Profile

বায়োডাটা নং : 11385

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: ত্রিশাল নামাপাড়া
বর্তমান ঠিকানা ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: কাচিঝুলি
কোথায় বড় হয়েছেন? ময়মনসিংহ শহরেই।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪ (প্রগ্রেসিভ মডেল স্কুল)
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬ (শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ,ময়মনসিংহ)
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? MBBS
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rajshahi Medical College
পাসের সন November 2021, Internship (Aug 2022- Aug2023)
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় FCPS Part-1 (Orthopedic Surgery),FCPS part-2 trainee (General Surgery) )
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Mymensingh Medical College Hospital
পাসের সন January 2025(FCPS Part-1)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ উপাধ্যক্ষ, চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন বড়,বিবাহিত। পেশা: ডাক্তার (MBBS) দুলাভাই: সহকারী অধ্যাপক, আশেক মাহমুদ সরকারি কলেজ, জামালপুর। (৩৪ তম বিসিএস)
চাচা মামাদের পেশা চাচা নেই। মামা: ৪ জন (শিক্ষক, প্রবাসী, ব্যবসায়ী, ব্যবসায়ী)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মধ্যবিত্ত পরিবার। বাড়িতে নিজস্ব জমিজায়গা আছে। ফসলী জমি আবাদ করা হয় না। খোরাকি দেওয়া। বাড়িতে খুব একটা যাওয়া হয়না এবং থাকাও হয়না। তাই বাড়ি-ঘর খুব একটা গোছানো নেই। ইচ্ছা আছে কিছুটা গোছানোর, তবে সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা বা সম্ভাবনা খুবই ক্ষীণ। শহরে ভাড়া বাসায় থাকি। হালাল ইনকামের প্রাচুর্য এবং সম্মানজনক পরিস্থিতিতে ইচ্ছা আছে শহরে বাসা করার কিংবা ফ্ল্যাট নেওয়ার। তবে সেটাও সময় সাপেক্ষ। আর যদি একান্তই পরিস্থিতির প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তবে ভাড়া বাসায় থাকতে আমার আপত্তি নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে দ্বীনি পরিবেশ আছে। মা এবং বোন বাহিরের বাহিরে পরিপূর্ণ পর্দা করে চলেন এবং মাহরাম মেন্টেইন করেন। ভেতরে কিছুটা শিথিলতা পরিলক্ষিত হয়। তবে আমার স্ত্রীর থেকে এটুক শিথিলতা কাম্য নয়। পরিবারে পূর্ণ দ্বীনি পরিবেশ সৃষ্টি আমার দায়িত্ব। সে দায়িত্ব থেকে সর্বাত্মক চেষ্টায় আমি রত আছি। আল্লাহুম্মা বারিক লাহা। স্ত্রীর পর্দার জন্য পূর্ণ সহযোগিতা আমার ও আমার পরিবার থেকে থাকবে,ইনশাআল্লাহ ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, ছোট বেলা থেকেই পড়ি।। পারিবারিক ভাবেই ছোটবেলা থেকে এই অভ্যাস গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। ২০০৮ (ক্লাস ৫) থেকেই পাঁচ ওয়াক্ত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না। ওটিতে থাকলে কখনো জামাত ছুটে যায় অথবা পড়তে একটু দেরি হয়। তবুও বললে ১-২ ওয়াক্ত কাযা হতে পারে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। ছোট বেলায় নাজেরা পড়া অবস্থায়ই শুদ্ধ করে শেখা হয়েছে। মেডিকেল কলেজে থাকতে ইমাম সাহেবের অনুপস্থিতিতে আমাকে প্রায়ই নামায পড়াতে হতো।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? জিয়ারত জায়েজ, মান্নত কিংবা কিছু আশা করা হারাম।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বায়তুল্লাহর মুসাফির, ইসলাহি মাজালিস, তোমাকে ভালোবাসি হে নবী।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আবু তাহের মিসবাহ, মুশতাকুন্নবী কাসেমি, আব্দুল মতিন বিন হুসাইন। এছাড়াও হক্বপন্থি সকল আলেমদের শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্পেসিফিক শখ উল্লেখ করা কঠিন। বই পড়াকে শখের অন্তর্ভুক্ত করা যায়। আর বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ভ্রমণ আমার শখের সম্প্রসারিত রুপ। প্রিয় ও পছন্দের মানুষের সাথে গল্প করা পছন্দ করি। মানুষের সাথে অল্পতে মিশতে পছন্দ করি। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখাকে পছন্দ করি এবং যারা সম্পর্ক রাখে ও সে অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় বা প্রচেষ্টায় রত, তাদের খুব পছন্দ করি । তেলাওয়াতে কুরআন ও সুরবিহীন ইসলামি বয়ান পছন্দ করি।এছাড়াও একাডেমিক কিছু পছন্দের বিষয় আছে। অশালীন কথা- বার্তা ও চাল-চলন অপছন্দ করি। অস্পষ্ট কথা, অশুদ্ধ উচ্চারণ ও অপরিকল্পিত শব্দচয়ন ভীষণ অপছন্দ করি। বাচ্চাদের সাথে আঞ্চলিক ভাষা কিংবা উপভাষায় কথাবার্তা অপছন্দ করি। ছেলে-মেয়েদের অবাধ কথোপকথন ও ফ্রি মিক্সিং ও মেয়েদের উচ্চস্বরে কথোপকথন অপছন্দের শীর্ষে। এছাড়াও টেলিভিশন দেখা, নাটক-সিনেমা, টিকটক, কাপল ব্লগ, গান বাজনা শুনা, অতিরিক্ত ছবি তোলা অপছন্দ করি। রুচিবোধ: শুদ্ধ ভাষায় ও শুদ্ধ উচ্চারণে কথা বলা। স্বপ্ন যত দ্রুত সম্ভব হজ্ব করা। নিজ ও নিজের পরিবারকে গুনাহমুক্ত রাখা। বাহিরের ব্যস্ততা শেষে পরিবার নিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। অল্পে তুষ্ট থাকা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা-টুপি অথবা পাঞ্জাবি-প্যান্ট-টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে। শুরু (আনুমানিক ২০১৬) থেকেই আছে, কোনোদিন কাটা হয়নি।।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি। তবে হাসপাতালের মহিলা রোগী ও সার্জারির রোগীদের ক্ষেত্রে পুরোপুরি মেন্টেইন করা সম্ভব হয়না। বাকি সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ২০১৭ সালের পর কোনোদিন নাটক-সিনেমা দেখিনি। বাংলা,হিন্দি কিংবা অন্য কোনো ভাষার সিনেমা দেখার অভ্যাস ছিলো না কখনো। বর্তমানেও দেখা হয়না । আর বাসায় কখনো টিভি না থাকার দরুণ এসব থেকে বেঁচে থাকা সম্ভব ও সহজ হয়েছে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াত ও তাবলীগে যাওয়া হয়। বাকি হক্বপন্থি সকল মেহনতকে সম্মানের চোখে দেখি।
পেশাগত তথ্য
পেশা ডাক্তার
পেশার বিস্তারিত বিবরণ পেশায় একজন ডাক্তার। এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করেছি অর্থোপেডিক সার্জারিতে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে জেনারেল সার্জারীতে অনারারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলাম। পাশাপাশি, ৪৫ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি। নিয়োগ প্রক্রিয়াধীন। তাই বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চাকরিরত আছি।
মাসিক আয় সম্মানজনক আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ। স্ত্রীকে পূর্ণ পর্দায় রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে। স্ত্রীর পূর্ণ পর্দায় থাকার অভ্যাস ও অভ্যস্ততা থাকা কাম্য।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পড়াশোনা চলমান রাখতে চাই। কারণ পড়াশোনার উদ্দেশ্য নিজের জ্ঞানবৃদ্ধি, পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, উচ্চ চিন্তাশক্তির অধিকারী হওয়া। পড়াশোনার প্রতি আগ্রহী মানুষই কাম্য।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। অল্পে তুষ্ট স্ত্রী আমার স্বল্প ইনকামে সন্তুষ্ট থাকতে পারবেন আশা করি। পড়াশোনা ও চাকরি দুইটা ভিন্ন বিষয়। আমি চাই আমার ফ্রি সময়ে আমার স্ত্রী আমার বন্ধুর মত পাশে থাকুক। আমার পরিবারকে পূর্ণ সময় দিক, যেটা চাকরিরত মহিলাদের দ্বারা পূর্ণভাবে সম্ভব না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি ও আমার পরিবারের সাথেই থাকতে হবে এবং এরকম মানসিকতার অধিকারী হতে হবে। আমার বাবা মায়ের সাথে মিলে মিশে থাকার মত মানসিকতা থাকতে হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নফসের নিয়ন্ত্রণ, হালাল ও সুন্নাহ সম্মত জীবন যাপন, দ্বীনের অর্ধেক পূরণের জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'১"-৫'৩"
গাত্রবর্ন উজ্জল ফর্সা
পেশা সর্বোচ্চ অনার্স ২য় বর্ষ বা সমমান।
জেলা ময়মনসিংহ বিভাগের যেকোনো জেলা, টাঙ্গাঈল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, এছাড়াও ময়মনসিংহ বিভাগের কাছাকাছি ঢাকা বিভাগের জেলা সমূহ। তবে সার্বিক দিক মিলসম্পন্ন হলে কাছাকাছির অন্য জেলাও বিবেচ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী।
অর্থনৈতিক অবস্থা কুফুর সাথে মিল সম্পন্ন।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
মিষ্টভাষী,হাসিখুশি, নম্র-ভদ্র, কৌতুকপ্রিয়। "সারাক্ষণ গম্ভীরমুখে থাকা এবং জোড় করে মুখ থেকে কথা বের করতে হয়" এমন না হওয়া। সবার সাথে মিলে মিশে চলতে পারার মত যোগ্যতা ও মানসিকতা সম্পন্ন প্রফুল্লচিত্তের অধিকারী। পরিবারের প্রতি দায়িত্বশীল। ৫ ওয়াক্ত নামায ও ফরজ পর্দার প্রতি যত্নশীল। কোনো বিশেষ রোগ/দুর্বলতা থাকলে তা বিয়ের পূর্বেই জানানো চাই। দ্বীনদারিতা ও সৌন্দর্য্যের দিক ঠিক রেখে বাকি কিছু বিষয় কম্প্রোমাইজ করা যাবে। বিশেষ শর্ত: অনুগ্রহ করে যারা হারাম রিলেশনশিপে কখনো জড়িত ছিলেন কিংবা এখনো আছেন, এমন কেউ যোগাযোগ না করার জন্য অনুরোধ রইলো।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ত্রিশাল এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8030

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6158

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8603

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6308

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1040

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8007

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ত্রিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন