| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোট থেকেই নামাজ আদায় করা হতো, তবে খুব একটা কঠোর ছিলাম না। আলহামদুলিল্লাহ দিনে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয় গত ১.৫ বছর+ যাবত (হেদায়াত প্রাপ্তির পর থেকে)। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ওজোর ছাড়া কাজা হয় না সাধারণত। যদিও ±২ ওয়ক্ত হলেও পরবর্তীতে কাজা আদায় করে নেয়া হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
ফ্লুয়েন্ট না তবে জ্বি আলহামদুলিল্লাহ তিলাওয়াত করতে পরি, তবে আরো ভালো এবং শুদ্ধভাবে তিলাওয়াত করার চেষ্টা করছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ নেই। তবে ডান চোখে (–০.৭৫) পাওয়ারের চশমা ব্যবহার করি। সাধারণত চশমা ছাড়াই দৈনন্দিন কাজ করতে কোনো অসুবিধা হয় না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
সফরকালীন সময়ে মজার/কবর জিয়ারত করা জায়েজ আছে ইসলামে, তবে কিছু পাওয়ার জন্যে আশা নিয়ে প্রার্থনা করা বা সিজদা করা সম্পূর্ণ শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
অর্থসহ সম্পূর্ণ আল-কোরআন, পাকিস্তানি লেখক এনায়েতুল্লাহ আলতামাশ এর লিখা প্রখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রা: এর বর্ণাঢ্য জীবনভিত্তিক ঐতিহাসিক ৬ খন্ডের ইসলামিক সাহিত্যিক উপন্যাস "নাঙ্গা তলোয়ার" , সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, ইসলামিক উপন্যাস "পীর এ কামিল" এবং অনলাইনে সম্পূর্ণ রাসূল সাঃ এর সিরাত কোর্স ওডিওবুক আকারে শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ; তাছাড়া আরও অনেক বই পড়া চলমান রয়েছে, তার মধ্যে রিয়াজুস সালেহীন, আত তিব্বুন নববী, আর রাহিকুল মাখতুম, সীরাতে খাতামুল আম্বিয়া, মোহাইমিন পাটোয়ারী ভাইয়ের লেখা "ডলারের খেলা" , আসিফ আদনান ভাইয়ের লেখা "চিন্তাপরাধ" এবং "মুসলিমবঙ্গ"; আরব্য রজনীর অজানা অধ্যায়, পয়গামে মোহাম্মাদী, মরুদুলাল, আবে হায়াত (চলমান) অন্যতম। ইসলামিক বই ছাড়াও অনেক উপন্যাসও পড়া হয়েছে এবং সামনে আরও অনেক বই পড়ার পরিকল্পনা লিস্ট এ রয়েছে ইনশাআল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড. ইসরার আহমেদ, মুফতি আব্দুল মালেক (হাফি:), শাইখ আহমাদুল্লাহ, শাইখ হারুন ইজহার, মুফতি জসীম উদ্দিন রহমানি হাফী:, তামিম আল আদনানী হাফি:, আবু তহা মোহাম্মদ আদনান, মাওলানা তারিক জামিল, ইমাম গাজালি (রা:)।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখের কথা বলতে হলে একটি কথাই আসবে, শাহাদাহ। শাহাদাত এর সম্মান নিয়ে আল্লাহর সামনে নিজেকে আবিষ্কার করা। অর্ধেক নয়,পূর্ণ দীন নিয়ে আল্লাহর ঘরের মেহমান হওয়া। দুনিয়াবি শখ বলতে কাছে দূরে ঘুরতে যাওয়া, বই পড়া, মানুষকে উপহার দেয়া উল্লেখযোগ্য। আমার রাসূল সাঃ এর পছন্দের সকল কিছুই আমার পছন্দের শীর্ষে থাকবে সবসময় ইনশাআল্লাহ। যা কিছু আমার রাসূল সাঃ এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা আমার পছন্দনীয় হলেও তা বর্জনীয়। এই জমিন আল্লাহর, বিধান চলবে একমাত্র আল্লাহর।স্বপ্ন বলতে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান শরীয়াহ বাস্তবায়নে এই অধমের কিছুটা হলেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাওয়া এবং নেক সন্তান তথা আল্লাহর সৈনিকদের পরিমাণ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য এবং স্বপ্ন।
|