Profile

বায়োডাটা নং : 12152

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: করগাঁও ইউনিয়ন গ্রাম লাহুন্দ
বর্তমান ঠিকানা কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: করগাঁও ইউনিয়ন গ্রাম লাহুন্দ
কোথায় বড় হয়েছেন? ছোটবেলা থেকেই আবাসিক প্রতিষ্ঠানে পড়াশোনা করার কারণে জীবনের অধিকাংশ সময় শহরে কেটেছে। মাদ্রাসার সুন্দর পরিবেশে বেড়ে ওঠার ফলে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দ্বীনের প্রতি ভালোবাসা গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সানাবিয়াহ উলিয়া
সানাবিয়াহ উলিয়া কোন মাদ্রাসা থেকে পড়েছেন? অষ্টগ্রাম সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আমার বাবা জীবনের এক পর্যায়ে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে নিয়মিত কোনো পেশায় সক্রিয় না থাকলেও আমাদের নিজস্ব জমি-জমা রয়েছে, যেখানে কৃষকের মাধ্যমে চাষাবাদ করা হতো। আলহামদুলিল্লাহ, পারিবারিকভাবে আমাদের জমি-জমার একটি সুন্দর ভিত্তি রয়েছে, যা আমাদের পরিবারের অন্যতম সম্পদ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার ছোট ভাই বর্তমানে একটি কওমি মাদ্রাসায় অধ্যয়নরত। আলহামদুলিল্লাহ, সেখানে সে কুরআন ও হাদিসের ইলম অর্জনের পাশাপাশি দ্বীনি শিক্ষায় নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য আমার বড় আপু বিবাহিত। মেজো বোন আলহামদুলিল্লাহ, একটি কওমি মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় অধ্যয়নরত আছে। আর ছোট বোন নবম শ্রেণিতে সাধারণ শিক্ষার পাশাপাশি মহিলা মাদ্রাসায় কুরআন ও হাদিসের ইলম অর্জন করছে। আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা আমার একজন চাচা ছিলেন, যিনি ২০১৯ সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেছেন। আমার তিনজন মামা আছেন একজন বিদেশে অবস্থান করতেন, আর বাকি দুইজন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। বর্তমান তাঁরা তিনজনই নিজ নিজ ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে পারিবারিকভাবে আমাদের প্রায় ২১২ কাঠার মতো নিজস্ব জমি-জমা আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির চারপাশেই পর্দার সুন্দর ব্যবস্থা আছে। আমার আম্মু নিজেও নিয়মিত পর্দা মেনে চলেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ , আলহামদুলিল্লাহ 2025 সাল থেকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পরি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত কোনো সালাত কাযা হয় না। কখনো দীর্ঘ সফর বা অনিবার্য পরিস্থিতিতে ব্যতিক্রম ঘটলেও তা নিয়মিত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার সম্পর্কে আমার বিশ্বাস নেই, বরং আল্লাহর শয়তানের ফন্দি হিসেবে দেখি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন পুরষের গাইরত / নফসের বিরুদ্ধে লড়াই /এনজয় ইউর লাইফ /
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ মুস্তাকুন্নবী / শায়েখ আহমদ উল্লাহ / শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই দ্বীনি পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পেয়েছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করি। নিজের ভুল ত্রুটি সংশোধন করে প্রতিনিয়ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। আমি শান্ত স্বভাবের দায়িত্বশীল এবং পরিবারকেন্দ্রিক একজন মানুষ। আত্মসম্মান, সততা, আমানতদারিতা ও উত্তম চরিত্রকে জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ মনে করি। মানুষের উপকার করা, পরিবারকে সময় দেওয়া এবং দ্বীনি পরিবেশে জীবন পরিচালনা করতে ভালো লাগে। আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো এমন একটি পরিবার গড়ে তোলা যেখানে কুরআন ও সুন্নাহ হবে জীবন পরিচালনার মূলনীতি। এমন একটি ঘর, যেখানে পারস্পরিক ভালোবাসা, সম্মান, পরামর্শ, দয়া এবং আল্লাহভীতি থাকবে প্রতিটি সম্পর্কে। স্ত্রীর পর্দার বিষয়ে আমি অত্যন্ত যত্নশীল। আমার আন্তরিক ইচ্ছা, আমার জীবনসঙ্গিনী যেন ইসলামের পর্দার বিধান যথাসাধ্য মেনে চলেন। ইনশাআল্লাহ, তার জন্য নিরাপদ, সম্মানজনক ও দ্বীনচর্চার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা, টাওজার টি-শার্ট ও রুচিসম্মত পোশাক পরিধান করি, আলহামদুলিল্লাহ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি আছে। আল্লাহর সন্তুষ্টি ও রাসূল ﷺ এর সুন্নতের প্রতি ভালোবাসা থেকে রেখেছি। আলহামদুলিল্লাহ ২০২৫ সাল থেকে দাড়ি রেখেছি
টাখনুর উপরে কাপড় পরেন? জি, না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি, না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সময় মেললেই তাবলিগে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ,
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেছি এটা বাংলাদেশের অন্যতম একটি কুরিয়ার প্রতিষ্ঠান এখানে আমার কাজ হলো কাস্টমার কেয়ারে ক্লাইন্ট এবং স্টাফদের সমস্যা সমাধান করা
মাসিক আয় ৩০০০০/ ৩৫০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অবশ্যই, ইনশাআল্লাহ। স্ত্রী পড়াশোনা চালিয়ে যেতে চাইলে তার ইচ্ছা ও আগ্রহকে সম্মান করব এবং যথাসম্ভব সহযোগিতা করব। দ্বীন ও পারিবারিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে দুজনের পরামর্শে সিদ্ধান্ত নেব।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ বিয়ের পর আমার নিজ বাড়িতেই রাখতে চাই। পরিবারের সবার সঙ্গে পারস্পরিক সম্মান, ভালোবাসা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও সুন্দর পারিবারিক পরিবেশে সংসার গড়ে তোলার ইচ্ছা রাখি। পাশাপাশি স্ত্রীর সম্মান, স্বাচ্ছন্দ্য ও প্রাপ্য অধিকার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আলহামদুলিল্লাহ, না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করছি কারণ আল্লাহ তায়ালা বিয়াকে হালাল করেছেন। বর্তমান সময়ের সামাজিক পরিবেশে নিজেকে পবিত্র রাখা সত্যিই কঠিন হয়ে উঠেছে। আল্লাহ তায়ালা বিয়াকে হালাল ঘোষণা করেছেন, আর বিয়েবিহীন ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কগুলোকে হারাম করেছেন। তাই আমি বিয়েকে নিজের জীবনের মর্যাদা ও সুরক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। ছোটবেলা থেকেই আমি নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে আসছি, কিন্তু আজকের দিনে সেই পবিত্রতা রক্ষা করা অনেক কঠিন হয়ে পড়েছে। তবুও, আল্লাহর সাহায্যে আমি এই পথেই অবিচল থাকতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫.২ তার আশেপাশে
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা, আলেমা বা সাধারণ শিক্ষার্থী যে কেউ হতে পারে, তবে সর্বদা অবশ্যই ধার্মিকতা এবং নৈতিকতা থাকতে হবে।
জেলা কিশোরগঞ্জ বা তার পার্শ্ববর্তী জেলা হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশা হিসেবে নির্দিষ্ট কোনো শর্ত নেই। শিক্ষার্থী হোক কিংবা পড়াশোনা শেষ করেছে দ্বীনদার, ভদ্র ও ভালো মনের মানুষ হওয়াটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন দ্বীনদার জীবনসঙ্গী কামনা করি যিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে আগ্রহী পাঁচ ওয়াক্ত সালাত, পর্দা ও উত্তম চরিত্রকে জীবনের অংশ মনে করেন। তিনি যেন বিনয়ী, দায়িত্বশীল, সহনশীল এবং পারিবারিক সম্পর্কের প্রতি যত্নশীল হন। আমি আলহামদুলিল্লাহ ইসলামী আদর্শ অনুযায়ী একটি সুন্দর সংসার গড়ার চেষ্টা করব। স্ত্রীকে সম্মান, ভালোবাসা ও তার প্রাপ্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। তাঁর পরিবারকে নিজের পরিবারের মতোই সম্মান করব এবং চাই তিনিও আমার পরিবারকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করুন। মেয়ের পক্ষ থেকে আমার সামর্থ্যের বাইরে কোনো দাবি না থাকলেই আমি কৃতজ্ঞ থাকব। দেনমোহরও আমার সামর্থ্যের মধ্যে নির্ধারণ করার অনুরোধ রইল, যা আমি নগদ পরিশোধ করব, ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়ের পরিবারের কাছ থেকে আমার কোনো পার্থিব প্রত্যাশা নেই। আমার বিশ্বাস, একজন বাবা-মায়ের সবচেয়ে মূল্যবান আমানত তাঁদের কন্যা। তাঁরা যখন সেই আমানত আমার হাতে তুলে দেবেন, সেটাই আমার জন্য অনেক বড় নিয়ামত। আমি নিখুঁত মানুষ নই, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম অনুযায়ী জীবনযাপন ও একটি শান্তিপূর্ণ, ভালোবাসাপূর্ণ, দ্বীনভিত্তিক পরিবার গঠনে সর্বোচ্চ চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কটিয়াদী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8688

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9743

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10833

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8518

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10382

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4174

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন