Profile

বায়োডাটা নং : 10606

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মাগুরা সদর, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: Magura, Sadar
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: Nobinagar, Savar
কোথায় বড় হয়েছেন? Magura
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2019
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2021
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Computer Science and Engineering (CSE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Dhaka University Technology Unit (NITER)
এখন কোন বর্ষে পড়ছেন? 4th Year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বু মালয়েশিয়ায় থাকেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Housewife
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই আমার ছোট, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে ২০২৬,এখন এডমিশন প্রস্তুতি নিচ্ছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার আব্বুরা চার ভাই। বড় চাচা কিছুই করেন না। মেজো চাচা মারা গেছেন। আমার আব্বু সেজো, মালয়েশিয়া থাকেন। আর ছোট চাচা কৃষি কাজ করেন। মামা আছেন একজন, তিনি মালয়েশিয়ায় থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে ১৫ শতাংশ জায়গায় ইটের দেয়াল ও টিনের চালের স্বকীয় বসতবাড়ি রয়েছে, যেখানে বাথরুম ও গোসলখানা টাইলস করা। বাড়ির পাশে ২৪ শতাংশের যৌথ পুকুর (আব্বু ও দুই চাচার) এবং মাঠে আব্বুর নিজ নামে ১৩২ শতাংশ কৃষি জমি রয়েছে। আব্বু বাইরে থাকায় জমিগুলো চাচারা চাষ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোভাবে জীবনযাপন করাচ্ছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? নামাজ, রোজা এগুলো মানা হয়, তবে মাহরাম-নন মাহরাম মেনে চলা হয় না। তবে আমার স্ত্রীকে মাহরাম-নন মাহরাম মেনে চলতে পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ পড়ি, দ্বীনে ফেরার পর থেকেই পড়ি ২০১৯ এর এসএসসি পরীক্ষার পর থেকেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নির্দিষ্ট করে বলা কঠিন, তবে মাঝেমধ্যে ১/২ ওয়াক্ত ফজর কাজা হয়, আবার পরক্ষণেই পড়ে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? কুরআন তিলওয়াত করতে পারি। তবে পুরাপুরি শুদ্ধভাবে নয়। তবে শুদ্ধভাবে শেখার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে থাকা মৃত ব্যাক্তির নাজাতের জন্য দোয়া করা যেতে পারে। তবে তিনি জীবিত আছেন বিশ্বাস করা বা তারকাছে কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সিরাতে খাতামুল আম্বিয়া, ঈমান রক্ষার নীতিমালা, নজরের হেফাজত ঃ সফলতার হাতিয়ার, মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামী আকিদা চলমান (খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ), ইতিহাসের আইনায় বর্তমান বিস্বব্যবস্থা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), শায়েখ আহমাদুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুররাজ্জাক, আসিফ আদনান, মুফতি হারুন ইজহার।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ ও স্বপ্ন : আমি সাধারণ জীবনযাপন পছন্দ করি। অবসর সময়ে ইসলামিক বই পড়া, কুরআন তিলাওয়াত শোনা, নতুন কিছু শেখা এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। এছাড়াও বিনোদনের অংশ হিসেবে সুযোগ পেলে(সতর ঢেকে) ফুটবল বা ক্রিকেট খেলা হয়। একসময় খেলা দেখার অভ্যাস থাকলেও সময়ের অপচয় ও অপ্রয়োজনীয় বিষয় এড়াতে এখন খেলা দেখা থেকে পুরোপুরি সরে এসেছি। অপচয়, অহংকার ও অশালীন পরিবেশ অপছন্দ করি। হালাল-হারামের বিষয়ে সচেতন থাকার চেষ্টা করি এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার ইচ্ছা রাখি। আমার স্বপ্ন হলো—একটি দ্বীনদার ও শান্তিপূর্ণ পরিবার গঠন করা, যেখানে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হবে জীবনের মূল লক্ষ্য। দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের কল্যাণ অর্জনের চেষ্টা করে যেতে চাই, ইনশাআল্লাহ। একইসাথে এমন একটা প্রজন্ম রেখে যাওয়ার ইচ্ছে যারা ইসলাম ও উম্মাহর কাজে আসতে পারে বিইজনিল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ,আছে। ২০১৯ সালের মার্চ/এপ্রিল থেকে রাখছি(এসএসসি পরীক্ষার পর থেকেই)।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ্।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বলতেগেলে নাই, তবে তাবলীগ জামাতের সাথে মাঝেমধ্যে সময় দেওয়া হয়। বলে রাখি, আমার দ্বীনে ফেরা আল্লাহর রহমতে তাবলীগ জামাতের মাধ্যমে ২০১৯ এ এক চিল্লার সাথী ছিলাম পরবর্তীতে ঐ ভাবে আর সময় লাগানো হয় নাই তবে তাদের সাথে চলাফেরা করা হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে (নিটারে) বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। প্রফেশনাল স্কিল হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট (MERN Stack) শিখেছি।এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। শুরুতে বিএসসি শেষে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলেও, অমুসলিম দেশে বসবাস এবং ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম সেকুলার রাষ্ট্রে কীভাবে বেড়ে উঠবে—সেই চিন্তা থেকেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি,ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? চাইলে করতে পারে, তবে বাধ্যবাধকতা নাই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমার ইচ্ছে নাই, তারপরও তার ইচ্ছে অনুযায়ী পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেহেতু স্টুডেন্ট আমার বিএসসি শেষ হতে এখনো ২টা সেমিস্টার বাকি আছে এই সময়টাতে তাকে তার ফ্যামিলির সাথে বা আমার ফ্যামিলির সাথে থাকতে হতে পারে (আলোচলা সাপেক্ষে)। আর পড়াশোনার জন্য তাকে অন্য কোথাও থাকতে হলে সেখানে থাকবেন।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ। বর্তমান সময়ে বিয়ে ছাড়া দৃষ্টিকে সংযত রাখা বা নিজেকে হেফাজত করা যথেষ্ট কষ্টকর হারামে জড়াতে চাই না তাই বিয়ে করা জরুরি মনে করছি, তাছাড়া এই বয়সে এসে নিজের একটি স্বস্তির পরিবেশ থাকা খুব প্রয়োজনীয় মনে হচ্ছে। বিয়ের মাধ্যমে একে ওপরকে দিন পালনে সাহায্য সহযোগিতা করব। লাইফ এর আপ ডাউন সকল মুহূতে পরস্পরের পাশে থাকবো পরস্পরকে মোটিভেট করবো। জীবনের উদ্দেশ্য হবে পরকাল কেন্দ্রিক, সেইভাবে জীবনকে গড়তে চাই এবং একে ওপরকে সাহায্য করতে চাই,ইনশাআল্লাহ্ এবং এমন মানসিকতার কারো প্রত্যাশা করি। একটা বিষয় বলে রাখা দরকারী মনে করছি, বিয়ের পরে স্ত্রীর সকল দ্বায়িত্ব আমার এবং সেই দ্বায়িত্ব পালন করা আমার জন্য বাধ্যতামূলক। তবে আমি এখনো ছাত্র অবস্থায় থাকায় সেইটা হয়তো আমার জন্য একটু কষ্টসাধ্য হবে তারপরও আমার ফ্যামিলি আমাকে কিছুটা সাপোর্ট দিবে। অতএব সবকিছু বিবেচনা করে মানিয়ে নিয়ে চলার মানসিকতা থাকলেই রেসপন্স করবেন ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা 5' - 5'3''
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এইচএসসি ২য় বর্ষ বা অনার্স অধ্যায়নরত।
জেলা মাগুরা, যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, নড়াইল, ঢাকা এবং মাগুরার আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা Student
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি দ্বীনদার, লজ্জাশীলা ও চরিত্রবান। বিশেষভাবে এমন কাউকে চাই, যিনি পর্দা (মাহরাম ও নন-মাহরাম কঠোর ভাবে মেইন্টেইন করেন এবং পরবর্তীতে করার ইচ্ছে রাখেন) ও ইসলামি অনুশাসন মেনে চলার বিষয়ে সচেতন এবং আন্তরিকভাবে চেষ্টা করেন। ইসলামি বই পড়া ও দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ থাকলে ভালো হয়। হালাল-হারামের বিষয়ে সতর্ক থেকে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। অল্পে তুষ্ট থাকবেন, না খেয়ে দিন পার করতে হলেও হারাম উপার্জন চাইবে না (তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যাই দিছে এমন পরিস্থিতিতে পড়তে হবে না ইনশাআল্লাহ) সেরকম স্ট্রং মেন্টালিটি আছে এমন একজনের আশা করি ইনশাআল্লাহ। পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী, নম্র-ভদ্র ও মানিয়ে নেওয়ার মানসিকতা সম্পন্ন কাউকে প্রত্যাশা করি। দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে পরস্পরকে সহযোগিতা করে এগিয়ে যেতে পারবো—এমন একজন সঙ্গী কাম্য, ইনশাআল্লাহ। বাইরে ঘোরাঘুরি করা বা চাকরির প্রতি আগ্রহ না থাকলে ভালো হয়। তাঁর মূল দায়িত্ব হবে সংসার ও সন্তানদের সঠিকভাবে দেখা-শোনা করা। যেন উম্মাহর কল্যাণের জন্য,এবং নিজেদের জন্য সাদাকায়ে জারিয়ার অংশ হিসাবে একটা প্রজন্ম রেখে যেতে পারি সেইভাবে আমাদের সন্তানদের তৈরি করাকে তিনি তার প্রধানতম কাজ এবং দ্বায়িত্ত্ব হিসাবে নিবেন ইনশাআল্লাহ্।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মাগুরা সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12118

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4147

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6266

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4749

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4765

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11955

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাগুরা সদর, মাগুরা, খুলনা
মাগুরা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন