Profile

বায়োডাটা নং : 9968

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, রংপুর
এলাকা/গ্রামের নাম: ফকিরপাড়া, ঠাকুরগাঁও সদর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সেক্টর ১০, উত্তরা, ঢাকা ১২৩০।
কোথায় বড় হয়েছেন? ঠাকুরগাঁও
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Science (BSc) in Computer Science and Engineering (CSE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Narsingdi Polytechnic Institute
পাসের সন 2022
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Northern University of Bangladesh
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আমার আব্বু দীর্ঘদিন ধরে বিস্কুট ও চকলেট তৈরির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর নিজস্ব একটি কারখানা ও বেকারি ছিল। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ব্যবসাটি পরিচালনা করেছেন। তাঁর আন্তরিকতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে প্রতিষ্ঠানটি এলাকায় একটি পরিচিত ও বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি লাভ করেছিল।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১) বড় বোন: ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বিবাহিত। দুলাভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বর্তমানে একটি গার্মেন্টসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। ২) মেঝো আপু: অবিবাহিত। অনার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে নার্সিং পেশায় কর্মরত। ৩) ছোট বোন: বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত
চাচা মামাদের পেশা পারিবারিক বিবরণ: মাতুল পক্ষ: ৫ জন খালা—৪ জন গৃহিণী, ১ জন প্রাইমারি স্কুল শিক্ষিকা। খালুরা—২ জন শিক্ষক (১ জন রিটায়ার্ড), ১ জন অবসরপ্রাপ্ত (পুলিশ), ১ জন ব্যবসায়ী (নার্সারি), ১ জন প্রবাসী (কাতার)। খালাতো ভাই-বোন ১১ জন— ৮ জন ভাই (২ জন সৌদি, ১ জন চীন, ২ জন অনার্সে, ৩ জন ছোট), ৩ জন বোন (১ জন বিবাহিত, ২ জন ছোট)। ১ জন মামা—বিবাহিত, মামীসহ ঢাকায় থাকেন এবং চাকরিজীবী। ⸻ পিতৃপক্ষ: ৫ জন ফুপু—৩ জন ইন্তেকাল করেছেন, ২ জন জীবিত। সকল ফুপা ইন্তেকাল করেছেন। ফুপাতো ভাই-বোন ১৬ জন— ৭ জন ভাই (১ জন গ্রিন ইউনিভার্সিটির প্রফেসর, ১ জন অবসরপ্রাপ্ত প্রফেসর, ১ জন বিডিআর, ১ জন চাকরিজীবী, ৩ জন নিজস্ব জমি দেখাশোনা করেন), ৯ জন বোন (১ জন প্রবাসী, ১ জন প্রাইমারি শিক্ষিকা, ১ জন চাকরিজীবী, ৬ জন গৃহিণী)। ১ জন চাচা—ইন্তেকাল করেছেন। চাচাতো ভাই-বোন ২ জন—১ জন ভাই (বিবাহিত, গ্রামে বসবাস করেন; কৃষিকাজের পাশাপাশি সিজনাল ব্যবসা ও গাড়ি চালানোর সাথে যুক্ত), ১ জন বোন (গৃহিণী; দুলাভাই চাকরিজীবী)।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ রাণীশংকৈলে আমাদের বিস্কুট ও চকলেটের কারখানা এবং নিজস্ব বাড়ি ছিল। কিছু মামলা-মোকদ্দমার কারণে পরবর্তীতে আমাদের সেই জায়গা ছেড়ে আসতে হয় এবং ঠাকুরগাঁওয়ে নানুর বাসায় শিফট করা হয়। তবে আলহামদুলিল্লাহ, বর্তমানে সেতাবগঞ্জে আমরা তিন ভাই-বোন মিলে একটি জমি নিয়েছি, পাশাপাশি, ভবিষ্যতে স্বতন্ত্রভাবে নিজের একটি আবাসন গড়ে তোলার জন্যও চেষ্টা ও পরিশ্রম চালিয়ে যাচ্ছি, ইন শা আল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমরা ছোট থেকেই জেনারেল পরিবারে বড় হয়েছি এবং পুরোপুরি ইসলামিক পরিবেশ ছিল না। আমাদের মা ও বোনেরা শালিন পোশাক পরেন, তবে সম্পূর্ণ পর্দা করেন না। তবে আমার আহালিয়ার জন্য, নিশ্চিতভাবে সম্পূর্ণ পর্দা বজায় রাখা কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ । যে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটি আমার দায়িত্ব। কারণ আমি মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করি ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১৭ সাল থেকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করছি; আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? 1/2 ফজরে উঠতে দেরি হলে ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? ব্যক্তিগতভাবে একজন মাওলানা সাহেবের কাছে সম্পূর্ণ কুরআন শরীফ সহীহভাবে তিলাওয়াত শেখার ও পড়ার মেহনত চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহর নেক বান্দাদের কবর বা মাজার জিয়ারত করা যেতে পারে—এটি আমাদেরকে মৃত্যু স্মরণ করায় এবং আত্মশুদ্ধিতে সাহায্য করে। তবে যেখানে শরিয়তবিরোধী বা বিদআতি কাজ হয়, সেসব স্থান এড়িয়ে চলা উচিত। মনে রাখতে হবে, চাওয়া-পাওয়া একমাত্র আল্লাহর কাছেই। মাজার বা কবরের কাছে কোনো কিছু চাওয়া শিরকের অন্তর্ভুক্ত। যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা বরযখের জীবনে আছেন এবং আমাদের প্রয়োজন পূরণ করার ক্ষমতা তাদের নেই। সুতরাং, আমরা আল্লাহর উপরই ভরসা রাখব—যিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফাযায়েলে আমল, ফাযায়েলে সাদাকাত, হেকায়েতে সাহাবা, আহকামে যিন্দেগী ইত্যাদি ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ### যেসব হযরত উলামায়ে কেরাম১. মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাহেব — পাকিস্তান (Mufti Muhammad Taqi Usmani) ২. মুফতি আব্দুল মালেক সাহেব — বাংলাদেশ (Mufti Abdul Malek) ৩. হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব — ভারত (Hazrat Maulana Ibrahim Deola) ৪. হযরত মাওলানা আহমেদ লাট সাহেব — ভারত (Hazrat Maulana Ahmed Lat) ৫. হযরত মাওলানা তারিক জামিল সাহেব — পাকিস্তান (Hazrat Maulana Tariq Jamil) ৬. মাওলানা ইবাদুল্লাহ সাহেব — পাকিস্তান (Maulana Ibadullah) ৭. মাওলানা উবায়দুল্লাহ খুরশীদ সাহেব — পাকিস্তান (Maulana Ubaidullah Khurshid) ৮. মাওলানা কারী জুবাইর সাহেব — কাকরাইল, বাংলাদেশ (Maulana Qari Zubair) ৯. মাওলানা রবিউল হক সাহেব — কাকরাইল, বাংলাদেশ (Maulana Robiul Hoq) ১০. মাওলানা জাকির সাহেব — কাকরাইল, বাংলাদেশ (Maulana Zakir)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের স্বভাব: •দীন প্রচার ও প্রসারে সর্বাধিক সময় ও পরিশ্রম দেওয়া, বিশেষ করে দেশ-বিদেশ সফর করে ইসলামের সত্য শিক্ষা ছড়িয়ে দেওয়া প্রিয় বিষয়: • আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত তরিকায় চলা। • যদিও আমলে অনেক কমতি আছে , তবুও এটাই সর্বোচ্চ পছন্দ। অপছন্দ: • আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত এর বিপরীতে চলা। রুচিবোধ: • হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের সকল কাজ ব্যক্তিগত পছন্দ। সপ্ন/লক্ষ্য: • মৃত্যুর আগ পর্যন্ত পুরা জান,পুরা মাল জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য দীন প্রচারে ব্যবহার করা। • দেশ-বিদেশে সফর করা, আলেমদের সঙ্গ লাভ করা , এলমে নবুয়ত হাসিল করা , খতমে নবুয়ত এর জিম্মাদারি আদায় করতে করতেই জিন্দেগি পার করা । • ইসলামের সত্য ও দীনকে বিশ্বব্যাপী প্রচার করার জন্য মেহনত করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপী, লম্বা মাদানী স্টাইলের পাঞ্জাবি, এবং পায়জামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, ২০১৭ সালের পর থেকে সুন্নতি দাড়ি রাখা হচ্ছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই মাহরাম ও নন-মাহরামের বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করে আসছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আত্মীয়-স্বজন এবং অনলাইন-অফলাইন—সব ক্ষেত্রেই এ বিষয়টি মেনে চলার চেষ্টা অব্যাহত আছে, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি, আলহামদুলিল্লাহ। ২০১৭ সালে SSC পরীক্ষার পর থেকে হযরত উলামায়ে কেরামের নেগরানিতে দাওয়াত ও তাবলিগের এই মুবারক মেহনতের সঙ্গে আল্লাহ তাআলা জুড়ে রেখেছেন। সেই থেকে সাধ্য অনুযায়ী এই মেহনতের সঙ্গে থাকার ও সময় দেওয়ার চেষ্টা করে আসছি, আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ ২০২০ সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম এবং এ সেক্টরে প্রায় ১৪ মাস চাকরির অভিজ্ঞতা অর্জন করেছি। বর্তমানে আর ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত নই। পরবর্তীতে DUET-এ ভর্তি হওয়ার প্রস্তুতির জন্য নিজেকে সম্পূর্ণভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে চাকরি থেকে সসম্মানে অবসর গ্রহণ করি। এরপর পার্টনারশিপের মাধ্যমে একটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, যেখানে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং ও ওভারসিজ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে **SR Tower, 2nd Floor, Shop #309, Sector #07, House Building, Uttara, Dhaka, Bangladesh, 1230** ঠিকানায় **মুসলিম টেক** নামে আমার নিজস্ব একটি ল্যাপটপ আউটলেট পরিচালনা করছি এবং নিয়মিতভাবে ব্যবসাটিতে সময় দিচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
মাসিক আয় 20000-25000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইন শা আল্লাহ, বিয়ের পর আমার পক্ষ থেকে পর্দার বিষয়ে পূর্ণ সহযোগিতা ও সমর্থন থাকবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন এই বিষয়ে কোনো ধরনের ঘাটতি না থাকে এবং একটি সুন্দর, ইসলামী পরিবেশ বজায় রাখা যায়।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? সহশিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করা আমার ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্যের মনে হয় না। তাই আমি আমার আহলিয়াকে এই ধরনের পরিবেশে পড়াশোনা করার অনুমতি দিতে পারব না। যদি কারও বিয়ের আগে জেনারেল (সহশিক্ষা) লাইনে পড়াশোনা চলমান থাকে, তবে বিয়ের পর তা চালিয়ে যাওয়া আমার পক্ষে সমর্থন করা সম্ভব হবে না। তাই আমি আশা করি, এমন কেউ যোগাযোগ করবেন যিনি নিজেও সহশিক্ষা থেকে দূরে থাকতে চান এবং এই ধরনের পরিবেশ এড়িয়ে চলতে আগ্রহী।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? সহশিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করা আমার ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্যের মনে হয় না। আমি চাই না যে আমার আহলিয়া সহশিক্ষায় পড়াশোনা করুক, এবং চাকরির বিষয়ে এখানে কোনো প্রশ্নই ওঠে না। আমার জীবদ্দশায় আমি আমার আহলিয়াকে বাইরে চাকরি করার অনুমতি দেব না। হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ যদি রিজিকে শুধু ডাল-ভাতই রাখেন, তাতেই আলহামদুলিল্লাহ। সবর ও শুকরের সাথে জীবনটা পার করে দেওয়ার মতো মানসিকতা যার আছে— এমন কাউকে পেলে ইনশাআল্লাহ নূরুন ‘আলা নূর হবে। এছাড়াও, তিনি চাইলে বাড়িতে বসে আমার ব্যবসার কাজে সহযোগিতা করতে পারবেন। ইন শা আল্লাহ, এমন কেউ যোগাযোগ করবেন যিনি এই মূল্যবোধের সাথে একমত এবং সহশিক্ষা ও বাইরে চাকরির পরিবেশ থেকে দূরে থাকতে আগ্রহী।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর, ইন শা আল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে থাকবেন। আমি কখনও প্রবাস গিয়ে কোনো চাকরি করব না, ইন শা আল্লাহ। শুধুমাত্র দাওয়াত বা তাবলীগের সফরে, যখন আমি দেশের মধ্যে ৪০ দিনের জন্য বা বিদেশে সর্বোচ্চ ৫ মাসের জন্য বের হবো, তখন তিনি চাইলে আমার বাসায় বা শ্বশুরবাড়িতে থাকতে পারেন। আর যখন মাস্তুরাত জামাতে যাবো তখন তো একসাথে আল্লাহর রাস্তায় থাকা হবে ইনশাআল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জি, আলহামদুলিল্লাহ। পাত্রীপক্ষের কাছ থেকে কোনো ধরনের উপহার, যৌতুক, অর্থ বা কোনো কিছুই প্রত্যাশা করি না। মেয়ের পরিবার থেকে আমি শুধু তাদের মেয়েকেই চাই—এর বাইরে কোনো কিছুই নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য, সম্পূর্ণ সহজ ও যৌতুকমুক্তভাবে বিয়ে করতে চাই, ইন শা আল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? • আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, • হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমল করার জন্য, • গুনাহ থেকে বাঁচার জন্য, • দ্বীনকে পরিপূর্ণ করার জন্য, • আনেওয়ালা নসলকে সদকায়ে জারিয়া হিসেবে রাখার জন্য । আমি বিয়ে করছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, একটি সঠিক ও ইসলামী পরিবার গড়ার জন্য এবং জীবনের সঙ্গী হিসেবে একজন নেক, ধার্মিক মানুষকে পাশে পেতে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা 5'0-5'4"
গাত্রবর্ন চেহারার সৌন্দর্যের চেয়ে হৃদয়ের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চেহারার সৌন্দর্য তো সারাজীবন থাকে না, কিন্তু মনের সৌন্দর্য সারাজীবন সঙ্গী হয়ে থাকে। যিনি আমার আহালিয়া হবেন—তাকে দেখার পর যদি আমার অন্তরে প্রশান্তি আসে, হৃদয়ে সুকুন অনুভূত হয় এবং চোখের শীতলতা মনে হয়, তাহলে তিনি কালো বা ফর্সা—তা কোনো বড় বিষয় নয়। বাকি সব আল্লাহ ভরসা।
পেশা সবার আগে আমার পছন্দ এমন একজন জীবনসঙ্গী, যিনি ঘরোয়া পরিবেশে দ্বীনি ইলম অর্জন করেছেন অথবা কওমি মাদ্রাসায় হিফজ সম্পন্ন করেছেন এবং ৩/৪ জামাত পর্যন্ত পড়াশোনা করেছেন। পাশাপাশি আমল, তাকওয়া ও দ্বীনদারিতাকে গুরুত্ব দেন—এমন কোনো আলেমা হলে আরও ভালো। জেনারেল শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন—এমন কেউ, অথবা সর্বোচ্চ অনার্সে ভর্তি হয়ে পরবর্তীতে সহশিক্ষা (Co-education) চালিয়ে যেতে আগ্রহী নন এবং দ্বীনি ও পারিবারিক জীবনের দিকে ফিরে আসতে চান—এমন কাউকেও বিবেচনা করা যেতে পারে। তবে সর্বোপরি আমার মূল প্রত্যাশা হলো, এমন একজন দ্বীনদার, পর্দাশীল ও বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া, যার কাছে তার স্বামীই হবে সবচেয়ে আপন এবং যার কাছে আমি হবো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষ; আর আমার কাছেও সে-ই হবে আমার সবচেয়ে আপন ও প্রিয় নারী। আমরা দুজনেই যেন একে অপরের প্রতি পূর্ণ একনিষ্ঠ থাকি এবং বিবাহের পর পরস্পরকে নিয়েই সুন্দর, শান্তিপূর্ণ ও দ্বীনভিত্তিক জীবন গড়ে তুলতে পারি—এটাই আমার মূল চাওয়া, ইন শা আল্লাহ।
জেলা উত্তরবঙ্গের দিকে হলে ভালো হয়। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে নির্দিষ্ট কোনো জেলা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে মূল বিষয় হলো—যাকে বিয়ে করব সেই মানুষটি আসলে কেমন। মানুষটি যদি ভালো হয়, তাহলে দূরে থাকলেও ভালো; আর যদি খারাপ হয়, তাহলে কাছে থাকলেও সেটি আরও কষ্টের হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আমি আমার আহলিয়াকে দুনিয়ার উপার্জনের পেছনে ব্যস্ত রাখতে চাই না। বরং আমার ইচ্ছা হলো—সে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের পথে থাকুক; একজন দ্বীনের দায়ী হওয়ার চেষ্টা করুক এবং জ্ঞান অনুসন্ধানকারী তালিবুল ইলম হিসেবে দ্বীনের লাইনের ছাত্রী হয়েই থাকুক—এটাই আমার কাছে যথেষ্ট। পাশাপাশি নিজের সীমার মধ্যে থেকে মাস্তুরাতের মাঝে দাওয়াতের মেহনত করতে পারলে সেটিও আমার কাছে খুবই প্রশংসনীয় ও কাম্য।
অর্থনৈতিক অবস্থা দ্বীনদারি, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে কুফু মিল থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ। পারিবারিক মূল্যবোধ, মানসিকতা ও জীবনযাপনের ক্ষেত্রেও যেন উভয় পরিবারের মধ্যে যথাসম্ভব সামঞ্জস্য থাকে—এটাই প্রত্যাশা, আলহামদুলিল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দীনি মনোভাব: আল্লাহর সন্তুষ্টি মেনে চলা, সুন্নতের অনুসরণ করা। • পোশাক ও আচার: বোরকা ওয়ালি নাহ ❌ পর্দা ওয়ালি । এবং পরিপূর্ণভাবে মাহরাম-ননমাহরাম সম্পর্ক বজায় রাখা। • চরিত্র ও মনোভাব: নরম মেজাজ , মিষ্টি ভাষায় কথা বলা আর প্রশস্থ হৃদয় এর অধিকারী । • শালীনতা ও সততা: নিজের ইজ্জত, সম্মান রক্ষা করা, স্বামীর মালের হেফাজত করা এবং পারিবারিক মর্যাদা সংরক্ষণ করা। • ধৈর্য ও সহনশীলতা: অল্পে তুষ্ট হওয়া, শেষপর্যন্ত আখেরাতমুখী চিন্তাভাবনা রাখা। ৩টা জরুরি ‼️ বিষয় খেয়াল রাখতে হবে: 1. বিয়ের পর জেনারেল লাইনে পড়াশোনা করবেন না। 2. কখনো চাকরি করার ইচ্ছা থাকবে না এবং বাহিরে গিয়ে চাকরি করবার কোনো পরিকল্পনা থাকবে না। 3. মাহরাম-ননমাহরাম সম্পর্ক কঠোরভাবে মেনটেইন করা হবে, এই ক্ষেত্রে কোনো কমপ্রোমাইজ হবে না। • দ্বীনের লাইনে এলেম শিখার জন্য আলেমদের পরামর্শ অনুযায়ী পড়াশোনা করলে উত্তম হবে। • মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত দ্বীন শেখার মেহনতে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঠাকুরগাঁও সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5140

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4634

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5891

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7038

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3978

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3802

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, রংপুর
ঠাকুরগাঁও জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন