| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় তবে নিয়মিতভাবে আনুমানিক ২০১৫ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
০০ ওয়াক্ত তথা কাযা হয় না |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমি অনেককে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ট্রেইন করিয়েছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'আলা পরিপূর্ণ সুস্থ রেখেছেন
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে গিয়ে কোন কিছু চাওয়া বিদাআ'ত ও শিরক, তবে গিয়ে শুধুমাত্র এবং সর্বোচ্চ শায়িত ব্যক্তির জন্য দোয়া করা যেতে পারে
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
উপকারী ইলম অর্জন আমার কাছে খুবই পছন্দের এবং গুরুত্ব বহন করে, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ২ শতাধিক দ্বীনি কিতাবাদী অধ্যয়ন করার সৌভাগ্য হয়েছে (যদিও ইলমের বিশাল সাগরের তুলনায় তা নিতান্তই অল্প) তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কিতাবের নাম : আহকামে জিন্দেগি, ইসলামি আক্বীদা ও ভ্রান্ত মতবাদ,আক্বীদাতুত ত্বহাবী,কিতাবুল ইমান,ইসলাহি নিসাব,সীরাতে মুস্তফা,আর রাহিকুল মাখতুম,সীরাহ [Raindrops],রিয়াদুস সালেহীন,মুসলিম উম্মাহর ইতিহাস,খিলাফতে রাশিদা,প্রচলিত ভুল,তাফসিরে মা'আরেফুল কুরআন,আল বিদায়া ওয়ান নিহায়া ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখ আহমাদুল্লাহ দা:বা:, শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, শায়েখ আব্দুল মালেক সাহেব দা:বা:,মুফতি ইয়াহইয়া দা:বা:(মাসনা,যশোর),মাও: তারিক জামিল দা:বা:, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লহ সহ সকল হক্বপন্থি আহলুস সুন্নাহ ওয়াল জামাআ'হ এর অনুসরণকারী উলামায়ে কিরামদের।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ , ব্যক্তিগত জীবনে আমি একজন মিশুক, সুস্পষ্টভাষী এবং অত্যন্ত খোলা মনের মানুষ। নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমার মধ্যে একটি সুন্দর Maturity এবং যেকোনো পরিস্থিতি গভীরভাবে অনুধাবন করার চমৎকার Understanding তৈরি হয়েছে, যার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সহজে খাপ খাইয়ে নেওয়ার একটি ইতিবাচক Capability আমার রয়েছে। আমি প্রতিনিয়ত নিজের ব্যবহারিক Skillset উন্নত করতে পছন্দ করি এবং প্রতিটি ক্ষেত্রে আত্মমর্যাদাবোধ বজায় রেখে চলাকে নিজের অন্যতম Core Value মনে করি।আমার দৈনন্দিন প্রতিটি কাজ এবং সিদ্ধান্তসমূহ মহান আল্লাহর হুকুম, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ এবং দ্বীন ইসলামের সুনির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী Execute করার সর্বোচ্চ চেষ্টা করি। দ্বীনি ইলম অর্জনের প্রতি আমার এক ধরণের বিশেষ Passion রয়েছে; তাই বিজ্ঞ শায়েখ ও হক্কানী ওলামায়ে কেরামের আলোচনা নিয়মিত শোনা এবং তাঁদের কিতাবসমূহ গভীর মনোযোগের সাথে অধ্যয়ন করা আমার রুটিনের অংশ,একইসাথে আমি ভ্রমনপিপাসু, অলরেডি আলহামদুলিল্লাহ বেশ কিছু দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করা হয়েছে তবে স্বপ্নের মানুষটাকে নিয়ে আরো বেশ কিছু স্থান ভ্রমণ করার নিয়্যত আছে তাছাড়া জীবনসঙ্গীনিকে নিয়ে বাইতুল্লাহর মুসাফির হওয়া এবং ইসলামিক হিস্টরিকাল প্লেসগুলো ভিজিট করার তীব্র আকাঙ্খা লালন করছি,আল্লাহই তৌফিকদাতা।
|