Profile

বায়োডাটা নং : 9945

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বোয়ালভী (রহঃ) বাড়ী, খরনা।
বর্তমান ঠিকানা পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বোয়ালভী (রহঃ) বাড়ী, খরনা।
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জমিরিয়া কাসেমুল উলূম মাদরাসা, পটিয়া, চট্টগ্রাম।
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জিরি মাদরাসা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ গৃহকর্তা ছিলেন
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী ছিলেন
আপনার কতজন ভাই আছে? ৬ জন
ভাইদের তথ্য ১:বড় ভাই ইন্তিকাল করেছেন। উনি আলেম ছিলেন। উনার দুজন ছেলে আছে। ২:মেজো ভাই টুকটাক কাজ ও বাড়ির দেখাশোনা করেন। উনি ছোটবেলায় কওমি মাদরাসায় ক্লাস ৪ অবধি অধ্যয়ন করেছেন। ৩নং, ৪নং ও ৫নং ভাই; টোটাল ৩ জন বড় ভাই আরব আমিরাত প্রবাসী। পাত্র রেজাউল হাসান সবার ছোট।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন এসএসসি পরিক্ষায় অংশগ্রহণের পর ফলাফল পাবলিশ হওয়ার পূর্বেই বিয়ের পিড়িতে বসে যান। দুলা ভাই একজন আমিরাত প্রবাসী ছিলেন। বর্তমানে উনি একজন ব্যবসায়ী। ঢাকা চকবাজারে দোকান আছে। আমার দুটি পিচ্চি ভাগিনা আছে আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা চাচা ২ জন। দুজনেই মারা গেছেন। মামাও দুজন। ছোট মামা ইন্তেকাল করেছেন। চাচাদের বাড়ি খরনাতেই। নানুর বাড়ি মুরাদাবাদ, চন্দনাইশ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বড় তিন ভাই প্রবাসে আলহামদুলিল্লাহ ভালোই অর্থ উপার্জনে ব্যস্ত। তাই পারিবারিক অবস্থা মোটামুটি করে আশ্বস্ত। যা এখন পুরোপুরি আমার হাতেই ন্যস্ত। আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা মোটামুটি উন্নত!
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে দ্বীনের পরিবেশ মোটামুটি ইসলামিক। আমি একজনই মাওলানা হওয়াতে আমার প্রচেষ্টায় পরিস্থিতি এখন দ্বীনের দিকে মোড় নিচ্ছে। তবে বর্তমান প্রজন্ম পুরোটাই আমার নিয়ন্ত্রণে। এদের সকলেই মাদরাসা কেন্দ্রিক অধ্যয়নে রয়েছে। তাই আগামীর পরিবেশ ইনশাআল্লাহ পুরোপুরি দ্বীনি পরিবেশই হবে। তবে আমার পক্ষ থেকে বর্তমানেও পর্দা ইত্যাদির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় নেই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, আলহামদুলিল্লাহ। বুদ্ধিবৃত্তিক বেড়ে উঠার বয়স থেকেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ!
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, নেয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার স্থাপন বিদয়াত। পূজা করা শিরকে আকবার।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কিশলয়, আল আযকার, হে যুবক জান্নাত তোমার অপেক্ষায়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওঃ মুস্তাকুন্নবী, মাওঃ আরিফ বিন হাবিব, মাওঃ আনিসুর রহমান (হাঃফিঃ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ছোটবেলা থেকেই মা-বাবা ও বড় ভাইবোনদের পরম স্নেহে বেড়ে উঠেছি। বয়স যখন ১৯/২০ তখন শ্রদ্ধেয় বাবার আকস্মিক বিদায়। বয়স যখন ২০/২১ তখন পরম মায়ার স্বচ্ছ আধার মমতাময়ী মাতার ঘনিয়ে আসে শেষ লগ্ন। তখন পুরো পৃথিবী 'সাথে আছি' বললেও জীবনটা কষ্টের সাগরে নিমজ্জিত ছিলো। মা যে পরম স্নেহময়ী ছিলেন! বয়স যখন ১২ তখন মা-বাবার পরম আগ্রহে এবং আল্লাহর অশেষ কৃপায় বাড়ির পাশের বোয়ালভী হুজুর (রহঃ) এর মাদরাসা থেকে হাফেজে কুরআন হই। অতপর দীর্ঘ ৬ বছর বাড়ি থেকে একটু দূরে অবস্থিত 'মুরাদাবাদ আজিজিয়া মাদরাসা চন্দনাইশ' থেকে কিতাব বিভাগে অধ্যয়ন করি। অতঃপর পটিয়া জমিরিয়া কাসেমুল উলূম থেকে দাওরায়ে হাদিস (তাকমীল) সম্পন্ন করি। অতঃপর জিরি মাদরাসা থেকে এক বছরের ইফতা কোর্স সম্পন্ন করি। এগুলোর পাশাপাশি দাখিল, ইন্টারমিডিয়েট এবং বর্তমানে ইকোনমিকস ডিপার্টমেন্ট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে ২য় বর্ষে অধ্যয়নরত আছি। আমি একজন ক্ষুদে ব্যবসায়ীঃ ১: বর্তমানে ছোটখাটো কিছু ব্যক্তিগত ব্যবসায় ইত্যাদিতে জড়িত আছি ২: চিটাগাং শহরে অবস্থিত একটি প্রাইভেট প্রতিষ্ঠানের ২০% শেয়ার হোল্ডার ৩: দুটি আর্থিক সংগঠন (১:আল ফালাহ বিজনেস ফোরাম,২:বন্ধনশালা) এর সিনিয়র শেয়ার হোল্ডার। যেগুলোর অধীনে ব্যবসায় পরিচালিত হয়। ৪: পটিয়া পৌরসভায় একটি মুদির দোকানের ২৫% শেয়ার হোল্ডার ৫: সাতকানিয়া আমিলাইশ দাখিল মাদরাসার আরবী প্রভাষক আমার স্বপ্নঃ আমার পরিবার ও সমাজটিকে ইসলামের সুশীতল ছায়াতলে স্থান করে দেওয়া। সমাজটিকে গুনাহমুক্ত করা। ক্ষুদ্র ব্যবসায়গুলোকে বৃহত্ত্বের রূপ দেওয়া। সর্বোপরি আমার দ্বারা কারো হক নষ্ট না হয়ে ইহলৌকিক ও পরলৌকিক জীবনে মহান রবের প্রিয় হওয়া। আমার শখঃ ভ্রমন করতে খুব ভালোবাসি। বিজ্ঞান চর্চায় খুবই মনোযোগী। বিভিন্ন ডাক্তারি বিষয়ে জ্ঞানর্জন করা একধরনের নেশা আমার এবং প্রাত্যহিক জীবনে সেগুলোর প্রয়োগপূর্বক মেনে চলি। অনার্স শেষে বিসিএস পরিক্ষায় অংশগ্রহণের প্রবল শখ ও ইচ্ছা আছে। যা এখন থেকে প্রস্তুতি চলমান আলহামদুলিল্লাহ। আমার পছন্দগুলোঃ ভ্রমন করা। কথা কম বলা, অধিক শ্রবণ করা। কাউকে যেকোনো কিছু বলার পূর্বে চিন্তা করা। ইসলামিক উপন্যাস পড়া। বোকাদের জ্ঞান না দেওয়া। জ্ঞানীর কাছ থেকে জ্ঞান আহরণ করা। যেকোনো পরিস্থিতিতে নিম্নস্বরে কথা বলা। দ্বীনের যেকোনো কাজ ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে রাজি রাখার উদ্দেশ্যেই করা। হতদরিদ্রদের সাহায্য করা। স্বেচ্ছায় সামাজিক কল্যাণমূলক কাজ করা। আমার অপছন্দগুলোঃ অধিক কথা বলা। অন্যের কথার মাঝখানে কথা বলা। কথা শুনার চেয়ে অধিক বলা। কিছু বলার পূর্বে চিন্তা না করা। না জেনে তর্কে লিপ্ত হওয়া। জ্ঞানীদের তাচ্ছিল্য করা। অন্যের সামনে উচ্চস্বরে কথা বলা। নারীরা শরীয়াহ বহির্ভূত পোষাকে অবলোকিত হওয়া। পরনিন্দা করা। লৌকিকতাপূর্ণ কাজ করা। ধুমপান কিম্বা মাদক সেবন করা ইত্যাদি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা/পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? যখন থেকে দাড়ি উদিত হয়েছে, আলহামদুলিল্লাহ তখন থেকেই। রাখা হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা, অবশ্যই! এতে কোনো ছাড় নেয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা, অবশ্যই!
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? কখনোই না!
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে কদাচিত সময়কে মূল্যবান করা হয়। তবে প্রফেশনাল নই।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ হারামের একটি বিন্দুও আমার না হোক। এজন্যই পটিয়ার ছেলে এবং ইকোনোমিকসের ছাত্র হওয়া সত্ত্বেও সুদি ব্যাংকের অধীনে অনেকে পরামর্শ কেন্দ্রিক প্রেসারাইজ করা সত্ত্বেও সেদিকে কিঞ্চিৎ পরিমাণ আগ্রহ নেয় আলহামদুলিল্লাহ। তবে চিটাগাং শহরে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার আমি। সেই হিসেবে হালাল উপার্জনে আগ্রহ রয়েছে বটে। পাশাপাশি ব্যবসায় কেন্দ্রিক চেতনা লালন করি এবং এতে উন্নতি করার প্রবল আগ্রহ রয়েছে। التاجر الصدوق الامين مع النبيين والصديقين الخ এই হাদিসটির উপলব্ধি আমাকে ব্যবসায় আগ্রহী করে তুলেছে। এতে একজন সৎ ব্যবসায়ীর যেই মূল্যায়ন করা হয়েছে তা সচরাচর অন্যদের করা হয়নি। ২: (ক) আল ফালাহ বিজনেস ফোরাম (খ) বন্ধনশালা দুটি আর্থিক সংগঠন। দুটোর অধীনেই ব্যবসায় পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ দুটোরই সিনিয়র সদস্য হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে। ৩: পটিয়া পৌরসভায় একটি মুদি দোকানের ২৫% শেয়ার হোল্ডার ৪: সাতকানিয়া আমিলাইশ দাখিল মাদরাসা আরবী প্রভাষক
মাসিক আয় ১৮-২০ হাজার টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা, অবশ্যই!
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? পর্দায় রাখতে অক্ষম হলে বিয়েই না হোক।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? সেটি পরামর্শধীন।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? রব্বাতুল বাইতের মতামতকে গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত আক্দ সম্পন্ন হয়ে থাকবে। ১/২ বছরের মধ্যে পর্দা করার মতো ঘর নির্মাণের পর ঘরে উঠানো হবে ইনশাআল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না। বরং পাত্রিপক্ষের স্বেচ্ছায় উপহারও প্রত্যাখ্যান করা হবে ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ের একাধিক উপকারিতার মধ্যে----- ১: পাপাচার ও ফিতনা থেকে দীর্ঘস্থায়ী মুক্তি, চক্ষু শীতলকারিনীর প্রয়োজন এবং তিনি পাশে থাকা মানুষের মধ্যে সর্বতকৃষ্ট। ইত্যাদি কারণে 'বিয়ের পিড়িতে বসার' মতো পরম মায়ার স্বচ্ছ বন্ধনের ধারণা জন্মায়। ২: খেতাবতের প্রতি আগ্রহও আছে বটে। তবে এতে বিবাহিত হওয়া যে অবশ্যম্ভাবী! সুতরাং এটিও একটি কারণ হিসেবে দর্শানো যেতে পারে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫'৩-৫’৬
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হেদায়া-মিশকাত/দ্বীনদার হলে SSC-HSC হলেও হবে
জেলা চট্টগ্রাম ও ঢাকা বিভাগ এবং অন্যান্য জেলা আলোচনাধীন থাকবে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
নামাজী ও পর্দানশীন হওয়াটা স্বাভাবিক। তবে পর্দা বলতে, পর্দা কেমন সেটা ক্লিয়ারলি জানতে হবে। অনেকে পর্দা মানে শুধুমাত্র বোরকায় আবৃত হওয়াকে বুঝায়। এমন না হওয়া চায়। যা না থাকা চায়ঃ ১:মাহরাম-ননমাহরাম বিভক্তকরণপূর্বক পর্দা করতে না জানলে হবেনা। ২:কোনো হারাম সম্পর্কে জড়িয়ে থাকার প্রশ্নই আসেনা। ৩: স্মার্ট ফোন ইউজ করার অভিজ্ঞতা থাকলে নক না করাই শর্ত। ৪: উগ্র মেজাজ না হওয়া আবশ্যক। যেহেতু আমি ঠান্ডা মেজাজের অধিকারী, তাই ঠান্ডা মেজাজের কেউ একজন আসুক। ৫: বিতার্কিক হলে বড় সমস্যা। যা একদমই অপছন্দনীয়। যা থাকা চায়ঃ ১: শুদ্ধ কোরান তিলাওয়াত। এতে অক্ষম হলে অন্তত শুদ্ধ করার আগ্রহ থাকতে হবে। ২: মেচিউরড মেজাজের অধিকারিণী হওয়া চায়। ৩: চরিত্রবান হওয়া আবশ্যক। ৪: শরীয়ত নির্দেশিত পথে বড়দের শ্রদ্ধা করতে এবং আদেশ-নিষেধ মানতে জানতে হবে। ৫: সবচেয়ে বড় কথা, মানুষটির দ্বীন কী তা বুঝতে হবে এবং দ্বীনদার হওয়াটাই বাঞ্ছনীয়। একজন 'ঘরের রাণী'র উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো থাকা চায়। নইলে মায়ার ঘরটি আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পটিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6493

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12094

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6460

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6127

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2666

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8911

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পটিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন