জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. আল্লাহভীরু (তাকওয়াবান) যিনি গোপনে- প্রকাশ্যে আল্লাহকে ভয় করেন।সত্যিকার অর্থে ধার্মিক। যিনি দ্বীন সম্পর্কে জানেন এবং সেই অনুযায়ী আমল করেন।যিনি হবেন চক্ষুশীতলকারী।লেবাসধারী নয় এমন।মহান আল্লাহর কাছে লেবাসধারী থেকে সবসময় পানাহ চাই। নেককার,দ্বীনদার,পরহেজগার হবেন যার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অগ্রাধিকার পায়। ২.নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করেন। কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন, হাদিস,ইসলামি সাহিত্য পড়েন বা পড়ার চেষ্টা করেন। ৩. কুরআন-সুন্নাহ অনুসরণে জীবন পরিচালনা করেন এবং হিকমাহসম্পন্ন ও দ্বীনের জ্ঞান অর্জনে সর্বদা আগ্রহী। অবশ্যই দাওয়াহ কাজে যুক্ত আছেন এমন।আজীবন উম্মাহর ফিকিরে নিয়োজিত থাকার দৃঢ় সংকল্প আছে এবং আমাকেও দ্বীনের খেদমত করতে সাহায্য করবেন এবং সুযোগ করে দিবেন। *অবশ্যই টাখনুর উপর কাপড় পরিধান করেন। দাড়ি রেখেছেন ।ফ্রি মিক্সিং নয়।মেয়ে বান্ধবী নেই।টোটালি কখনো কোনো ধরনের হারাম সম্পর্কে জড়িত ছিলেন না। ৪. অবশ্যই অবশ্যই বিড়ি,সিগারেট, মদ,গাঁজা, জুয়া বা গেইম কোনো ধরনের নেশা বা বাজে স্বভাব নেই। অবশ্যই মোবাইল ফোন, স্যোশাল মিডিয়ায় আসক্ত নন এমন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ৪. উত্তম চরিত্রের অধিকারী—সৎ, সত্যবাদী, আমানতদার ও নম্র স্বভাবের। রাগী বা বদমেজাজি নয়।রাগী মানুষ পছন্দ করি না।শান্ত ও কোমল হৃদয়ের মানুষ হবেন যিনি কাছে থাকলে প্রশান্তি অনুভব হবে।সুস্থ ও সুন্দর মনমানসিকতা, পজিটিভ মাইন্ডের হবেন। ৫. কল্যাণকর জ্ঞানের অধিকারী,সুশিক্ষিত, সর্বদা জ্ঞান অন্বেষণকারী, নিজের বেস্ট ভার্সন হওয়ায় চেষ্টারত, আপডেটেড রাখার চেষ্টা করেন।প্রোডাক্টিভ মানুষ যিনি সময়ের উপযুক্ত ব্যবহার করেন।প্রোডাক্টিভ মানুষের সাথে থাকতে পছন্দ করেন। নিজের চরিত্র এবং নজরের হেফাজতকারী। যার মাধ্যমে সমাজে ফিতনা সৃষ্টি হবে না। ৬. গায়রতবান হবেন।পর্দা ও ইসলামি বিধান সম্পর্কে শ্রদ্ধাশীল এবং তা পালন করতে উৎসাহিত করেন।পর্দানশীন ফ্যামিলি হলে সবচেয়ে ভালো হয়।কারণ আমি মাহরাম,নন-মাহরাম ভালোভাবে মেইনটেইন করতে চাই,ইংশা আল্লাহ। আল্লাহ সহজ করে দিন। ৭. দায়িত্বশীল, সাপোর্টিভ,সহানুভূতিশীল, লাভিং এবং কেয়ারিং হবেন। যিনি আমার বিশ্বস্ত জীবনসঙ্গী ও বন্ধু হবেন। সুখ দুঃখ ভাগ করে নিবেন, সবসময় আগলে রাখবেন।ভালোবেসে যিনি আমাকে রবের সন্তুষ্টির পথে হাঁটতে শেখাবেন।যার সুন্দর ব্যক্তিত্বে সর্বদা আকৃষ্ট হবো। সদাহাস্যজ্বল, শালীন, রুচিশীল ও পরিপাটি থাকতে পছন্দ করেন।শারীরিক ও মানসিকভাবে সুস্থ।ফিট থাকতে নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাটি করেন। বাচাল স্বভাবের নয়। ৮. রিজিকের ব্যাপারে হালাল-হারামের সম্পর্কে সচেতন। ৯. ধৈর্যশীল (সবরকারী) এবং যে কোনো পরিস্থিতিতে সংযমী ও স্থির,আল্লাহর উপর পূর্ণবিশ্বাস রেখে যেকোন পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে জানেন। ভুল করলে কখনো কটু কথা বলবেন না, হিকমার সহিত বুঝিয়ে বলবেন,ভুল সংশোধন করে দিবেন। বিচক্ষণ, দূরদর্শী, সাহসী, পরিশ্রমী হবেন। ১০. অহংকারমুক্ত, বিনয়ী,নম্র-ভদ্র,লজ্জাশীল এবং সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। * স্ত্রীর প্রতি সম্মানজনক আচরণকারী এবং তাকে, তার পরিবারকে মর্যাদা দিতে জানেন।পরিবারের সবার হক্ব আদায়ে যিনি সচেতন। * পরামর্শ গ্রহণে আগ্রহী এবং পারস্পরিক বোঝাপড়ায় বিশ্বাসী।নিজেকে সবজান্তা ভাবেন না এমন। মানুষের কাছ থেকে বিনয়ের সাথে শেখার মানসিকতা রাখেন। * দ্বীনের পথে চলতে স্ত্রীকে সহায়তা করবেন এবং নেক আমলে উৎসাহ প্রদান করবেন।পরিবারকে ভালে কাজে নাসিহা করেন। *আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এবং পরিবারকে গুরুত্ব দেন। * কৃপণ নয় আবার অতি বিলাসীও নয় বরং মধ্যপন্থা অবলম্বন করেন। * সত্য কথা বলার সাহস রাখেন,ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ। * গীবত, মিথ্যা ও হারাম থেকে নিজেকে সংযত রাখেন। * দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতার জন্য সচেষ্ট।দুনিয়া আখিরাতকে হিকমার সাথে ব্যালেন্স করে জীবন পরিচালনা করতে জানেন। * জান্নাতে একত্রে থাকার নিয়তে একটি পবিত্র সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ★আমি মনে করি_দ্বীনদার,তাকওয়াবান ও বিশ্বস্ত জীবনসঙ্গী এবং দ্বীনদার পরিবার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এবং উত্তম রিজিকের অংশ।মহান আল্লাহর কাছে সেই উত্তম রিজিক চাই।আল্লাহ কবুল করুন। আমীন। ★★দয়া করে যারা যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ:(এই শর্তগুলো ভালোভাবে খেয়াল করার অনুরোধ) ১. নিয়মিত নামাজ ও কুরআন তিলাওয়াত করেন না।দ্বীনের জ্ঞান নেই, জানার চেষ্টা নেই। ২.হারাম সম্পর্কে ছিলেন বা আছেন বা ভবিষ্যতে জড়ানোর সম্ভাবনা আছে। ফ্রি মিক্সিং, মেয়ে বান্ধবী ছিলো বা আছে। ৩.হারাম উপার্জন করেন বা খাওয়া।বিড়ি-সিগারেট মদ, গাঁজা, জুয়া বা যেকেনো ধরনের হারামে লিপ্ত।এগুলোর কথা আমি চিন্তাও করতে পারি না। ৪.মোবাইলে,স্যোশাল মিডিয়ায়, গেইমে আসক্ত। ৫.রাগী,বদমেজাজি, ঝগড়াটে,সবসময় অন্যের দোষ খোঁজে বেড়ায়, নেগেটিভ মাইন্ড, অলস,কৃপণ, লোভী,অপরকে সম্মান করতে জানেন না। ৬. নন-মাহরাম মেনে চলেন না বা চেষ্টা করেন না। ★★শেষকথাঃ উপরে বর্ণিত সব কিছুই একেবারে কারো সাথে মিলে যাবে তা আমি বিশ্বাস করি না। তবে ছাড় দেয়া, মেনে নেওয়া ও মানিয়ে নেয়ার মানসিকতা থাকা চাই। সর্বোপরি, আমি তাকদিরের উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর সুধারণা পোষণ করি। তিনি অবশ্যই আমার জন্য উত্তম জীবনসঙ্গী নির্ধারণ করে রেখেছেন। ইংশা-আল্লাহ।।
|