Profile

বায়োডাটা নং : 10382

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কামারকোনা
বর্তমান ঠিকানা কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কামারকোনা
কোথায় বড় হয়েছেন? ঢাকায় থেকে পড়াশোনা করেছি। সেখানেই বেড়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী। মুহতামিম: মাহমুদুল হাসান দা: বা:
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া ইদ্রিসীয়া তাখাসসুস একাডেমী, ধোলাইপাড়, ঢাকা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সিএনজি চালক, নিজস্ব।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমরা দুই ভাই। আমি বড়। ছোট ভাইয়ের বয়স ১৯বছর।সে ২০২১ সালে হিফজ সম্পন্ন করেছে এবং বর্তমানে মাওলানা অধ্যয়নরত (শরহে বেকায়া জামাত)।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচাদের পেশা ১. বড় চাচা: ইজিবাইক চালক ২. মেজ চাচা: রাজমিস্ত্রি ৩. ছোট চাচা: কৃষক মামাদের পেশা ১. বড় মামা: গ্রামীণ ব্যাংকে কর্মরত (সিলেট) ২. মেজ মামা: ডাক্তার ৩. সেজো মামা: কৃষক ৪. ছোট মামা: শিক্ষক, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর, মৌলভীবাজার।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ স্বাভাবিক ও আত্মনির্ভরশীল। আমাদের বসতবাড়ির জমির পরিমাণ ১৫.৮৬ শতক এবং চাষযোগ্য জমি ২৩.৮০ শতক।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার একটি দ্বীনি পরিবেশে অভ্যস্ত। পরিবারের সদস্য চারজন — মা, বাবা এবং আমরা দুই ভাই। আলহামদুলিল্লাহ, সবাই দ্বীনের উপর চলার চেষ্টা করি। মা-বাবা তাবলীগের মেহনতের সাথে সংশ্লিষ্ট এবং পরিবারের মধ্যে দ্বীনি আদব, পর্দা, নামাজ ও ইসলামী মূল্যবোধ বজায় রাখা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, প্রায় ১৯ বছর ধরে নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি। মাদ্রাসা শিক্ষার পরিবেশে বড় হওয়ায় ফরজ হওয়ার আগেই নামাজ পড়া শুরু করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, সাধারণত সপ্তাহজুড়ে কোনো নামাজ কাজা হয় না। তবে কখনও কখনও অসাবধানতাবশত ফজরের নামাজ কাজা হয়ে যায়। সেক্ষেত্রে তা কাযা আদায় করে নিই এবং নিয়মিততা বজায় রাখতে নিজেকে সংশোধনের চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা ব্যবহার করি। পাওয়ার -1.75। তবে আলহামদুলিল্লাহ, কোনো দীর্ঘমেয়াদি বা জটিল রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ইসলামী দৃষ্টিতে মাজার মূলত একটি কবর। কবরের প্রতি সিজদা করা শিরক, কবর পাকা করা মাকরুহে তাহরেমী এবং কবরের উপর বাতি জ্বালানো বিদআত ও গোমরাহী।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সহিহ বুখারী, সহিহ মুসলিম ও জামে তিরমিযী—আলোচনাসহ অধ্যয়ন করেছি। এছাড়াও বিভিন্ন সময়ে আরও কিছু কিতাব পাঠের সুযোগ হয়েছে। যেহেতু ইসলামী জ্ঞানের অধিকাংশ কিতাবের মূল ভিত্তি কোরআন ও হাদিস, আর এসব হাদিসের প্রধান উৎস হিসেবে বুখারী, মুসলিম ও তিরমিযী বিবেচিত, তাই কেবল এই তিনটি কিতাবের নামই উল্লেখ করছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. মুফতি আবু সাঈদ হাফি. – প্রধান মুফতি, ফরিদাবাদ মাদ্রাসা ২. মাওলানা হেমায়েত উদ্দিন হাফি. – প্রধান মুফাসসির, যাত্রাবাড়ী মাদ্রাসা ৩. মাওলানা আব্দুল মালেক হাফি. – ইসলামী চিন্তাবিদ ও খতিব, বাইতুল মোকাররম ৪. আবু তাহের মিসবাহ হাফি. – লেখক ও সাহিত্যিক; আরবি ও বাংলা ভাষায় দক্ষ 5. আরিফ বিন হাবিব হাফি. – ইসলামী আলোচক 6. আহমাদুল্লাহ হাফি. – প্রখ্যাত ইসলামি বক্তা ও সামাজিক সংস্কারক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ আপাতত তেমন কোনো উল্লেখযোগ্য শখ নেই। তবে একজন নেককার প্রিয়সীর স্নিগ্ধ সান্নিধ্যে হৃদয়ে নতুন সৌখিনতার আলো জাগ্রত হতে পারে—ইনশাআল্লাহ। পছন্দ শৃঙ্খলা, পরিপাট্য ও সুন্দরভাবে গোছানো জীবনযাপন পছন্দ করি। অপছন্দ উশৃঙ্খলতা, উদাসীনতা ও অসতর্কতা—এসব গুণের প্রতি আমার গভীর অনাগ্রহ। রুচিবোধ রুচি আমার কাছে শুধু বাহ্যিক চাকচিক্যের বিষয় নয়; বরং চিন্তা, আচরণ ও পরিবেশের শালীনতা ও সৌন্দর্যের সমন্বয়। সুন্দর মানসিকতা, সুসংস্কৃত অভ্যাস ও সংযত জীবনধারাকে আমি রুচির প্রতিফলন মনে করি। ইসলামী শালীনতা ও সৌন্দর্যবোধকে বিশেষ গুরুত্ব দিই। পর্দা, পরিচ্ছন্নতা, গৃহস্থালি রুচি ও সামাজিক শালীনতার ক্ষেত্রে পরিমিতি, সৌন্দর্য ও ভারসাম্যকে পছন্দ করি। স্বপ্ন এমন একটি দাম্পত্য সম্পর্কের স্বপ্ন দেখি, যেখানে দুটি হৃদয় শুধু কথা বলবে না; বরং আন্তরিকভাবে একে অপরকে বোঝার চেষ্টা করবে। ছোটখাটো ভুল-ত্রুটিতে কখনো অভিমান হলেও, তা ভালোবাসা, বোঝাপড়া ও আন্তরিকতার মাধ্যমে কাটিয়ে আবারও একে অপরের কাছে ফিরে আসার চেষ্টা থাকবে। সম্পর্কটি গড়ে উঠবে শান্তি, সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার ছায়াতলে। অর্থাৎ, এমন একটি সম্পর্ক—যেখানে ভালোবাসার পাশাপাশি থাকবে আল্লাহর স্মরণ, পারস্পরিক সম্মান ও আত্মমর্যাদার মূল্যায়ন—সেটিই আমার স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাড়ির ভেতরে থাকলে লুঙ্গি, গেঞ্জি এবং বাড়ির বাহিরে যেতে হলে পাঞ্জাবি, পা'জামা পরিধান করে বের হই।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, সুন্নতি দাড়ি আছে; চাপ দাড়ি। যখন থেকে দাড়ি হয়েছে, তখন থেকেই রেখেছি দাড়ি। দাড়ি উঠেছে প্রায় সাত আট বছর হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলিগের মেহনতের সঙ্গে যুক্ত আছি
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনা সমাপ্তির পর বর্তমানে তাবলিগের মেহনতের জন্য এক বছরের সময় নিয়েছি; অর্থাৎ, সাল লাগাচ্ছি। ০৪ অক্টোবর ২০২৫ তারিখ থেকে সাল আরম্ভ হয়েছে। সেখান থেকে ফিরে ইনশাআল্লাহ আমার অর্জিত দ্বীনি ও দুনিয়াবি শিক্ষাকে কাজে লাগিয়ে সম্মানজনক কোনো পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
মাসিক আয় বর্তমানে কোনো পেশায় নিয়োজিত নই; তাবলিগে আছি। বাবার উপার্জনের ওপর নির্ভরশীল। আমার প্রয়োজনীয় ব্যয়ভার তিনি নিজ দায়িত্বে বহন করছেন।।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? বাইরে কোথাও চাকরিতে নিয়োজিত হওয়ার বিষয়টি আমার প্রত্যাশার মধ্যে নেই। তবে তাঁর যদি দ্বীনের খেদমতে আগ্রহ ও ইচ্ছা থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের নিজস্ব কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে, তিনি সেখানে সময় দিতে পারবেন—ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার বাড়িতে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর রাসূল ﷺ-এর সুন্নাহ অনুসরণ, চরিত্র ও দৃষ্টির হেফাজত এবং একটি পবিত্র ও শান্তিপূর্ণ জীবন গড়ে তোলার উদ্দেশ্যে বিবাহ করতে চাই। দাম্পত্য জীবনের মাধ্যমে পারস্পরিক প্রশান্তি, ভালোবাসা ও রহমত লাভ এবং একজন নেককার জীবনসঙ্গিনীর সাহচর্যে পারস্পরিক সহযোগিতা ও উৎসাহের মাধ্যমে ইবাদতে মনোযোগ ও একনিষ্ঠতা বৃদ্ধি করে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করাই আমার মূল উদ্দেশ্য। وَمِنۡ اٰيٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُمۡ مِنۡ اَنۡفُسِكُمۡ أَزۡوَٰجًا لِّتَسۡكُنُوٓاۡ إِلَيۡهَا وَ جَعَلَ بَيۡنَكُمۡ مَّوَدَّةً وَرَحۡمَةً ۚ مَنْ تَزَوَّجَ فقدِ استكْمَلَ نِصْفَ الإيمانِ، فلْيَتَّقِ اللهَ فِ النصفِ الباقِي
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'১"- ৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা ও আলেমা; অথবা হিফজ শেষ করে বর্তমানে মাওলানা অধ্যয়নরত; কিংবা হিফজ সম্পন্ন করে জেনারেল শিক্ষায় অধ্যয়নরত।
জেলা কিশোরগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদী, সুনামগঞ্জ, হবিগঞ্জ এছাড়াও পছন্দ হলে দেশের যে কোন জেলা হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, শিক্ষক বা ঘরে অবস্থানরত—এমন যেকোনো অবস্থায় থাকতে পারেন।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি একজন দ্বীনদার, পর্দানশীলা, চরিত্রবান ও নম্র স্বভাবের জীবনসঙ্গিনী প্রত্যাশা করি—যিনি ভদ্র, মৃদুভাষী, সংযত ও পরিশীলিত; তাঁর পোশাক-পরিচ্ছদ, আচরণ ও চিন্তাচেতনায় শালীনতা, সৌন্দর্য ও ভারসাম্যের প্রকাশ থাকবে। দুনিয়ার মোহের প্রতি অনাসক্ত এবং আখিরাতমুখী মানসিকতার অধিকারী হবেন; যাঁর কাছে দুনিয়াবি অর্জনের চেয়ে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতাই জীবনের সর্বোচ্চ চাওয়া। রাসুলুল্লাহ ﷺ-এর পবিত্র পরিবার—বিশেষত তাঁর স্ত্রীগণ ও কন্যা হযরত ফাতেমা (রা.) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন। নির্জনতা ও একান্তে থেকে ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর স্মরণে মনোনিবেশ করতে ভালোবাসবেন এবং নিজের পর্দা ও শালীনতাকে অত্যন্ত মূল্য দেবেন। ঝিনুক যেমন তার মূল্যবান মুক্তাকে যত্নে আবৃত করে রাখে, তেমনি নিজেকে পর্দা ও শালীনতার আবরণে সযত্নে আবৃত রাখবেন। দায়িত্বশীল, পরিবারকেন্দ্রিক এবং পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে সুন্দর দাম্পত্য জীবন গড়ে তোলার মানসিকতা থাকবে। এমন একটি সম্পর্ক, যেখানে শুধু কথার আদান-প্রদান নয়; বরং একে অপরের অনুভূতি, প্রয়োজন ও মনের কথাগুলোও আন্তরিকভাবে বোঝার চেষ্টা থাকবে। কখনো ছোটখাটো অভিমান হলেও ভালোবাসা, আন্তরিকতা, ক্ষমাশীলতা ও পারস্পরিক দোয়ার মাধ্যমে তা কাটিয়ে সম্পর্ক আরও গভীর, সুন্দর ও প্রশান্তিময় হয়ে উঠবে। আমি দুই ভাইয়ের মধ্যে বড় এবং আমাদের কোনো বোন নেই। তাই আমার মায়ের প্রতি কন্যাসুলভ স্নেহ, সম্মান ও আন্তরিক যত্নের মনোভাবও দাম্পত্য জীবনের একটি সুন্দর অংশ হয়ে উঠুক। পারস্পরিক সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে উভয় পরিবারের জন্য একজন আপনজন হয়ে ওঠার মানসিকতাই আমার কাছে বিশেষভাবে মূল্যবান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কটিয়াদী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12152

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8688

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9743

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10833

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8518

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4174

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কটিয়াদী, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন