Profile

বায়োডাটা নং : 11152

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: পূর্ব ভালুকা।
বর্তমান ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: পূর্ব ভালুকা।
কোথায় বড় হয়েছেন? গ্রাম শহর মিলিয়েই বড় হয়েছি। বাবার চাকুরীর সুবাদে বড় হয়েছি মূলত ময়মনসিংহ সদরেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB),ময়মনসিংহ অফিসের বিপরীতে, ঢোলাদিয়া ওয়াপদা কলোনী, ময়মনসিংহ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসএস ইন সোশ্যাল ওয়ার্ক
শিক্ষা প্রতিষ্ঠানের নাম গৌরীপুর সরকারি কলেজ।
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ৩য় বর্ষ শেষ ফাইনাল ইয়ার চলছে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) অফিসের একজন কর্মচারী ছিলেন। অবসরপ্রাপ্ত:২০১৫ সাল। আমার বাবা জব করেছেন প্রায় ৪০ বছর।
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী ছিলেন।
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ১ম ভাই (মারা গেছেন) ssc পর্যন্ত। বিবাহিত। আনসার কমান্ডার। ২ মাস হয়েছে চাকুরীরত অবস্থায় মারা গেছে। ২য় ভাই ৫ম শ্রেণি পর্যন্ত। বিবাহিত। ড্রাইভ করেন। ৩য় ভাই এসএসসি পাশ। বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১ম বোন আনন্দ স্কুল শিক্ষিকা। HSC Complete. বিবাহিত। ২য় বোন SSC পর্যন্ত। বিবাহিত। গৃহিণী। ৩য় বোন SSC পর্যন্ত। বিবাহিত। গৃহিণী।
চাচা মামাদের পেশা আপন চাচা নেই। আপন দুই জন মামা আছেন। দুজনই কৃষি কাজ করতো নিজস্ব জায়গা জমি ছিলো। পর পর গেলো দুই বছর দুই মামা মারা গেছেন। মামাদের কয়েক গ্রাম পর্যন্ত সুনাম আছে তারা দুই ভাইয়ের। মূলত কারণ তারা আপন দুইভাই ছোটবেলা থেকে মিলেমিশে ছিল মৃত্যুর আগ পর্যন্ত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের পৌরসভায় নিজস্ব বসত ভিটা আছে। বাহিরে কোনো প্রকার জায়গা জমি নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আামর মা ৫ ওয়াক্ত নামাজী ছিলেন। নামাজ,রোজা, পর্দা সবকিছুই আল্লাহ রহমতে সর্বোচ্চ চেষ্টা করতেন। আমার মা অনেক আমলের সাথে জুড়ে থাকার চেষ্টা করতেন যদিও খুব একটা শিক্ষিত ছিল না। অল্পকিছু পড়েছিলেন ছোটবেলায়।তবে জানার থেকেও মানা খুব জরুরী। তারা অনেক মানতেন। আর বাবা ৫ ওয়াক্ত নামাজী। তকবীরওলার সাথে জামাত পড়ে আব্বা। আব্বা চাকরী শেষকালীন সময়ে ২০১৫ সালে হজ্ব করেছেন আলহামদুলিল্লাহ্। আব্বা একাধারে ৩ চিল্লা ১ চিল্লা ৩ দিন তো আছেই আরো সপ্তাহে সপ্তাহে মারকাজে সবসময় যাবে আর যত পারে সবসময় আমল করার চেষ্টা করে ছোটখাটো থেকে শুরু করে সবকিছুই কমবেশি করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ্। তবে বাবা খুব সহজ সরল হওয়ার কারণে বাড়িতে খুব একটা দ্বীনি পরিবেশ নেই। যেমন কঠোরভাবে পর্দার বিধান। আরো আমার বাড়ির মাদ্রাসার লাইনের কেউ নেই। তারপরও সকলেই নামাজ কালাম পড়ে দ্বীনের বিষয়ে জ্ঞান অল্প সবার। আল্লাহ্ রহমতে আমার ফ্যামিলি নিয়ে আমার দ্বীনি পরিবেশ করার সর্বোচ্চ ইচ্ছা আছে। আমি দ্বীনি পরিবেশ করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ্। করবোই করবো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আর আমি পারবো ইনশাআল্লাহ্ আর সেই আত্মবিশ্বাস আমার আছে। ইনশাআল্লাহ্।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ পড়ি আলহামদুলিল্লাহ্ প্রায় ৭--৮ বছর। ছোটবেলা থেকেই নামাজের প্রতি একটা অন্যরকম আগ্রহ। মূলত বলতে গেলে ফ্যামিলিগত শিক্ষা।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত কোনো ওজর ব্যতীত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ্ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। তবে সতর্কতা সবসময় যেহেতু (জেনারেল) মানুষ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ জানামতে বড় ধরনের কোনো শারীরিক বা মানসিক রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার সম্পর্কে বর্তমানে প্রচলিত ভ্রান্ত আকিদা বিশ্বাস কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহওলীর মাজার হতে পারে তবে। বর্তমান প্রেক্ষাপটে আল্লাহওলীর মাজারগুলোও ভণ্ডামিতে মত্ত। তাই এইসবের প্রতি আমার কোনো আস্থা নেই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন ও হাদীসের বিভিন্ন বই বা কিতাব পড়েছি। তারমধ্যে মাঝে কিছু কিছু কুরআনের তাফসীর, ফাযায়েলে আমল, মুন্তাখাব হাদীস, ফাযায়েলে সাদাকাত ইত্যাদি অনেক রকমের ইসলামিক কিতাব বা বই পড়েছি আলহামদুলিল্লাহ্।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন পছন্দের তালিকায় আছে অনেকেই তার মাঝে সর্বোচ্চ পছন্দ আল্লাহর জন্য পছন্দ করি ভালবাসি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক (দা:বা:), মিজানুর রহমান আজহারী, ড.খন্দকার জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ও শায়খ আহমাদুল্লাহ ইত্যাদি প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার সম্পর্কে তেমন কিছু বলবো না তবে একটু না বললেই নয়। সংক্ষিপ্ত করে বলি। আমি সাদাসিধে মানুষ। মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাস্তবতার ভিতরে বড় হয়েছি অল্প বয়সেই বাস্তবতা বুজতে শিখেছি খুব ভালোভাবেই। ফ্যামিলি, সমাজ সবকিছু মিলিয়েই অনেক শিক্ষা আছে বাস্তবজীবনে আমার এই অল্প ক্ষুদ্র জীবনে। আমি খুব ইমোশনাল মানুষ ও কিছুটা রাগীও। অন্যায় কাজ সহ্য করতে পারি না। সেটা ফ্যামিলি বা বাহিরে যেখানেই হোক। প্রতিবাদের সর্বোচ্চ চেষ্টা করি। একজন দায়িত্ববান পুরুষ হিসেবে নিজেকে ধীরে ধীরে গড়ে তোলার প্রচেষ্টায় আছি। আমার জীবনের অনেক অনেক স্বপ্ন ছিল তবে মানুষের জীবনের সব আশা আকাঙ্ক্ষা তো আর পূর্ণ হয় না। জীবনে ছোটবেলা থেকে এখন পর্যন্ত যা কিছু পেয়েছি আল্লাহর কাছে লাখ ও কোটি কোটি শুকরিয়া। আমার মা-বাবার কাছে আজীবন ঋণী। যে ঋণ কখনোই শোধ করতে পারবো না। বাবা মা অনেক করেছে তাই আজ আমি এই পর্যন্ত। জীবনে ছাত্র অবস্থায় অনেক অনেক ইচ্ছা ছিল জীবনে তবে সব ইচ্ছা পূরণ হয়নি। একেকসময় একেক ইচ্ছা। খুব খেলাধুলা করতাম আমি। ক্রিকেট, ফুটবল,ব্যাডমিন্টন,হকি ইত্যাদি অনেক খেলাধুলা। এককথায় অল রাউন্ডার ছিলাম একটা সময়। অনেকবড় খেলোয়ার হওয়ারও স্বপ্ন দেখতাম তবে উপর থেকে কারো সাপোর্ট পরিপূর্ণ সাপোর্ট না পাওয়ার কারণে হওয়া হয়ে উঠেনি। এসব স্কুল জীবনের কথা। ময়মনসিংহ থাকার সময়ের কথা। তারপরে আরো অনেক স্বপ্ন ছিল পুলিশ,শিক্ষক ইত্যাদি। তবে বর্তমানকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ্ অনেক খুশি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ্ অনেক অনেক শুকরিয়া। জম্ম থেকে ৫ বছর পর্যন্ত বড় হয়েছি নিজের গ্রামে। পরে ৫-৬ বছর থেকে পড়াশুনা শুরু ময়মনসিংহ শহরে ১০-১১ বছর পর্যন্ত পড়াশুনা করেছি ৮ম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ্ ২০১৫ সাল পর্যন্ত। পরে আবার বাবা অবসরজনিত কারণে নিজ গ্রামে ফিরে আসা ২০১৬ সালে। এখন বর্তমানে ২০২৩ নিজের এলাকা গৌরীপুর সরকারী কলেজে অধ্যায়নরত আছি। অনার্স ১ম বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়েছি। পাশাপাশি কওমী মাদ্রাসা গোলকপুর মাদ্রাসায় আছি একজন সাধারণ জেনারেল শিক্ষক হিসেবে। আমার সাদাসিধে জীবনযাপন সাধারণ জীবন যাপন খুব পছন্দ। আমার জীবনে হালাল উপায়ে অনেক অনেক স্বপ্ন আছে আল্লাহ যদি পূরণ করে। নিজের বিবি, সন্তানদেরকে নিয়ে জীবনে অনেক অনেক পরিকল্পনা আছে। মা নেই বাবা আর ছোট ভাইটির জন্যও কিছু করা সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ্। আল্লাহ রহমত করলে সবকিছুই করবো ইনশাআল্লাহ্। পড়াশুনাও চলছে চলুক। চাকুরীও চলবে ইনশাআল্লাহ্। সামনে আরো অনেক ভালো কিছু করার প্রতিক্ষায় আছি। তবে বর্তমানে আল্লাহ রহমতে খুব সম্মানের সহিত আছি। আমি যে অবস্থায় থাকি না কেন সম্পূর্ণরূপে আজীবন মৃত্যু পর্যন্ত জীবনসঙ্গিনীকে নিয়ে যেন আল্লাহর হুকুম ও নবীর তরিকায় জীবন চালনা করতে পারি আমার সেটাই মূল লক্ষ্য। নিজ, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মানুষের, গরীব দুঃখী মানুষের পাশে থেকে সেবা করার খুব ইচ্ছে যদি আল্লাহতায়ালা আমাকে এই অধমকে জীবনে কখনো সুযোগ করে দেয়। দুনিয়াবী কোনো ইচ্ছা বা পাওয়ার কোনো বিষয় আর নেই। হজ্ব করার প্রবল ইচ্ছা আছে আল্লাহ যদি আমাদের কবুল করেন। বর্তমানকে নিয়ে ভবিষ্যৎ জীবন গড়ার প্রচেষ্টা জীবনসঙ্গীনীকে দুনিয়া ও আখিরাতের সাথী করে জীবন গড়তে চাই। আল্লাহ রহমতে ইনশাআল্লাহ্।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? মাঝেমধ্যে গেন্জি, টিশার্ট ট্রাউজার ,তবে সুন্নতি পোশাকটাই প্রায়ই সময় বেশিরভাগক্ষেত্রে পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ্ আছে। প্রায় ৬-৭ বছর হবে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? যদিও বর্তমান সামাজে কঠিন তবে নিজে থেকে সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখি না যে একবারে তা না দেখি। তবে না দেখার চেষ্টায় আছি তবুও মাঝেমধ্যে হয়ে যায়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কওমী মাদ্রাসার জেনারেল শিক্ষক। তাবলীগের ভাইদের সাথে সর্বোচ্চ নিজে থেকে যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ্।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ প্রথম পেশাভিত্তিক কাজ শিক্ষক ২০১৮ সালে তখন আমি উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। কওমী মাদ্রাসায় তখনও শিক্ষকতা করেছি প্রায় ৮-৯ মাস। এ মাদ্রাসাটি নামকরা মাদ্রাসা গৌরীপুর উপজেলার ভিতরে ৫ টি নামকরা মাদ্রাসার ভিতরে ১টি । মাদ্রাসার অবস্থান ২নং রেলগেইট মাদ্রাসা। মাদ্রাসার নাম হল আল মাদিনাহ। এ মাদ্রাসা গৌরীপুর উপজেলার ভিতর তালিকায় যত মাদ্রাসা আছে তার মাঝে যদি আনুমানিক ১০০ মাদ্রাসায়ও হয় তার ভিতরে ৫ এর ভিতরে থাকবে আশা করি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত এই মাদ্রাসায় ছিলাম আল-মাদ্রাসাতু নূরুল উলূম ও জামিয়া আরাবিয়া জামিলা খাতুন মহিলা মাদ্রাসা। নূরপুর, গোলকপুর, গৌরীপুর, ময়মনসিংহ। সাধারণ জেনারেল শিক্ষক। সকল বাংলা লাইনের সাবজেক্ট পড়াই। থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। আমার কলেজের সাথে মাদ্রাসায়। প্রতিষ্ঠানটি গৌরীপুর উপজেলার ভিতরে এ মাদ্রাসাটিও নামকরা ৫ টি মাদ্রাসার মাঝে ১ টি। এটিও আনুমানিক প্রায় ১০০ টা তালিকাভুক্ত মাদরাসার মাঝে ২-৩ টির ভিতর ১ টি। আলহামদুলিল্লাহ্। আর আমাদের মহিলা মাদ্রাসাটি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম। শিক্ষক শিক্ষিকা প্রায় ৩০ জন ও ছাত্রছাত্রী প্রায় ৯৫০ এর অধিক। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার অনেক সুনাম আছে। বর্তমানে দারুল উলূম আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানা, আদর্শগ্রাম এই মাদ্রাসা জেনারেল শিক্ষকতা করতেছি।
মাসিক আয় ১০,০০০ টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? সেই অবস্থা তৈরী করতেছি ইনশাআল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আমার সামর্থ্য অনুযায়ী ভেবে দেখবো।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? ইচ্ছে নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ্ স্ত্রীকে নিজের সাথে করে পরিবারের সাথে থাকার ইচ্ছা।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আলহামদুলিল্লাহ যৌতুকের বিন্দু পরিমাণ আশা আমি বা আমার পরিবার করে না কখনো করবেও না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সকল নবীদের সুন্নত। বিয়ের দ্বারা আল্লাহর রহমতের ভিতরে থাকা যায়। অর্ধেকদ্বীন পূর্ণ হয়। আল্লাহ তায়ালার নিকট সান্নিধ্য লাভ হয় হয়। বর্তমান ফেৎনা ফাসাদের যুগে ইমান আমল নিয়ে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ্। আমাদের মানুষের জীবনে একজন জীবনসঙ্গিনীর খুবই প্রয়োজন। নিজেকে পবিত্র রাখতে পারবো। হালাল ভালবাসার মানুষ পাওয়ার জন্য। আরো অনেক অনেক ফজিলত আছে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'-৫'৬"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমী বা জেনারেল। হাফেজা, আলেমা আর জেনারেল হলে ন্যূনতম এইচএসসি পাশ বা স্নাতক চলমান।
জেলা ময়মনসিংহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রয়োজন নেই।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সংক্ষিপ্ত করে বলি, সর্বপ্রথম কথা আল্লাহকে ভয় করতে ও প্রচুর ভালবাসতে হবে, আল্লাহর রাসূলকে ভালবাসতে হবে। ব্যক্তিত্ববোধ ,বুদ্ধিসম্পন্ন বিভিন্ন ভালো গুণাবলী সম্পন্ন মানুষ হওয়া। আমার মা নেই বাবা ও সবার সাথে সুন্দর আচরণ করা। মূলত বাবাই আছে বাবাকে একটু দেখভাল করলেই হবে আলহামদুলিল্লাহ। ভালো মন মানসিকতার মানুষ হতে হবে। মনের দিক থেকে সর্বোচ্চ উদারতার মানুষ হওয়া। সত্যবাদী হওয়া, কখনোই মিথ্যাবাদি হওয়া যাবে না। ইসলামিক বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। যদিও শিক্ষার কোনো শেষ নেই তবুও যতটুকু ইসলামি শিক্ষা ফরজ। নিজ থেকে ইসলামের হুকুম-আহকাম গুলো পরিপূর্ণভাবে মেনে চলার মত ইচ্ছা পোষণ করা। ইসলামিক হওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। অনেক রোমান্টিক হওয়া। স্বামীকে সর্বোচ্চ মানার ইচ্ছা নিজের ভিতরে লালন করা। কেননা, দুনিয়ায় মেয়েদের জীবনে সবচেয়ে আপন হয় স্বামী। বিশেষ কোনো শর্ত নেই তবে আমি কখনোই চায় না আমার স্ত্রী চাকুরী করুক। একজন প্রকৃত দ্বীনদার আমল,আখলাক ও আল্লাহওয়ালা হবে। সৎ চরিত্রবান হবে। আমি চাই সে পরিপূর্ণ পর্দার সহিত বাড়িতে আল্লাহর হুকুম-আহকাম মেনে জীবন পরিচালনা করুক।একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় কিন্তু চেষ্টাটা তো করতে হবে সেটাই করা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গৌরীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6451

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4299

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7610

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4513

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9990

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5512

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন