Profile

বায়োডাটা নং : 5754

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মোড়েলগঞ্জ, বাগেরহাট, খুলনা
এলাকা/গ্রামের নাম: চরহোগলাবুনিয়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ডগাইর নতুনপাড়া, ডেমরা
কোথায় বড় হয়েছেন? শহরে ( ছোট বেলা থেকেই ঢাকা, চট্রগ্রাম এবং খুলনা থাকা হয়েছে গ্রামে ছিলাম মাত্র ৬/৭ বছরের মতো )
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি
পাসের সন ২০১৮
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ঢাকাতে মৌসুমি ফলের ব্যবসা করেন। সকল মালামাল গ্রাম থেকে আসে বিশেষ করে ডাব, সকল প্রকার কলা সব সময় থাকে পাশাপাশি সিজোনাল ফল। এটা আমাদের অন কাইন্ড অব ফ্যামিলি বিজনেস।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই বিবাহিত ( ঢাকাতেই ফ্যামিলি নিয়ে আলাদা থাকেন বাচ্চাদেরকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাচ্ছেন ) বর্তমানে ফ্যামিলি বিজনেস এর সাথেই আছে। মানে আব্বু আর ভাইয়া এক সাথেই ব্যাবসা করেন।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন বিবাহিত, ঢাকাতেই থাকেন। মেজ বোন বিবাহিত, স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়ি ( পিরোজপুর ) থাকেন।
চাচা মামাদের পেশা চাচা ১ জন। কিন্তু সে অনেক আগেই ইন্তেকাল করেছেন। মামা ৪ জন বড়- বাড়িতে থাকেন। পূর্বে কৃষিকাজ করতেন এখন কিছু করেন না। মেজ- বাড়িতে থাকেন বাজারে চায়ের দোকান আছে। পূর্বে ঢাকা আশুলিয়া তে থাকতেন এবং গার্মেন্টসে জব করতেন। সেজ - খুলনাতে থাকেন। মালবাহী জাহাজে চাকরি করেন। ছোট - ঢাকা সাভারে আছেন। গার্মেন্টসে জব করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস তাই আব্বু আর ভাইয়া একসাথেই ব্যবসা করেন তবে সাংসারিক খরচের জন্য আলাদা ভাবে হিসাব থাকে। এবং ভাই-ভাবী এবং তাদের ছেলে মেয়েরা এক সাথে থাকে এবং আব্বু-আম্মু আর আমি এক সাথে থাকি তবে বাসা কাছাকাছি এবং প্রতিনিয়ত যোগাযোগ হয় ( উল্লেখ্য আমি যেহেতু মাতারবাড়ী কোল পাওয়ার প্ল্যান্টে জব করি তাই আমার প্ল্যান্টেই থাকার ব্যাবস্থা আছে এখানেই থাকতে হয় এবং নির্দিষ্ট সময় পর পর ছুটি নিয়ে ঢাকার বাসায় যাই )। ঢাকাতে আমরা ফ্লাট বাসায় ভাড়া থাকি। গ্রামে আমাদের বাড়ি করার মতো সামান্য কিছু জমি আছে কিন্তু বাড়িতে কেউ থাকি না বলে পুরাতন ঘর ভাঙ্গার পর আর তোলা হয় নি। মূলত গ্রামে যাওয়ার ইচ্ছে আপাতত নেই। আর আমিও যেহেতু জব করি হালাল ভাবে মাস শেষে যেটা আসে তা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ভাবেই চলে যায়। তবে ভালো শব্দের অর্থ একেক জনের কাছে একেক রকম। তাই আরেকটু ক্লিয়ার করে দেই, আমাদের ফ্যামিলির সবার চাহিদা খুবই সামান্য এবং স্বাভাবিক তাই হালাল ভাবে যা আসে তা দিয়ে সামাজিক ভাবে চলার জন্য নূন্যতম যতটুকু লাগে তা করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? যেহেতু আলাদা ফ্ল্যাটে থাকি তাই পর্দা করা সহজ এবং প্রতিনিয়ত বাসার সবাই প্রাকটিস করছে। বলে রাখা ভালো আমার ফ্যামিলির সবাই পূর্বে থেকেই এমন ছিল না। তবে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সংশোধন করার।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ ( ২০১৮ থেকে তবে মাঝে মাঝে ইরেগুলার হতাম তবে আলহামদুলিল্লাহ এখন সর্বোচ্চ চেষ্টা করি)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২/১
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? না ( তবে মসজিদের ইমাম এর কাছে শিখতেছি )
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ বড় ধরনের কোন কিছু নেই। চোখে একটু সমস্যা মনে হয় কিন্তু সামান্য নেক্সট ঢাকায় গেলে ডাক্তার দেখাব ইচ্ছে আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার একটা কবর মাত্র কিন্তু যেভাবে ইবাদতের স্থান এবং মানত করা হয় তা সম্পূর্ণ শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন নিয়মিত বই পড়া শুরু করিনি এখনো, তবে দ্বীন সম্পর্কে জানার আগ্রহ আছে এবং শিখছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাওলানা তারিক জামিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: দ্বীনি বিষয়ে বই পড়ার প্রতি আমার গভীর আগ্রহ আছে। চাকরির পড়াশোনা ও ব্যস্ততার কারণে আগে নিয়মিত পড়া সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, এখন সময় ও সুযোগ তৈরি হয়েছে। ইনশাআল্লাহ অল্প পরিসরে শুরু করব। নবীর সীরাত দিয়ে শুরু করার ইচ্ছে আছে এবং ধীরে ধীরে কিছু নির্বাচিত বই সংগ্রহ করে বাসায় একটি ছোট লাইব্রেরি বানাতে চাই—যেখানে আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীর পছন্দের বইগুলোরও জায়গা থাকবে। পছন্দ: অবসরে ফোনে কোরআন তিলাওয়াত, ইসলামিক লেকচার ও সংগীত শুনতে ভালো লাগে। নদী, সাগর বা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পছন্দ করি। ঘরে তৈরি বিশেষ খাবার আমার খুব প্রিয়। সবচেয়ে বেশি ভালো লাগে পরিবারের সাথে সময় কাটাতে। অপছন্দ: অপ্রয়োজনে আড্ডা বা তর্ক-বিতর্কে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। পান, সিগারেট বা যেকোনো নেশাজাতীয় দ্রব্য অপছন্দ করি। মিথ্যা বলা বা চালাকি করে নয়ছয় করা মানুষকে আমি পছন্দ করি না। ভুল হলে সত্য স্বীকার করাকে সম্মান করি এবং সমস্যা শান্তভাবে সমাধানের চেষ্টা করি। রুচিবোধ: আমার সবসময় গোছালো, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে। খাবার থেকে শুরু করে কাপড় চোপড় সব খিছুতেই সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু এখানে দেই আমি। পারফিউম ( সুগন্ধি ) আমার ভিষণ পছন্দ। আমার তেমন হাত খরচ নেই তবে পছন্দের পারফিউম কিনতে আমি মাঝে মাঝে একটু বেশি খরচ করে ফেলি। স্বপ্ন: আমি মনে করি মানুষ কতটা সুখি তা নির্ভর করে তার চাহিদার উপর। তাই সবসময় চেষ্টা করি আমার চাহিদাকে সাধ্যের মধ্যে রাখার। হালাল ইনকাম, চোখ শীতল করা দ্বীনি ছোট একটা পরিবার নিয়ে সম্মানের সাথে চলা এর বাহিরে আপাতত কোন স্বপ্ন নেই। তবে দ্বীনের খেদমতে কাজ করার আমার কিছু ইচ্ছে আছে কিন্তু সেগুলো এভাবে বলতে ভালো লাগছে না। সে বিষয় সম্পর্কে শুধু আমি আর আমার রব জানেন এবং ভবিষ্যতে যে আমার জীবনসঙ্গী হবে তাকে বলব ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, প্যান্ট, পাঞ্জাবি এবং শালীন পোশাক পরিবেশ অনুযায়ী। তবে সব সময় টাখনুর উপরে কাপড় পরাকে গুরুত্ব দেয়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, ২০২০ থেকে ( ৫ বছর ধরে ) তবে উল্লেখ্য বায়োলজিক্যাল ভাবে আমার দাড়ি কম।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে মুভি দেখার অভ্যাস ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর দেখি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না ( তবে তাবলীগে ১বার এবং চরমোনাই ১বার গিয়েছিলাম )
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান CPGCBL-এর মাতারবাড়ী ২×৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিকাল কোল পাওয়ার প্ল্যান্টে টেকনিশিয়ান পদে কর্মরত আছি। এর অবস্থান মহেশখালী, কক্সবাজার। অনেকে এ চাকরি সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে বিভ্রান্ত হন। সাধারণত সরকারি চাকরি বলতে অনেকে কেবল রাজস্বভুক্ত পদকেই বুঝে থাকেন। এটি মূলত একটি স্বায়ত্তশাসিত, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। চাকরিটি স্থায়ী; বেতন ও সুযোগ-সুবিধা সম্মানজনক। সর্বোপরি, এটি একটি হালাল উপার্জনের সুন্দর পরিবেশ।
মাসিক আয় ৩৩০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি তার ইচ্ছে থাকে তাহলে দুজনের মধ্যে আলোচনা করে উত্তমটা বেছে নেব ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সব সময় আমার সাথেই রাখব। এখন কক্সবাজারে মহেশখালী তে আছি। ভবিষ্যতে চাকুরি পরিবর্তন করলে পোস্টিং এর উপর নির্ভর করবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আমাদের পক্ষ থেকে কোনো উপহার বা চাহিদার প্রত্যাশা নেই। তাদের আদরের মেয়েই আমাদের জন্য সম্মানের এবং যথেষ্ট ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ, সামর্থ্য থাকলে বিয়ে করা সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে সেই সামর্থ্য দান করেছেন। আমি মনে করি, নিজেকে যেনা ও সকল প্রকার হারাম কাজ থেকে পবিত্র রাখার জন্য আমার বিয়ে করা জরুরি। পাশাপাশি, ভবিষ্যতে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও দ্বীনি পরিবার গড়ে তোলার নিয়তে আমি বিয়ে করতে আগ্রহী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫' - ৫'৩"
গাত্রবর্ন শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন অথবা চলমান ( হাফেজা হলে ভালো হয়, না হলেও সমস্যা নেই )
জেলা স্থায়ী বা অস্থায়ী ভাবে ঢাকাতে ফ্যামিলি সহ থাকে এমন হলে ভালো হয়। অন্যথায় ঢাকা/খুলনা/বরিশাল পাশ্ববর্তী।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী অথবা মাদ্রাসার শিক্ষিকা অথবা পড়াশোনা শেষ বাসায় থাকেন।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি বিশ্বাস করি, কেউই পরিপূর্ণ নয়। বরং জীবনসঙ্গী হিসেবে দু’জনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং মানিয়ে নিয়ে একসাথে পথ চলার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে কিছু বিষয় আমি বিশেষভাবে প্রত্যাশা করি— ◑ দ্বীনের প্রতি আগ্রহ থাকবে এবং আমল করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোনো বিষয়ে ঘাটতি থাকলে তার জন্য অনুতপ্ত ও নরম হৃদয়ের মানসিকতা থাকবে। ◑ পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মতো ধৈর্য, দায়িত্ববোধ ও পরিণত মানসিকতা থাকবে। ◑ আমার হালাল উপার্জনের সীমার মধ্যে থেকে জীবনযাপন করার মানসিকতা থাকবে। ◑ আমি রোমান্টিকতা পছন্দ করি, তাই জীবনসঙ্গীর মধ্যেও এমন কোমল ও অনুভূতিপ্রবণ স্বভাব প্রত্যাশা করি। ◑ মতের অমিল হলে শান্তভাবে কথা বলে সমাধান করার মানসিকতা ও পারস্পরিক সম্মানবোধ থাকবে। ◑ সর্বোপরি, একে অপরকে বুঝে নেওয়ার পর নিজের ভুল ও দুর্বল দিকগুলো সংশোধন করার মানসিকতা থাকবে—যেমনটা আমি নিজেও রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মোড়েলগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3316

বয়স
41 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোড়েলগঞ্জ, বাগেরহাট, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7652

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোড়েলগঞ্জ, বাগেরহাট, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5813

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোড়েলগঞ্জ, বাগেরহাট, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5311

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোড়েলগঞ্জ, বাগেরহাট, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7786

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোড়েলগঞ্জ, বাগেরহাট, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7787

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোড়েলগঞ্জ, বাগেরহাট, খুলনা
বাগেরহাট জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন