Profile

বায়োডাটা নং : 9943

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কসবা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বিস্তারিত পরে বলব
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর-১, ঢাকা
কোথায় বড় হয়েছেন? জন্ম & বেড়ে উঠা গ্রামে। এসএসসি পর পড়াশোনার জন্য শহরে এসেছি বাট পরিবার গ্রামেই ছিলো।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৩, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ব্যাচেলর অব ফিজিওথেরাপি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সাইক কলেজ অব মেডিক্যাল সাইন্স & টেকনোলজি
পাসের সন ২০২১, ইন্টার্নি শেষ হয়েছে ২০২২ এ...ফাইনাল প্রফ পাশ করার পর পুরো ১ বছর ইন্টার্নি করতে হয়। আমরা করোনা পেয়েছিলাম তাই বিপিটি শেষ করতে ১ বছর বেশী সময় লেগেছে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আশুগঞ্জ সার কারখানায় এক সময় জব করতেন সুপারভাইজার হিসেবে...
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই: এসএসসি, দুবাই প্রবাসী, বিবাহিত মেজো ভাই: বিবিএ & এমবিএ (প্রাইভেট বিশ্ববিদ্যালয়) জব প্লাস বিজনেস (ঢাকা)। বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন: বিবিএ, বিবাহিত, গৃহিণী
চাচা মামাদের পেশা আমার ৪ চাচা এরমধ্যে ১জন মারা গিয়েছেন... ৩ জন জীবিত আছেন.... বড় কাকা: রেলওয়েতে জব করতেন (মৃত) সেজো কাকা: কৃষি কাজ মেজো কাকা: সাবেক ওয়ার্ড মেম্বার & বর্তমানে কৃষিকাজ ছোট কাকা: বিএসসি টিচার (সদ্য রিটায়ার্ড) আমার ৩ মামা এরমধ্যে ২ জন মারা গিয়েছেন ১ জন জীবিত আছেন... বড় মামা: আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ফিলোসপির প্রফেসর ছিলেন (মৃত) মেজো মামা: আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন (মৃত) ছোট মামা: কৃষিকাজ
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ১২০ শতাংশ জমি রয়েছে। বসতবাড়ির জায়গাও বেশ বড়, বোনের জায়গা দেওয়ার পরও ৩ ভাই আনায়াসে ঘর করে থাকতে পারব ইনশাআল্লাহ। যদিও ৩ ভাই কথা মাথায় রেখে বাবা ৩ তালা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তৌফিক দিলে আমার শহরে থাকার ইচ্ছা & সেটার জন্য ব্যাক্তিগত প্রচেষ্টা চলমান আছে ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিকভাবে দ্বীনি পরিবেশ শতভাগ আদর্শ না হলেও ব্যক্তিগতভাবে দ্বীন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। বিয়ের পর আমার আহলিয়াকে মাহরাম-নন মাহরামের বিধান ও শরয়ি পর্দা যথাযথভাবে পালন করার পূর্ণ পরিবেশ ও সহযোগিতা দিব , ইনশাআল্লাহ। কর্মস্থলের কারণে আমি আহলিয়াকে নিয়ে শহরে (ঢাকায়) পৃথকভাবে অবস্থান করব, তাই আহলিয়ার শরয়ি পর্দা ও দ্বীনি অনুশীলনের ক্ষেত্রে কোনো সমস্যা হবেনা ইনশাআল্লাহ। পরিবারও পর্দার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, আমি পরিবারের সাথে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, প্রায় ১৭ বছর যাবৎ তবে মাঝখানে কিছুটা সময় গ্যাপ হয়েছিলো লাস্ট ৬ বছর ধরে রেগুলার হচ্ছে আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এটা নির্দিষ্ট নাহ, কোন সপ্তাহে একদম ই হয়না আবার কোন সপ্তাহে ১/২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? বড় ধরণের কোন রোগ নেই। মানুষ হিসেবে সুস্থতা অসুস্থতা থাকেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে যাওয়া নিষেধ। মানত করা বা কিছু দেওয়া শির্ক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন অনেকগুলো বই পড়েছি তবে মনে দাগ কেটেছে এমন ৩ টি বই যদি বলি: ১) বেলা ফুরাবার আগে ২) ফেরা ১&২ ৩) দোআ কবুলের গল্পসমূহ ৪) চোখে দেখা কবরের আজাব (তারেক জামিলের)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) মুফতি আরিফ বিন হাবিব ২) শাইখ আহমদুল্লাহ ৩) আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক (ওনি আহলে হাদীস, মাজহাব রিলেটেড আলোচনা বাদে অন্যান্য আলোচনা শুনি) ৪) আনিসুর রহমান আশরাফি ৫) তৈয়ব আশরাফ (ওনাকে অধিকাংশ মানুষ চিনেনা বাট ওনার আলোচনা অন্তরে নূর তৈরী করে আলহামদুলিল্লাহ) ৬) জাকারিয়া মাসুদ (ওনি আলেম নাহ বাট একজন দাঈ, ওনার আলোচনা অনেক ভাল লাগে & নিয়মিত শুনি)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ ভ্রমণ ও খেলাধুলা। তবে অবশ্যই ইসলাম অনুমোদিত খেলাধুলা। ভ্রমণের ক্ষেত্রেও কুরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে চলার চেষ্টা করি। ভবিষ্যতে আহলিয়াকে সঙ্গে নিয়ে ইসলামি বিধিবিধান অনুসরণ করে বিভিন্ন স্থানে ভ্রমণ করার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। পছন্দ: প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও আশপাশের মানুষের বিপদে পাশে থাকতে ভালো লাগে। সেটা আর্থিক, মানসিক কিংবা শারীরিক—যেকোনো ধরনের সহযোগিতাই হোক না কেন, সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি। মেহমানদারি করতে খুব পছন্দ করি। কুরআন & সুন্নাহ অনুযায়ী , মেহমান আগমনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বারাকাহ দান করেন। এক কথায়, মানুষের উপকার করতে ভালো লাগে এবং মানুষের উপকারের মাধ্যমে মানসিক প্রশান্তি অনুভব করি। গুছানো & পরিপাটি জীবন আমার পছন্দ। বারান্দায় কিংবা ছাদে গাছ লাগানোও আমার পছন্দ। স্বপ্ন ও লক্ষ্য: ১) আহলিয়াকে নিয়ে হজ্জ পালন বিয়ের পর যত দ্রুত সম্ভব আহলিয়াকে নিয়ে হজ্জ পালন করতে চাই, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে বিয়ের পর থেকেই হালাল উপার্জনের একটি অংশ নিয়মিত সঞ্চয় করার পরিকল্পনা রয়েছে। ২) আদর্শ স্বামী ও আদর্শ বাবা হওয়া: কুরআন ও সুন্নাহর আলোকে একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ বাবা হওয়ার চেষ্টা করা আমার অন্যতম প্রধান লক্ষ্য। বাবা তো মারা গিয়েছেন, মায়ের একজন আদর্শ সন্তান হওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। প্রতিবেশী & আত্মীয় স্বজনদের হকের বিষয়েও সচেতন। ৩) একটি বিশেষ ব্যক্তিগত স্বপ্ন: আরও একটি বিশেষ স্বপ্ন রয়েছে, যা আপাতত প্রকাশ করতে চাই না। বিয়ের সময় আহলিয়া সম্মত হলে ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন করব। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে রেখেছি এবং আশা করি আহলিয়া এতে সম্মত হবেন, ইনশাআল্লাহ। ৪) একটি ব্যতিক্রমধর্মী সমাজকল্যাণমূলক স্বপ্ন: আরও একটি ব্যতিক্রমধর্মী স্বপ্ন রয়েছে, যার মূল উদ্দেশ্য মাখলুকের সেবার মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা হায়াত ও তাওফিক দিলে এটিও বাস্তবায়নের ইচ্ছা আছে। এর প্রস্তুতিও চলমান রয়েছে। পরিবার, বিশেষ করে আমরা তিন ভাই সম্মিলিতভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করার পরিকল্পনা করেছি, ইনশাআল্লাহ। একজন আলেমের আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে এ পরিকল্পনার চিন্তা মাথায় আসে। আমার জানা মতে, মুসলিম সমাজে এ ধরনের উদ্যোগ এখন খুব একটা দেখা যায় না, তবে অতীতে ছিলো। আল্লাহ তাআলা কবুল করলে এটি মুসলিম সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে, ইনশাআল্লাহ। প্রতিটি স্বপ্নের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছি এবং নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি, যেন মৃত্যুর পূর্বে তিনি আমাকে এসব কল্যাণকর স্বপ্ন বাস্তবায়নের তাওফিক দান করেন। অপছন্দ- যাদের মধ্যে সততা, মানবিকতা ও পরোপকারিতা নেই, তাদের মানসিকতা আমার অপছন্দ। আমার বিশ্বাস, একজন মুমিন অসৎ ও স্বার্থপর হতে পারেন না। একজন মুমিন তার অপর ভাইয়ের জন্য সদয় হবেন, মানুষের বিপদে পাশে দাঁড়াবেন এবং সাধ্য অনুযায়ী উপকার করার চেষ্টা করবেন। এছাড়া যারা মেহমান আসাকে অপছন্দ করেন, সেই মানসিকতাও ভালো লাগে না। কারণ মুহাম্মাদ (সা.) এবং তাঁর সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা মেহমানদারির গুরুত্ব স্পষ্টভাবে দেখতে পাই। মেহমানদারি আমাদের পিতা ইব্রাহিম (আ.)-এর অন্যতম সুন্নাহও বটে। তাই মেহমানকে সম্মান করা ও আন্তরিকভাবে আপ্যায়ন করাকে আমি অত্যন্ত মূল্যবান একটি গুণ মনে করি। উচ্চাভিলাষী আকাঙ্খা ও আমার অপছন্দ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পায়জামা, পান্জাবি & টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ইন্টার থেকে দাড়ি উঠা শুরু হয়ছে, দাড়ি উঠার পর কখনো দাড়ি কাটিনি আলহামদুলিল্লাহ
টাখনুর উপরে কাপড় পরেন? জি, ক্লাস সিক্স থেকেই টাখনুর উপর কাপড় পরি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? ১০০% এখনো নাহ, পেশাগত কারণেই পুরোপুরি মানা সম্ভব হয়না। চেষ্টা চলমান আছে, আশা করছি পুরোপুরি মানতে পারব ইনশাআল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান, নাটক, ফিল্ম, খেলা দেখা এগুলো থেকে পুরোপুরি বিরত আছি আলহামদুলিল্লাহ। ফেইসবুকে টুকটাক রিলস দেখা হয় তবে এটা অনেক বেশী নাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে ৩ দিন করে একাধিকবার যাওয়া হয়েছে বাট চিল্লা দেওয়া হয়নি। মাসে ১ দিন মাসিক ইসলাহি মজলিশ এ বসি নিজের আত্মশুদ্ধির জন্য (একজন ভাল আলেমের)। ১০ দিন করে ২ বার ইতিকাফ করেছি আলহামদুলিল্লাহ & ভবিষ্যতেও বসার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, পেশায় আমি একজন ফিজিওথেরাপিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে ৫ বছর মেয়াদি ব্যাচেলর অব ফিজিওথেরাপি (BPT) ডিগ্রি সম্পন্ন করেছি। বর্তমানে Academy of Physiotherapy Pain & Rehabilitation Center (APPRC)-এ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। এখানে মূলত রোগীদের ফিজিওথেরাপি ও পুনর্বাসন-সংক্রান্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। পাশাপাশি Academy of Physiotherapy-এ আন্তর্জাতিক মানের বিভিন্ন কোর্স ও ট্রেনিং প্রোগ্রামের অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছি। Academy of Physiotherapy মনরো মেডিক্যাল UK & CPD UK এক্রিডিয়েটেড প্রতিষ্ঠান। উল্লেখ্য, APPRC ও Academy of Physiotherapy একই প্রতিষ্ঠানের দুটি পৃথক বিভাগ, (লোকেশন- মিরপুর-১১, ঢাকা); APPRC রোগী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং Academy of Physiotherapy প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও Rehab Partner (লোকেশন- উত্তরা ৭ নাম্বার সেক্টর) -এ Assistant Manager হিসেবে দায়িত্ব পালন করছি। এ দায়িত্বটি প্রধানত অনলাইনভিত্তিক, তবে প্রয়োজন অনুসারে মাঝেমধ্যে অফলাইন কার্যক্রমেও অংশগ্রহণ করতে হয়। বিঃদ্রঃ আমার সকল প্রতিষ্ঠান ঢাকা তে। সো যে কেউ যেকোন মুহুর্তে সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে আমার সম্পর্কে ডিটেলস তথ্য নিতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার উপার্জনের সকল উৎস হালাল এবং শরিয়াহসম্মত।
মাসিক আয় বর্তমান মাসিক আয়: ৪৫,০০০-৫০,০০০+ টাকা আলহামদুলিল্লাহ । কর্মস্থলে ফিক্সড বেতনের পাশাপাশি রোগী দেখার ভিত্তিতে অতিরিক্ত পার্সেন্টেজ যুক্ত হওয়ায় মাসিক আয়ের পরিমাণ কিছুটা পরিবর্তনশীল। কখনো আয় ৪৫,০০০ টাকার নিচে হয় না এবং অধিকাংশ সময় ৫০,০০০+ হয়, আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, রাজি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি পারব, ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না... তবে অনলাইন এ IOM থেকে দ্বীনি বিষয়ক ডিগ্রি নেওয়া যায় সেগুলো করতে পারবে কিংবা অনলাইন কুরআন বা আরবি ভাষার উপর কোর্স করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? নাহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকব সেখানেই অর্থাৎ জব পারপাসে আমি যেখানে থাকব সেখানেই আমার সাথে থাকবে ইনশাআল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? উপহার/যৌতুক সম্পর্কে দৃষ্টিভঙ্গি: এ বিষয়ে আমাদের পরিবার অত্যন্ত সচেতন ও কঠোর অবস্থান বজায় রাখে। আমার বাবা যৌতুক বা কনের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক বা বস্তুগত প্রত্যাশা পছন্দ করতেন না, আমরাও তিন ভাই একই দৃষ্টিভঙ্গি ধারণ করি। আমার অপর দুই ভাই দ্বীনদার না হলেও তাঁদের বিয়েতেও এই বিষয়টি সম্পূর্ণরূপে মেইনটেইন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের যতটুকু দিয়েছেন, তাতেই আমরা সন্তুষ্ট—আলহামদুলিল্লাহ। কনের পরিবার বা শ্বশুরবাড়ি থেকে কোনো ধরনের অর্থ, উপহার বা বস্তুগত সহযোগিতার প্রত্যাশা করি না। বরং সুন্নাহ অনুযায়ী সহজ ও বরকতময় পদ্ধতিতে বিয়ের সকল কার্যক্রম সম্পন্ন করার আন্তরিক ইচ্ছা রাখি। ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার একটি মহান বিধান এবং রাসূলুল্লাহ ﷺ-এর গুরুত্বপূর্ণ সুন্নাহ। একজন মুসলিম হিসেবে আল্লাহর হুকুম পালন ও রাসূল ﷺ-এর সুন্নাহ অনুসরণের নিয়তেই বিয়ে করতে আগ্রহী। বিয়ের মাধ্যমে চরিত্রের হেফাজত, দৃষ্টি সংযত রাখা এবং হারাম থেকে বেঁচে থাকা সহজ হয়। একই সাথে বিয়ে দ্বীনের পরিপূর্ণতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন নেক ও দ্বীনদার জীবনসঙ্গিনীর মাধ্যমে এমন একটি পরিবার গঠন করতে চাই, যার ভিত্তি হবে কুরআন ও সুন্নাহ। বিয়ের ফলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইবাদত-বন্দেগি, দ্বীনি জ্ঞানার্জন ও আল্লাহর আনুগত্যে আরও অগ্রসর হওয়া যায়। আল্লাহ তা‘আলার ওয়াদার প্রতি বিশ্বাস রেখে আশা করি, বিবাহিত জীবনে রিযিকে বরকত, মানসিক প্রশান্তি ও জীবনের স্থিতিশীলতা অর্জিত হবে। সর্বোপরি, আল্লাহর সন্তুষ্টি লাভ, একটি দ্বীনভিত্তিক পরিবার প্রতিষ্ঠা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের উদ্দেশ্যেই বিয়ে করতে আগ্রহী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'"-৫'৬"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা/আলেমা (এক্ষেত্রে অবশ্যই কওমি মাদ্রাসা হতে হবে), জেনারেল হলে স্নাতক রানিং বা শেষ।
জেলা ব্রাহ্মণবাড়িয়া। নিজ জেলা প্রায়োরিটি বেশী পাবে। আশেপাশের জেলা অথবা ঢাকাতে থাকে যেকোন জেলার হলেও বিবেচনা করব ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশা আমার কাছে ম্যান্ডেটরি নাহ। দ্বীনদারিতা আমাদের কাছে প্রায়োরিটি পাবে ইনশাআল্লাহ। এবার সে জেনারেল ব্যাকগ্রাউন্ড হোক কিংবা ইসলামি ব্যাকগ্রাউন্ড (অবশ্যই কওমী)।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত, তবে অর্থনৈতিক অবস্থার চেয়ে দ্বীনদারিত্ব প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। দ্বীনদার হলে নিন্ম মধ্যবিত্ত হলেও সমস্যা নেই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী সম্পর্কে প্রত্যাশা: এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার বর্ণিত “চক্ষুশীতলকারী স্ত্রী” হওয়ার গুণাবলী ধারণ করেন; যার সান্নিধ্যে অন্তরে প্রশান্তি আসে এবং যার সহযোগিতায় দ্বীনের পথে চলা আরও সহজ হয়, ইনশাআল্লাহ। আমি মেহমানদারি করতে, মানুষকে হাদিয়া দিতে, করযে হাসানা প্রদান করতে এবং সাধ্যানুযায়ী মানুষের বিপদ-আপদে পাশে থাকতে পছন্দ করি। তাই প্রত্যাশা করি, আমার জীবনসঙ্গিনীও এসব কল্যাণমূলক কাজে সহমর্মী ও সহযোগী হবেন এবং দ্বীন ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে করা এসব কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আল্লাহর সন্তুষ্টি ও অন্তরের প্রশান্তিই এসব কাজের মূল প্রেরণা। বিশেষ শর্তাবলি: ১. মাহরাম-নন মাহরামের বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। ২. জেনারেল বা ইসলামী—যে কোনো শিক্ষাগত পটভূমির হোন না কেন, বিয়ের পর চাকরি করার ইচ্ছা বা পরিকল্পনা থাকা যাবে না। ৩. সহীহ ও শুদ্ধভাবে (তাজবীদ ও তারতীলসহ) কুরআন তিলাওয়াত করতে সক্ষম হতে হবে এবং পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে গুরুত্ব ও যত্নের সাথে আদায় করতে হবে। ৪. পর্দার ক্ষেত্রে শুধু পোশাকগত পর্দা (হিজাব-নিকাব) নয়; বরং ইসলাম যে পরিপূর্ণ পর্দার শিক্ষা দিয়েছে তা মেনে চলার মানসিকতা থাকতে হবে। অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই মাহরাম-নন মাহরামের বিধান মেনে চলতে হবে। বর্তমান যুগে অনলাইন মাধ্যমও ফিতনার একটি বড় কারণ হওয়ায় এ ব্যাপারেও সচেতন ও সংযমী হওয়া প্রত্যাশিত। ৫) সোশাল মিডিয়া এডিকশন যেন না থাকে। বই প্রেমী হলে ভাল হয়, তাহলে ঘরে পুরো একটা ইসলামিক লাইব্রেরী করে দিব ইনশাআল্লাহ। আমি সুন্নাহ অনুযায়ী বিয়ে করতে চাই, ওনি & ওনার পরিবার যেন এ ব্যাপারে কোন আপত্তি না করে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কসবা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3175

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কসবা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4475

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কসবা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4322

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কসবা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7940

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কসবা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4735

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কসবা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8928

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কসবা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন