Profile

বায়োডাটা নং : 11955

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মাগুরা সদর, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: চাউলিয়া, গ্রাম: চাঁদপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আফতাবনগর
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১১
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
পাসের সন ২০১৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ জীবনের কিছু সময় ব্যবসায়ে কাটিয়েছেন, কখনো চাকরি করেছেন, আবার এগুলোর পাশাপাশি অথবা শুধু কৃষিকাজেও যুক্ত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য অনার্স ১ম বর্ষ, অবিবাহিত।
চাচা মামাদের পেশা চাচা ২ জন। বড় চাচা (মৃত) কৃষক ছিলেন। ছোট চাচাও কৃষিকাজ করতেন। এখন বয়স হয়েছে। কিছু করেন না বলা যায়। মামা ৪ জন। বড় মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মেজো মামা কৃষিকাজ করেন, সেজো মামা প্রবাসে ছিলেন, ছোটো মামা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে বসত বাড়ি নিজস্ব, টিনশেড। কৃষি জমির পরিমাণ প্রায় ২ একর।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে আমি ছাড়া কোনো পুরুষ সদস্য নেই। তাই মাহরাম-নন মাহরাম নিয়ে পাত্রীকে তেমন ভাবতে হবে না। ইংশাআল্লাহ যথাযথ দ্বীনি পরিবেশ বজায় থাকবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। আনুমানিক ২০০৫ সাল থেকে অর্থাৎ প্রায় ২০ বছর ধরে ৫ ওয়াক্ত সলাত নিয়মিতভাবে আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইদানিং মাসে ২/১ বার ফজরের সলাত কাজা হয়ে যায়। আল্লাহ ক্ষমা করুন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি ইংশাআল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে দীর্ঘদিন ধরে চশমা ব্যবহার করছি। পাওয়ার: -1.25D/-0.75D.
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারের কাছে কিছু চাওয়া শির্ক। আর শির্কের গুনাহ তাওবা ছাড়া ক্ষমার অযোগ্য। মাজারে যিনি থাকেন তার কোনো ক্ষমতা নেই অন্যের উপকার অথবা ক্ষতি করার। মাজার কিছু লোকের জন্য দুনিয়াবি ব্যবসা আর কিছু লোকের জন্য পরকালীন জাহান্নাম।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। হাদিসের নামে জালিয়াতি- আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ২। প্যারাডক্সিকাল সাজিদ- আরিফ আজাদ (হাফিজাহুল্লাহ) ৩। আল-ফিকহুল আকবার- আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ কর্তৃক অনুবাদকৃত (পড়া অসম্পূর্ণ)।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির (রহিমাহুল্লাহ) ২। ড. জাকির নায়েক (হাফিজাহুল্লাহ) ৩। ড. ইমাম হোসেন (হাফিজাহুল্লাহ) ৪। আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিরিবিলি থাকতে পছন্দ করি। ঘুরিয়ে-পেচিয়ে বলতে অভ্যস্ত নই। বাড়িতে নিজের কাজ নিজেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাইক রাইড করা, মাছ ধরা, কবুতর পালন, ফুলের গাছ লাগান ইত্যাদির প্রতি আমার বেশ টান রয়েছে। এখানে খুব বেশি বলতে ইচ্ছে করছে না। সাক্ষাতে বিস্তারিত জানানো হবে ইংশাআল্লাহ। আরেকটা জরুরি কথা বলে রাখি, দেনমোহর ১০০% নগদ পরিশোধে বিয়ে করবো ইংশাআল্লাহ। এজন্য সাধ্যের বাইরে অহেতুক দেনমোহর ধার্য করা চলবে না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাড়ি এবং বাড়ির আশেপাশে লুঙ্গিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অফিসে শার্ট-প্যান্ট পরে যাই। দূরে কোথাও গেলে প্যান্টের সাথে শার্ট অথবা পাঞ্জাবি পরি। সর্বোপরি বলতে গেলে প্যান্ট, জিন্স প্যান্ট, পোলো শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও টুপি প্রভৃতি অবস্থা বিবেচনায় পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ আছে। যখন দাড়ি উঠতে শুরু করেছে তখন থেকেই রেখে দিয়েছি। আনুমানিক ১০ বছর আগে থেকেই লম্বা দাড়ি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, চেষ্টা করি। এজন্য অন্যের বাড়িতে খুবই কম যাই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে ফেইসবুকের ক্লিপ মাঝেমধ্যে সামনে চলে আসে। এটা থেকেও বের হতে চাই। আল্লাহ সহায় হোক এই প্রত্যাশা সবসময়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ ২০১৮ সালের জুন থেকে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন (Power Transmission) প্রতিষ্ঠান Power Grid Bangladesh PLC তে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। এটা সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের হেড অফিস ঢাকায় কর্মরত আছি। এখানে পেনশনের কোনো ব্যবস্থা নেই। তবে গ্রাচুইটি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, উপার্জন হালাল।
মাসিক আয় ৮০ হাজার+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, ইংশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পড়াশোনা করবে কি না সেটা কোথায় পড়ছে, কী বিষয়ে পড়ছে, পড়া শেষ করে কী করতে চায়, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিষয়ের উপর নির্ভরশীল। তবে এক্ষেত্রে স্ত্রীর মানসিকতা এমন হতে হবে যেন স্বামীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে মেনে নেয়।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? স্বাভাবিকভাবে দিতে চাইব না। তবে বিশেষ ক্ষেত্রে যেমন- যেখানে নারীদের বিকল্প নেই, দ্বীনের জন্য উপকার হয় ইত্যাদি বিবেচনায় কাজ করতে দেওয়া যেতে পারে। তবে সিদ্ধান্তটা স্বামীর থাকবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রাম অথবা শহরের কর্মস্থল যেকোন জায়গায় থাকবার মানসিকতা থাকতে হবে। তবে আমি নিজের কাছেই রাখতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? পাত্রীপক্ষ থেকে কোনো ধরণের উপহার না দেওয়ার অনুরোধ থাকবে ইংশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহ সুবহানাহু তায়ালার বিধান ও রসুলুল্লহ ﷺ এর সুন্নাহ। এটা বান্দার প্রতি মহান রবের এক বিশেষ অনুগ্রহ। মানসিক প্রশান্তির অন্যতম মাধ্যম এই বিয়ে। তাছাড়া নিজের চারিত্রিক হেফাজত, ইবাদাতে একাগ্রতা বৃদ্ধি, দ্বীন পালন সহজতর হওয়া, নেককার সন্তান জন্মদান, সামাজিক অবস্থার উন্নতি প্রভৃতি কারণে বিয়ে করতে আগ্রহী। বিয়ের মধ্যে দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ রয়েছে। এজন্য যথাসম্ভব দ্রুত বিয়ে করা উচিত। আমাদের সন্তানদেরকে বিয়ের জন্য আমার মতো ৩০ বছর অপেক্ষা করতে হবে না ইংশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'২"-৫'৫"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা HSC, অনার্স চলমান, হাফেজা অথবা কওমি মাদ্রাসায় সম পর্যায়ের পড়াশোনা চলমান অথবা শেষ হয়েছে এমন।
জেলা মাগুরা এবং তার পার্শ্ববর্তী জেলা যেমন- ফরিদপুর, ঝিনাইদহ, নড়াইল, যশোর, রাজবাড়ী অগ্রগণ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
স্পষ্টভাষী, বিচক্ষণ, মেধাবী, গোছালো স্বভাব, নীচু স্বরে কথা বলতে অভ্যস্ত, অন্যের মতের উপর শ্রদ্ধাশীল, প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার উপযোগী গুণাবলি সম্পন্ন দ্বীনদার জীবনসঙ্গী আশা করি। আমি চাই পাত্রী আমাকে স্বচক্ষে দেখে-জেনে পছন্দ করুক। আমিও নিজের পছন্দমত জীবনসঙ্গী নির্বাচন করব ইংশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মাগুরা সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12118

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4147

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6266

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4749

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4765

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10606

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
মাগুরা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন