Profile

বায়োডাটা নং : 11463

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৯″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা মাগুরা সদর, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
কোথায় বড় হয়েছেন? বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় থাকা হয়েছে। বড় একটা সময় কেটেছে নওগাঁ ও পাবনাতে। এর বাইরে দিনাজপুর, খুলনা, টাঙ্গাইলেও থাকা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? MBBS
শিক্ষা প্রতিষ্ঠানের নাম মাগুরা মেডিকেল কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক/ইন্সপেক্টর (নিরস্ত্র)। ২০২৩ এর ডিসেম্বরে অবসরগ্রহণ করেছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই সিরাজগঞ্জ সরকারি কলেজে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে এবার।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১ চাচা, উনি ব্যবসায়ী, গাজীপুরে থাকেন, উচ্চবিত্ত ১ মামা, উনি কলেজের কোষাধ্যক্ষ ছিলেন, জমিজমা আছে, এখন তা দেখাশোনা করেন, মধ্যবিত্ত
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ১০ বিঘা কৃষিজমি এবং গাজীপুর, রাজশাহী, বগুড়া সহ আরো দু-একটি শহরে বাসা করার জায়গা রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাবা দাঁড়ি রেখেছেন, হজ করেছেন। মা বাইরে গেলে বোরকা, হিজাব/ওড়না পড়েন। আর দশটা গতানুগতিক মুসলিম পরিবারের মতো। ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে বোঝানোর চেষ্টা করি। মাহরাম-ননমাহরাম সেভাবে মেনে চলতে পারেন না। আমি সর্বোচ্চ চেষ্টা করি। স্ত্রীর পর্দার পরিবেশ আমি নিজ দায়িত্বে করে দিবো ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, চেষ্টা করি। ২০১৯ থেকে নিয়মিতভাবে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২-৩ ওয়াক্ত, ফজরে মাঝেমধ্যে সমস্যা হয়
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, ধীরে ধীরে
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে দূরের জিনিস দেখতে সমস্যা হওয়ায় চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, সিরাতে খাতামুল আম্বিয়া, মাআল মুস্তফা, কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা, ঈমান সবার আগে, চিন্তাপরাধ, কাশগড় কত না অশ্রুজল, ইসলামিক ম্যানারস, ফজর আর করব না কাজা, আন্দালুসের গল্প, বিয়ের আগে - ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি, বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিকাল সাজিদ সহ আরো কিছু বই পড়া হয়েছে এবং চলমান রয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, বায়তুল মোকাররমের বর্তমান খতীব মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ। এছাড়া তরুণ দাঈ আসিফ আদনান ভাই, ডা. শামসুল আরেফিন শক্তি ভাই, জাকারিয়া মাসুদ ভাই, ইমরান রাইহান ভাইদেরও বেশ ভালো লাগে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন জীবনে চলার ক্ষেত্রে ইসলামিক রুলস-রেগুলেশনস এবং মাহরাম-ননমাহরাম গাইডলাইন মেনে চলার চেষ্টা করি (মেডিকেলে এবং অন্যান্য ক্ষেত্রে ননমাহরামদের সাথে অপ্রয়োজনীয় ইন্টারেকশন এড়িয়ে চলি)। সাধারণ, পরিপাটি, গোছালো, কোলাহলমুক্ত শান্ত পরিবেশ পছন্দের। তবে শিশুদের কোলাহল অপছন্দের নয়, তাদের নিয়ে কাজ করতে ভালো লাগে। পরিস্থিতি অনুকূলে না থাকলেও মানিয়ে চলার চেষ্টা করি। মানুষের সাথে পজিটিভ rapport বিল্ড করতে পছন্দ করি। আম্মুর বয়স হয়ে যাওয়ায় বাড়ি গেলে ঘরের কাজে হেল্প করার চেষ্টা করি। অবসরে দ্বীনি বইসমূহ পড়া হয়। সময় বের করে দ্বীনের কিছু কাজ করার চেষ্টা করি। দাওয়াহ এক্টিভিজমে যুক্ত। তবে প্রচলিত কোনো রাজনৈতিক ধারার সাথে সম্পৃক্ত নই। দ্বীন বিজয়ের সাক্ষী হবার বা প্রজন্ম গড়ার স্বপ্ন দেখি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পায়জামা-পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি। শুরুর দিকে যখন ২-১ টা করে উঠছিলো, তখন দু'বার ছাঁটছিলাম, এরপর থেকে (২০২১ এর শেষ থেকে) রেখে দিয়েছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? হোস্টেলে কিছু মেহনত করার চেষ্টা করি। এর বাইরে স্থানীয় অরাজনৈতিক সংগঠন মাগুরা দাওয়াহ সার্কেলের সাথে দাওয়াতি এবং সমাজ কল্যাণমূলক ও সচেতনতামূলক কিছু কাজ করা হয়। তাবলীগের সাথে মাঝেমধ্যে জোড়া হয়।
পেশাগত তথ্য
পেশা MBBS/BDS শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শখ এবং আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ থেকে পড়াশোনার পাশাপাশি টিউশনি করি।
মাসিক আয় চলার মতো হয়ে যায়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? একাডেমিক পড়াশোনা করতে দিতে আগ্রহী না। দ্বীনি ইলম বৃদ্ধি বা কোনো স্কিল শিখতে চাইলে অনলাইনে (most preferred) বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে (আস সুন্নাহ ফাউন্ডেশন) শিখতে পারেন। তবে এগুলো নিয়ত, পরিবেশ, পরামর্শ সাপেক্ষ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত মাগুরা, বাসা ভাড়া নিয়ে। পরবর্তীতে MBBS শেষে আমার জব এরিয়াতে। বাবা-মাও সাথে থাকবেন আমার। বিষয়টাতে আপত্তি থাকলে নক করবেন না।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, কখনোই নয়। যৌতুক, গিফট, হাদিয়া, বড়দের দুআ ইত্যাদি নামে-বেনামে কোনো উপঢৌকনই আশা করি না (অনেকে ফর্মালিটি করে বলে এই কথাগুলো কিন্তু আমরা সিরিয়াসলিই বলছি। অনুষ্ঠানও হবে মূলত ১ টা, পাত্রপক্ষ থেকে, আমাদের সামর্থ্য অনুযায়ী। এর আগে পাত্রপক্ষ জাস্ট অল্প কয়েকজন নিয়ে পাত্রীকে নিয়ে আসবে। পুরো বিয়ের আয়োজনটাই শারীয়াহ মেনে করা হবে। বিজাতীয় সংস্কৃতি, পর্দার খেলাপ, সামাজিকতার নামে কোনো হারাম কাজ কাম্য নয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অর্ধেক দ্বীন পূরণের তাগিদে, ফিতনা-ফাসাদ থেকে বেঁচে থাকার তাগিদে, আদর্শ দ্বীনি পরিবার গঠনের তাগিদে। ইসলামী সমাজব্যবস্থার মৌলিক একক হলো আদর্শ দ্বীনি পরিবার আর কাঙ্ক্ষিত মানজিলে পৌঁছাতে হলে এখান থেকেই কাজ শুরু করতে হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫’৪’’-৫’৬’’
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম এসএসসি
জেলা পছন্দ হলে কাছে-দূরে যেকোনো জেলাই হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ফুলটাইম গৃহিণী। পেশা থাকা যাবে না।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনদার; শরয়ী পর্দা (নিকাব সহ), মাহরাম-ননমাহরাম মেইনটেইন করেন, ননমাহরামদের সাথে অপ্রয়োজনীয় ইন্টারেকশন এড়িয়ে চলেন, হালাল-হারাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান রয়েছে, সৌন্দর্যের অধিকারী, লজ্জাশীল, মিষ্টভাষী, অল্পে তুষ্ট, গায়রতসম্পন্ন, ধৈর্যশীল, স্বামীর আনুগত্যকারী, শ্বশুর-শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল; রান্না করতে পারেন - এমন। দ্বীনদারিতা বিবেচনায় অন্যান্য বিষয়গুলাতে ছাড় দেয়া যেতে পারে, কিন্তু দ্বীনদারিতার ব্যাপারে ছাড় দিতে চাই না। পরিবার রক্ষণশীল হওয়ায়, কৈশোরে নিজে কিছুটা অন্তর্মুখী/ইন্ট্রোভার্ট ধরনের হওয়ায়, সর্বোপরি আল্লাহর রহমত থাকায় হারাম সম্পর্কের দিকে যাওয়া হয় নি। কৈশোরের পর অন্তর্মুখী/ইন্ট্রোভার্ট চরিত্র থেকে বের হওয়ার কালে আবার কিভাবে কিভাবে যেনো দ্বীনের প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসি, বুঝতে শুরু করি, মানতে শুরু করি। ফলে হারাম সম্পর্ক আবারো অধরাই রয়ে যায় এবং হালালের প্রতীক্ষা শুরু হয়। তাই স্পষ্ট করেই বলি, হোঁচট খাওয়া কেউ আমার জীবনে আসুক - এমনটা চাই না। আপনার প্রতি সম্মান রেখেই কথাটা বললাম, দুআ রইলো আল্লাহ আপনাকে উপর্যুক্ত জীবনসঙ্গী মেলান, বারাকাহ দিন। আর আমার মতো কেউই একজন আমার জীবনে আসুক। পশ্চিমা, মডারেট, সেকুলার ও নারীবাদী চিন্তামুক্ত, বোরকা পড়ে সব করা যায় - এ মনোভাবমুক্ত, ইসলামকে পুরোপুরিভাবে ধারণ করে বা করতে চায়, বোঝে বা বুঝতে চায়, দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগস্বীকার করার মানসিকতা রাখেন, দ্বীন বিজয়ের সাক্ষী হবার বা প্রজন্ম গড়ার স্বপ্ন দেখেন - এমন কাউকেই চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিরাজগঞ্জ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1030

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4220

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6802

বয়স
42 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3874

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12042

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9608

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন