Profile

বায়োডাটা নং : 5095

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা উজিরপুর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: শিকারপুর, উজিরপুর, বরিশাল
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রাজশাহী ইউনিভার্সিটি
কোথায় বড় হয়েছেন? পড়াশোনার তাগিদে কয়েকটি জায়গায় থাকতে হয়েছে, যেমন,ঢাকা , ঝালকাঠি ও বরিশাল। তবে বরিশালেই বেশি সময় কেটেছে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? এরাবিক
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? প্রথম বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ শেষ জীবনে ঢাকায় দীর্ঘদিন একটা মসজিদে চাকরি করেছেন। তার আগে আনসারেও চাকরি করেছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য আমার সাত বোন ছিল। সবার বড় জন সহ দুই বোন ইন্তেকাল করেছেন অনেক আগে। এখন পাঁচ বোন আছেন । সবাই বিবাহিত ও সাংসারিক। চার নাম্বার জন এখনো পড়াশোনা করছেন। এ বছর ডিগ্রী ফাইনাল ইয়ারে আছেন। তার মেধা ভালো ছিল। তাই আমরা ভাইয়াকে তাকে পড়াতে বলেছিলাম। ভাইয়া সেই ইন্টারমিডিয়েট থেকে তাকে পড়াচ্ছেন। এক বোন বাদে সবাই মোটামুটি ভালো আছেন আলহামদুলিল্লাহ! আর আমি সবার ছোট। শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক অবস্থা: ১.নাম্বার বোন: নুরজাহান আপু। (মেট্রিক পাশ করেছেন। তার দুটি মেয়ে রয়েছে। প্রথমটি এবার এসএসসি দিয়েছে এবং দ্বিতীয়টি ক্লাস সেভেনে পড়ছেন। ২. নাম্বার বোন সাহানাজ আপু। (তিনি ক্লাস নাইনে পড়ছেন হয়তো। এক্সাট বলতে পারবো না।) তার একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটি প্রথম জামাতে পড়ছেন। মেয়ে ছোট ৩. মহিমা আপু : তিনি ক্লাস নাইনে পড়েছেন। তার দুটি ছেলে প্রথম ছেলেটি ক্লাস ফোরে পড়ে। দ্বিতীয় ছেলেটি কুটি। ৪. লাবনী আপু : তিনি এখনো অধ্যয়ন করছেন। তার একটি মেয়ে। এ বছর নূরানী মাদ্রাসায় দ্বিতীয় জামায়াতে পড়ছেন। ৫. সুরাইয়া আপু: ( তিনি ক্লাস নাইনে থাকতে তার বিবাহ হয়ে যায়) তার একটি ছেলে বয়স:৪ বছর। */ আর আমার সবার বড় বোন যিনি ছিলেন। তার ঘরে একটি মেয়ে আছে (বিবাহিত) আমার ভাইগ্না ভাগ্নীরা আমাকে ভীষণ ভালোবাসে। আর আমিও ওদের জান দিয়ে ভালোবাসি। এর জন্যই এতো কথা বলা। আমাকে পেলে ওরা আমাকে তছনছ করে ফেলে। আর আমি এটা ভীষণ উপভোগ করি। একদম কিমা কিমা বানিয়ে ফেলে।
চাচা মামাদের পেশা আমার বাপ চাচারা আপন দুই ভাই। সৎ ভাইয়েরাও রয়েছেন। চাচা মুরুব্বী। তেমন কিছুই করেন না। আগে ব্যবসা করতেন। এখনো মাঝে মাঝে ছেলের দোকানে বসেন। আমার বাপ চাচারা সবাই মৌলভী টাইপের ছিলেন। আর আমার বাবা ছোট ছিলেন। আর মামারা সবাই প্রভাবশালী, স্বনামধন্য লোক। তারা এলাকায় সম্পদশালী ভালো মানুষ হিসেবে পরিচিত। এলাকার শ্রদ্ধাভাজন ,সম্মানিত লোক। তাদের কারণে অনেকটা আমিও সম্মানিত আর আমার কারণে এলাকায় তারাও সম্মানিত আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বুঝতেই পারছেন আমার বাবার সর্ব শেষ ও একমাত্র পুত্র সন্তান আমি। তাই আমাদের পরিবারের আপুরা ঠিকমতো পড়াশোনারো সময় পায়নি তার আগেই বিয়ে হয়ে গেছে। তারপরও আগেরকার যূগ হিসেবে যতটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তবে পুরো পরিবার শিক্ষানুরাগী। শিক্ষার মর্যাদা বোঝেন। তাইতো এমন পরিস্থিতির মধ্য হতে বড় হওয়া আমি আজকে একজন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র। আলহামদুলিল্লাহ। এর পেছনে সবচেয়ে বেশি আমার মায়ের অবদান রয়েছে। ওকে এগুলো আলাদা আলোচনা। অর্থনৈতিক বলতে একমাত্র আমিই এখন সব। ভার্সিটির আশে পাশে একটা মসজিদে ইমাম ও খতিবের দায়িত্বে আছি। পাশাপাশি টিউশনি। বাসস্থান : বরিশালের ঐতিহ্যে তৈরি করা কাঠের বড় দোতলা ঘর। এইসব ঘরে দোতলায় থাকার ব্যবস্থা থাকে। কিছু বাগান আছে আলহামদুলিল্লাহ। এই। তবে আল্লাহর উত্তম রিযিকের উপর আমি সর্বদা আস্থা রাখি। তিনি চাইলে আমি আমার মায়ের সর্বোচ্চ খেদমত করতে চাই। তার মুখে একটি সস্তির হাসি দেখতে চাই মৃত্যুর আগে ইনশাআল্লাহ!
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে নিয়মিত দাওয়াত দেয়ার চেষ্টা করছি। কিছু বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আর কিছু দুই এক ওয়াক্ত কাজা করেন। আমি রেগুলার দাওয়াত দিয়ে ঠিক করার চেষ্টা করছি। মা তো মুরব্বি মানুষ আল্লাহর প্রতি ঈমান আর নামাজ ছাড়া তেমন কিছুই বুঝেন না। তবে হালাল, হারাম এবং সৎ-অসৎ এর ব্যাপারে যথেষ্ট কঠোর। ছোটবেলা থেকে এগুলোই শিখিয়েছেন আমাদের। তার কাছ থেকেই বেসিক সততা শিখেছি আলহামদুলিল্লাহ। তবে আমার প্লান আছে,যিনি আমার ঘরে আসবেন তাকে দিয়ে আমার মাকে পরিপূর্ণ একজন খাঁটি বান্দি বানিয়ে নিবো। আর আমার বিশ্বাস আমার মাও তাকে আমার মতোই ভালোবাসবে। সেটা আমি তার চোখে মুখে তাকালেই দেখতে পারি। তিনি সব সময়ই বলেন, আমার বউমার কোনো কষ্ট হোক সেটা আমি এই সংসারে চাই না। 😔 আর আমার বাড়িতে আমার একজন আলেম পাশ ভাবি আছেন তাকে আর আমার আহলিয়াকে নিয়ে অনেক বড় স্বপ্ন, বাড়ির পরিবেশটা পুরো একটা জান্নাতি পরিবেশ বানানো। আমি বিশ্বাস করি,ঘরের মহিলারা দ্বীনি হলে পুরুষদের জন্যও দ্বীন প্রাক্টিস করা সহজ হয়ে যায়। তাই আমার প্রিয়তমাকে আমি টিচিং দিবো। আর আমার প্রিয়তমা পুরো বাড়ি তারপর আমাদের সমাজকে দ্বীন বিতরণ করবেন। ইনশাআল্লাহ! (এটা মহিলাদের মাঝে)
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আমি আমার মাদ্রাসা লাইফের আগে থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। একদম প্রাইমারি স্কুল লাইফ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সজ্ঞানে হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? অবশ্যই। আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সুন্নতের আলোকে জিয়ারতের স্থান । বাট আমাদের এই অসভ্যযুগে শিরক বিদআতের ফ্যাক্টরি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। সেহেতু অনেক বই পড়া হয়েছে বা পড়ি। বাট কিছু বইয়ের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়: */প্যারাডক্সিক্যাল সাজি দ। */ বেলা ফুরাবার আগে। */ জীবন যেখানে যেমন । */ ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম। */ ইসলাম পরিচিত */ খুতবাতুল ইসলাম */ হাকিকত সিরিজ সহ অনেক বই রয়েছে আলহামদুলিল্লাহ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১/মুফতি আমির হামজা । ২/খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার (রহ)। ৩/ডঃ আবুল কালাম আজাদ বাশার । ৪/মুফতি কাজী ইব্রাহীম ৫/ কামরুল ইসলাম সাঈদ আনসারী। ৬/ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) । ৭/ ড জাকির নায়েক। ৮/ আল্লামা কামাল উদ্দিন জাফরী। ৯/ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও তার ছেলে আব্দুল্লাহ। ১০/শায়খ আহমাদুল্লাহ । ১১/শায়খ মোখতার আহমেদ। ১২/আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ১৩/আল্লামা মামুনুল হক। ১৪/ মুফতি হারুন এজহার। ১৫/রেজাউল করিম আবরার। প্রমূখ । মূলত মধ্যমপন্থী ভারসাম্যপূর্ণ আলেমদের অনুসরণ করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বয়স:২০২৩ এর অক্টোবরের ১০ তারিখে ফুল ২৩ বছর হবে ইনশাআল্লাহ ✓ পছন্দ: */ পাহাড়, সমুদ্র, নদী,বিল , বাগান আর খোলা মাঠে মন ভরে নিঃশ্বাস নেয়া আর দু চোখ ভরে এই বিধাতার অপরুপ সু সৃজন গুলো উপভোগ করা। তবে পড়াশোনার তাগিদে বিভিন্ন জায়গায় যাওয়া হলেও ব্যস্ততায় তেমন ঘোরাঘুরি হয়নি। আশা আছে সব ব্যস্ততা কাটিয়ে উঠে পুরো বাংলাদেশটাকে দেখবো তারপর গন্ডি পেরিয়ে বিশ্ব ঘুরে মুগ্ধ হবো। ইনশাআল্লাহ। */বাচ্চাদের নিয়ে খুনসুটি ও পছন্দ। ছোট বেবি দেখলে নিজেকে আটকে রাখতে কষ্ট হয়। মনে হয় কোলে নিয়ে আদর করি,মেতে উঠি ওর সাথে। অপছন্দ: */ দুনিয়ায় যত অসৎ গুণাবলী আছে। যেমন: হিংসা, অহংকার-অহমিকা ,অন্যের তোষামোদি করা, গর্ব করা ইত্যাদি ইত্যাদি। ✓ শখ ও স্বপ্ন: */ আমার স্বপ্ন অনেক বড় বড়। এখানে লিখে সময় নষ্ট করবো না। কিছুটা লিখি। এক কথায় বলতে গেলে, এদেশে সাংস্কৃতিক বিপ্লব চাই। সেই বিপ্লব হবে ইসলাম পন্থীদের। যেমন: নাটক, সিনেমা, সংগীত কিংবা গল্প কবিতায় আমাদের একক আধিপত্য চাই। আমি আপাতত নাটক, সিনেমা আর গানকে সামনে রেখে কাজ করছি। লেখালেখি ও হবে পরে ইনশাআল্লাহ। ✓দ্বীনি -দুনিয়াবি যোগ্যতা: একাডেমিক পড়াশোনা তো করছিই। ওখানের ক্যারিয়ার আলাদা। তবে আমি ইসলামের সীমাবদ্ধতার মধ্যে থেকে নাটক সিনেমা আর গান বানাতে পছন্দ করি। এবং নিরলস কাজ করে যাচ্ছি। বক্তৃতার ময়দানেও আছি আলহামদুলিল্লাহ। সরাসরি মাঠ পর্যায়েও দাওয়াতি কাজ চলছে। স্বপ্ন: জাতি যে নষ্ট সমাজের বিনষ্ট সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। সেখান থেকে জাতির বিবেগকে নাড়া দিয়ে সজাগ করা। এবং জাতিকে এর বিকল্প হিসেবে কিছু দেয়া। যেটার মাধ্যমে বিনোদন ও ধর্মীয়, সামাজিক ম্যাসেজ পাবে। আল্লাহ ভীতি, ইসলাম প্রীতি বাড়বে ও নিজেদের গঠন করবে ইসলামের আলোকে। আর একাডেমিক চাকরি তো করবোই। অনার্স শেষ করে বি.সি.এস. দেয়ার চেষ্টা করবো। পাশাপাশি স্কুল ,কলেজ , মাদ্রাসা ও ইউনিভার্সিটিতে শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিবো। পাশাপাশি ব্যবসায়ীক চিন্তা ভাবনাও আছে পরে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পাজামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা। যবে থেকে আল্লাহ দিয়েছেন।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আমিতো চেষ্টা করি। কিন্তু আমাদের সমাজের শিখতে আরো সময় লাগবে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ইসলামিক টা দেখি । আমি নিজেও তৈরি করি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব অঙ্গনেই রেখেছেন। বক্তৃতায়, সাংস্কৃতিক অঙ্গন, লেখালেখি ও করার চেষ্টা করি। বাট সব একসাথে হয়ে যাওয়ায় সময় হয় না। ময়দানেও সক্রিয় আমি
পেশাগত তথ্য
পেশা ইমাম
পেশার বিস্তারিত বিবরণ মূলত স্টুডেন্ট। পাশাপাশি ভার্সিটির আশেপাশে একটি মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছি। সেখান থেকে মাসে ৭০০০ টাকা হাদিয়া আসে। পাশাপাশি টিউশন। আর ইতোমধ্যে জেনেছেন,আমি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত । আপাতত আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ইসলামিক নাটক ও শর্টফিল্ম তৈরি করে থাকি। চ্যানেলটিতে যদিও মনিটাইজেশন অন আছে বাট এখন পর্যন্ত তেমন ইনকাম আসছে না। কারণ পড়াশোনার চাপে অনেকদিন ধরে কাজ করিনি। এখন আবার কাজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আর রাজশাহী শহরে নতুন। আশাবাদী ইনকাম সোর্চ সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ।
মাসিক আয় আপাতত ১০০০০ টাকা । সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই ,ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? তিনি চাইলে অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? যদি তিনি এবং পরিস্থিতি আমাদের পক্ষে থাকে তাহলে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি চাচ্ছিলাম আপাতত বিয়েটা হোক। তারপর এক দেড় বছর পর উঠিয়ে নিজের দেশে নিয়ে যাবো। তারপর সবকিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। সে স্টুডেন্ট হলে যেখানে ভালো হয় সেখানেই। ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাঊযুবিল্লাহ। না ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর এই পবিত্র হুকুমের মাধ্যমে নিজেকে হেফাজত করতে চাই। এই ফেতনাময় দুনিয়া আর ভালো লাগে না। একটা প্রশান্তির জায়গা দরকার। আমার চক্ষুকে শীতল করা দরকার। অর্ধেক দিন পূর্ণ করা এখন অপরিহার্য মনে করছি। ভার্সিটি লাইফটা আমার জন্য কষ্টদায়ক ও হুমকি স্বরূপ মনে করছি তাই। আর বিয়ে হচ্ছে এই ফেতনাময় যূগে নিজের চরিত্রকে হেফাজত করার একমাত্র উৎকৃষ্ট পন্থা। আল্লাহ কবুল করুক!
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-28
উচ্চতা ৫'১" থেকে উপরে কিংবা কম বেশি
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ক্লাস 9/10- থেকে শুরু করে ইন্টার লেভেলের। কিংবা ভার্সিটির অনার্সের যে কোনো ইয়ার।
জেলা রাজশাহী অথবা বরিশাল প্রাধান্য দিবো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা স্টুডেন্ট/শিক্ষিকা /চাকুরিজীবী কিংবা গৃহিণী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
হাফেজা হলে ভালো। না হলেও সমস্যা নেই দ্বীনদারিত্ব আর দ্বীনের সঠিক জ্ঞানটাই মেইন। তবে পাত্রী শরিয়তের আলোকে প্রাপ্ত বয়স্ক ক্লাস নাইন/টেইন থেকে অনার্স লেভেলের পর্যন্ত । বিশেষ করে পাবলিক ভার্সিটি কিংবা মেডিকেল অথবা নার্সিং কলেজের হলে ভালো হবে ইনশাআল্লাহ। আমি আর্টসের তো। আমার আহলিয়া যদি সাইন্স ব্যাকরাউন্ড হয় খুশি হবো ইনশাআল্লাহ। আমার সাইন্সের প্রতি আলাদা রেসপেক্ট আছে। বিশেষ করে মেয়েরা সাইন্স নিয়ে পড়লে। কারণ, আমাদের মায়েরা, বোনেরা যখন ডাক্তার দেখাতে যায় তখন অনেক কিছু ভেবে অনেক কষ্ট লাগে। বলার বাহুল্য রাখে না যে, তিনি অবশ্যই সঠিক পর্দা মেইনটেইন করবেন। পর্দা বলতে শুধু বোরকা আর হিজাব নয়। বরং স্থান কাল পাত্র ভেদে রূখসাত,আযিমাত বুঝে পর্দার মেইনটেইনের জ্ঞান থাকা আবশ্যক।, মোটামুটি ভালো ধারণা থাকলেও চলবে। বাকিটা আমি পড়িয়ে নিবো ইনশাআল্লাহ! খুব গভীর না থাকলেও মোটামুটি দ্বীনের বেসিক সঠিক নলেজ টা থাকা চাই। যেমন, ঈমান, তাওহীদ রিসালাত, শিরক কুফর ও হালাল হারামের বিষয়গুলো। বান্দার অধিকার সম্পর্কে সচেতনতা থাকা উচিত। আমি অনেক শরীয়ত বিরোধী অন্যায় সহ্য করতে পারি না। এর জন্য প্রকৃতি গত ভাবে আমি মনে হয় ওমর (রাঃ) এর খাসলাতের। অনেক চেষ্টা করেছি সমাজ,রাষ্ট্রের কিংবা সামনে ঘটে যাওয়া অপকর্মের মিঠা মিঠা সমাধান করতে। বাট মনে হচ্ছিলো নিজের সাথে বেঈমানি করছি। তাই বাধ্য হয়ে ওমর রাঃ এর বৈশিষ্ট্যেই রয়ে গেলাম। তাই আমার আহলিয়া যাতে আমার চক্ষু শীতলকারি হয়ে আসে। আই মিন আমি গরমের সাথে তিনি নরম হলে ভালো হয় আরকি। মানে একটু ঠান্ডা মাথার। ভুল বুঝবেন না। আমার এই গরম কোনো ভুলের জন্য নয়। ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক বিষয়ের সাথে। ইসলাম বিরোধী শক্তি ও অপতৎপরতার বিরুদ্ধে আপোষহীন। এটাই বোঝাতে চেয়েছি। সবজায়গায় সবার সাথে গরম নই। এতটুকু ব্যালেন্স আছে আলহামদুলিল্লাহ। আমার পরিবারে কোনো ঝামেলা নেই। শুধু মা আর আমি। মাকে দ্বীন শেখাবেন।আর নিজে জ্ঞান অন্বেষণ করে আমার এক ভাবীকে নিয়ে পুরো বাড়িতে তালিম দিবেন। আমার বোনেরা আসলে তাদের সহ ইলমে দ্বীনের চর্চা করবেন এটাই চাওয়া।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

উজিরপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6469

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4744

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7971

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7529

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4549

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11940

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন