Profile

বায়োডাটা নং : 7082

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মসদগাঁও
বর্তমান ঠিকানা লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মসদগাঁও
কোথায় বড় হয়েছেন? ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Computer Science and Engineering
শিক্ষা প্রতিষ্ঠানের নাম World University of Bangladesh
পাসের সন 2022
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ এখন কিছু করেন না। অসুস্থ
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার ছোটো ভাই। এইচএসসি পরীক্ষা শেষ করলো। এবার তাকে বাহিরে কোনো দেশে পাঠানোর ইচ্ছে পরিবারের।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা ২ জন। বড় জন মুন্সিগঞ্জেই থাকে। উনার পেশা সম্পর্কে সঠিক অবগত নই তবে ইনকাম হালাল আলহামদুলিল্লাহ্। ছোটো জন মালয়েশিয়া থাকে। মামা ৩ জন। বড় জনের বাড্ডায় নিজের গ্যরেজ আছে। মেজো ও ছোটো জন মিলে ব্যাবসা করছেন। পারিবারিক ভাবে সবাই সচ্ছল আলহামদুলিল্লাহ্
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ভালো। দৈন্যতা নেই। খেয়ে পড়ে দিন কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ্। আব্বু ২ বার স্ট্রোক করার পর দেশে আনা হয়েছে। সে এখন কিছু করেনা।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবার সাধারণ মুসলিম পরিবারের মতোই তবে মার্জিত। ছোটো থেকে তাদের শাসনে বড় হয়েছি কোনো রকম উশৃংখলতা ছাড়াই। ২০২০ এর দিকে আল্লাহ হিদায়েত দেন আলহামদুলিল্লাহ্। এরপর থেকে নিজেকে সম্পূর্ণ পর্দার অন্তরালে নিয়ে নিয়েছি।ঘরের বাইরে পর্দা মেইনটেইন করতে পারলেও ঘরে পুরোপুরি সবসময় পারি না কারন আমার পরিবার সম্পূর্ণ দীনদার নয়। তবে তারা আমাকে সাপোর্ট করে এবং বাইরের লোক আসলে আমাকে আড়ালে থাকতে দেয়। নন মাহরাম মামা যারা হিদায়াতের পূর্ব আমার আপন মামাদের মতই ছিলো তাদের সাথে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করতে পারি না।দেখা দিতেই হয়। যদিও আমি পর্দা করার পরিবেশ পেলে এর এতটুকু ঘাটতি হতে দিবো না ইনশাআল্লাহ্। তাই এমন একজন মানুষ চাই যে আমাকে পর্দা করার পরিবেশ করে দিবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ্ পড়ি। আগে থেকেই পড়তাম তবে গুরুত্ব ছিলো কম। হিদায়াত পাওয়ার পর গুরুত্বের সাথে পড়ি। ২০২০ থেকে নিয়মিত পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১-২
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পরিপূর্ণ ভাবে পারিনা। তবে চেষ্টা করি। অনলাইনে উস্তাজার কাছে ত্রিশ তম পারা হিফয করতেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার বিএমআই একটু বেশি। ওয়েট লস করার চেষ্টা করছি। এছাড়া কোনো শারীরিক মানসিক সমস্যা নেই আলহামদুলিল্লাহ্।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? একটি কবর ব্যাতীত কিছু না। বর্তমানে মাজার অপছন্দ করি এর সাথে গজিয়ে ওঠা শির্কের জন্য।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি ভীষণ বই পড়ুয়া মেয়ে।অনেক বই আছে পছন্দের। তবে দ্বীনে ফেরার পর যে বইটা সবচেয়ে বেশি পড়েছি তা হলো "আর রাহীকুুল মাখতুম" এছাড়া ডাবল স্ট্যান্ডার্ড, কুররাতু আইয়ুন(১-২),প্যারাডক্সিক্যাল সাজিদ পছন্দের লিস্টে আছে। ইসলামী ইতিহাস পড়তেও ভালো লাগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদউল্লাহ, শায়খ হারুন ইযহার( হাফিঃ), শায়খ মূসা আল হাফিজ, আবু ত্বহা মুহাম্মাদ আল আদনান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটো থেকে পরিবার ও মামাদের গন্ডির মধ্যেই বড় হয়েছি। আমার আব্বু এবং মামারা প্রচন্ড ভালোবাসেন আমাকে। আমি শান্ত স্বভাবের। হুট করে কারো সাথে মিশতে পারি না। তবে মিশে গেলে তখন অনেক কথা বলতে পারি। আমি খুব কেয়ারিং। প্রডাক্টিভ কাজ করতে ভালো লাগে। বই সংগ্রহ এবং পড়া অন্যতম শখের বিষয়। রং তুলি নিয়ে বসে যাই সময় পেলে। ক্যালিগ্রাফি করতে ভালো লাগে। এছাড়া কবিতা লিখি... লেখার চেয়ে চিন্তা করি বেশি। আমি সহজে নিরাশ হইনা বা হতাশ হতে পছন্দ করি না। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করতে চাই রেজাল্ট নিয়ে ভাবি না। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি সময় পেলেই। হয় কিছু জিতে যাই নাহলে নতুন কিছু শিখি। বর্তমানে আস-সুন্নাহ ফাউন্ডেশন এর একটি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুস সুন্নাহ তে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছি। এখানে সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে কাজ করতে পারি আলহামদুলিল্লাহ্। এবং এখানে দুনিয়াবি কাজের পাশাপাশি দ্বীন- আখলাক নিয়েও ফিকির করার সুযোগ পাচ্ছি। যেটা একটা বড় নিয়ামত আমার জন্য আলহামদুলিল্লাহ্। আব্বু অসুস্থ হওয়ায় চাকরি টা কিছুটা জরুরত হয়ে দাড়িয়েছে। আমি আমার বাবা মায়ের জন্য কিছু করতে পারছি ভাবলে কোন কিছুই আর কষ্ট থাকেনা। একসময়ও এই বাবা-ই তো মাথার ঘাম পায়ে ফেলে আমার যত্ন নিয়েছেন, রিযিকের ব্যাবস্থা করেছেন। رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আমি একজন ভালো শিক্ষক হতে চাই নিজের সন্তানদের জন্য। আমার শিক্ষা, আমার মেধা আমি ঘরে নিজের পরিবারের পেছনে ব্যায় করতে চাই ইনশাআল্লাহ্। আমি অতিরিক্ত কথা ও ব্যায় অপছন্দ করি। গীবত সহ্য করতে পারিনা এবং নিজেও এসব থেকে দূরে থাকি। আমার মানসিক জোর আলহামদুলিল্লাহ অনেক বেশি। দ্রুত নতুন কিছু শিখতে পারি এবং শেখার আগ্রহ প্রবল। আরবী ল্যাঙ্গুয়েজ এর পাশাপাশি আরও ভাষা শেখার ইচ্ছা আছে। এমনিতে শুদ্ধ বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্দু বলতে পারি। লিখতে পারি কেবল বাংলা আর ইংরেজি। আমি ছোটো থেকেই স্বাস্থ্যবতী। অনেকেই একটু মোটা মেয়ে পছন্দ করেন না তারা যোগাযোগ করবেন না ইনশাআল্লাহ্। আমি ওয়েট লস করার চেষ্টায় আছি। রোজ কিছু সময় এক্সারসাইজ করি এবং চিনি জাতীয় খাবার খাইনা। এমন কাউকে চাই আল্লাহর কাছে যে আমার বাহ্যিক সৌন্দর্য নয় অন্তরের ও তাকওয়ার সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে আমার প্রতি ইনশাআল্লাহ্। আমি দ্বীনে ফেরার পর দ্বীনি সোহবত একদমই পাইনি। আল্লাহর কাছে রোজ দুআ করি কান্না করে তিনি যেনো আমায় একটা আশ্রয় মিলিয়ে দেন। একটা আশ্রয় বড্ড প্রয়োজন যেখানে নিজের ঈমান ও আমল নিয়ে বাঁচতে পারবো।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব,নিকাব,কালো হাত মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আমি চাই কিন্তু পারি না। ওপরে উল্লেখ করেছি। মেয়ে বলে নিজের ইচ্ছেতে সব করতে পারি না। আল্লাহ্ চান তো আমার জীবনসঙ্গীর মাধ্যমে তিনি আমার জন্য ব্যাবস্থা করে দিবেন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব এডিকশন নেই। অডিওবুক শুনি যখন বই পড়তে পারিনা।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নেই। তবে নিজের মতো করে আশেপাশের সবাইকে বুঝাই ও দাওয়াত দেই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ একটি হাই স্কুলে শিক্ষকতা করছি একবছর হয়নি এখনও। ইনকাম সম্পূর্ণ হালাল। তবে কন্টিনিউ করার তেমন ইচ্ছে নেই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ্।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথম কারণ একটা আশ্রয়। শুনতে একটু কেমন লাগলেও আমার একটা আশ্রয় দরকার যেখানে আল্লাহর বিধান মানতে আমার আর কষ্ট করতে হবে না। স্বালাত ও সাওম পালনে কেউ বাঁধা না দিলেও পর্দার ফরজ বিধান একটি দ্বীনি পরিবেশ ব্যাতীত খুবই কষ্টসাধ্য। আমি এজন্যই একটি আশ্রয় চাই। দুনিয়া আর কত দিন। তাই অর্ধেক দ্বীন পূরণ করে বাকী অর্ধেকের প্রতি পূর্ণ মনোনিবেশ করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-35
উচ্চতা ৫'৪''-৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অন্তত এইচএসসি বা সমমান উত্তীর্ণ।
জেলা মুন্সিগঞ্জের আশেপাশে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল যেকোনো পেশাই সম্মানজনক। সরকারি-বেসরকারি জব, ডাক্তারি,ইন্জিনিয়ারিং কিংবা ফ্রিল্যান্সিং যেটাই হোক সমস্যা নেই
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন গাইরত সম্পন্ন দ্বীনদার পুরুষ যেমনই দেখতে হোক, এমনকি কালো হলেও সুন্দর। ব্যাক্তিত্বপূর্ণ, আত্নবিশ্বাসী একজন তাকওয়াবান পুরুষ চাই ইনশাআল্লাহ্। সে যা-ই করবে আল্লাহর সন্তুষ্টির নিয়তে করবে এবং সহধর্মিণীর ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। শাসন করবেন কিন্তু ছেড়ে যাবে না। আমি যেমন আছি তেমন আমিকেই ভালোবাসবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লৌহজং এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4867

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2418

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6232

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5088

বয়স
37 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11964

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6136

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লৌহজং, মুন্সিগঞ্জ, ঢাকা
মুন্সিগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন