিলে ভবিষ্যতে একটি জায়গা কিনবেন, ইনশাআল্লাহ। তবে দুনিয়ার বাড়ি-ঘর, সম্পদ বা বাহ্যিক বিষয় নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই। আমরা সবাই এই দুনিয়ার ক্ষণিকের মুসাফির; আমাদের প্রকৃত ও চিরস্থায়ী ঠিকানা আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমানে যেখানে থাকার তাওফিক দিয়েছেন, সেটিই আমার বর্তমান ঠিকানা। তাই কেউ যদি বাড়ি-গাড়ি বা দুনিয়াবি অবস্থানকে প্রাধান্য দিয়ে যোগাযোগ করতে চান, তাহলে বিনীত অনুরোধ—দয়া করে যোগাযোগ করবেন না।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে ইসলামের মৌলিক জ্ঞান ও দ্বীনের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে। তবে পাঁচ ওয়াক্ত সালাতসহ অন্যান্য আমলে এখনও সবাই নিয়মিত নন। আব্বু নিয়মিত হওয়ার চেষ্টা করছেন, আব্বু মাশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন।আম্মু চেষ্টায় আছেন দ্বীনের প্রতি মনোযোগী হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে তাঁর দ্বীন মেনে চলার তাওফীক দান করেন—এটাই সর্বদা দোয়া করি। পারিবারিক কিছু কারণে আমার আব্বু-আম্মু আলাদা থাকেন। বর্তমানে তাঁদের উভয়েরই পৃথক পরিবার রয়েছে এবং আমার ছোট ভাই-বোন আছে। আমি আমার আম্মুর সঙ্গে থাকি।আগে আব্বু বিদেশে ছিলেন বর্তমানে আব্বু এখন দেশে আছেন। আমি আব্বু-আম্মুর একমাত্র মেয়ে। আলহামদুলিল্লাহ, আমার সকল আর্থিক দায়িত্ব আব্বু বহন করেন এবং একজন দায়িত্বশীল পিতার মতো সবসময় আমার পাশে আছেন। তাঁর স্নেহ, ভালোবাসা ও দায়িত্ব পালনে কোনো কমতি নেই। পার্থক্য শুধু এটুকুই যে, আমার আব্বু-আম্মু একসঙ্গে বসবাস করেন না। নিজের সম্পর্কে আলহামদুলিল্লাহ, মা-বাবা দুনিয়াবী অভিভাবক হলেও আমার প্রকৃত ও সর্বোত্তম অভিভাবক একমাত্র মহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যা ফয়সালা করেন আমি তারই মুখাপেক্ষী। তাই জীবনের প্রতিটি বিষয়ে তাঁর ফয়সালার প্রতিই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমি তাওয়াক্কুল করি, আল্লাহ যা ফয়সালা করেন, তাতেই কল্যাণ নিহিত। জীবনে নানা পরীক্ষা ও প্রতিকূলতা এসেছে, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, তিনি সর্বদা সহজ-সরল ও হকের পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলার বিধিবিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করি। এক কথায়, নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় আছি। আমার জীবনের একমাত্র লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসাফিরের মতো তাঁর দ্বীনের পথে নিজেকে সংশোধন, আমল বৃদ্ধি এবং দাওয়াহ ও দ্বীনের খেদমতে সামর্থ্য অনুযায়ী মেহনত করে যেতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে, আমার পরিবারকে এবং আমাদের সবাইকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমীন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ২০১৮ সাল থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হঠাৎ এক ওয়াক্ত (ফজর)।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আলহামদুলিল্লাহ, কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে আকীদা ও আমল অনুসরণের চেষ্টা করি। মাজারকেন্দ্রিক বিশ্বাস ও চর্চায় বিশ্বাসী নই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন নবীয়ে রহমত,আল্লাহ মোহাব্বত,নফসের বিরুদ্ধে লড়াই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর , আবু ত্বহা মুহাম্মদ আদনান হুজুর,শায়খ জামশেদ মজুমদার হুজুর, আব্দুর রাজ্জাক হুজুর।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, অবসর সময়ে কুরআন তেলাওয়াত করা, ইসলামী বই পড়া ও সংগ্রহ করা, ইসলামিক ব্যক্তিত্ব ও আলেমদের আলোচনা শোনা, ক্বারীদের সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনা প্রচুর ভালো লাগে এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে ভালো লাগে। রান্না শেখারও আগ্রহ রয়েছে শিখছি। ছোট শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে এবং তাদের আরবি শিক্ষা দিতে আনন্দ পাই। জীবনের লক্ষ্য ও স্বপ্ন: আমার জীবনের একমাত্র লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দ্বীনের ওপর অবিচল থেকে তাঁর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে চাই। একটি তাকওয়াভিত্তিক, দ্বীনদার পরিবার গঠন করা আমার অন্যতম স্বপ্ন। আর আল্লাহ তাআলা যদি তাওফীক দান করেন, তবে আমার জীবনসঙ্গীকে নিয়ে ওমরাহ পালন করারও আন্তরিক ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা যেন আমার নেক স্বপ্নগুলো তাঁর ইচ্ছা অনুযায়ী কবুল করেন। আমীন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ, পর্দা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। বাইরে বের হলে কালো বোরকা, নিকাব, হাত-মোজা ও পা-মোজা পরিধান করি। আলহামদুলিল্লাহ, আমার পর্দা এমনভাবে বজায় রাখার চেষ্টা করি যাতে চোখও দৃশ্যমান না থাকে।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৭ বছর।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ।এ বিষয়ে আমি অনেক কঠোর।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ নেই
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, বর্তমানে একটি মাদ্রাসার নাযেরা বিভাগে শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি শিশুদের এবং বড় ছোট আপুদের আরবি টিউশনি করিয়ে থাকি। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম শিক্ষা ও তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করি।
মাসিক আয় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যতটুকু রিযিক দিচ্ছেন তাতেই আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত এবং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি ঈমানের পূর্ণতার অন্যতম মাধ্যম, চরিত্রের হেফাজত, দৃষ্টি হেফাজত। আদর্শ পরিবার গঠন এবং দুনিয়ার নানা ফিতনা থেকে আত্মরক্ষার একটি উত্তম উপায়। আমার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন, তাঁর বিধান মেনে চলা, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করা এবং এমন একটি পরিবার গঠন করা, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে একসঙ্গে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে চলা যায়, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৩"–৫'৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা
পেশা এইচএসসি থেকে বেশি হতে হবে ।
জেলা চট্টগ্রাম এর মধ্যে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল উপার্জনে বিশ্বাসী—চাকরিজীবী, দ্বীনি শিক্ষক অথবা হালাল ব্যবসায়ী। হাফেজ বা আলেম হলে আলহামদুলিল্লাহ, তবে সর্বোপরি তাকওয়াবান, উত্তম চরিত্রের ও আমলদার একজন দ্বীনদার মানুষই প্রত্যাশিত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা যেকোন
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি এমন একজন দ্বীনদার জীবনসঙ্গী কামনা করি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করবেন এবং কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবেন এবং যথাসম্ভব জামাআতের সঙ্গে মসজিদে সালাত আদায়ের চেষ্টা করবেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রতি আন্তরিক হবেন, অবশ্যই সুন্নতি দাড়ি রাখবেন এবং ফরজ ও নফল ইবাদতের প্রতি যত্নশীল থাকবেন। নিয়মিত কুরআন তিলাওয়াত করবেন; দিনের শুরু ও শেষ কুরআনের সঙ্গে করার চেষ্টা করবেন। দ্বীনি জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার প্রতি তাঁর আন্তরিক আগ্রহ থাকবে। আমার দ্বীনি জ্ঞান খুবই সীমিত। তাই আমি চাই আমার জীবনসঙ্গী দ্বীন পালনের ক্ষেত্রে আমার সহায়ক হোন, আমাকে দ্বীনের পথে উৎসাহিত করুন এবং তাঁর মাধ্যমে আমি আরও দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ পাই, ইনশাআল্লাহ। আমরা একে অপরের জন্য দুনিয়ার নয়, বরং আখিরাতের সাথী হওয়ার চেষ্টা করব এবং একে অপরকে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে সহযোগিতা করব। তিনি সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর পূর্ণ তাওয়াক্কুল করবেন। জীবনে যত বড় পরীক্ষা বা বিপদই আসুক না কেন, ধৈর্য ধারণ করবেন এবং প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর বিধান ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে প্রাধান্য দেবেন। আমাদের জীবনের প্রতিটি কাজ ও সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি ❝পরিপূর্ণ পর্দার ব্যাপারে অনেক বেশি কঠোর হবেন ❞এবং যত্নশীল হবেন, দ্বীনের প্রতিটি বিষয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আল্লাহর জন্য আমাকে ভালোবাসবেন। আমাদের সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, পারস্পরিক শ্রদ্ধা, দয়া, আন্তরিকতা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসা। পারিবারিক জীবনে তিনি দায়িত্বশীল হবেন। আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসবেন, সম্মান করবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁদের আপন করে নেওয়ার চেষ্টা করবেন। আমার পরিবারের যত সমস্যা বা সীমাবদ্ধতাই থাকুক না কেন, ধৈর্য ও উত্তম চরিত্রের মাধ্যমে তা গ্রহণ করার মানসিকতা রাখবেন। ইনশাআল্লাহ, আমিও তাঁর পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসব, সম্মান করব এবং তাঁদের হক আদায়ের সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার বাবা-মায়ের মতোই তাঁর বাবা-মাকেও যথাযথ সম্মান ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আমি স্বভাবে খুবই মিশুক এবং সবার সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে চলতে ভালোবাসি। তাই আমি চাই আমার জীবনসঙ্গীও নম্র, ভদ্র, হাসিখুশি ও মিশুক স্বভাবের হোন, যেন আমরা পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা ও ইসলামী আদর্শের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ পরিবার গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার একান্ত দোয়া—তিনি যেন আমাকে এমন একজন নেককার, তাকওয়াবান ও উত্তম চরিত্রের জীবনসঙ্গী দান করেন, যিনি আমার দ্বীন ও দুনিয়ার কল্যাণের মাধ্যম হবেন এবং আমরা যেন একসঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের পথে চলতে পারি। আমীন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1532

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4802

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4861

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1414

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাউজান, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1277

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6130

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন