Profile

বায়োডাটা নং : 12040

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভেড়ামারা, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: গ্রাম: মাধবপুর, ইউনিয়ন: বাহাদুরপুর
বর্তমান ঠিকানা কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: ঈদগাহপাড়া
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে, হাঁটা শেখার সময়ে মা মারা যান, তারপর থেকে নানার বাড়িতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? পরিসংখ্যান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২২
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় পরিসংখ্যান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কোম্পানির দায়িত্বরত (পিকআপ) গাড়িচালক। গাজীপুরে কোম্পানির মধ্যেই আবাসনের ব্যবস্থা করে থাকেন। ঢাকায় ২য় মা আর ছোটভাই ভাড়া বাসায় থাকেন।
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী ছিলেন, আমি হাঁটতে শেখার পর মারা যান।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য এইসএসসি দিয়েছে, এডমিশনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য পার্ট-টাইম জব করে। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ২ চাচার মধ্যে ছোট চাচা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মেজ চাচাও গাড়িচালক। ২ মামা, দুজনেই কৃষিকাজ করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অল্প কিছু জায়গা আছে যা বাড়ি করার জন্য পর্যাপ্ত, অন্যান্য সম্পদ নেই। মাঠে সামান্য কৃষিজমি আছে, পর্যাপ্ত না।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? গতানুগতিক ধারার। তবে আশেপাশের তুলনায় ভালো। আলহামদুলিল্লাহ আমার পিতার দ্বীনের বুঝ মোটামুটি ভালো এবং আমল অনেক ভালো। আর নানি ছোটবেলা থেকেই ধার্মিক, নিয়মিত আমল করেন। প্রথম দিকে আমার কিছু বিষয়ে (যেমন: বাবরি চুল) সিরিয়াস হওয়া দেখে আপত্তি জানাতো। সাম্প্রতিক সময়ে ক্রমাগত দাওয়াতের ফলস্বরূপ খালারাও দ্বীনের বিষয়ে সিরিয়াস হতে শুরু করেছেন আলহামদুলিল্লাহ। এখন খালারাই অনেক সময় চুল সাইজ করে দেন। তবে মাহরাম মেনে চলার ব্যাপারে এখনও কঠোর না। মামাদের সিরিয়াসনেস নেই। আমি আমার মতো মেনে চলি (যদিও টাফ), কেউ সমস্যা করেন না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। নবম শ্রেণিতে পড়াকালীন আল্লাহ হিদায়াতের আলো দেন। তখন থেকে একাদশ শ্রেণীর কিছুদিন পর্যন্ত পূর্নাঙ্গ নামাজ চলমান থাকে। তারপর ঈমান দুর্বল হয়ে যায় এবং নামাজ অনিয়মিত হয়ে যায়, কয়েক ওয়াক্ত হয় আবার কয়েক ওয়াক্ত হয়না এভাবে চলতে থাকে। তবে জুমার নামাজ আর বাদ যায়নি। অবশেষে আল্লাহ ২০২০ থেকে আলোতে প্রত্যাবর্তন করার তাওফিক দেন। আলহামদুলিল্লাহ এখনও চলমান।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি শুদ্ধ আলহামদুলিল্লাহ। চেষ্টা চলমান।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? অ্যাজমা/শ্বাসকষ্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিস
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবরে শুয়ে থাকা ব্যাক্তিটি হয়তো আল্লাহ্-রাসূলের ﷺ আশেক, কিন্তু তাদের অনেক অনুসারীরাই অনুসরণের সীমা অতিক্রম করে। ফলে অনেকেই শিরকে এবং নানান ধরনের পাপে সয়লাব হয়ে যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল-কুরআন অনুবাদ, তাফসীরে ইবনে কাসীর, আর রাহীকূল মাখতূম, শামায়েলে তিরমিজি, কালিমায়ে তাইয়েবা বিশ্লেষণ ও ঈমান ভঙ্গের কারণ, তাফসীরে সূরা তাওবা, তাওহীদের মূলনীতি, ইখলাস, ইসলামী শিষ্টাচার, জীবিকার খোঁজে, অবাধ্যতার ইতিহাস, মুমিনের ক্যারিয়ার ভাবনা, ফাহমুস সালাফ, আত্মপরিচয়ের সংকট, শয়তানের চক্রান্ত, আয়নাঘর, চিন্তাপরাধ, সিক্রেটস অব জায়োনিজম, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা, বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ তামিম আল আদনানি, মাওলানা আব্দুল মালেক, মুফতি হারুন ইজহার, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, মোহাম্মদ হবলোস, মাহমুদ হাসনাত, শাইখ আহমাদ মূসা জিবরিল, শাইখ জসিমউদ্দীন রহমানি, ড. ইসরার আহমেদ প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রথমত, আমার সঙ্গে “আমি নিজেকে নির্দোষ মনে করিনা, মানুষের মন অবশ্যই মন্দ কর্ম-প্রবণ। [১২:৫৩]” আয়াতটি সর্বাধিক প্রাসঙ্গিক। আল্লাহ হিদায়াতের আলো দান করার পর থেকে চেষ্টা করছি তা ধরে রাখার। বুঝ আসার পর থেকেই টুকটাক বইপত্র কেনা, পড়া, আয়ত্তের মধ্যে হওয়া দ্বীনি ইসলাহী মজলিশে উপস্থিত হওয়ার চেষ্টা, সমসাময়িক দ্বীনি দাওয়াতে সক্রিয় বান্দাদের অনুসরণ, কুরআন শুদ্ধভাবে পড়ার চেষ্টা ইত্যাদিতে লেগে থাকার চেষ্টা করি। বইপত্র সংগ্রহ ও পড়ার ক্ষেত্রে দ্বীনের বেসিক বুঝ, ঈমান সম্পর্কিত, সালাফদের আমল এবং সমসাময়িক ফিতনা সম্পর্কিত লেখা বেশি গুরুত্ব দিই। হারাম উপার্জন এবং ভোগ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করি। আল্লাহর ফয়সালা। রিযিকের ব্যাপারে এই ধারণা লালন করি— আমার রিযিক ওইগুলো, যেগুলো আল্লাহ ﷻ রহম করে আমাকে ভোগ করার তাওফিক দিয়েছেন। তা হতে পারে অর্থকড়ি, হতে পারে সুন্দর বাসস্থান, হতে পারে প্রশান্তিকর কিছু সম্পর্ক ইত্যাদি। আল্লাহ ﷻ কখনও অন্যের দ্বারা আমার কখনও আমার দ্বারা অন্যের রিযিকের ব্যবস্থা করিয়ে দেন। আমার রিযিক পূর্বনির্ধারিত এবং যা আমার জন্য নির্ধারিত নেই তা কখনও পাব না। আমার জন্য দায়িত্ব হচ্ছে উত্তম রিযিকের তালাশ করা, যা কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষেই আমি অর্জন করব। মুমিন বান্দাদের আল্লাহ ﷻ ভয়, দারিদ্রতা, সম্পদের ক্ষয়ক্ষতি ইত্যাদি দিয়ে পরিক্ষা করেন। এজন্য সর্বদা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। নিজের ব্যক্তিগত/পারিবারিক বিষয়াদি সোস্যাল মিডিয়ায় শেয়ার করা আমার ঘোর অপছন্দ। অযাচিত নিজের ছবি তোলাতেও কোনো আগ্রহ নেই। তবে কোথাও প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ফটোগ্রাফির অভ্যাসটা একটু রিভিশন করে নিই। একটু অগোছালো টাইপের। অ্যাজমা থাকায় ক্ষতিকর কিছু খাবার এড়িয়ে চলি। রাস্তার পাশে, চলতি পথে খাওয়াদাওয়ার আগ্রহ কম। মাঝেমধ্যে অবহেলায় খাওয়া বাদ যায়। নিজের শখে স্বভাবত রেস্টুরেন্টে যাইনা, তবে কেউ খেতে চাইলে কিংবা খাওয়াতে চাইলে কিংবা শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা একটু সময় কাটাতে চাইলে যাই। ঘুরাঘুরির বিষয়টিও এমন, নিজ থেকে যাই না, কেউ নক দিলে যাই। জীবনের উদ্দেশ্য? আল্লাহর সন্তুষ্টির উপর থেকে সেই দৈহিক মৃত্যু, যে মৃত্যুতে রূহ বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহর ক্ষমা নসিব হয়, পরকালীন বাসস্থান দৃষ্টিগোচর হয়। অথবা আসহাবুল উখদুদের সেই বালকের ন্যায়। আলহামদুলিল্লাহ এখানে যা লেখা হলো তা সবসময় মেনে চলার চেষ্টা করি। তবুও শয়তান থেমে নেই, সে তার মেহনত চালিয়ে যাচ্ছে। মাঝেমাঝে ঈমানের হ্রাসবৃদ্ধি হয়ে যায়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, টুপি, পায়জামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ ২০২০ থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সাধ্যমতো চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? তীব্র ঘৃণা করি, মেসে কেউ প্রকাশ্য পাপ করলে (মিউজিক বাজালে/ খেলা দেখলে/ নাটক-রিলস দেখলে) সিট বাতিলের জন্য ওয়ার্নিং দিই।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নিজের সাধ্যমতো দাওয়াত। বইপত্র পড়তে দেয়া। একজন/দুইজন ধরে ধরে বুঝানো। এছাড়া কিছু অর্গানাইজেশনের সাথে সংশ্লিষ্ট থেকে মাঝেমধ্যে সামাজিক (দ্বীনি) কর্মকাণ্ডে অংশগ্রহণ করতাম। ইদানীং সময় কম পাই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। আলিয়া মাদ্রাসা সিলেবাসে পড়ানো হয়। এখানে এলিমেন্টরি, গার্লস, বয়েজ সেকশন আলাদা অফিস এবং আলাদা ক্লাস। আমি বয়েজ সেকশনের গণিত এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষক। পাশাপাশি হোম টিউশন করি।
মাসিক আয় বর্তমানে ১৫০০০+ এর আশেপাশে। কমবেশি হয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি বিষয়ে প্রয়োজনীয় হলে এবং ফিতনা/সমস্যার আশংকা না থাকলে ভেবে দেখা যেতে পারে। পরিস্থিতি সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত বাসা ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা আছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? মোটেই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত, বিয়ে একটি ইবাদত এবং এর মাধ্যমে অন্যান্য অনেক ইবাদতের দরজা খুলে যায়। অনেক পাপের দরজা বন্ধ হয়। পারিবারিক বন্ধন জীবনকে পূর্ণতা দেয়। পরিবারের সহায়তা ছাড়া দ্বীন, ঈমান সংকটে পড়ে। বিয়ে আল্লাহ ﷻ এর নির্দেশ এবং মহানবী ﷺ সুন্নাহ। সুতরাং বিয়ে বিমুখতা দ্বীনের পরিপন্থী। বিয়ে মহানবী ﷺ এর উম্মত বৃদ্ধি এবং নিজের বংশধারা সংরক্ষণের ব্যবস্থাপনা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'১"-৫'৩"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা এসএসসি/এইচএসসি সমমান। আসলে সার্টিফিকেট দিয়ে যোগ্যতা যাচাই হয়না। নতুন বিষয়/পরিস্থিতির সম্মুখীন হলে তা বুঝে রপ্ত করতে পারা এবং দ্বীনের মেজাজ রেখে তার প্রেক্ষিতে পদক্ষেপ নেয়ার মানসিকতা গুরুত্বপূর্ণ।
জেলা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশেপাশে অগ্রগণ্য
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, উদ্যোক্তা, সন্তানাদি এবং ঘর সামলানোর পারদর্শিতা
অর্থনৈতিক অবস্থা বিবেচনাযোগ্য নয়
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনের আবশ্যিক বিষয়গুলো (যেমন: তাওহীদ, শিরক, কুফর, নিফাক, ফরজ ইবাদতের বিধিবিধান ইত্যাদি) জানা। যথাসম্ভব (মাখরাজ-তাজবীদ সহকারে) শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত অভ্যাস থাকা। দ্বীনের আবশ্যক/জরুরি বিধানগুলো কঠোরভাবে পালন করা। ছাড় দেয়ার মানসিকতা না থাকা। বর্তমান জামানার কুফরি মতবাদ/আদর্শ (ব্যক্তিস্বাধীনতা, নারীবাদ, ক্যারিয়ারিজম ইত্যাদি) থেকে নিজেকে মুক্ত রাখা। বিশেষ করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইসলামের বিধিবিধানে ছাড়/শিথিল করে চলার প্রবণতা থাকা যাবে না। পরিবার, সমাজে কিভাবে সুন্নাহ অনুসারে চালানো যায় এই প্রবণতা থাকতে হবে। বিশেষ করে পরিবার এবং আত্মীয়স্বজনের মধ্যে দ্বীনের দাওয়াত/মেহনতের সদিচ্ছা থাকতে হবে। অর্থাৎ “তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে (জাহান্নামের) আগুন থেকে রক্ষা করো [৬৬:৬]” আয়াতের উপর আমল করা। নিজের সংসারের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে দ্বীনের বিষয়ে সিরিয়াস না এমন কারোর সাথে পরামর্শ/সিদ্ধান্ত না করা। নিজের নিকটাত্মীয়ের সাথেও না। এই কারণে অনেক সাজানো সংসার নষ্ট হতে দেখেছি। আল্লাহ ﷻ যার জন্য চান জীবিকা বাড়িয়ে দেন এবং (যার জন্য চান তা) সংকুচিত করেন [১৩:২৬]। সুতরাং রিযিক/সম্পদ/সম্পর্ক নিয়ে আল্লাহর পরিক্ষার সময় ধৈর্যধারণ করতে হবে। এই সময়ে আশেপাশের মানুষের বিভিন্ন কথাবার্তা মগজে নিলে অশান্তি সৃষ্টি হয়। ইন্টারনেটে নিজের কোনো ছবি না থাকা। অযাচিত ব্যক্তিগত/পারিবারিক বিষয়াদি সোস্যাল মিডিয়ায় শেয়ার না করা। মিউজিক/রিলস/নাটক ইত্যাদি এড়িয়ে চলা। আমি বিশ্বাস করি, আমি যা চাই সবসময় তা আমার জন্য কল্যাণকর না-ও হতে পারে। আল্লাহ্ আমার জন্য যা কল্যানকর ফয়সালা করেন তার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভেড়ামারা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3133

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেড়ামারা, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6195

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
MBBS/BDS শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেড়ামারা, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5428

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেড়ামারা, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6032

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেড়ামারা, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6532

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেড়ামারা, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6432

বয়স
37 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ভেড়ামারা, কুষ্টিয়া, খুলনা
কুষ্টিয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন