Profile

বায়োডাটা নং : 7610

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: সিধলা ইউনিয়ন।
বর্তমান ঠিকানা গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: সিধলা ইউনিয়ন।
কোথায় বড় হয়েছেন? গ্রামে এবং ময়মনসিংহ শহরে। তবে স্নাতক সম্মানে অধ্যয়নের সুবাদে ২০২২ থেকে ঢাকায় থাকা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.A(Hon's) in Bengali language & Literature
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Dhaka Central University
পাসের সন 2026
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষি এবং মৎস্য খামার।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলিয়া মাদ্রাসায় দাখিল এবং জেনারেলে মাধ্যমিক কমপ্লিট করেছেন। পশু চিকিৎসক এবং ইসলামিক ফাউণ্ডেশন এর মক্তব বিভাগের শিক্ষক।বাড়িতেই মাদ্রাসা আছে।তাছাড়া ফিসারি গুলো ভাই এবং আব্বু দুজন মিলেই পরিচালনা করে থাকেন। বৈবাহিক অবস্থা :বিবাহিত। ভাই এর দুই ছেলে ও এক মেয়ে।ছেলে ক্বওমি মাদ্রাসাতেই পড়ে। মেয়ে ক্লাস সেভেনে পড়ে। তৃতীয় জন(অনেক ছোট) এখনো আমাদের কোলে-পিঠেই আছেন,মাশা আল্লাহ।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত।আপু এসএসসি পরীক্ষা দেন নাই। বিবাহিত এবং গৃহিণী। স্বামী ব্যবসায়ী।
চাচা মামাদের পেশা 🔹চাচা :২ জন। ১ম জন: ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা বড় চাচার ভুল ত্রুটি মার্জনা করে করুনার চাদরে আবৃত করুন। আমিন। ২য় জন: পাত্রের বাবা। ৩য় জন: কাকা কৃষক। পাশাপাশি শিং মাছ চাষ করে থাকেন। মামা: ১ জন। কৃষক এবং পাশাপাশি ব্যবসা ও করে থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাড়ি : নিজস্ব।তাছাড়া আবাদি নিজস্ব জমি রয়েছে প্রায় ৩২০ শতাংশ(৬ টি ফিসারি সহ)।বাড়ির আঙিনা ও মুটামুটি বিস্তৃত। কাকা এবং আমরা একই বাড়িতে বসবাস করি।সবার মাঝে যথেষ্ট আন্তরিকতা আছে।আলহামদুলিল্লাহ। ধান মাড়াইকল থেকে শুরু পাওয়ার টিলার সহ কৃষি কাজের সকল সরঞ্জামাদি নিজেদের ই আছে,আলহামদুলিল্লাহ। সবকিছু শুধু নিজেদের কাজেই ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে চারপাশের মানুষের বাড়িঘরের তুলনায় যদিও আমরা পিছিয়ে তবে আলহামদুলিল্লাহ সুন্দর বাড়ি।আমাদের টিনশেড ঘর।তবে খুব দ্রুতই বিল্ডিং ঘরের কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ। বাড়ির চতুর্পাশেই খোলা আঙিনা(সাথে অন্য বাড়ি না থাকায়)।পারিবারিক বন্ধন,প্রাকৃতিক বন্ধন সব মিলিয়ে মহান মালিক আমাদেরকে স্বর্গসম সুখে রেখেছেন।আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ,আমাদের পরিবারের সবাই নামাজী। ভাই-ভাবি এবং ভাতিজা-ভাতিজিকে নিয়ে আমাদের পরিবারের মোট সদস্য ৮ জন।আমাদের ছোট্ট প্রিন্স(সাফওয়ান আহমাদ মাহির) ব্যতীত সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন,ছুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীনি পরিবেশ মেইনটেইন করতে সদা সচেষ্ট থাকেন। মাহরাম এবং নন-মাহরাম মেনে চলার ক্ষেত্রে পরিবারের সবাই সর্বোচ্চ চেষ্টা করেন।কিন্তু বাড়িতে থাকাবস্তায় আম্মু এবং ভাবি মাহরাম-নন মাহরাম সম্পর্কে কম গুরুত্ব দেন।এটা নিয়ে বিশেষ করে আমি সবসময় ই আম্মু এবং ভাবিকে তাগিদ দেই এবং আব্বু ও তাদেরকে সবসময় তাগিদ দেন। কাজিন হাফেজ হওয়ায় ওনার বউ (আলেমা) ও পর্দা করেন।তাছাড়া আব্বু এবং কাকা তাবলীগের মেহনতে যুক্ত আছেন।আলহামদুলিল্লাহ। তবে,আমার বাড়ির মহিলাগণের কারও পর্দা ই আমাকে সন্তুষ্ট করে না।আমি চাই প্রত্যেক মুমিনা ই খাস পর্দা করুক। আল্লাহ তায়ালার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি আমার স্ত্রী যেন খাঁটি পর্দানশিন হন,দ্বীনদারিতা এবং সচ্চরিত্র যেন তার প্রধান ভূষণ হয়,তাকওয়াবান এবং কঠোর গায়রতওয়ালা হবেন।আল্লাহুম্মা আমিন। যাহোক,আহলিয়াকে সর্বোচ্চ খাস পর্দায় রাখব ইনশাআল্লাহ।পর্দা, গায়রত ইত্যাদি বুঝার পর থেকে অন্তরে উক্ত আকাঙ্খা লালন করে আসছি।মহান রব কবুল ফরমান। আমিন। বি:দ্র: খুব দ্রুতই আমার জন্য আলাদা বাড়ি করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। এই বাড়িতে বসবাস রত কেউ ই পুরোপুরি পর্দা করেন না(যদিও পর্দা করার ফেসিলিটি আছে।রেওয়াজ ভাঙা কষ্টসাধ্য)। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সহজ করে দিন। আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা,পড়ি। বাড়ির নিকটে মাদরাসা থাকাই হাঁটা শিখার পর থেকেই হাফেজি মাদ্রাসায় পড়ি। তাই সেই শিশুকাল থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়।আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয়না।তবে অনেক সময় যানবাহনে থাকলে কাযা হয়ে যায়। কিন্তু পরক্ষণেই আদায় করে নেওয়ার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যা,পারি।আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে বর্তমানে যা হচ্ছে যেসবের অধিকাংশই শিরক এবং বিদআত।আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে হেফাজত করুন।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/তাসাউফ ও আত্মশুদ্ধি, ২/আর রাহীকুল মাখতুম, ৩/ফয়যুল কালাম, ৪/খোলাসাতুল ক্বোরআন, ৫/নষ্ট চোখ নষ্ট মন, ৬/কবরের আজাব সহ আরও অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১/আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ ২/নূরুল ইসলাম ওলীপুরী ৩/শায়খ আহমাদুল্লাহ ৪/আরিফ বিন হাবিব ৫/মামুনুল হক ৬/দেলোয়ার হুসেন সাইদী ৭/মিজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বপ্নবাজ।হৃদয়ে অনেক স্বপ্ন ছিল। জানিনা হায়াত কতদিন আছে! স্বপ্নগুলো পূরণ হবে কিনা, ওয়াল্লাহু আ'য়ালামু। 🔷 সেই ছোট্ট বেলায় যখন মক্তবে যেতাম আপুর কোলে উঠে, তারপর নূরানী এবং নাজেরা পড়ে যখন হিফজে সবক নিলাম তখন থেকেই স্বপ্ন দেখতাম একদিন হাফেজ হবো,মাওলানা এবং মুফতি হবো।দ্বীনের বড়ো দ্বায়ী হবো।ক্বারী এবং নাশিদ শিল্পী হওয়ার ও অদম্য ইচ্ছে ছিল।কিন্তু ঈশ্বরগন্জের বায়তুল ক্বোরআনে হিফজ কমপ্লিট করার কেমনে যে জেনারেল লাইনে চলে আসলাম! আল্লাহ তায়ালা ই ভালো জানেন। তবে আমার মনের ইচ্ছে গুলো এখনো জীবিতই আছে এবং আমি প্রতিনিয়ত পরিচর্যা ও করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা ক্ববুল করুন। আমিন। 🔷 মানুষকে সবসময় দ্বীনের দাওয়াত দিতে চেষ্টা করি।বিশেষ করে ছুটিতে বাড়িতে গেলে মহল্লার ছোট বড়ো সবাইকে দ্বীনের দাওয়াত দেয়।এ কাজে আব্বা এবং কাকা খুবই সহযোগিতা করেন। 🔷 মহান রবের নিকট আশা রাখি, তিনি আমার সবগুলো চাওয়া পূরণ করবেন।আমি চাই আমার আহলিয়া আমার মতো চিন্তা দ্বারার হোক।পড়াশোনা জেনারেল বা ক্বওমী যেখানেই পড়ুক সমস্যা নেই। তবে সে সর্বোচ্চ দ্বীনদার, তাকওয়াবান,গায়রতওয়ালা,জবানে লাগামওয়ালা হোক।যেন দ্বীন প্রচার-প্রসারেও সে আমার সাথী। 🔷 বড় একটা দ্বীনি মারকাজ (ইসলামি জ্ঞান চর্চার আধুনিক ইন্সটিটিউট) করার ইচ্ছা আছে। যেখানে ছেলে-মেয়ে সবাই ক্বোরআন এবং হাদীস নিয়ে গবেষণা করবে।তবে পুরুষ এবং মহিলাদের জন্য অবশ্যই আলাদা ক্যাম্পাস থাকবে। 🔷 দুটি লাইব্রেরী করার ইচ্ছা আছে। একটি আমার নিজের ঘরে। অপরটি থাকবে কোনো বাজার অথবা আমার বাড়ির রাস্তার পাশে।এটা হবে পাবলিক লাইব্রেরীর মতো।এটা সদা উন্মুক্ত থাকবে। যেখান থেকে সমাজের সব ধরনের লোক বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে।এতে সমাজের মানুষের সংস্কৃতির মাঝেও একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। 🔷 মানুষের জন্য সেবামূলক একটা প্রতিষ্ঠান করাট ইচ্ছা আছে। যেটা থেকে আর্থিক এবং চিকিৎসা সহ মুটামুটি সব ধরনের সেবাই দেওয়া হবে। আহমাদুল্লাহ হুজুরের মতো মানুষের সেবা করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। 🔷 উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে। যদিও প্রথমে একটা চাকরি করবো।আল্লাহ তায়ালা তাওফিক দিলে।কিন্তু নিজ থেকে ভালো ব্যাতিক্রমী কিছু করার ইচ্ছে আছে। যেখান থেকে মুটামুটি সংখ্যক মানুষের যেন রিযিকের ব্যবস্হা হয়।আল্লাহ কবুল করুন। 🔷 বাগান করার খুব ইচ্ছে আছে। তবে সেটি বাড়িতে করবো।নিজেদের জন্য। 🔷 অনলাইনেও বিজনেস করার ইচ্ছে আছে। আল্লাহ তায়ালা সহজ করে দিন। আমিন। 🔷 যা-কিছু হোক না কেন জীবন যাপন করবো সাদাসিধা। কৃষি কামার থাকবে নিজের ই। বর্তমানে আছে ও আলহামদুলিল্লাহ। 🔷 তবে সবকিছুর উর্ধ্বে চিন্তা করি পরিবারকে সময় দেওয়ার ব্যাপারটা।সন্তানকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে তুলতে প্যারেন্টসদেরকে সর্বোচ্চ সচেতন হতে হবে। এই বিষয়ে আমি চির অনড়। 🔷 সন্তানদেরকে তাকওয়াবান,সচ্চরিত্রবান হিসাবে গড়ে তুলব।তাদেরকে ক্বোরআন+হাদীস+বিজ্ঞান+আধুনিক জ্ঞান এই বিষয়গুলোর সংমিশ্রণে পড়াশোনা করিয়ে রবের প্রিয় দায়ী বানানোর ইচ্ছে আছে। আমার আহলিয়ার ও যেন সেইম তামান্না থাকে ইনশাআল্লাহ। 🔷 সফর করতে ভালোবাসি। সুযোগ পেলেই বই পড়ি।দিলে হজ্জ এবং ওমরা করার তামান্না অনেক। পরিবারকে নিয়ে প্রিয় হাবিবের রওজায় একসাথে হজ্জ করার ইচ্ছে আছে। ইনশাআল্লাহ। 🔴 ফ্রি-মিক্সিং বিষয়টা একদমই সহ্য করতে পারিনা।হারাম রিলেশন, ছেলে - মেয়ে বন্ধু হওয়া, পর পুরুষের সাথে গল্প করা এগুলো একদম জঘন্য লাগে। এগুলোতে আসক্ত থাকলে আমার সাথে কখনোই বিয়েতে আবদ্ধ হয়েন না। মোবাইল আসক্তি চরম অপছন্দ। 🔴রাগকরা, চিতকার চেঁচামেচি, হিংসা, অহংকার, গীবত,মিথ্যা, পরচর্চা ইত্যাদি আমার কাছে বিষ সম!!
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী এবং পায়জামা।২০১১ সাল থেকে যদিও জেনারেল লাইনে। পড়ি কিন্তু সবসময় পাঞ্জাবি-পায়জামা ই পড়া হয়েছে এবং এখনো হচ্ছে। আলহামদুলিল্লাহ। ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, সুন্নতি সাফ দাড়ি আছে।২০১১-২০১২ সালে দাড়ি উঠার পর থেকে কখনোই কাটা বা শেভ করা হয়নি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা,পড়ি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একদমই না। তবে ইসলামিক নাশিদ এবং ওয়াজ শুনি। ইসলামিক নাশিদ মাঝে মাঝে বিভিন্ন সেমিনারে গাওয়া ও হয়।আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ। তাছাড়া সময় সুযোগ পেলেই বয়স্ক এবং শিশুদের শুদ্ধভাবে ক্বোরআন শিখানোর চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমান পেশা- শিক্ষার্থী।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকা ।পড়াশোনার পাশাপাশি টিউশন করাই।আলহামদুলিল্লাহ,খরচের কোনো সমস্যা হয়না। আতর এবং পারফিউমের বিজনেস করি।ভালো কিছু আশা করছি ইনশাআল্লাহ জবের পড়াশোনাও চলমান...ইনশাআল্লাহ।
মাসিক আয় সন্তোষজনক...। আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি,আমার অভিভাবক রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, পারব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশাআল্লাহ,আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবো।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? যেখানেই থাকি না কেন,অবশ্যই নিজের সাথে রাখবো!
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ফিতনাময় পরিবেশে নিজের ইমানকে পরিপূর্ণরুপে হেফাজত করতে ইনশাআল্লাহ। বিয়ে সম্পর্কে আমার ধারণা হচ্ছে একজন মুত্তাকী,দ্বীনদার, তাকওয়াবান, সচ্চরিত্রা জীবন সঙ্গী দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ট এক নিয়ামত।এবং এই নিয়ামতের মাধ্যমেই অর্ধেক দ্বীন পূর্ণ হয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'১"-৫'৪"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা আলেমা/হাফেজা/কিতাব বিভাগে অধ্যয়নরতকেও প্রাধান্য দেওয়া হবে। তবে,জেনারেল লাইনে অধ্যয়নরত কিন্তু ৭-১০ বছর বয়স থেকে সম্পূর্ণ রুপে দ্বীনের উপর চলা হয় এমন যারা আছেন তাদের ও প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ।
জেলা ময়মনসিংহ। তবে অন্য জেলা হলে আলোচনা সাপেক্ষে দেখব ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী(পড়াশোনা চলমান)/ শিক্ষিকা। কিংবা পড়াশোনা আপাতত স্থগিত এমন।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা মুটামুটি চলতে পারে এমন হলেই হলো।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
💠গুণাবলী বা প্রত্যাশা সমূহ:- ১।সচ্চরিত্রবান,খাঁটি দ্বীনদার, মুত্তাক্বী,আমল-আখওয়ালা হতে হবে। ২।হাফেজা/আলেমা/সর্বোচ্চ জেনারেল শিক্ষিত হওয়াটা মুখ্য না আমার কাছে। কিন্তু উনার দ্বীনি এবং জেনারেল ততটুকু জ্ঞান থাকুক যতটুকু জ্ঞান দিয়ে নিজে ইবাদত বন্দেগী করতে পারবে এবং আমার সন্তানদেরকে দুনিয়া এবং আখেরাতের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষাটা যেন ঘরেই দিতে পারেন ইনশাআল্লাহ। ৩।গায়রত ওয়ালী হতে হবে। ৪।মাহরাম-নন-মাহরাম মেনে চলতে হবে। ৫।বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে। আমার আব্বা-আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। তাদের সেবা করতে হবে।আমার আব্বা আম্মা যেন সদা দোয়া করে আপনার জন্য, এমন আচরণ করবেন ইনশাআল্লাহ। আমি ও আপনার আব্বা আম্মাকে সর্বোচ্চ সম্মান এবং দেখাশুনা করবো ইনশাআল্লাহ। ৭।পরনিন্দা, পরচর্চা,মিথ্যাবাদী, গীবতকারী, মহিলাদের সাথে অযথা আড্ডাবাজি করা যাবে না। গোপন এবং প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে বাচিয়া থাকতে হবে। ৮।হিংসা এবং অহংকার মুক্ত হতে হবে। ৯।রাগারাগি,ঝগড়াঝাটি একদম অপছন্দ করি।এসব করা যাবে না। ১০।নামাজে যত্নশীলা হতে হবে। বিবাহের দিনেও যেন নামাজ না ছুটে। গুরুত্বপূর্ণ... ❗ ১১। গুরুত্বপূর্ণ বিষয় ❗ বিবাহের দিনেও সাজগোজের ব্যাপারে এবং পর্দার ব্যাপারে সতর্ক থাকবেন। বিবাহের দিন অগত্যা বেশি সেজেগুজে পরপুরুষকে দেখিয়ে আমাকে অযথা আসামী বানাবেন না নিশ্চয়ই❗ ১২।সদা হাসিমুখে থাকা চাই।কখনোই গুমরা মুখে থাকা যাবে না। ১৩।আমাদের জীবনটা যেন এমন হয় যে, আমাদের সংসার জীবনে আমারা একদিন এমনকি এক মুহূর্তের জন্য ও যেন ঝগড়া না করি।আল্লাহ না করুন,যদি কখনো আমি রেগে ই যায়! তখন আপনি একদম চুপ থাকবেন।আর যদি আপনি তেলে বেগুনে ফুলে উঠেন তাহলে আমি আড়াল হয়ে যাবো! তাও জীবনের কোনো দিন ই আমাদের মাঝে ঝগড়া না হোক ইনশাআল্লাহ। ১৪।স্বামীর কম-বেশি আয় রোজগারে সন্তুষ্ট থাকতে হবে। শুকর গুজারী হতে হবে। ১৫।এমনভাবে সংসার করতে হবে, যেন উভয়ের মৃত্যুর পর জান্নাতে একসাথে থাকতে পারি।মহান রব যেন আমাদেরকে জান্নাতে একটা ঘর দেন অন্তত, এটাই হবে দিলের একমাত্র তামান্না। মহান রব যেন আমাকে এবং আপনাকে ক্ষমা করে দেন।আমাদের উভয়ের নেক ইচ্ছে গুলো পূরণ করেন ইনশাআল্লাহ। আমিন। প্রত্যাশাঃ- স্বামীর অল্পে আয়ের উপর তুষ্ট থাকা চাই। হালালের উপর থেকে প্রয়োজনে ডাল-ভাত খেতে হবে। কারণ দুনিয়ার হালাল জীবন কষ্ট হওয়া স্বাভাবিক। 📌বিশেষ শর্ত :- বিয়ের প্রস্তাব (আমি দেয় বা আপনি কিংবা আপনার পরিবার) যে ই দেয়না কেন, উভয়ের কাছে পরস্বাপরের বায়োডাটা পছন্দ হলে অবশ্যই উভয়েই "ইস্তেখারার নামাজ" পড়ে সিদ্ধান্ত নিতে হবে। যদিও উভয়ের মন থেকে সিদ্ধান্ত আসতে দুই-তিন দিন সময় লাগে। কারণ ইস্তেখারার নামাজে বান্দা-বান্দীর জন্য সর্বোচ্চ কল্যাণ রয়েছে। এই নামাজ খুশুখুজুর সাথে পড়লে আল্লাহ তায়ালা ই বান্দার মনকে বান্দার জন্য কল্যাণকামী পথে রুজু করে দেন। এই স্তর শেষ হলেই সরাসরি দেখতে যাওয়া-আসা হবে ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গৌরীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6451

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4299

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4513

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9990

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5512

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8926

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গৌরীপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন