Profile

বায়োডাটা নং : 11387

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ঘোলতুলি
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর ১০
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ অনার্স ইন ফিন্যান্স এন্ড ব্যাংকিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি তিতুমীর কলেজ
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসা করতেন। পাঞ্জাবি-লুঙ্গির দোকান ছিল।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিএসসি করেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অবিবাহিত। জব করে। তবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ঢাকা সিটি কলেজ থেকে অনার্স পাস করেছে।বিবাহিত। জব করে।
চাচা মামাদের পেশা আমার দুজন মামা। দুই মামাই ব্যবসা করেন। নিজেদের কারখানা আছে কাপড়ের। আমার চাচা চার জন। বড় চাচা গ্রামে থাকেন। আগে বিদেশে ছিলেন। মেজো চাচা কিছু করেন না। নিজস্ব ফ্ল্যাট আছে। এর পরের চাচা ব্যবসা করেন। এর পরের চাচাও যখন যে ব্যবসা পান সেই ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় আমাদের নিজস্ব দোকান আছে। যেটা আসলে সরকারি জায়গায় পড়েছে। এখন আপাতত এটা ভাড়া দেওয়া আছে।আর আমার আব্বু যে ব্যবসা করতেন সেটা হচ্ছে পাঞ্জাবি লুঙ্গির ব্যবসা করতেন। গ্রামে আমাদের কিছু জমি আছে, বাড়ি আছে, পুকুর আছে। কিন্তু কোনটা কতটুকু আছে এটা আমার জানা নেই। আর আমাদের সম্পত্তির ব্যাপারে আমার তেমন একটা ধারণা নেই। সম্পত্তি ভাগাভাগি হয়েছে কিন্তু তাই আমার আসলে সব জানা নেই কোনটা কতটুকু আছে কার ভাগে। জমি বা পুকুর আমাদের ভাগে পরেছে কিনা সঠিক জানিনা সম্ভবত থাকার কথা।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ তেমন ছিল না বললেই চলে । আল্লাহ তায়ালার হেদায়েত পাওয়ার পর এবং তার সহযোগিতার মাধ্যমে নিজের চেষ্টায় আমি পরিবেশটাকে আমার দিন পালনের জন্য উপযোগী করে তুলেছি আলহামদুলিল্লাহ। বাসায় কেউ আসলে আমার পর্দা আমাকেই খেয়াল রাখতে হয় প্রতিটা রুমে। রান্নাঘরে গেলেও মাঝে মাঝে বা প্রায় খেয়াল রাখতে হয়। আমাকে ইলম অর্জনেও সহযোগিতা করা হয় না। শুধুমাত্র আমার বোন সাপোর্ট করে। মানে আমার ইলম অর্জন ওনাদের কাছে এটার কোন মূল্য নেই। লেগে আছি আল্লাহর তৌফিকে আলহামদুলিল্লাহ। আল্লাহই সবকিছুর ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আম্মু এখন পর্দা শুরু করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আগের তুলনায় আমার জন্য আরো সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। তবুও আমারটা আমাকেই খেয়াল রাখতে হয় আলহামদুলিল্লাহ। আমার পর্দা আমার ফ্যামিলির কাছে এখন স্বাভাবিক মনে হলেও তারা আমাকে ঔভাবে সাহায্য করেন না। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন। আম্মুর পর্দাটা এখনো পুরোপুরি হচ্ছে না। বাবা, ভাই পর্দা করে না।বোনের পর্দাও হয় না। আমার পরিবারের মধ্যে আমিই একমাএ মাহরম, নন-মাহরাম মেইনটেইন করার সর্বোচ্চ চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি পাঁচ ওয়াক্ত পরি। ২০২০ সাল থেকে নামাজ পড়ি। যতটুকু মনে পড়ে ২০২৩ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আগের বছরও পড়েছি তবে হয়তো মাঝে মাঝে ফজরটা কাজা হয়ে যেত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃত কাজা করি না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ। তবে আরো সহিহ করার চেষ্টায় আছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চোখে প্রেসার আছে ডাক্তার বলেছেন। চোখে চশমা পরি। চশমা ছাড়াও দেখি কাছের গুলো। কিন্তু দূরের কিছু দেখতে হলে চশমার প্রয়োজন পড়ে। আর বলার মত তেমন নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শির্ক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন হিজাব, যেভাবে কাটাবো মাহে রমজান, শান্তি কোথায়, সিরাত( রাহিকুম মাখতুম) ইত্যাদি সম্পূর্ণ পরেছি আলহামদুলিল্লাহ। এছাড়াও সিরাত (উসওয়াতুন হাসানাহ চলমান), পর্দা গাইডলাইন, এখন যৌবন যার ইত্যাদি আরো অনেক বই আছে, আমার সংগ্রহে আছে যা আমি পড়ার চেষ্টা করি। বই পড়তে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। প্রাই বই পরার চেষ্টা করি। মাঝে মাঝে ব্যস্ত থাকার কারনে মিস যায় কিন্তু বই সুযোগ পেলে কিনে রাখি পরতে পারি আর না পারি। পরে পড়ার জন্য সংগ্রহে রাখার চেষ্টা করি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন উস্তাজ সাদ আফনান, মুফতি দেলোয়ার হোসেন, হযরত মাওলানা শাহ তৈয়ব আশরাফ সাহেব
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ইলম অর্জন করতে ভালো লাগে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে ভালো লাগে। আরবি ভাষা ভালো লাগে। ইলম নিয়ে গভীরভাবে ভাবতে ভালো লাগে। তাজউইদ ভালো লাগে। তাজউইদ নিয়ে ডিটেলস পড়তে ভালো লাগে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন তলিবাতুল ইলম থাকতে চাই। কোরআন নিয়ে থাকতে চাই সব সময় যতটুকুই পারি। আল্লাহ যাতে সব সময় কোরআনের সাথে লেগে থাকার জন্য তৌফিক দান করেন আমিন। জীবনের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে জানাতুল ফেরদৌস এ যাওয়া। ইচ্ছা আছে একজন কুরআনের খাদিমা হওয়া আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। আমিন (ﷺ) ফুচকা ভালোবাসি, নাগা বার্গার খেতে ভালবাসি, আইসক্রিম ও অনেক পছন্দ । মাছ কাটতে পারিনা। মাছ দেখলে সাপের মতো লাগে, ভয় লাগে। তেমন একটা রান্না পারিনা তাই বলে এমন না যে না খেয়ে থাকতে হবে। সময় নষ্ট করা একদমই অপছন্দ। সময়মতো কোন কিছু না করলে বারাকা পাওয়া যায় না। হ্যাঁ কিছু সময়ে কিছু জিনিস ব্যতিক্রম হয়ে যায়, সিচুয়েশন এসে পড়ে সেটা আলাদা কথা। আমার ঝগড়া পছন্দ না। গীবত, মিথ্যা অপবাদ দেয়া, মিথ্যা কথা বলা, কারো শরীর বা গায়ের রং বা মুখ নিয়ে মন্তব্য করা অর্থাৎ কারো কোন কিছুতে ত্রুটি খোঁজা বা কাউকে ছোট করে কথা বলা, দুনিয়াবি বেশি কথা বলা ইত্যাদি এগুলো অপছন্দ করি খুব। কম কথা বলি তবে ইসলামিক কথা বললে বলতে পারি অনেক কথা। অর্থাৎ দুনিয়াবী যত কথা কম পারা যায় ততই কম বলি। ঘুরতে পছন্দ করি কিন্তু যাওয়া হয়না তেমন একটা। জীবনসঙ্গির সাথে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা আছে। ইচ্ছা আছে বিয়ের পরেই হজ্বে যাওয়ার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে বারবার যেতে চাই। আউয়াল ওয়াক্ত নামাজ পড়তে ভালো লাগে। আমি চাই আমার বিয়েটা যেন সুন্নতি তরিকায় হয়। মসজিদে। বিয়েতে যেন কোনো বিদাআত না থাকে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ প্রজন্মকে হাফেজ/হাফেজা, মাওলানা/মুফতি ইত্যাদি বানানোর ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেন। নিজে যে পরিবেশটা পায়নি সেই পরিবেশটা তাদের করে দেওয়া এটাই ইচ্ছা। তারা যাতে ছোটবেলা থেকেই ইসলাম শিখতে পারে। শিখতে পারে পর্দা কি জিনিস। যে পরিবেশটা আমি ছোটবেলা থেকে পাইনি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত পা, মোজা সহ নিকাব পরি। চোখের উপর নিকাবের কিছু অংশ দিয়ে রাখি। প্রয়োজন পড়লে বা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার হলে সেটাকে সরিয়ে ফেলি। যদিও এটা ফরজ নয় মেয়েদের জন্য।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২২ সালের শেষের দিক দিয়ে যতটুকু মনে পড়ে আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে অনেক সময় সামনে এসে পড়ে কোন ভিডিও বা হঠাৎ মিউজিক কানে এসে যায় যেটা ইচ্ছাকৃত না। নাশিদ শুনি মাঝে মাঝে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ কোন জব করি না
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? স্বামী ও স্ত্রী এই পরিচয়ে একটি নতুন পরিবার গঠন করা। মা ও বাবা পরিচয়ে সন্তান লাভ করা। তারপর উত্তম লালন পালন এবং আদর্শ শিক্ষা-দীক্ষা ও তারবিয়তের মাধ্যমে নেক সন্তান গড়ে তুলে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা, যাতে ইনসানি বা মানব বংশ কেয়ামত পর্যন্ত আল্লাহর পছন্দমত আগে বাড়তে থাকে ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-36
উচ্চতা ৫'৬"-৫'১০"+
গাত্রবর্ন গায়ের রং কোন বিষয় না আমার কাছে। উনার মনটাই বড় আমার কাছে।
পেশা ন্যূনতম এস এস সি পাশ থেকে সর্বোচ্চ মাস্টার্স হলেও চলবে।
জেলা ঢাকা বা মুন্সিগঞ্জ হলে ভালো হয় আর যে কোন ডিস্ট্রিক্ট হলেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আমার জব একেবারেই পছন্দ না। তবুও কেমন জব, জবের পরিবেশ কেমন তার উপর নির্ভর করবে। ব্যবসা বেশি পছন্দ। তবে অবশ্যই হালাল ব্যবসা হতে হবে । কিন্তুু দ্বীনি লাইনে যদি শিক্ষক হিসেবে থাকেন, তবে আমার কোন সমস্যা নেই।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা এর বেশি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনের ব্যাপারে কঠোর দায়িত্ববাণ এবং যার গাইরত থাকবে। পর্দার বিষয়ে অবশ্যই কঠোরতা অবলম্বনকারী। আল্লাহর আদেশ-নিদেশ মেনে চলবে এবং নবীজির সুন্নাহ অনুযায়ী শেষ মুহূর্ত চলার সর্বোচ্চ চেষ্টা করবে। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য যেভাবে চলতে হবে, যেভাবে জীবন সাজাতে হবে, তার সর্বোচ্চ পর্যায় চেষ্টা আমৃত্যু করে যাবে। যার সাথে চললে আমি আল্লাহর আরো কাছে যেতে পারবো। যার সাথে থাকলে আমি আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারব। যে আমাকে পর্দার পরিবেশ করে দেবে। আমার পর্দার ক্ষেত্রে যে কখনো অবহেলা করবে না বা বেখেয়ালি হবে না ইনশাআল্লাহ। নিজে ইলম অর্জন করবে এবং আমাকেও ইলম অর্জন করতে সাহায্য করবে। ইলম অর্জনে আগ্রহী হবেন অনেক। যিনি দায়িত্ববান হবেন। যিনি আমাকে কখনোই মিথ্যা বলবেন না। মিথ্যা আমি খুবই অপছন্দ করি। কোনভাবেই মিথ্যা বলা যাবে না। কথা দিয়ে কথা রাখবে। যিনি আমাকে কখনোই ধোঁকা দিবেন না। যিনি আমার বন্ধু হবেন। যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। যিনি কখনো আমার ভরসা ভাঙবেন না। কারণ ভরসা বা বিশ্বাস একবার ভাঙলে কিন্তু সেটা আর জোড়া লাগে না। আমাকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য সাহায্য করবে। যার কাছে নামাজ অনেক গুরুত্বপূর্ণ। যিনি আমার শুধু দুনিয়ার সফর সঙ্গি নয় বরং জান্নাতেও আমার সফরসঙ্গি হবেন ইনশাআল্লাহ। আমি ভুল করলে যে আমাকে শুধরে দিবেন। যিনি মাহরাম মেইনটেন করবেন। চিনি চোখের হিফাজত করবেন কারণ যে চোখের হেফাজত করে, তার চোখে তার জীবনসঙ্গী দুনিয়ার সবচেয়ে সুন্দরী হয়। যার পরনে সুন্নতি লেবাস থাকবে। থাকবে নবীজি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতি দাড়ি ইনশাআল্লাহ। বাকি যদি উনার ইচ্ছা থাকে মানার বা করার, কিছু বিষয় চাইলেও পেরে উঠছেন না কিন্তু চান তাহলে বাকি বিষয় কথা বলে বিবেচনায় আনা যাবে ইন শা আল্লাহ। প্রত্যেকটা মানুষের রিজিক তো আল্লাহর তরফ থেকেই আসে। আর টাকা পয়সা আসবে যাবে জীবনে। কিন্তু উনার উত্তম আখলাক আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যিনি আমার জন্য আমার চক্ষু শীতলকারী হবেন। যিনি সুন্নতি তরিকায় বিয়ে করবেন। বিদ্র: ২জনের মাঝে কোন অভিমান হলে তৃতীয়পক্ষ শরিয়া ছাড়া অন্য কোন পক্ষ না থাকলে ভালো হয় ইন শা আল্লাহ। অবশ্যই প্রতিটা ক্ষেত্রে শরিয়া অনুযায়ী চলার অদম্য ইচ্ছা থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লৌহজং এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4867

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2418

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6232

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7082

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5088

বয়স
37 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11964

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
মুন্সিগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন