Profile

বায়োডাটা নং : 9946

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪১ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: পানিধার
বর্তমান ঠিকানা বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: পানিধার
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? English Language & Literature
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Beanibazar Government College
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে বিদেশে ছিলেন। এখন দেশে ড্রাইভার। নিজস্ব গাড়ি আছে। Noah
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ হাউজওয়াইফ
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় দুই বোন বিবাহিতা। দু'জনই হাউজওয়াইফ। সাথে ইমিডিয়েট বড় বোন পড়াশুনা করছেন এখনো। ফাইনাল ইয়ারে। বড় বোনের একজন ছেলে আছে। থার্ড আমি। ফোর্থ আমার ছোট বোন। এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছে। হিফজসহ আরো অন্যান্য কোর্সও করে। সবাই প্র্যাকটিসিং, আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা আমার চাচা দুইজন। মামাও দুইজন। বড় চাচ্চু কাতার প্রবাসী। ছোট চাচ্চু ফ্যামিলিসহ স্পেইনে স্যাটেল্ড। ব্যবসায়ী ওখানে। নিজস্ব রেস্টুরেন্ট আছে। বড় মামা সৌদি আরবে ছিলেন। প্রায় দুই বছর থেকে দেশে আছেন। ওনার ছেলেরা ইনকাম করে এখন। আর টিলাগড়ে নিজস্ব বাসা আছে। ওখান থেকে ভাড়া পান। ছোট মামা ফ্যামিলিসহ ইউকে তে স্যাটেল্ড।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মধ্যবিত্ত। সামাজিকভাবে সম্মানিত, আলহামদুলিল্লাহ। দাদা মাওলানা এবং একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। যৌথ ফ্যামিলি থাকায় তেমন কোনো অভাব বুঝি নি ছোটবেলা থেকে, আলহামদুলিল্লাহ। চাচ্চুরা নিজের মেয়েদের মতো ভালোবেসে এসেছেন। কিছুদিন হলো বড় চাচ্চু আলাদা হয়েছেন। বসতবাড়ি নিজেদেরই। ২.৫ কিয়ার জায়গার মধ্যে। আবাদযোগ্য ৪.৫ কিয়ারের জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, এখন ভালো। প্রথমদিকে মাহরাম-নন মাহরাম মেইনটেইন করা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। স্ট্রিক্ট থাকায় এখন আর কেউ কিছু বলেন না। বুঝেনও, আলহামদুলিল্লাহ। নিজেরাও মেনে চলার চেষ্টা করেন। বোনেরাও প্র্যাকটিসিং, আলহামদুলিল্লাহ। মাহরাম-নন মাহরাম মেইনটেইন করেন। আম্মুও চেষ্টা করেন। আমাদের দ্বীন পালনে বাধা দেন না কেউ, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, বালেগা হওয়ার আগে থেকেই আলহামদুলিল্লাহ। ক্লাস ২/৩ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে দেরীতে ঘুম আসলে ফজরের নামাজ কাজা হয়ে যায়। তখন উঠে পড়ি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা পরি। না পরলে স্ক্রীনের দিকে তাকাতে কষ্ট হয়। আই স্পেশালিস্টের কাছে গিয়েছিলাম দুইবার। বলেছে বিশেষ কোনো সমস্যা নেই। চোখের আরামের জন্যই চশমা পরা হয় মূলত। আর গ্যাস্ট্রিকেরও একটু সমস্যা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর ব্যতিত কিছু না। কোনো কিছু চাওয়া বা মানত করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. কোরআনের সাথে পথচলা ২. অবাধ্যতার ইতিহাস ৩. ডাবল স্ট্যান্ডার্ড ২ ৪. চিন্তাপরাধ ৫. ইমোশনাল ইন্টেলিজেন্স ৬. সাইকোলজি: ইসলামি দৃষ্টিকোণ ৭. ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা ৮. ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. নাসীল শাহরুখ ২. আব্দুল্লাহ জাহাঙ্গীর ৩. Assim Al-Hakeem ৪. Hisham Abu Yousuf ৫. Ustadh Muhammad Tim Humble
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি পড়াশুনা করতে ভালোবাসি। একাডেমীক পড়াশুনাও ছোটবেলা থেকে সিরিয়াসলিই করতাম, করি, আলহামদুলিল্লাহ। দ্বীনের বুঝ পাওয়া মূলত করোনাকালীন সময়ে। দ্বীনি পড়াশুনায় বেশি সময় দেওয়ার জন্য এসএসসির পর গ্রুপ চেইঞ্জ করেছি। হসচের পর কো-এডে না পড়ার জন্য এডমিশন টেস্ট দেই নি। পড়াশুনা বাদও দিতে চাই নি, সম্ভবও ছিল না। সেজন্য এনইউতেই ভর্তি হবো ভেবেছিলাম। ভর্তি হয়ে অনলাইনে ক্লাস করে অফলাইনে শুধু পরীক্ষা দিবো। কিন্তু এবছর থেকে এনইউর নতুন ভিসি অনেক নিয়ম করছেন। ভর্তি পরীক্ষা নেওয়া, ৬০% উপস্থিতি বাধ্যতামূলক, কোয়েশ্চন প্যাটার্ন চেইঞ্জ, ইনকোর্সের খাতা বোর্ডে পাঠানোসহ আরো অনেককিছু। সেজন্য কলেজে যাওয়া হয়। এটেনডেন্সের জন্যই মূলত। ক্লাস করে চলে আসি। অনলাইন একাডেমীতে ভালোভাবে ক্লাস করি। আমার দিনের বেশিরভাগ সময়ই যায় মূলত পড়াশুনা করে। দু'আ করি বিয়ের পরেও যেন আল্লাহ সময়ে বারাকাহ দেন, ইলম অর্জনের তাওফীক দেন। ট্রাভেলিং করতে ভালো লাগে, রান্না-বান্নাসহ বাসার অন্যান্য কাজগুলাও করতে ভালো লাগে। কিন্তু খুব বেশি রান্না-বান্না করা হয় না। সেজন্য পাকা রাঁধুনিও বলা যায় না। জাওজ যদি সামর্থ্যবান হোন তাহলে বিয়ের পরে উমরাহ করার ইচ্ছা। IOU-তে পড়ার অনেক ইচ্ছে। বাচ্চাদের ভালো লাগে। ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। প্যারেন্টিং বিষয়ে আগ্রহ আছে। এটা নিয়ে মোটামুটি অনেক পড়াশুনাও করা হইসে, আলহামদুলিল্লাহ। অতিরিক্ত খাওয়া-দাওয়া, বিলাসিতা করা অপছন্দ করি। আমার অনেক ইচ্ছে অফলাইন কোনো দ্বীনি কমিউনিটির সাথে কানেক্ট থাকা, হালাক্বা এটেন্ড করা। আল্লাহ কাছে দ্বীনের খিদমতের তাওফীক, যোগ্যতা চাই। আমি আহামরি সুন্দরী নই কিন্তু প্রায় সবাই বলে মায়াবী। আমার নিজেরও নিজেকে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। দু'আ করি যেন জাওজের চক্ষু শীতলকারী হতে পারি। আশা রাখি হবোও, ইনশাআল্লাহ। সবার সাথে হাসি-খুশি থাকতে পছন্দ করি। খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারি, আলহামদুলিল্লাহ। সবাই বলে মিশুক। কিন্তু আমি কারোর সঙ্গ খুব বেশি উপভোগ করি না যদি না তাঁর মধ্যে রিলিজিয়াসন্যাস, ইন্টেলিজেন্স, গুড সেন্স অব হিউমার আর আমার প্রতি ভালোবাসা থাকে। আমার বেশ কয়েকজন কাছের মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে বলেই আই থিংক আমি তাঁদের সঙ্গ বেশি উপভোগ করি। একা থাকতেই পছন্দ করি বেশিরভাগ সময়। অনর্থক কথাবার্তা অপছন্দ করি। গিবত করা, মানুষকে নিয়ে হাসা-হাসি করা, তুচ্ছতাচ্ছিল্য করা, অপমান করা এগুলো খুবই অপছন্দ করি। আল্লাহ হয়তো এখনো সেরকম বড় কোনো পরীক্ষা নেন নি তবুও ছোটোখাটো যেগুলাই নিয়েছেন সেসবে বা আকস্মিক কোনো দুর্ঘটনায় খুব বেশি বিচলিত হই না, বাস্তবতা মেনে নিতে পারি সহজে, আলহামদুলিল্লাহ। কোনোকিছু ঘটার আগে পজিটিভ-নেগেটিভ দুই সাইডই ভেবে রাখি যাতে বাস্তবতা সহজে মেনে নেওয়া যায়। এক্সপেক্টেশন কম রাখার চেষ্টা করি মানুষের প্রতি। ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করি। কারোর উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হতে চাই না। নট ইভেন উইদ মাই বেটার হাফ। যদিও জানি না এটা পারবো কিনা। এটা অনেক কষ্ট দেয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলেঢালা কালো বোরকা, হাত-পা মোজা সহ নিকাব পরি, আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? প্রায় পাঁচ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? উল্লেখযোগ্য তেমন কিছু না। আগে দুইটা অনলাইন একাডেমীতে খদিমাহ হিসেবে ছিলাম। এখন আর নেই। টাইম ম্যানেজ করতে পারি না। আর নিজেকে অযোগ্যও মনে হয় মূলত। পরিবার, আত্মীয়-স্বজন, বান্ধবী, জুনিয়র-সিনিয়রদের কাছে টুকটাক দাওয়াত দেওয়া হয়। বই পড়তে দেওয়া হয় অনেককে।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ পেশা নেই
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য। দ্বীন, ঈমান এবং সতীত্বের সুরক্ষার জন্য। দ্বীনি পরিবার গঠন ও উত্তম সন্তানাদি রেখে যাওয়ার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-33
উচ্চতা ৫'৩"-৫'৮"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা স্নাতক
জেলা মৌলভীবাজার ও সিলেট জেলার মধ্যে। অন্যান্য জেলার কারোর বাকি সবকিছু মোটামুটি ঠিক থাকলে আব্বু-আম্মুকে বলা যেতে পারে। (সম্ভবনা বেশি মানবেন না যদিও)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসায়ী বা চাকরিজীবি। অন্য যেকোনো সম্মানজনক হালাল পেশা হলেও হবে ইনশাআল্লাহ। স্বামী-স্ত্রী বিয়ে করার পরও একসাথে না থাকাকে আমি খুবই অপছন্দ করি। এটা একদমই চাই না। সেজন্য আমি প্রবাসী(মিডল ইস্টের) কাউকে বিয়ে করতে চাই না যে দুই বছরে দুই মাসের জন্য আসবে দেশে। আর নন-ইসলামিক কান্ট্রিতে সেটেল্ড হওয়াকে আরো বেশি অপছন্দ করি।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। পারিবারিক অবস্থা: পরিবারের সবাই দ্বীনের বুঝসম্পন্ন হলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা যদি নাও হয় তবুও যেন পর্দা আর মাহরাম, নন-মাহরাম মেইনটেইন করার ক্ষেত্রে কোনো বাধা না দেন, অপছন্দ না করেন, কটু কথা না বলেন। এটার নিশ্চয়তা না দিতে পারলে আমি অবশ্যই কোনো প্রস্তাবে আগাবো না, ইনশাআল্লাহ। অতিরিক্ত খাওয়া-দাওয়া, কেনা-কাটা, বিলাসিতা করা কোনো পরিবার চাই না যেখানে প্রতি বেলা কয়েক পদের রান্না করতে করতে কিচেনেই বেশিরভাগ সময় চলে যাবে। ইলম অর্জন/ইবাদতের সুযোগ পাওয়া যাবে না।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
নিজের সালাত, কোরআন তিলাওয়াতসহ ব্যক্তিগত আমলের প্রতি যেন মনোযোগী হোন। পর্দা আর মাহরাম, নন-মাহরাম মেইনটেইন করার ক্ষেত্রে যেন স্ট্রিক্ট হোন, আমাকেও সহযোগিতা করেন। উত্তম আখলাক সম্পন্ন হোন। স্ত্রীর প্রতি সম্মানবোধ থাকে, গাইরত সম্পন্ন হোন। রাগের মাথায় কিংবা ঝগড়ার সময়ও তুই-তোকারি বা অসম্মান না করার মানসিকতা রাখেন। রাগের মাথায়ও খারাপ ভাষা ব্যবহারকারী মানুষদের একদমই পছন্দ না। যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই পারস্পরিক সম্মানবোধ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আই থিংক; অন্তত আমার জন্য। হাজবেন্ড-ওয়াইফ রিলেশনশিপে সেটা আরো বেশি। এই সম্মানবোধটা যেন থাকে। সব ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেন এমন কেউ। ফিমেইল সাইকোলজি নিয়ে জানা থাকলে ভালো হয়। হাফিজ/ হিফজ করছেন এমন হলে খুবই খুশি হবো। নতুন দ্বীনের বুঝ পাওয়া কেউ হলে হিফজ করার ইচ্ছা থাকলে ভালো হয়। যৌতুক নিতে চান এমন কেউ যেন না হোন। আমার বোনদের বিয়ের সময় ওরা কনের সাজের ওপর বোরকা-নিক্বাব পরে থাকলেও বিয়েতে অনেক খরচ হয়েছে আসলে। শুশুর বাড়ির লোকেরা মুখে যৌতুক নিবে না বললেও আব্বু মেয়েদের সুখের কথা ভেবে দিয়েছেন। নিয়েছেও তাঁরা পরে। আমি এমন চাই না। আমি আমার আর আমার ছোটবোনের জন্য খুব দু'আ করি যেন আমাদের বিয়েতে আব্বু-আম্মুকে এতো খরচ করতে না হয়। যৌতুক না নেওয়ার ব্যাপারে যেন খুব স্ট্রিক্ট থাকেন। আশা রাখি এটা আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ। আমি যেহেতু অনেক নন-একাডেমীক বই পড়ি আলহামদুলিল্লাহ তাই বই পড়েন, পড়তে অনেক বেশি ভালোবাসেন এমন কেউ হলে ভালো হয়। খুব সাদামাটা, কম খরচে, যৌতুক বিহীন বিয়ের দৃষ্টান্ত আব্বু, আম্মু বা আশেপাশের কেউ খুব একটা দেখেন নি। দেখেনই নি বলতে গেলে। আমি চাই আমার বিয়ে যেন ওমন সাদামাটা ভাবে কম খরচে মসজিদে হয়। ওদের জন্য একটা উত্তম দৃষ্টান্ত হয়ে থাকে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বড়লেখা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7422

বয়স
33 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7539

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9897

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1296

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1016

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11604

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়লেখা, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজার জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন