Profile

বায়োডাটা নং : 1247

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চান্দগাঁও
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চান্দগাঁও
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ দীর্ঘসময় প্রবাস জীবন কাটিয়েছেন।বর্তমানে ক্রোকারিজ এর ব্যবসা করছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন:ডাক্তার,এফসিপিএস ট্রেইনি(সিএমসি)। বিবাহিত। হাসব্যান্ড:সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেঝো বোন:আইবিএ,এমবিএ। বিবাহিত। হাসব্যান্ড:রিপোর্টার। ছোট বোন:ষষ্ঠ শ্রেণি।অবিবাহিত
চাচা মামাদের পেশা ব্যবসা ও চাকরিতে যুক্ত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক নিজস্ব বিল্ডিং এর নিচ তলায় নিজেরা থাকি এবং উপরতলা ভাড়া দেওয়া হয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের সদস্যরা প্র্যাক্টিসিং। বাবা-মা এর পর্দা পালনে শিথিলতা আছে তবে বোনেরা মাহরাম,নন-মাহরাম সহকারে পর্দা মেইন্টেইন করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ।(২০১৮/২০১৯)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ,সাধারণত কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্রোডাক্টিভ মুসলিম,অনেক আধার পেরিয়ে,সানজাক ই উসমান,ফেরা,কিয়ামুল লাইল।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খো.আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি),উস্তাদ হাবিবুর রহমান (হাফি),শায়েখ হারুন ইজহার (হাফি)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অশেষ রহমতে টিনএইজে দ্বীনি বুঝ এলেও,উপযুক্ত পরিবেশ ও সাপোর্ট এর অভাবে দ্বীনের মৌলিক বিধানগুলো পূর্ণাঙ্গভাবে পালন করা আমার জন্য সময়সাপেক্ষ ও বেশ কঠিন ছিল।বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে পর্দা বজায় রাখতে গিয়ে নানাবিধ প্রতিকূলতা ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়েছি।তবে আলহামদুলিল্লাহ,বর্তমানে আমি পর্দার অনুকূল পরিবেশ ও পূর্ণ সাপোর্ট পাচ্ছি। পর্দার ক্ষেত্রে কোনরূপ ছাড় বা শিথিলতা পছন্দ করি না।তাই এই বিষয়ে জীবনসঙ্গী ও তাঁর পরিবার যেন সর্বোচ্চ সচেতন,আপসহীন এবং সহযোগিতামূলক মনোভাব পোষণ করেন সেই প্রত্যাশা থাকবে।বিশেষ করে পারিবারিক ও সামাজিক জীবনে দ্বীনি পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দৃঢ়তা কামনা করছি। স্বভাবগতভাবে কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ।সৌজন্যতামূলক সবার সাথে মিশতে পারলেও সহজে কাউকে আপন করে নেওয়া বা ঘনিষ্ঠ হওয়া আমার জন্য কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার।তাই এই জড়তা কাটিয়ে উঠতে জীবনসঙ্গীর সহযোগিতা আশা করব। এছাড়া প্রকৃতিপ্রেমী,শান্ত ও গোছালো স্বভাবের একজন মানুষ;যে সাধারণ জীবনযাপন ও অল্পে তুষ্ট থাকায় বিশ্বাসী।ফ্রি-মিক্সিং পরিবেশ ও গায়রে মাহরামের সামনে উপস্থিত(পর্দা অবস্থায়)হওয়া অতীব অপছন্দনীয় বিষয়। মিথ্যা,গীবত,অহংকার,লৌকিকতা,অচপয় এবং অন্যকে কটাক্ষ করে কথা বলা খুব অপছন্দ করি। রান্না ও ঘর গুছানো,বেকিং সহ বিভিন্ন রেসিপি শিখতে পছন্দ করি।পাশাপাশি বিভিন্ন ক্রিয়েটিভ ও হার্ড স্কিল(সেলাই,কুশিকাটা)শেখার শখ আছে। একজন বই পড়ুয়া হিসেবে কুরআন,হাদিস,আরবি ভাষা, ইতিহাস ও সমসাময়িক বই নিয়ে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ার স্বপ্ন দেখি। আল্লাহর দ্বীন সম্পর্কে আমার জানার পরিধি অনেক সীমিত,তাই এই ঘাটতি পূরণে ইলম অর্জনের পথে একাডেমিকভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে।এছাড়া অল্পবিস্তর হিফজ করার চেষ্টা চলমান এবং নিজেকে একজন হাফেজা হিসেবে দেখার স্বপ্ন দেখি। তাই পরিবারের যাবতীয় হক আদায়ের পর বাকি সময়টুকু যেন ইলম অর্জন ও কুরআনের সাথে কাটাতে পারি,সে লক্ষ্যে জীবনসঙ্গী ও তাঁর পরিবারের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। ঈমান,আমল রক্ষার্থে নিরাপদ শহরে হিজরতের স্বপ্ন দেখি। বর্তমান মুসলিম উম্মাহ সংখ্যায় হাদিসে বর্ণিত সেই 'সমুদ্রের ফেনার' মতো হলেও,দুনিয়ার মোহ ও মৃত্যুভীতির কারণে বিজাতীয়রা আজ আমাদের ওপর সেভাবেই ঝাঁপিয়ে পড়ছে,যেভাবে মানুষ দস্তরখানের চারদিকে একে অপরকে ডাকে।-(সুনানে আবু দাউদ: ৪২৯৭) উম্মাহের এই দুর্দিন ও স্থবিরতা কাটিয়ে উঠতে আশা রাখি সেই সুযোগ্য উত্তরসূরীদের আগমনের;যাদের হাত ধরে দ্বীনের হারানো বিজয় ফিরে আসবে ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ সাল থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ত্বলিবে ইলম।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি জান্নাতি পবিত্র বন্ধন,যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ এবং দ্বীনের পূর্ণতা অর্জনের অন্যতম মাধ্যম।এই বন্ধনের মূল ভিত্তি হলো পারস্পরিক ভালোবাসা,দয়া এবং আল্লাহর প্রতি দায়বদ্ধতা;যা 'মিছাকুন গালিজ' তথা একটি সুদৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। (সূরা আন-নিসা;২১) অনাড়ম্বর ও অপচয়হীনভাবে সুন্নাহর পূর্ণ অনুসরণে বিয়ের সহজতা নিশ্চিত করা প্রয়োজন,যা প্রচলিত সমাজ-রীতিনীতির নানাবিধ 'ট্যাবু' ভাঙতে সক্ষম। চাকচিক্য ও ফিতনার এই প্রতিকূল সময়ে চরিত্রের হিফাজত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিয়ে গুরুত্বপূর্ণ মনে করছি। এছাড়া বিয়ে অর্ধেক দ্বীন পূরণ,কুররাতু আইয়ুন,দ্বীনি ইলম অর্জনে সহায়তা এবং উত্তম অভিভাবকত্ব ও নিরাপত্তার মাধ্যম তৈরি করবে ইনশাআল্লাহ।সর্বোপরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহর অনুসরণ এবং সাদকায়ে জারিয়া হিসেবে একটি নেককার পরবর্তী প্রজন্ম রেখে যাওয়াই এই পবিত্র বন্ধনের সার্থকতা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-28
উচ্চতা ৫'৪''-৫'৮"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা স্নাতক-স্নাতকোত্তর
জেলা চট্টগ্রাম
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা শিক্ষক।
অর্থনৈতিক অবস্থা উচ্চ-মধ্যবিত্ত/উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী একজন তাক্বওয়াবান মানুষ এবং আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর পূর্ণ অনুসারী হবেন। তিনি নিয়মিত জামাতের সাথে নামাজ আদায়কারী,সুন্নতি দাড়ি ও টাখনুর উপর পোশাক পরিধানের ব্যাপারে যত্নবান হবেন।চারিত্রিক পবিত্রতা ও দৃষ্টি হিফাযতের(অনলাইন ও অফলাইন)ব্যাপারে সতর্ক থাকবেন। আশা রাখি একজন গায়রতবান মানুষ হিসেবে তিনি নিজে যেমন মাহরাম-নন মাহরামের বিধান মেনে চলবেন,তেমনি অর্ধাঙ্গিনীকেও পর্দা ও দ্বীন পালনে পূর্ণ সহযোগিতা করবেন এবং তাকে কুরআনে বর্ণিত সেই পোশাকরুপে তাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। পরিবারের প্রধান অভিভাবক হিসেবে তিনি হবেন দায়িত্ববান,পরিশ্রমী ও ধৈর্যশীল।হালাল উপার্জনের বিষয়ে তিনি সচেতন ও যাবতীয় হারাম ও অতীত সম্পর্ক থেকে মুক্ত থাকবেন এবং সামাজিক প্রথা বা কনেপক্ষের নিকট কোনো পার্থিব প্রত্যাশা রাখার মানসিকতা থেকে তিনি ও তাঁর পরিবার বিরত থাকবেন।তিনি একইসাথে সম্পর্কের হক ও ওয়াদা রক্ষায় সচেষ্ট হবেন এবং নারীজাতির প্রতি হবেন শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল। ব্যক্তিগত স্বভাবে নম্র,প্রজ্ঞাবান এবং শান্ত মেজাজের হবেন বলে আশা রাখি।তাঁর মাঝে অহংকার বা একগুয়েমি আচরণের পরিবর্তে থাকবে সাহসিকতা ও উম্মাহর প্রতি দরদ ও ফিকির। সর্বোপরি এমন একজন নেক বান্দাকে জীবনসঙ্গী হিসেবে কামনা করি,যিনি দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে আমার চিরস্থায়ী সঙ্গী হবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন আদর্শ পিতা হিসেবে নিজেকে গড়ে তুলবেন। (সিভি পছন্দ হলে ইস্তিখারা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল।)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1532

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4802

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4861

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1414

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাউজান, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1277

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6130

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চন্দনাইশ, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন