Profile

বায়োডাটা নং : 1100

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা উজিরপুর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: উজিরপুর, সাকরাল, মডেল বাজার।
বর্তমান ঠিকানা উজিরপুর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: উজিরপুর, সাকরাল, মডেল বাজার।
কোথায় বড় হয়েছেন? বরিশাল, উজিরপুর।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৫, রেজাল্ট : ৩.৫৬ out of ৪.০০
বিভাগ lang.
ফলাফল lang.
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল।
পাসের সন ২০২০, রেজাল্ট : ৩.৯১ out of ৪.০০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা।
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আলিয়া মাদ্রাসায়, সহকারী অধ্যাপক, সিনিয়র আরবি প্রভাষক। জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব। আব্বুর মেজর কয়েকটা অপারেশন হওয়াতে অসুস্থর নেয়ামতে থাকার কারণে মসজিদের খেদমত থেকে বিরতি নিছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১.মেজো ভাই : শিক্ষাগত যোগ্যতা : প্রথমে কুরআন শরীফ ১৫ পারা হিফজ করার পর আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে বর্তমানে ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যায়নরত আছে, আলিম পাস অএ মাদ্রাসা, ২০২৫। এখন ফাজিলে ভর্তি হবে ইনশাআল্লাহ। পেশা : স্টুডেন্ট বৈবাহিক অবস্থা : বিবাহিত ২. ছোট ভাই: ঢাকা, জুরাইন একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ালেখা করেন। সাথে আলিয়া মাদ্রাসায় ৭ম এ ভর্তি অবস্থায় আছে। পেশা : স্টুডেন্ট বৈবাহিক অবস্থা : অবিবাহিত
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বড় বোন: শিক্ষাগত যোগ্যতা : ফাজিল পাস বৈবাহিক অবস্থা : বিবাহিত, ২ সন্তানের জননী। পেশা: রাব্বাতুল বাইত Husband occupation : Deputy Manager,central planning. Lantabur group. 2. ছোট বোন: শিক্ষাগত যোগ্যতা : ফাজিল অধ্যায়নরত আছে বৈবাহিক অবস্থা : বিবাহিত পেশা : স্টুডেন্ট Husband occupation : Assistant programmer officer Cholera Hospital
চাচা মামাদের পেশা বাব চাচারা তিন জন ১. বড় চাচা : আগে ব্যবসায়ী ছিলেন এখন কৃষক বাড়ি থাকে অসুস্থতার কারণে। ২. মেজো আমার আব্বু ৩. ছোট চাচা : ঢাকা একটি বাড়ির কেয়ারটেকার হিসাবে কর্মরত অবস্থায় আছেন। ঢাকা তার ছেলের সাথে একটা ব্যবসায় দেখাশোনা করেন। মামা তিন জন ১. বড় মামা : ব্যবসায়ী ২. মেজো মামা : ব্যবসায়ী ৩. ছোট মামা: হাফেজ মাওলানা, মুন্সিগঞ্জের একটা মসজিদের ইমাম খতিব। অসুস্থতার কারনে প্রাইভেট মাদ্রাসা শিক্ষক থেকে অবসরে গেছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক অবস্থা বলতে আল্লাহ যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ। আব্বুর চাকরির সুবিধার্থে উজিরপুর জমি ক্রয় করে নিজস্ব বসত বাড়ি করা হয়। ছোট বেলা থেকে পরিবার সহ এখানেই থাকা হয়। আর আামার দাদা, নানা বাড়ি বরিশাল হিজলা থানায়। সেখানে আমাদের দাদা, নানা বাড়িতে জায়গা জমি আছে। এমনকি সেখানে বসত বাড়ি করার জন্য ভিটাও তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহ সেখানে ২/৩ বছরের মধ্যে বাড়ির কাজ ধরবে। তাছাড়া আমার দাদা দাদি মারা যাওয়ার পর সেই ঘর আমাদেরই বেড়াতে গেলে আমরা সেখানেই থাকি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ বজায় থাকে। পর্দা এবং মাহরাম নন- মাহরাম পরিপূর্ণ মেনে চলা, নামাজ-রোজা আদায়, হালাল-হারামের পার্থক্য মানা এবং ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়। ঘরে শান্ত-সৌহার্দ্যময় পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয় ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত পড়া হয়, কত বছর বলতে আমার বয়স ৭/৮ বছর অর্থাৎ খুব ছোট শৈশব থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে নিয়মিত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না তবে মাঝে মধ্যে সফরে থাকা অবস্থায় মাসে ১/২ ওয়াক্ত হয়ে যায় কিন্তু চেষ্টা থাকে যতা সময় আদায় করে নেওয়া যাতে কাযা না হয়।।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানা মতে মেজর কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। তবে মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি ইসলামিক আকীদা অনুযায়ী আল্লাহ তাআলার একত্ববাদে দৃঢ় বিশ্বাসী। কিন্তু মাজারে মানত গায়েবী সাহায্য চাওয়া বা শিরকসম্ভব কোনো ব্যাপারকে সমর্থন করি না। সব সাহায্য আল্লাহর কাছেই প্রার্থনা করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.রাহে আমল, ২. আত্মশুদ্ধি ও তাসাওউফ,৩. মুসলিম নারী, ৪.প্যারাডক্সিক্যাল সাজিদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. মুফতী আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ২. আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী (রাহিঃ),৩. শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ, ৪. মুফতী আরিফ বিন হাবিব।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার সব ইচ্ছা স্বপ্ন যাই বলি সেটা হলো আমার ভবিষ্যত প্রিয়তমা অর্ধাঙ্গিনী কে নিয়ে এবং তারে সাথে নিয়ে মাকবুল হজ্ব/ উমরাহ করার নিয়ত আছে ইনশাআল্লাহ। প্রিয়তমাকে ঘিরেই আমার সব স্বপ্ন। এছাড়া শখ হলো পড়াশোনা করা, নতুন কিছু শেখা, ভ্রমণ, পরিবার নিয়ে সময় কাটানো এবং ব্যক্তিগত উন্নয়নের কাজ করা। সহজ-সরল জীবন, পরিমিতি, পরিচ্ছন্নতা ও নিয়মশৃঙ্খলা পছন্দ করি। অযথা বাড়াবাড়ি, অসততা, অশান্ত পরিবেশ পছন্দ করি না। ভবিষ্যতে দ্বীন ও দুনিয়ার সমন্বয়ে একটি শান্ত, সুখী ও পরিপূর্ণ পরিবার গড়ে তোলাই আমার অন্যতম স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা, পাঞ্জাবি, টুপি সবসময়ের জন্য সুন্নাতি পোশাক
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ আছে, যখন থেকে আল্লাহ তায়ালা দাড়ি দিয়েছেন তখন থেকেই এই সুন্নতি দাড়ি রাখা আছে। আনুমানিক ১৯/২০ সাল থেকে দাড়ি উঠেছে তখন থেকেই রাখা আলহামদুলিল্লাহ। তবে বায়োলজিক্যাল কারণে দাড়ি তুলনামূলক কম।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী সবসময় আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী ইনশাআল্লাহ সবসময় চেষ্টা থাকে মেনে চলা।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একদমই দেখাও হয় না শুনাও হয় না, আল্লাহ তায়ালা এইসব থেকে হেফাজত রাখছেন,শুকরিয়া।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমি নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত, ইসলামী শিক্ষা জানা–শোনার চেষ্টা করি। পাশাপাশি স্থানীয় মসজিদ ও মহল্লার দ্বীনি কার্যক্রমে—যেমন দাওয়াতে অংশ নেওয়া, ছোটখাটো সব ধরনের দ্বীনি ও কল্যাণধর্মী খেদমতে —সাধ্যমতো যুক্ত থাকার চেষ্টা করি।পাশাপাশি ইসলামি আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত থেকেও দাওয়াতি কাজ করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ আমার চাকরির ধরন বেসরকারি, বর্তমানে একটি Multinational company তে ইন্জিনিয়ার হিসাবে কর্মরত অবস্থায় আছি। কর্ম স্থান গাজীপুর। আমার উপার্জন হালাল আলহামদুলিল্লাহ। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমাদের office environmental ফ্রিমেক্সিং থেকে মুক্ত। এবং আমি পড়ালেখার অনেক সুযোগ পাই। আমি এখনো স্টুডেন্ট তাই এই জবের পাশাপাশি আমি পড়া লেখা চালিয়ে যাচ্ছি। আমার মূল লক্ষ্য অনুযায়ী মাদ্রাসায় আরবি প্রভাষক পদে কিংবা ইন্জিনিয়ারিং বিভাগে সরকারি জবের জন্য প্রস্তুতি ও প্রচেষ্টা করছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমার জন্য যেই রিযিক রেখেছেন আমি তার উপরই সন্তুষ্ট শুকরিয়া।
মাসিক আয় আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী অবশ্যই.. আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ পর্দা গায়রত তাকওয়া। আমি সবসময় মনে করি, গায়রত মানে শুধু ঈর্ষা না বরং ঈমানের মর্যাদা রক্ষা করা। যেভাবে একজন মুমিন নারী নিজের হায়া ও পর্দা রক্ষা করে, তেমনি একজন পুরুষও নিজের দৃষ্টি ও পরিবার রক্ষা করে। আমি চাই, আমার সংসার সেই হায়া ও গায়রতের ভিত্তিতে দাঁড়াক। আমি এই গায়রতকে ভালোবাসা ও দায়িত্বের ভারসাম্য মনে করি যেখানে সম্মান ও হায়া একে অপরকে রক্ষা করে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? এই বিষয়ে তার সিদ্ধান্ত কে সম্মান করি তবে অবশ্যই দুইজনের আলোচনা সাপেক্ষে যেটা উওম হবে তাই করবো। হ্যাঁ সে চাইলে অবশ্যই দ্বীনি ইলেম শিক্ষা চালিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।কারণ সে আমার দ্বীনি খেদমতের সাথী হবে এবং ভবিষ্যত সন্তানের প্রথম দ্বীন শিক্ষাটা মা থেকেই পেয়ে থাকে বেশি তাই আমি চাই সে সন্তানের জন্য একজন আদর্শ আখলাকবান মা হোক। তবে সেই দ্বীন শিক্ষার প্রতিষ্ঠান হতে হবে দ্বীনি গায়রতপূর্ণ পর্দাপূর্ণ। কোনো ফেতনার আশংকা যেনো না থাকে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? চাকরী করানোর কোনো নিয়ত নেই। তবে দ্বীনের সার্থে দ্বীনি খেদমতে পরিপূর্ণ দ্বীনি পরিবেশ পর্দা বেষ্টিত অবস্থায় করতে চাইলে দুইজনের আলোচনা সাপেক্ষে উওম সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ নিয়ত আছে আমার কাছেই রাখার।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? এই ধরনের আশা চিন্তা ভাবনা আমি কখনোই করি না। আমিতো পাএীপক্ষের থেকে সবচেয়ে দামি কল্যাণময় নেককার যে কিনা আমার উওম রিযিক থেকে শুরু করে জান্নাত নামক মেয়েটাই আমাকে দিবে। যা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত আলহামদুলিল্লাহ। এর পর আর কি বা তাদের থেকে আশা করবো! আমি এভাবেই চিন্তা করি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে একটি ইবাদত। সুন্নাতে রাসূল আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পথে জীবন গঠন করা এটাই আসল উদ্দেশ্য। আমি এমন একটি পরিবার চাই যেখানে দীন, শান্তি, হায়া, গায়রত ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ থাকবে। বিয়ে আমার কাছে শুধু সম্পর্ক নয় এটা দায়িত্ব, দয়া, সম্মান, মাওয়াদ্দাহ ও রহমাহর সমন্বয়। দু’জন মানুষের ভরসা, পরামর্শ এবং ইসলাম অনুযায়ী পথচলার নামই বিয়ে। বিয়ে আমার কাছে একটি সুন্নতি ব্যবস্থা এবং দায়িত্বশীল জীবনে প্রবেশের মাধ্যম। মানসিক, সামাজিক ও আত্মিক পরিপূর্ণতার জন্য একজন সৎ ও সহযাত্রী জীবনসঙ্গী প্রয়োজন এই জন্যই বিয়ে করতে ইচ্ছুক। আমার বিশ্বাস, বিয়ে হলো পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বোঝাপড়া ও সহযোগিতায় জীবনকে সুন্দর করে তোলার একটি পথ। দ্বীন পরিপূর্ণ এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণের জন্য বিয়ে উওম ইবাদত।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'- ৫'৩"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা আলেমা, আলিয়া কিংবা উভয় শিক্ষা একসাথে মাদ্রাসা জেনারেল। "আমার খুব চাওয়া আল্লাহর কাছে একজন হাফেজা আলেমা তাকওয়াবান জীবনসঙ্গী" তাই হাফেজা থাকা প্রত্যাশা করি। তবে আল্লাহ আমার যেখানে কল্যাণ রেখেছেন তাই হবে ইনশাআল্লাহ।
জেলা বরিশাল বা ঢাকা ও ঢাকার আশেপাশে জেলা হলে ভালো হয়। তবে অন্য বিভাগে দুুই ফ্যামিলি পরামর্শ অনুযায়ী বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট বা পড়ালেখা শেষ করছে এমন।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিও,নিম্নবিত্ত,উচ্চ মধ্যবিও
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সবটুকু পড়ে নেওয়ার অনুরোধ রইলো। এই বিষয়ে প্রথমে একটা কথা বলতে চাই তা হলো.. প্রিয় জীবনসঙ্গিনীর সেলাই মেশিনের কাজ জানা থাকাটা প্রত্যাশা করি।কারণ এর সাথেও জড়িয়ে আছে গায়রতের বিষয়। তবে না জানা থাকলেও সমস্যা নেই পরবর্তীতে শিখে নেওয়ার নিয়ত আগ্রহ থাকলেও হবে। আমার আম্মুর জানা আছে আলহামদুলিল্লাহ সেই হিসেবে শিখে নিতে পারবে ইনশাআল্লাহ। আমি যেমনটা প্রত্যাশা করি.. ১. দ্বীন ও চরিত্রকেন্দ্রিক: আমি এমন একজন জীবনসঙ্গিনী চাই, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাঁর দৃষ্টিতে সংসার মানে শুধু দুনিয়ার সম্পর্ক নয়, বরং জান্নাতে একসাথে পৌঁছানোর চেষ্টা। আমি চাই তিনি আমার আমলে সহযাত্রী হোন আমি তার জন্য দায়িত্বশীল হই, আর তিনি আমাকে দ্বীনের পথে দৃঢ় রাখেন। যিনি দ্বীনি মুল্যবোধসম্পন্ন ও চরিত্রবান নম্র, সহনশীল ও পরিবারমুখী পর্দাশীল ও হালাল-হারাম সম্পর্কে সচেতন থাকবে। ২. সহযোগিতা ও শান্তিপূর্ণ সংসার: আমি এমন একজন জীবনসঙ্গিনী চাই, যার সঙ্গে কথা বললে মন শান্ত হয়। সংসারে দ্বীনের মান যেন অটুট থাকে, পরস্পরের প্রতি সম্মান থাকে, ছোট বিষয়ে রাগ-অভিমান হলেও যেন তা ভালোবাসায় গলে যায়। আমরা যেন একে অপরের জন্য রাহমাত হয়ে উঠতে পারি এটিই আমার সবচেয়ে বড় চাওয়া। ৩. দাওয়াহ ও উদ্দেশ্যপূর্ণ জীবন: আমি চাই আমার জীবনসঙ্গিনী এমন হোক, যে শুধু আমার স্ত্রী নয়, আমার দাওয়াহর সাথীও হবে। আমরা একসাথে এমন পরিবার গড়তে চাই, যেখানে কুরআনের তিলাওয়াত, ইলম ও সেবার পরিবেশ থাকবে। আমি চাই ঘরটা ছোট হলেও যেন সেখানে আল্লাহর রাহমাত বড় হয়। ৪. বাস্তব ও ভারসাম্যপূর্ণ: আমি এমন একজন স্ত্রী চাই, যিনি দ্বীন ও দুনিয়া দুটো ক্ষেত্রেই ভারসাম্য রাখেন। তিনি দ্বীনদার হবেন, তবে বুঝবেন সংসারের বাস্তবতা, পারিবারিক দায়িত্ব। আমি চাই আমরা একসাথে হালালভাবে সহজ, সুন্দর ও পরস্পরকে সম্মান করে জীবনযাপন করতে পারি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

উজিরপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6469

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4744

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5095

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7971

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7529

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4549

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন