| পেশা |
Engineer, doctor, businessman, or any profession that is permissible in Islam, does not involve practices of shirk, and allows one to uphold Islamic principles. Note:I am not looking for someone who serves in the army, military, navy, or as a marine engineer—especially those who are serving as part of the forces of this Kufri constitution. Please do not send me proposals if you fall into this category.
|
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. সঠিক আকীদাহ ও সালাফি মানহাজের হতে হবে যে আরবের, UK এর সালাফি আলেমদের থেকে জ্ঞান নেয়। তবে আমি বাংলাদেশের আলেমদের ছোট করছি না তবে আমার কাছে আরবের আলেমদের বুঝ ও পদ্ধতিই, নবী ও সাহাবিদের পদ্ধতির বেশী কাছাকাছি লেগেছে। আর আমি ৪ মাজহাবের আলেমদের সম্মান করি এবং যারা হকে উপরে আছে তাদেরকেও কিন্তু আমি সালাফি হিসেবে থাকাটাই বেশি নিরাপদ ও যুক্তিসঙ্গত মনে করি। (আমরা মুসলিম এটাই আমাদের পরিচয় আর সালাফি মানে আমরা নবী যে দ্বীন নিয়ে এসেছিল সে দ্বীন সাহাবী, তাবেঈন ও তাবে- তাবেঈনের বুঝ ও পদ্ধতি অনুযায়ী অনুসরণ করি অর্থাৎ একদম সঠিক দ্বীনটাই মানার চেষ্টা করি)। important *** :- অবশ্যই তাওহীদ, শিরক,বিদআদ, কুফুর,নিফাক এগুলোর প্রকারভেদ, ঈমান ভঙ্গের কারণ বিশেষ করে ইসলামের মূল বিষয়গুলো অবশ্যই জানতে হবে(ফরজে আইন যেটাকে বলে) এটা ক্লিয়ার থাকতে হবে। ২. তিনি আল্লাহভীরু, সালাতের প্রতি যত্নশীল এবং ফরজ ইবাদত আদায়ে সচেতন হবেন। শুধু বাহ্যিক দ্বীনদারির পরিবর্তে তাঁর মধ্যে তাকওয়া, ইখলাস, আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা প্রকাশ পাবে। . নন-মাহরামদের ক্ষেত্রে শরিয়তের সীমারেখা মেনে চলবেন, দৃষ্টি অবনত রাখবেন এবং নারী-পুরুষের অপ্রয়োজনীয় মেলামেশা ও যোগাযোগ থেকে নিজেকে বিরত রাখবেন। এই ব্যাপারে কোন ছাড় নেই। ৩. আমি চাই, তিনি আমার চেয়ে দ্বীন ও দুনিয়ার জ্ঞান, পরিপক্বতা, প্রজ্ঞা, আখলাক ও আদবে এগিয়ে থাকুন—যাতে আমি তাঁর কাছ থেকে শিখতে পারি এবং তিনি আমাকে দ্বীনের পথে এগিয়ে যেতে উৎসাহিত ও সহযোগিতা করতে পারেন। আমার কাছে স্বামীর শ্রেষ্ঠত্ব কর্তৃত্বে নয়; বরং জ্ঞান, দায়িত্ববোধ, চরিত্র, প্রজ্ঞা ও আল্লাহভীতিতে। ৪. তিনি নিজেও আমৃত্যু উপকারী জ্ঞান অর্জনের চেষ্টা করবেন এবং স্ত্রীকেও দ্বীনি জ্ঞান অর্জনে উৎসাহিত করবেন। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার সঙ্গে একসঙ্গে কুরআন-সুন্নাহ শেখা, আলোচনা করা এবং নিজেদের সংশোধন করার একটি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব। ৫. সত্যবাদী, আমানতদার, বিনয়ী, ধৈর্যশীল, দয়ালু, কোমল হৃদয়ের, উদার ও দায়িত্বশীল হবেন। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মতভেদ হলে অপমান, জুলুম বা অন্যায় আচরণের পরিবর্তে হিকমাহ, ধৈর্য ও সুন্দর কথার মাধ্যমে বিষয় সমাধানের চেষ্টা করবেন। ৬. আমি এমন একজন স্বামী প্রত্যাশা করি, যিনি স্ত্রীকে শুধু একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি আমানত হিসেবে দেখবেন। তিনি স্ত্রীর সম্মান, অনুভূতি, ব্যক্তিত্ব ও ন্যায্য অধিকারকে গুরুত্ব দেবেন এবং ভালোবাসা, দয়া ও সম্মানের সঙ্গে সংসার পরিচালনা করবেন। ৭. নিজের বাবা-মা, স্ত্রী, সন্তান এবং আত্মীয়স্বজনের প্রত্যেকের হক সম্পর্কে সচেতন হবেন। নিজের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে না দিয়ে দায়িত্বশীলভাবে পরিবার পরিচালনা করার মানসিকতা রাখবেন। ৮. এমন একজন হবেন, যিনি দুনিয়ার প্রয়োজন ও দায়িত্বকে অবহেলা করবেন না, আবার দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্যও দেবেন না। তাঁর জীবনে দ্বীন, পরিবার, কাজ/দায়িত্ব, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনের মধ্যে সুন্দর ভারসাম্য থাকবে। এই ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহর কোন বিকল্প নেই। ৯. অবশ্যই সন্তানদের শুধু দুনিয়াবি সফলতার জন্য নয়, বরং ঈমান, তাওহীদ, আদব, আখলাক ও সঠিক দ্বীনি জ্ঞানের উপর গড়ে তুলতে আগ্রহী হবেন। আমরা দুজন মিলে এমন একটি পরিবার গড়ে তুলতে চাই, যেখানে সন্তানরা কুরআন ও সুন্নাহর শিক্ষা, উত্তম চরিত্র ও দায়িত্ববোধের পরিবেশে বেড়ে উঠবে। ১০. কঠিন বা খুশির সময় আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও ন্যায়বিচারের সঙ্গে বিষয়গুলো বিবেচনা করবেন। ভুল হলে নিজের ভুল স্বীকার করতে এবং প্রয়োজন হলে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। ১২. মানুষের মর্যাদা ও অধিকারকে সম্মান করবেন। গীবত, অহংকার, হিংসা, জুলুম, অশ্লীলতা ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে সম্পূর্ণ দূরে থাকবেন মানুষের সঙ্গে উত্তম আখলাকের মাধ্যমে আচরণ করবেন। ১৩.পরিষ্কার পরিচ্ছন্ন , সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর জীবনযাপনে আগ্রহী। অপ্রয়োজনীয় বিলাসিতা ও অপচয় এড়িয়ে প্রয়োজন ও সামর্থ্যের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করবেন। ১৪. সমাজ কী বলবে, মানুষ কী ভাববে বা কোনো বিষয় শুধু আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—এসবকে দ্বীনের সত্য-মিথ্যার মাপকাঠি বানাবেন না। বরং কুরআন ও সহীহ সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে, সালাফে সালেহীনের বুঝের আলোকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। ১৫.আর এমন প্রফেশন বা চিন্তা ভাবনা যদি থাকে যে বিয়ের পরে স্ত্রীকে নিজের বাড়িতে রেখে তাকে আলাদা থাকতে হবে। এইরকম প্রফেশন বা দূরত্ব কোনকিছুই আমার কাম্য নয়। (I seek only Salafi spouse for me) Note: If you genuinely possess these qualities, you are most welcome. If not, it is better to keep your distance. I seek genuine Deen, character, and compatibility—not mere words. May Allah make it easy and grant us spouses who help one another attain His pleasure. Ameen.
|