জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বউ হচ্ছে আমার নিকট এই পৃথিবীতে সব থেকে সেনসেটিভ মানুষ। তাই এমন একজন জীবনসঙ্গী আশা করি, যিনি আল্লাহকে ভয় করেন, দ্বীনদার, লজ্জাশীল, দায়িত্বশীল ও সহনশীল। যিনি আমার সুখ-দুঃখের সত্যিকারের ভাগীদার হবেন, আমাকে সবসময় হালাল পথে চলতে উৎসাহিত করবেন এবং আমার জান্নাতের সফরের সহযাত্রী হবেন। বাহ্যিক রূপ কিংবা ধন-সম্পদ নয়, আমি মানুষের হৃদয়ের সততা এবং চরিত্রের গভীরতাকেই সবচেয়ে বেশি মূল্য দিই। আমি শুধু একজন স্ত্রী খুঁজছি না, বরং এমন কাউকে খুঁজছি যিনি হবেন আমার পরম বন্ধু, আমার দোয়ার সার্বক্ষণিক সঙ্গী এবং জান্নাতের পথের চিরন্তন যাত্রী। আমি মনে-প্রাণে এমন একজন মানুষ চাই, যে আমার ইমানি দুর্বলতার দিনে আমার হাত ধরে নরম সুরে বলবে, চলেন আমরা একসাথে আল্লাহর দরবারে তওবা করি। যে আমার কঠিন বা দুঃখের দিনে পরম ভরসায় আমার কাঁধে মাথা রেখে সান্ত্বনা দিয়ে বলবে, ধৈর্য ধরুন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আমার প্রতি যার ভালোবাসা হবে সম্পূর্ণ হালাল, নিঃসার্থ এবং আল্লাহর ভয়ে পরিপূর্ণ। আমি আর এই লৌকিকতা বা অভিনয়ে বিশ্বাসী নই, আমি চাই একদম খাঁটি ও বাস্তব ভালোবাসা। যেখানে ভালোবাসা মামে শুধু দামি গিফট নয়, বরং দুজন মিলে তাহাজ্জুদের রাতে কান্না করা। সংসার জীবনে রোমান্টিকতা, হাসিখুশি, একটু মিষ্টি দুষ্টুমি ও ফাইজলামি যেমন দরকার, তেমনি প্রয়োজন পরস্পরের অনুভূতি বোঝা। ক্লান্তিভরা দিন শেষে যিনি হবেন আমার চোখের শীতলতা (কুররাতু আইন) এবং মানসিক ও শারীরিক প্রশান্তির নিয়ামত। আমি মনে-প্রাণে চাই, আমার পুরো হৃদয় জুড়ে থাকবে কেবল তাঁরই শাসন। তিনি হবেন আমার এই মনের একমাত্র বস আর তাঁর এই ভালোবাসার শাসনকে আমি প্রাউডলি ফিল করতে চাই। তবে সম্পর্কের সবচেয়ে বড় আমানত হবে গোপনীয়তা ও পারস্পরিক শ্রদ্ধা। রাগ-অনুরাগ বা মতভেদ যাই হোক, আমরা একে অপরের মুখোমুখি বসে সমাধান করব। আমাদের মাঝে কখনো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকবে না। (সেটা আমার বাড়ীতেই হোক বা আপনার বাড়িতে ) আমাদের কথা আমাদের ভেতরেই থাকবে। ভালোবাসা আর বিশ্বাসের প্রাচীর দিয়ে এই পবিত্র বন্ধনকে আমরা সুরক্ষিত রাখব, ইনশাআল্লাহ। আর আপনি যদি হাসিখুশি রং ঢং রোমান্টিকতা ফাইজলামি দুষ্টামি না বোঝেন,শুধু নিজের জেদি আপসহীন রূপ প্রকাশ করেন তাহলে আমি কই যাবো বলেন? অতীত জীবনে আমি বড় ধরনের ধোঁকা খেয়েছি এবং ভীষণভাবে ঠকে গিয়েছি। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, আমি আর নতুন করে কোনো প্রতারণা বা ঠকতে চাই না। আর নিতে পারবো না এই কষ্ট। 😰😥😥 আমি বিশ্বাস করি, একজন নেককার স্ত্রী হলেন এই দুনিয়ায় আল্লাহর তরফ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। আর আমি আমার জীবনে সেই পবিত্র নেয়ামতের সন্ধান করছি। দৈনিক জীবিকা নির্বাহ/কর্ম শেষে আপনিই তো আমার কুররাতুল আইন, আপনিই আমার মানসিক শারীরিক প্রশান্তির একমাত্র নিয়ামত এবং আপনি তো আল্লাহর তরফ থেকে পাওয়া দ্বীন তথা হেদায়েতের রাস্তায় মুখোমুখি আমার অর্ধেক, সুতরাং আমার ভুলগুলোতে আমাকে শোধরাতে আপনিই প্রথম এগিয়ে আসবেন, ঠিক এইভাবে আমিও আপনার জন্য এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি তো আপনার প্রতিপক্ষ নই, আমাকে কখনোই প্রতিপক্ষ বানাবেন না, বরং আমাকে যদি গায়ের চাদর/পোশাকের ন্যায় মনে করতে পারেন, তাহলে মুহতারামা প্লিজ... দেরি না করে দয়া করে আমাকে গ্রহণ করুন, আমার চরিত্র হেফাজতের কারণ হোন। আমার জীবনে আপনার আগমনের অপেক্ষায় প্রহর গুনছি প্রতিনিয়ত। ইনশাআল্লাহ আমি আপনার হক পরিপূর্ণ আমানতের সাথে আদায় করবার অঙ্গীকার করছি আল্লাহকে সাথে নিয়ে।
|