| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, ডা. জাকির নায়েক। তবে কাউকে অন্ধভাবে অনুসরণ করি না। যেকোনো বিষয়ে বিভিন্ন মতাদর্শের আলেমদের বক্তব্য শোনার চেষ্টা করি, এরপর নিজের কাছে যা বেশি গ্রহণযোগ্য মনে হয়, তা আমল করার করি, আলহামদুলিল্লাহ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুব সাধারণ একজন মানুষ। তবে আল্লাহ তাআলা তাঁর অনুগ্রহে আমাকে কিছু বিশেষ নেয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। বই পড়তে, নতুন কিছু জানতে এবং আবিষ্কারধর্মী কাজ করতে ভালো লাগে। পেশাগতভাবে আমি একজন ইঞ্জিনিয়ার, শিক্ষক ও গবেষক হলেও, নিজের পরিচয়ে গবেষক হিসেবে ভাবতেই বেশি আত্মতৃপ্তি পাই। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সোলার সেল, মেশিন লার্নিং, এবং সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ও ডিভাইস নিয়ে গবেষণার কাজ করেছি এবং ২৫টিরও বেশি পাবলিকেশন রয়েছে। আমার বিশ্বাস, মানুষ এমন কিছু কাজ করে যেতে পারে, যা তার মৃত্যুর পরও মানুষের উপকারে আসে। আমি চাই, আমার জ্ঞান, গবেষণা ও কাজগুলোও তেমন কল্যাণের মাধ্যম হোক এবং সাদাকায়ে জারিয়ার অংশ হয়ে থাকুক, ইনশাআল্লাহ। বর্তমানে আমি পিএইচডি পর্যায়ে মাইক্রো ও ন্যানো চিপের ডিজাইন, মডেলিং ও ফ্যাব্রিকেশন নিয়ে কাজ করছি। ন্যানো-লেভেলে একটি ট্রানজিস্টরের পারফরম্যান্স কীভাবে উন্নত করা যায়, এবং সেই জ্ঞানকে কীভাবে ইসলাম ও মানুষের কল্যাণে কাজে লাগানো যায়—তা নিয়ে চিন্তা করছি এবং কাজ করছি। আমার মনে হয়, আল্লাহ তাআলা সবাইকে এক রকম সুযোগ দেন না। তিনি আমাকে যে সুযোগ, সামর্থ্য ও জ্ঞান দিয়েছেন, সেগুলো ভালো কাজে ব্যয় করাকে আমি এক ধরনের আমানত ও দায়িত্ব মনে করি। ইসলামের জন্য কিছু করতে ভালো লাগে। সে চিন্তা থেকেই গ্রামের মানুষের ইসলামি জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে একটি ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেছি। সেখানে মানুষ বই পড়তে পারে এবং বাসায় নিয়েও পড়তে পারে। এছাড়া থানা পর্যায়ে প্রতিবছর হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজনেরও চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এর আগে কয়েকটি ইউনিয়ন নিয়ে বড় পরিসরে এমন একটি হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছিলাম এবং বিশ্বসেরা হাফেজ নাজমুস সাকিবকে সেখানে বিচারক এবং গেস্ট হিসাবে এনেছিলাম।। সেটিকে ধারাবাহিকভাবে থানা পর্যায়ে প্রতিবছর চালু করার ইচ্ছা ও চেষ্টা রয়েছে। আল্লাহ কবুল করুন। অবসর সময়ে বই পড়তে, খেলাধুলা করতে ভালো লাগে—বিশেষ করে ক্রিকেট ও ব্যাডমিন্টন। সামাজিক ও মানবসেবামূলক যেকোনো ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে আত্মতৃপ্তি অনুভব করি। ব্যস্ততার মাঝেও এসব কাজে সময় দেওয়ার চেষ্টা করি। মানুষের উপকারে কিছু করতে পারলে ভালো লাগে। সে কারণেই নিজের আয়ের একটি অংশ সবসময় মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করি। নিজের ভোগের চেয়ে অন্যের উপকারে আসতে পারার মধ্যে বেশি তৃপ্তি অনুভব করি। পরিবারকে সময় দেওয়া, তাদের হক আদায় করা এবং পরিবারের দায়িত্ব নিতে পারার মধ্যেও আমি আনন্দ খুঁজে পাই। সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে, এবং পরিবারকেন্দ্রিক শান্তিপূর্ণ জীবন পছন্দ করি। রুচিবোধের জায়গা থেকে আমি সহজ, পরিমিত, ভদ্র ও স্পষ্ট জীবনযাপন পছন্দ করি। মিথ্যা কথা, মিথ্যা অভিনয়, অহংকার, কৃপণতা, ইগো, কৃত্রিমতা এবং ফেইক অ্যাটিটিউড একদমই পছন্দ করি না। স্পষ্টবাদিতা পছন্দ করি, যদিও তা কখনো কখনো আমার বিরুদ্ধেও যেতে পারে। তবুও আমি মনে করি সত্যবাদিতা, বিশ্বস্ততা ও লয়্যালটি মানুষের চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। নিজের মধ্যেও এসব গুণ ধরে রাখার চেষ্টা করি। অবশ্যই আমার মাঝেও ভুল-ত্রুটি আছে, তবে সবসময় নিজেকে সংশোধন, পরিশুদ্ধ ও উন্নত করার চেষ্টা করি। আমার স্বপ্ন হলো একটি আদর্শ, দ্বীনকেন্দ্রিক, শান্তিপূর্ণ ও ভালোবাসাপূর্ণ পরিবার গঠন করা, যেখানে ইসলামের সৌন্দর্য, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান ও সামর্থ্য দিয়েছেন, তা ইসলাম ও মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে প্রত্যাশা করি, যিনি সত্যবাদী, উদার মনের, রুচিশীল, মুক্তহস্ত, ব্যক্তিত্বসম্পন্ন, আল্লাহভীরু, বিশ্বস্ত, সম্মানবোধসম্পন্ন এবং পরিবারমুখী হবেন। যিনি ইসলামের জন্য নিজেকে গড়ে তুলতে আগ্রহী থাকবেন, স্বামীর প্রতি সম্মানশীল হবেন এবং পরিবারের সবার হক পালনে যিনি সর্বোচ্চ সহযোগী হবেন।
|