Profile

বায়োডাটা নং : 9851

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ১১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সাঁথিয়া, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রামচন্দ্রপুর
বর্তমান ঠিকানা সাঁথিয়া, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রামচন্দ্রপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? স্নাতক বাংলা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম শহীদ মনসুর আলী কলেজ পাবনা
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রাইমারি স্কুল শিক্ষক (NMPO) সাথে গ্রামের জমি জমা দেখাশুনা করেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ এমপিওভুক্ত আলহেরা দাখিল মাদ্রাসার শিক্ষিকা।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ১ টা ভাই, সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছে
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন ইংলিশ এ স্নাতকোত্তর শেষ করেছে ২০২৩ এ । তিনি বিবাহিত + গৃহিণী দুলাভাই স্কয়ার ডেনিমস এ চাকুরি করেন হবিগঞ্জ, কোম্পানির কোয়াটারেই থাকেন দুজনে। (২ টা ছেলে)
চাচা মামাদের পেশা চাচা রা ২ জন ১ম জন বগুড়া ইনকাম ট্যাক্স এর উকিল ছিলেন, ঐখানেই তারা পরিবার সহ নিজ বাড়িতে থাকেন,তিনি ২০২১ এ মারা গেছেন। পরিবার বগুড়াতেই নিজস্ব জায়গায় স্থায়ী। তার 1ছেলে 1মেয়ে - 2জনই বিসিএস ক্যাডার ২য় জন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পাবনা তে থাকেন পরিবার সহ। উনিও পাবনাতে নিজ জায়গাতেই স্থায়ী। মামা ১ টা তিনি সরকারী অগ্রণী ব্যাংকে চাকুরী করেন।তিনি সাথিয়া তে স্থায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে আমাদের বংশগত ও অর্থনৈতিক ও সামাজিক ভাবে বেশ সুনাম রয়েছে আলহামদুলিল্লাহ্। দাদার জমিদার খ্যাতি ছিল একসময়। আমার বাবার প্রায় ১৫ বিঘার মত জমি আছে আলহামদুলিল্লাহ্। সেগুলো বাৎসরিক চুক্তিতে বর্গা রেখে দেয়া হয়। কিছুটা চাষ করা হয়. মা সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরী করেন প্রায় ২৫ বছর ধরে। বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক (NMPO) নিজেদের জমিতেই স্কুল করা। আমাদের গ্রাম টা সমতল গোলাকার, বস্তি টাইপ না, চার পাশে ভালো প্রকৃতি সাথে রাস্তাঘাট ও পাকা, ঘনবসতি নেই। বাড়ির দক্ষিণে পুকুর ও মাঠ আছে নিজেদেরই। আমার মতে এখন গ্রামের সুযোগ সুবিধা গুলোও শহরের চেয়ে কম না, আমাদের গ্রামে বন্যা হয় না, নদী ও নেই এইদিকে বড় কোনো, বছরের ৩ সিজনই ফসল হয়। টিনশেড বিল্ডিং করা আছে, সামনে আবার ছাদ সহকারে ভালো করে বাড়ি করার পরিকল্পনা রয়েছে ১ বছর পরে ইনশাল্লাহ। ছোট ভাই এর পরীক্ষার জন্য বাড়িতে হাত দিতে চাচ্ছে না পরিবার। দ্বীন পালনে আদর্শ পরিবেশ ধরতে পারেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাবা নামাজ আদায় করে না তেমন। মা নিয়মিতই নামাজ আদায় করে পর্দা করেন,গুরুত্ব সহকারে ছোট বেলা থেকেই দেখে আসছি। বোন ও গুরত্ব সহকারে নামাজ আদায় করে পর্দা করে। ছোট ভাই মাঝে মাঝে পড়ে। গ্রামে আমরা একক পরিবার হিসেবে আছি বর্তমানে। দাদা দাদী মারা গেছে ২০০৬ সালে, চাচারাও বাইরে থাকে, গ্রামে আর তারা আসবে না হয়ত পার্মানেন্ট। আমাদের বাড়িতে তেমন মানুষের আনা গোনা নেই , দ্বীন ও পর্দা পালনে উপযুক্ত পরিবেশ পাবেন ইনশাআল্লাহ্, আমিও সাপোর্টিভ থাকবো ইনশাআল্লাহ্।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ নিয়মিতই। ২০১৯ এর শুরু থেকেই নিয়মিত পড়া হয়, ১৭ বছর বয়স থেকেই আলহামদুলিল্লাহ্
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না খুবই কম,
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ্।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে চাওয়া স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. বান্দার ডাকে আল্লাহর সাড়া। ২. জীবন যেখানে যেমন। ৩. আত্মশুদ্ধি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. আবু ত্বোহা মুহাম্মদ আদনান, ২. আবদুল্লাহ বিন ইউসুফ, ৩. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ্.)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বুদ্ধিসম্পন্ন হওয়ার পর থেকেই আমার চিন্তা ভাবনাতে এসেছিল যে, কিভাবে একজন আদর্শ পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। সেই মোতাবেক আমি জ্ঞান অর্জন শুরু করি ইসলামকে আরো জানতে বুঝতে চেষ্টা করি, তখন দেখলাম রাসূল সাঃ এর জীবনের দৈনন্দিন ধারাটাই আদর্শ পুরুষ হওয়ার জন্য যথেষ্ট। তখন থেকেই নিয়ত করলাম আল্লাহ্ আমাকে যেমন আদর্শ ফিটনেস দিয়েছেন সেই সাথে আমি নিজের চরিত্র, আচার, আচরণ, চিন্তা-ভাবনা টাও আদর্শ রূপে তৈরি করব... ধাপে ধাপে নিজের ব্যক্তিত্ব, গাইরত, চিন্তার পরিধি, সকল কাজ কর্মে এক্সপার্ট করে নিজেকে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। আমি নিজেকে এমন ভাবে প্রস্তুত করছি যাতে আমার স্ত্রী আমার কোনো কাজে, চিন্তায়, ব্যবহারে কোনো প্রকার কষ্ট না পায়, সর্বদা একজন আদর্শ স্বামী ও বন্ধু রূপে পায়। আমি অনেক ধৈর্যশীল ব্যক্তি, আমার রাগ,জিদ খুবই কম, সেই সাথে আমার অন্তর টাও সকল প্রকার হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে মুক্ত প্রায়। আমি অনেক আত্মবিশ্বাসী, কারো সামনেই হক কথা বলতে দ্বিধাবোধ করি না, কাউকেই ভয় করি না আল্লাহকে ছাড়া, মাঝে মাঝে মা-বাবাকেও শাসন করি তাদের কিছু ভুল সিদ্ধান্ত ও পরিকল্পনার কারণে। নিজে সকল ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি। আল্লাহর প্রতি অনেক শুকরিয়া যে তিনি এই ফিতনার অন্ধকার সময়ে গ্রামীণ পরিবেশে আমাকে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দিয়েছেন। দ্বীনের বুঝ দান করেছেন। শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখার জন্য গ্রামীন পরিবেশই উত্তম। প্রকৃতির সান্নিধ্যে থেকে জীবনকে উপভোগ করাটা সবচেয়ে প্রশান্তিময় আমি মনে করি। আমার ছাদ বাগান করার খুব ইচ্ছা আছে, সঠিক উপায়ে, নিজের রোপণ করা গাছ থেকে সবজি,ফল সংগ্রহ করা, তাদের বেড়ে ওঠা দেখা, যত্ন নেয়া এটা একটা অন্যরকম প্রশান্তি। ছাদে দোলনার একটা সেট রাখার ইচ্ছা আছে, একসাথে চা খাওয়া,স্বচ্ছ মেঘের নিচে গ্রামীণ ফ্রেশ হাওয়া তে কোলাহল মুক্ত পরিবেশে সময় কাটানোর প্রশান্তিটাই অন্যরকম। আমার ইবাদত করতে প্রচুর পরিমাণে আগ্রহ কাজ করে। নামাজে যে পরিমাণ অন্তরের প্রশান্তি পাই ওয়াল্লাহি, আল্লাহর কসম সেই শান্তি দুনিয়ার আর কোন কিছুতেই পাই না। ৩ বেলা খাবার, মাথার উপর একটা ছাদ, আর মানুষিক শান্তি টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট্ট এই জীবনে, সেই সাথে আল্লাহর ইবাদত। দুনিয়া তে কেউ পরিপূর্ণ তৃপ্ত হতে পারবে না, জান্নাতই একমাত্র তৃপ্তির জায়গা। রাসূল সাঃ এর পরিবেশের সাথে আমাদের বর্তমান পরিবেশকে কল্পনা করলেই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার ব্যক্তিগত কোনো ঘনিষ্ট বন্ধু নেই, আমি আড্ডাবাজি পছন্দ করি না কারণ, ওদের বেশিরভাগের সাথেই চিন্তা ভাবনার কোনো মিল পাই না, যারা আল্লাহর পথে চলে না বুঝাই তাদের,না বুঝলে নিজেই দূরত্ব কমিয়ে দেই। অনলাইন অফলাইনে যথাসম্ভব দৃষ্টি হেপাযত রাখার সর্বোচ্চ চেষ্টা করি, অবসরে ইউটিউবে বিভিন্ন শিক্ষণীয় ভিডিও গুলো দেখি সেই সাথে বিভিন্ন দেশের দর্শনীয় স্থানের টুর ভিডিও গুলো দেখতে ভালো লাগে। মাঝে মাঝে বাইক নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাই। এখন একটা আদর্শ পরিবার গঠন করার পরিকল্পনা আছে, সেজন্য একটা প্রকৃত মুত্তাকী, পরহেজগার স্ত্রীর জন্য অন্তরে শূন্যতা অনুভব করছি। আমি কথা দিচ্ছি আপনি আমাকে সর্বদা একজন আদর্শ স্বামী রূপে পাবেন ইনশাল্লাহ। আমার নিকট থেকে সর্বোচ্চ সম্মান, মর্যাদা ,যত্ন পাবেন স্ত্রী হিসাবে ইনশাল্লাহ্। আপনি হবেন আমার কাছে সবচেয়ে নিরাপদ ,প্রিয় ও সম্মানের ইনশাআল্লাহ।(অবশ্যই আল্লাহ্ ও তার রাসূল সাঃ এর পরে) উপরে যা কিছু বলেছি তার শতভাগই সত্য, এবং সবকিছুই বাস্তবে বাস্তবায়ন দেখতে পাবেন আমার থেকে ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণ শার্ট প্যান্ট ই পড়া হয়।পাঞ্জাবি ও পড়া হয় মাঝে মাঝে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ্ সুন্নতি দাড়ি আছে, চোয়াল এ তুলনামূলক কম।২০১৯ থেকেই দাড়ি রাখা হয়েছে, প্রায় ৬ বছর।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ্ ছোট থেকেই পড়া হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ্।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? যেদিন থেকে নিয়মিত হয়েছি নামাজে সেদিন থেকেই এসব বাদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ্। ইচ্ছাকৃতভাবে গান শোনা পুরোপুরি বন্ধ। নাটক দেখা হয়েছে কয়েকবার মাত্র, সিনেমা দেখা হয় না। এগুলোর প্রতি আগ্রহই আসে না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নেই
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিস এ, একজন ( রাইডার ) হিসাবে নিজ উপজেলাতেই চাকুরী করছি বর্তমানে। পাশাপাশি অন্য অনেক কিছুরই পরিকল্পনা আছে। সেই সাথে পড়াশুনা চালিয়ে যাচ্ছি, স্নাতক শেষে ভালো কোনো চাকুরীর অথবা ব্যবসার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ্।
মাসিক আয় ২৩০০০+ আলহামদুলিল্লাহ্
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ্
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? সে যদি চায় নিজেকে হেপাযত করে চালিয়ে যেতে পারবে, কোনো আপত্তি নেই
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? প্রাইমারি স্কুলে করতে পারবে, (সে যদি চায়) এর বাইরে চাকুরী করানোর ইচ্ছা নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাড়িতেই ইনশাআল্লাহ্
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সৃষ্টিগত ভাবেই আমাদের সবারই জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা আছে। বিয়ের মাধ্যমে হালাল সম্পর্কের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। যাবতীয় গোনাহ্ থেকে মুক্ত থাকা সহজ হয়ে যায়। ইবাদতে প্রশান্তি আরো বেড়ে যায়। জান্নাতেও একসাথে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫"+
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এসএসসি/এইচএসসি/স্নাতক চলমান
জেলা রাজশাহী,পাবনা, সিরাজগঞ্জ,বগুড়া,রংপুর,ঢাকা,ও এর আশপাশের জেলা হলে ভালো হয়। এছাড়া এর বাইরে যেকোনো জেলাতেও কুফু মিললে কোনো সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পড়াশুনা চলমান/অন্যকিছু।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/ উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটা।পৃথিবী একটি পরীক্ষা ক্ষেত্র।এখানে সুখ-দুঃখ,সম্পদ,সৌন্দর্য সবই সাময়িক,এর মধ্যেও দ্বীনদার,একজন জীবনসঙ্গী সবচেয়ে তৃপ্তিকর ও প্রশান্তিময় বস্তু, যেটার শূন্যতা কোনকিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। ফিতনার এই সময়ে সঠিক মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। আসলে আমি এমন একজনকে খুঁজতেছি যে হবে,আসলেই দীনদার ও মুত্তাকী একজন মেয়ে। আমি দ্বীনের ব্যাপারে ছাড় দিতে রাজি না। সেটা জেনারেল হোক আর মাদ্রাসারই হোক। আপনাকে অবশ্যই আদর্শ দ্বীনদার,মুত্তাকী,পরহেজগার হতে হবে।অন্তর থেকেই ইসলামকে ভালবাসতে হবে, আল্লাহকে ভয় করার মত ভয় করতে হবে। ইসলাম অনুযায়ী নিজের ও পরিবার ও সন্তানদের পরিচালনা করার প্রবল ইচ্ছা থাকতে হবে। আপনার গায়ের রং যেমনই হোক না কেনো এটাতে আমার কোনো আপত্তি নেই, আপনার চেহারায় একটা মায়া থাকলেই হবে। সাথে চিকন বা স্বাভাবিক গড়নের হলে ভালো হয়। অন্তরটা স্বচ্ছ, পরিষ্কার হিংসা বিদ্বেষ অহংকারমুক্ত হতে হবে। সাংসারিক সকল কাজে পারদর্শী হতে চেষ্টা করতে হবে , প্রতি সোম ও বৃহঃ রোজা রাখার ইচ্ছা থাকতে হবে। আমিও শুরু করতে চাই এটা আপনার সাথে ইনশাআল্লাহ। অবশ্যই অর্থ বুঝে পূর্ণ মনোযোগ সহকারে নামাজ আদায়কারী হতে হবে, নিজের পর্দার ব্যাপারে সচেতন হতে হবে। মারহাম নন মারহাম মেনে চলতে হবে। একসাথে জান্নাতে যাওয়ার জন্য যা,যা করা উচিত সে অনুযায়ী চলতে হবে। আমি চাই আপনার সকল মুখস্ত সূরা ও দুয়া গুলো অর্থ সহ মুখস্থ থাকুক। না থাকলে করতে হবে। আমার প্রায় ২০ টার মত সূরা অর্থ সহ মুখস্ত আছে আলহামদুলিল্লাহ্। সেইসাথে মাসনূন দুয়া গুলোও মুখস্থ আছে। আমি নামাজ সহ যাবতীয় দুয়া অর্থ বুঝে পড়ি । এতে অন্তরে বেশি প্রশান্তি ও তৃপ্তি আসে। ইবাদতের আসল স্বাদ উপলব্ধি করা যায়। আপনি আমার থেকে বলতে গেলে, একজন আদর্শ দ্বীনদার পুরুষ এর সকল গুণাবলী পাবেন ইনশাআল্লাহ। আমার ফিটনেস,চেহারা, বংশমর্যাদা, আদর্শ চিন্তাভাবনা, আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ ছেলে সেইসাথে আদর্শ বাসস্থান ও আদর্শ পরিবেশ পাবেন। আপনি আমার থেকে গাল-মন্দ,অসম্মান,ছোট করে কথা বলা, কখনোই এসব পাবেন না, সম্মান ও মর্যাদা দিলে সম্মান পাওয়া যায়। বুদ্ধিমান পুরুষ কখনোই স্ত্রীকে কারো সামনে ছোট করে না। সেই সাথে আমি ইন্ট্রোভার্টও না। হাসি মুখে,খোলাখুলি ও স্পষ্ট করে কথা বলি।আমিও এমন কাউকেই পাশে চাই। বর্তমানে প্রায় সবাই দ্বীনদার বিয়ের বাজারে, কিন্ত প্রকৃত অর্থে দ্বীনদার খুবই কম। সে জায়গায় আমাকে মুত্তাকী হিসাবেই পাবেন ইনশাআল্লাহ, আপনাকেও মুত্তাকী হতে হবে। আমার সঙ্গে থেকে আপনি বলতে বাধ্য হবেন আদর্শ ও প্রশান্তিময় একজনকে পেয়েছি জীবনে আলহামদুলিল্লাহ্। এটা আমি আত্মবিশ্বাসের সাথেই বলছি। এবং যা বলছি সত্যই বলছি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সাঁথিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12169

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাঁথিয়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8761

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাঁথিয়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6673

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাঁথিয়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9318

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাঁথিয়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10731

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাঁথিয়া, পাবনা, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2157

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাঁথিয়া, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন