Profile

বায়োডাটা নং : 4830

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: মোহরের পাড়া
বর্তমান ঠিকানা বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: মোহরের পাড়া
কোথায় বড় হয়েছেন? বানিয়াচং
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? নার্সিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরে জানানো হবে ইনশাআল্লাহ
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য একজন এস এস সি পরীক্ষার্থী, অন্যজন অষ্টম শ্রেণিতে পড়ে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচারা প্রবাসী, মামারা ব্যবসা করেন এবং নিজেদের জমিজমা দেখাশুনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। গ্রামে আমাদের ২টা বাড়ি রয়েছে।বাজারে একটি দোকান রয়েছে এবং বেশ কিছু জমিজমা রয়েছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। নামাজ পড়েন, রোজা রাখেন, আম্মু বাহিরে গেলে বোরকা, হিজাব, নিকাব পরেন।ভাইয়েরা নামাজ পড়ে, কোরআন পড়ে তাদের নসিহত করলে ওইভাবে চলার চেষ্টা করে। আম্মু সম্পূর্ণ ননমাহরাম মেইনটেইন না করলেও আমার বাড়িতে ননমাহরাম মেইনটেইন করতে কোনো অসুবিধা হয় না। সম্পূর্ন পর্দার পরিবেশ আছে আলহামদুলিল্লাহ। আগে ননমাহরাম আত্মীয় স্বজনরা আসলে বলতেন সামনে যাওয়ার জন্য এখন অনেকটা বুঝেন আলহামদুলিল্লাহ। পুরোপুরি দ্বীনি পরিবার না কিন্তু সবাই দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল।যতটুকু অপূর্ণতা আছে তার জন্য সবসময় দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ কুবল করবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ।২০২২থেকে পড়ছি, ছোটবেলা থেকেই নামাজ পড়ি তখন অন্তরে বুঝ ছিলো না।কিন্তু এখন খুশুখুজুর সাথে পড়ার চেষ্টা করি যা অন্তরে প্রশান্তি এনে দেয় আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আগে অনেক কাযা হয়ে যেত আল্লাহুম্মাগফিরলি। এখন আলহামদুলিল্লাহ কাযা হয় না। আল্লাহ যেন আমায় কবুল করে নেন। সারা মাসে খুব জরুরত বশত ১/২ ওয়াক্ত হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? কিছুটা কমতি আছে আলহামদুলিল্লাহ শিখছি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জির সমস্যা আছে কিছুটা,মাথা ব্যথার জন্য চশমা দিয়েছে ডাক্তার।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মুহস্বানাত, জীবন যদি হতো নারী সাহাবীর মতো, আল্লাহর খুশিতেই নাজাত মিলবে,তাসাওউফ ও আত্মশুদ্ধি, তিনি ছিলেন এধরায় তাওহীদের সাক্ষী
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমদুল্লাহ, আবু ত্বোহা আদনান, ডা.জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সবচেয়ে কঠিন একটা কাজ হলো নিজের সম্পর্কে কিছু বলা। এখন বুঝার সুবিধার্তে যতটুকু না বললেই নয়। আর ১০টা সাধারণ মুসলিম পরিবারের মতোই অতি সাধারণ একটি পরিবারে জন্ম। পুরোপুরি দ্বীনের বুঝ না থাকলেও দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল সবাই। ছোট থেকেই নামাজ, কুরআনের সাথে পরিচয়। নামাজের গুরুত্ব তো তখন বুঝতাম না। পড়তাম ছাড়তাম এভাবে চলতো। প্রাইমারি শেষ করার মধ্যেই কুরআন খতম করার সুযোগ হয়েছিল কিন্তু সম্পূর্ণ সহী ছিল না। পর্দার বুঝ ছিলো না কিন্তু শালীনতার সাথে চলার অভ্যস ছিলো ছোট থেকে। মাহরাম ননমাহরাম এর জ্ঞান ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝ দিয়েছেন। হেদায়েতের নূরে অন্তরকে আলোকিত করেছেন। নিজেকে পরিবর্তন এর যুদ্ধে নেমেছি রব যেন সহজ করে দেন। ছোট বেলা থেকে শান্ত স্বভাবের।বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করি। কম কথা বলতে পছন্দ করি। কিন্তু আমার পছন্দের কোনো মানুষ হলে আলাদা বিষয়। অতিরিক্ত রাগারাগি করা পছন্দ করি না। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিয়েছেন রাগ হলেও সব জায়গায় দেখাই না। রাগী, বদমেজাজি, জগরাটে মানুষ এড়িয়ে চলতে পছন্দ করি। অযথা তর্কে জড়াতে পছন্দ করি না। সব সময় সব কথার জবাব দিতে হবে বলে মনে করি না মাঝে মাঝে আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় বলে মনে করি। অপচয় পছন্দ করি না। অতিরিক্ত ব্যয়ও পছন্দ করি না। কিপ্টামিও পছন্দ করি না। সামাজিক যতটুকু দরকার করা লাগবে। মিথ্যা বলা পছন্দ করি না।অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসি।হাদিয়া দিতে এবং হাদিয়া পেতে খুব ভালোবাসি।ইসলামিক বই পড়তে ভালো লাগে। আমানতের খিয়ানত করতে পছন্দ করি না। কেউ বিশ্বাস করে কিছু বললে তা আমানত হিসেবে রাখতেই পছন্দ করি। সব সময় নিজের কথা চিন্তা করতে পছন্দ করি না মাঝে মাঝে অন্যের বিপদে কিছুটা ছাড় দিয়ে হলেও সাহায্য করতে ভালো লাগে। সুখে দুঃখে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে ভালোবাসি। লজ্জাশীলতা পছন্দ করি। পার্সোনালিটি পছন্দ করি। আমি খুব অভিমানী। কাছের মানুষগুলোর কাছ থেকে সামান্য কষ্ট পেলে খুব অভিমান হয়। রান্না করা, বাগার করা শখের মধ্যে পরে। আর স্বপ্ন হলো উম্মাহর ফিকিরে কিছু করা, হিজরতরত অবস্থায় মদিনায় কিংবা আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় শাহাদাতে হাকিকি লাভ করা।বার বার বায়তুল্লাহ তাওয়াফ করা।মাসের পর মাস মদিনায় কাটানো।ধ্যান, জ্ঞানে উম্মাহর ফিকিরে লেগে থাকতে চাই আর ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কিছু স্বপ্ন আছে যা এখানে বলতে চাইছি না শুধু এতটুকু বলি সন্তানদের দুনিয়াতে সদকায়ে জারিয়া হিসেবে রেখে যাওয়াই ইচ্ছে মুজাহিদদের মা হিসেবে যেন আল্লাহ কবুল করেন। অন্তরে পাহাড় সমান স্বপ্ন যা এখানে বলতে চাইছি না একান্ত উনাকেই বলবো।থাকনা কিছু কথা একান্ত নিজেদের।শুধু চাইবো উনি যেন তার আহলিয়ার হালাল চাওয়া গুলোকে সম্মান করবেন এবং পাশে থাকবেন। আলিশান বাড়ি, দামি গাড়ি কিংবা অনেক টাকা পয়সার স্বপ্ন নেই মনে আছে অমূল্য জান্নাত পাওয়ার স্বপ্ন। কোনোদিন সাধ্যের বাইরে কোনো আবদার থাকবে না ইনশাআল্লাহ। যিনি আমার প্রশান্তির কারণ হবেন তাকে চিন্তামুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব, হাত পা মোজা সহ
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? বোরকা পরার শুরু থেকেই নিকাব পরি কিন্তু পরিপূর্ণ দ্বীনের বুঝ থেকে হাত পা মোজা সহ পরা হয়। ২০২২ সালের শেষের দিকে হাত পা মোজা সহ পর্দা করা হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি। বাড়িতে পর্দার পরিবেশ আছে আলহামদুলিল্লাহ। কোনো আত্মীয়ের বাসায় গেলে সবসময় মানা যায় না। তাই সব জায়গায় যাই না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীনের স্বার্থে, বিয়ে একটি ইবাদত তাই বাকি অর্ধেক দ্বীন পূরন করতে, ফিতনার এই জামানায় ফিতনা থেকে বাঁচতে, এছাড়া আমার আব্বু আম্মুর ও ইচ্ছা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-35
উচ্চতা মানানসই ৫'৩" এর উপরে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স সমমান বা এর উপরে এবং সাথে দ্বীনি জ্ঞান / মাদ্রাসা ব্যগ্রাউন্ড(দুনিয়াবি পড়াশোনায় ছাড় দেওয়া যাবে ইন শা আল্লাহ কিন্তু দ্বীনি জ্ঞান চাই)
জেলা সিলেট বিভাগের মধ্যে হলে ভালো হয়।ঢাকায় অবস্থানরত হলেও বিবেচনা করা হবে।এখন আল্লাহ যেমনটা চাইবেন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যেকোনো হালাল সরকারি বা বেসরকারি চাকরি, সম্মানিত কোনো ব্যবসা, ইন্জিনিয়ার(পুলিশ, ব্যাংকার,উকিল ছাড়া)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন জীবনসঙ্গী চাই যাকে নিয়ামত স্বরূপ আল্লাহ আমার জীবনে দিবেন। একজন শান্ত স্বভাবের মানুষ। বদরাগী মানুষ পছন্দ করি না। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন।অনলাইন অফলাইনে মাহরাম ননমাহরাম মেনে চলার চেষ্টা করেন। যার স্বভাব হবে খুব নরম, কেয়ারিং, ধৈর্য্যশীল,লজ্জাশীল,দানশীল এবং বিনয়ী একজন মানুষ। যাকে দেখলেই নবীর সুন্নাহ চোখের সামনে ভেসে ওঠবে এমন কেউ। তিনি তার আহলিয়ার প্রতি হবেন দায়িত্বশীল এবং যত্নশীল।তার আহলিয়ার পর্দার বিষয়ে সবসময় সাহায্য করার মনমানসিকতা আছে যার। পুরুষের সামনে যেতে বাধ্য করবেন না বেপর্দা অবস্থায় বিশেষ করে দেবর, ভাসুর। সম্পর্কের মধ্যে থাকবে সম্মান এবং শ্রদ্ধা। কখনো কারও সামনে বা একান্তে তার আহলিয়াকে ছোট করার মনমানসিকতা থাকবে না যার। যদি তার আহলিয়ার কোনো বিষয় তার পছন্দ না হয় লোকের কাছে না বলে তাকে বুঝিয়ে বলবেন। নিজেদের মধ্যে যাই হোক না কেন তা নিজেরাই সমাধান করার চেষ্টা করা কারো সাথে শেয়ার না করা সে যতই আপনজন হোক না কেন।এককথায় পার্সোনালিটি বজায় রাখা।আল্লাহ নিজেই বলে দিয়েছেন স্বামী স্ত্রীর গোপনীয়তা কারো কাছে প্রকাশ না করার কথা। কোনো বদঅভ্যেস নেই যেমন ধূমপান, হারাম গান, নাটক, সিনেমা এবং খেলা দেখা।পশ্চিমাদের ফলো করেন না যিনি।যার কাছে সবার আগে তার রবের সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য যে তার আহলিয়াকে ভালোবাসবে।কোনো বিপদ বা দুঃখ আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন।নিজের পরিবার এবং বাবা মাকে যেমনি সম্মান এবং শ্রদ্ধা করেন তা আহলিয়ার পরিবারের প্রতি রাখার মনমানসিকতা আছে যার। আশা করবো আমার বাবা একজন ছেলে এবং ভাইরা বড়ো একজন ভাই পাবে।যিনি ফরজ ইবাদত পালনের পাশাপাশি নফল ইবাদত পালনেও যত্নশীল হবেন এবং তার আহলিয়াকে নসিহত করবেন। যে হবে দ্বীনি শিক্ষায় আমার থেকে এগিয়ে। জ্ঞানী এবং বিচক্ষণ একজন মানুষ। আরেকটা কথা না বললেই নয় শত ফিতনার মাঝেও যেকোনো হারাম সম্পর্কে জড়ায় নি কোনো মেয়ে বন্ধু নেই এমন কেউ। যার স্বপ্ন থাকবে দুনিয়ায় একসাথে থাকা এবং জান্নাতেও একসাথে থাকার।যিনি শুধুমাত্র নিজেকে এবং পরিবার নিয়েই ভাববেন না যার চিন্তায় থাকবে উম্মাহর ফিকির।ইসলামের প্রচার প্রসারে দাওয়াতি কাজেই আত্মার প্রশান্তি খুঁজে পাবেন।কখনো জিহাদের ডাক আসলে আল্লাহর রাস্তায় প্রাণ দিতেও পিছপা হবেন না।হিজরতের সুযোগ হলে দুনিয়াবি সমস্ত কিছুর মায়া ত্যাগ করে ফারেগ হয়ে আহলিয়াকে নিয়ে হিজরতে বেরিয়ে পড়বেন।যদিও একজন মানুষের মাঝে এতো কিছু একসাথে নাও থাকতে পারে কিন্তু চাইবো উনার মাঝে দাঈীয় গুণাবলি থাকুক। ★এমন একজন মানুষ যে বিয়ের দিন থেকে পর্দার ব্যাপারে তার আহলিয়াকে সাহায্য করবেন। মসজিদে সুন্নতীভাবে বিয়ে করে তার ঘরে নিয়ে যাবেন। আমাদের পরিবারে জামাইকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় তাই চাইবো উনি যেন বলে দেন যে বিয়ের দিনও যেন তার আহলিয়াকে কোনো ননমাহরাম না দেখেন। ইনশাআল্লাহ তবে গুরুত্বের সাথে মানা হবে।এক কথায় একজন তাক্বওয়াবান এবং গায়রত সম্পন্ন একজন মানুষ হবেন।ঝিনুকের ভেতর মুক্তা যেমন লুকানো থাকে তেমনি তিনি লুকিয়ে রাখবেন ননমাহরাম থেকে। ★আমার আব্বু সবসময় চাইতেন আমি যেন পড়াশোনা শেষ করে চাকরি করি তাই নার্সিং এ যাওয়া তখন দ্বীনের বুঝ ছিল না।অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে নার্সিং কমপ্লিট করেছি।আল্লাহ সবসময় সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ।আব্বুর ইচ্ছে আমি চাকরি করি কিন্তু যেখানে সম্পূর্ণ ননমাহরাম মেইনটেইন এবং ১০০% পর্দা করে চাকরি করা সম্ভব না এমন পরিবেশে আমি চাকরি করতে ইচ্ছুক নই।হয়তো এতে বাবা কষ্ট পাবেন কিন্তু প্রকৃত কষ্ট তো তখন পাবেন যদি দাইয়ুস হয়ে কবরে যাওয়া লাগে। আমি কখনো চাইবো না আমার প্রিয় মানুষগুলো দাইয়ুস হন।পর্দার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড়ও যেন আমার দেওয়া না লাগে।একজন সহযোগী চাই রবের দরবারে। ★দয়া করে ছবি বা ভিডিও কলে কথা বলতে চাইবেন না।হাজারো ফিতনার জামানায় পর্দার বিষয়ে আমি কোন রিক্স নিতে ইচ্ছুক নই। তাই এটা আমার চুড়ান্ত সিদ্ধান্ত। ★বায়োডাটা পছন্দ হলে ইস্তেহারা করে আগাবেন ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বানিয়াচং এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1672

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4570

বয়স
22 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2329

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7608

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7491

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11185

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
হবিগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন