Profile

বায়োডাটা নং : 9850

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1994
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: গ্রাম- কল্যাণী, ৬ নং নিজপাড়া ইউনিয়ন।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? ২০০৯ পর্যন্ত নিজ গ্রামে, ২০০৯-২০১১ দিনাজপুর শহরে, ২০১২ সালে ৬ মাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১২ এরপর থেকে ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? সমাজকর্ম বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
পাসের সন ২০১৬
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় সমাজকর্ম বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৭
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Agriculture and Farming. বাবা একজন শিক্ষিত কৃষক, বি এ পর্যন্ত পড়াশোনা করেছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ হোম মেকার
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ভাইদের তথ্যঃ ১/ আমি সবার বড় ছেলে প্রতিষ্ঠানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভাগঃ সমাজকর্ম অনার্স ও মাস্টার্স সম্পন্ন ২/ মেজো ভাই প্রতিষ্ঠানঃ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগঃ মৃত্তিকা, পানি ও পরিবেশ অনার্স শেষ, মাস্টার্স অধ্যয়নরত ৩/ সেজো ভাই প্রতিষ্ঠানঃ আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, মিশর। ৪/ ছোট ভাই প্রতিষ্ঠানঃ খানসামা সরকারি পাইলট হাইস্কুল ক্লাস এইটে অধ্যয়নরত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় আব্বা কৃষক ৫ জন মামা কৃষক ১ জন মামা কৃষির পাশাপাশি রাজনীতি করেন। ১ জন মামা কৃষির পাশাপাশি ব্যবসা করেন। ২ জন মামী প্রাথমিক সহকারী শিক্ষক বাকি মামী এবং ৬ খালা সবাই গৃহিণী । ৪ জন কাজিন প্রাথমিক সহকারী শিক্ষক, ২ জন প্রভাষক, ১ জন ব্যাংকার, ১ জন রাজনীতিবিদ, বাকিরা ব্যবসায়ী ও সংসারী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং সামাজিকভাবে সম্মানিত। ২ বিঘা জমির উপর বাড়ি + ছোট একটি পুকুর ও বাগান আছে। গ্রামে আমাদের প্রায় ৩৬ বিঘা বা ১৮ একর জমি রয়েছে। বাবা একজন ভালো কৃষক। উনি সমস্ত জমি চাষাবাদ করেন, আলহামদুলিল্লাহ। যদিও আমি এসব কখনো বলিও না ক্লিয়ার জানতামও না। সম্প্রতি গ্রামে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম। কুফু মেলানোর প্রয়োজন হলে কাজে লাগতে পারে। পাকা বাড়ি, তবে ছাদপিটা নয়। ছাদে ধান শুকানোর মতো ব্যবস্থা আছে। প্রায় ২০ বছর আগে বাড়ি করা, সম্প্রতি আবার রঙ করা হয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের প্রায় সকলে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। বাবা, মা এবং আমরা ৩ ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু একেবারে ছোট ভাই যে ক্লাস সিক্সে পড়ে সে ঠিক মতো নামাজ আদায় করে না, তবে বারবার তাগিত দেয়া হচ্ছে। সে মক্তবে কুরআন শরীফ পড়া ধরেছে। বাড়ির একমাত্র মহিলা সদস্য আম্মা বড় ওড়না দিয়ে পর্দা করে। দাদু প্রাইমারি স্কুলে হেড মাস্টার ও মসজিদের ইমাম ছিলেন। তার হাতেই আমার পড়াশোনার হাতেখড়ি।ইসলাম বিষয়ে আমল ও আখলাকে দাদুর ব্যপক প্রভাব রয়েছে। কারণ ছোট বেলায় দাদুর সাথে একই বিছানায় ঘুমাতাম এবং একই সাথে ইবাদত বন্দেগী করতাম।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ২০০১ সাল থেকে বা ক্লাস থ্রি থেকে অর্থাৎ গত ২৩ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয়না, তবে ভ্রমণ বা পরিক্ষার জন্য ১/২ ওয়াক্ত কাযা হয় মাঝে মধ্যে, কাযা হলে পরের ওয়াক্তে আদায় করি। আপ্রাণ চেষ্টা করতেছি কাযা যেন না হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? সাধারণ ভাবে পড়তে পারি, তবে হুজুরদের মতো শুদ্ধভাবে পারিনা
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? স্কিনে ব্রণ উঠার একটু প্রবণতা আছে। তবে চিকিৎসার ফলে অনেকাংশে কমে গেছে আলহামদুলিল্লাহ্।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন পবিত্র কুরআন বাংলা অর্থ সহ অনেকবার পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। মিশকাত শরিফ এবং বুখারী মুসলিম সহ সিহাহ সিত্তা মাঝে মাঝে পড়ি। তাফসিরে মা'আরেফুল কোরআন ও ইবনে কাসির। আল বিদায়া ওয়ান নিহায়া, জাকির নায়েকের লেকচার সমগ্র, কিতাবুল মুকাদ্দাস, মহানবীর জীবনী- ড. হুসায়েন হায়কল, এছাড়াও আরও অনেক বই পড়েছি আলহামদুলিল্লাহ্। খায়রুল হাসর বইটি ছোট বেলায় পড়া হয়েছে, যদিও বইটি একটু বিতর্কিত। আর রাহিকুল মাখতুম, দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, ডা.জাকির নায়েক, কামালুদ্দিন জাফরি হুজুর, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, আবু তোহা আদনান, ওস্তাদ নোমান আলী খান, ড. বিলাল ফিলিপ্স, আব্দুর রহিম গ্রিনসহ অনেক পছন্দের আলেম রয়েছে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ভ্রমণ পিপাসু,ভোজন রসিক,নিজে রান্না করতে পারি। মিতব্যয়ী,খুবই সাধারণ জীবন যাপন করি, সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। অল্পে তুষ্ট ব্যক্তি। ব্যায়াম যুক্ত খেলাধুলায় আগ্রহ আছে। দুর্নীতি ও সুদ ঘুষ মুক্ত থাকতে চাই। পরিপূর্ন ইসলামিক অনুশাসন দ্বারা পরিবার পরিচালনা করতে চাই, নেক স্ত্রীর স্বামী এবং নেক সন্তানের বাবা হতে চাই। এই দুনিয়াটা অল্প কিছুদিনের জন্য তাই অবসর সময় আল্লাহ্র ইবাদতে কাটাতে চাই। সমাজে যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এ ভূমিকা রাখতে চাই, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সমাজের জন্য ভালো কাজ করতে চাই। শখ- ভ্রমন করাঃ সফর বা ভ্রমন খুবই পছন্দ করি। বিভিন্ন ইসলামিক, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থান ভ্রমন করতে ভালোবাসি। ইতোমধ্যে দেশে ও বিদেশে বিভিন্ন স্থান ভ্রমন করেছি। দেশের ভিতরেঃ বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলায় ভ্রমন করার স্বপ্ন রয়েছে। ইতোমধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করা হয়েছে। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বগা লেক হয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের চূড়া কেওক্রাডং জয় করা। পূর্বে এটিই সর্বোচ্চ চূড়া ছিল, বর্তমানে তাজিংডং । দেশের বাহিরেঃ আমার জীবনের সবচেয়ে আকর্ষণীয় শখ হলো বিদেশ ভ্রমণ করা। আমি ইতোমধ্যে ভারতের অনেক জায়গা ভ্রমণ করেছি। যেমন- কলকাতা – ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, পাতাল মেট্রো রেল ও ট্রামগাড়ি। আগ্রা – তাজমহল, আগ্রা ফোর্ট, মুঘলদের বিভিন্ন দূর্গ। দিল্লী – কুতুব মিনার, ইন্ডিয়া গেট, লোটাস টেম্পল ও পার্লামেন্ট এলাকা। জয়পুর, রাজাস্থান – পিংকসিটি, জলমহল, হাওয়ামহল, মহারাজা মানসিং এর প্রাসাদ সহ বিভিন্ন দূর্গ। খাজা মাইনুদ্দিন চিশতী (র) এর কবর জিয়ারত করা হয়। শিমলা – কুফুরি আইস পয়েন্ট সহ বিভিন্ন আইসপয়েন্ট । কুল্লু মানালী – কুল্লুর পাহাড়ের পাদদেশের আঁকাবাঁকা ভয়ংকর রাস্তা এবং মানালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সোলাংভেলী আইসপয়েন্ট যা এক কথায় অসাধারণ ছিল। কাশ্মীর, লাদাখ ও লেহ ভ্রমণের তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে যাওয়া সম্ভব হয়নি, তবে আগামীতে যাওয়ার প্রবল ইচ্ছে রয়েছে। এছাড়াও সৌদি আরব, জর্ডান, ফিলিস্তিন, মিশর, সিরিয়া, ইরাক, ইরান ও তুরস্ক ভ্রমণ করার প্রবল ইচ্ছে রয়েছে। এই দেশ গুলোতে অনেক ইসলামী স্মৃতি বিজড়িত স্থান রয়েছে। বাগান করাঃ আমি ছোট বেলা থেকেই গাছ লাগাতে অভ্যস্ত। ফুল গাছ, ফল গাছ, ও ঔষধি গাছের ছোট একটি ব্যক্তিগত বাগান করার ইচ্ছে আছে। ইতোমধ্যে গ্রামের বাড়িতে ও ঢাকায় কিছু গাছ লাগানোর চেষ্টা করেছি। ফুলের সৌন্দর্য্য মনোমুগ্ধকর লাগে। পশুপাখি পালন করাঃ ছোটবেলায় আমার একটি টিয়া পাখি ছিল। একদিন স্কুল থেকে এসে দেখি পাখিটি খাচায় নেই, হারিয়ে গেছে। যাহোক আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম। কবুতর, বাজীগর (লাভবার্ড), টিয়া ও ময়না পাখি খুব প্রিয়। এছাড়াও হাস-মুরগী, গরু-ছাগল, ভেড়া-মহিষ পালন করতে পছন্দ করি। ইচ্ছে আছে হরিণ ও ঘোড়া পালন করার। লাইব্রেরী স্থাপনঃ ইসলামী বই পড়া ও যেকোনো বই সংগ্রহ করার শখ রয়েছে। একটি ব্যক্তিগত গ্রন্থাগার স্থাপনের ইচ্ছে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ধরণের বই সংগ্রহ করেছি। পাঠ্য বই, ইসলামী বই, বিভিন্ন ধর্মতাত্তিক বই, দূর্ল্ভ বই এবং দৈনন্দিন প্রয়োজনীয় বই সংগ্রহে রয়েছে। জ্ঞান অর্জনঃ ইতিহাস, ইসলামের ইতিহাস, ধর্ম ও বৈজ্ঞানিক বিষয় সমূহে খুবই আগ্রহ রয়েছে, বিশেষ করে মহাকাশ ও মহাজাগতিক বিষয়ে। তাই এসব বিষয়ে পঠন-পাঠন ও গবেষণা করা খুবই পছন্দ করি। সামাজিক গবেষণা ও কল্যাণঃ যেহেতু আমার একাডেমিক বিষয় সামাজিক গবেষণার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই সমাজ ও মানুষকে নিয়ে অনেক গবেষণা করা শখ রয়েছে। আমি সব সময় সমাজ ও মানুষের কল্যাণ চাই। তাই এসব সারাজীবন করে যাবো হয়তো। ইতোমধ্যে আমি Cyber Crime, Hospital Social Work, Slum Dwellers নিয়ে কাজ করেছি। আগামীতে Rural People and Social Tendency নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। রান্না করাঃ শখ করে মাঝে মাঝে রান্নাও করি। যদিও এটা আমার কাজ নয়, তারপরও করতে ইচ্ছে করে । বিশেষ করে যখন একা থাকি। তখন নিজের ইচ্ছে মত রান্না করে খাওয়া যায়। পছন্দ- হাদিসে আছে, “যে চুপ রহিয়াছে, সে মুক্ত রহিয়াছে।“ জীবনের বেশিরভাগ সময় ঘরের দরজা বন্ধ করে একাকী নিরিবিলি পড়াশোনা করেছি। তাই একাকী থাকতে এবং বিভিন্ন বিষয়ে কল্পনা করতে পছন্দ করি। মাঝে মাঝে কল্পনার জগতে হারিয়ে যাই। মানুষের মাঝে বিবাদ মীমাংসা করতে পছন্দ করি। পরিবার ও সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক সেটা সব সময় চাই। নিত্য নতুন খাবার খেতে পছন্দ করি। নরম স্বভাবের মানুষকে খুবই পছন্দ করি। অপছন্দ- বিনা প্রয়োজনে কথা বলা ও বেশি কথা বলা পছন্দ করিনা। অপ্রয়োজনে বাজারে যাওয়া বা চায়ের দোকানে আড্ডা দেয়া পছন্দ করিনা। ঝগড়া, হিংসা বিদ্বেষ,বিনা প্রয়োজনে মিথ্যা বলা, গীবত করা পছন্দ করিনা। আমি একজন সহজ সরল মানুষ, তাই ঝামেলা, অশান্তি,বিশৃঙ্খলা, পছন্দ করিনা।সমাজে শান্তি স্থাপন করতে চাই। পেচিয়ে পেচিয়ে কথা বলা পছন্দ করিনা, যা বলার সরাসরি বলে দেই। অনেকটা ঠোঁটকাটা স্বভাবের। রুচিবোধ- যেটা যে জায়গায় থাকে সেটা সেখানেই রাখতে পছন্দ করি, অন্য জায়গায় রাখলে খুজে পেতে সমস্যা হয়। এছাড়া বিছানা ও কাপড় গুছিয়ে রাখতে পছন্দ করি এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি।কারণ পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অন্যের মতামতকে গুরুত্ব দেই এবং দ্বিধা ও বিতর্কের বিষয় গুলো বেশিরভাগ সময় মধ্যম পন্থা অবলম্বন করি। সব সময় সত্য ও দূর্বলদের পক্ষে থাকার চেষ্টা করি। স্বপ্ন- পরিপুর্ণ সুন্নাহ অনুযায়ী বিয়ে করতে চাই। বিয়ের পর স্বস্ত্রীক বারবার হজ্জ ও ওমরাহ করতে চাই, তবে প্রথমে বাবা মাকে হজ্জে পাঠাতে চাই। শীঘ্রই আব্বা আম্মা হজ্জে যাবে ইনশাল্লাহ, নিয়ত করে ফেলেছে। সব সময় ইসলামী নিয়মে জীবন ও পরিবার পরিচালনা করতে চাই।আমাদের সন্তানরা যেন আমাদের জন্য সদকায় জারিয়াহ হয়, সেজন্য সন্তানদের ইসলামী আদর্শে লালন পালন করতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, পাজামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জী হ্যাঁ, দাড়ি আছে আলহামদুলিল্লাহ, প্রায় ১২ বছর যাবত দাড়ি রেখেছি। জীবনেও শেভ করিনি আলহামদুলিল্লাহ। ২০০৭-৮ সাল থেকে সুন্নতি দাড়ি রেখেছি আলহামদুলিল্লাহ্।
টাখনুর উপরে কাপড় পরেন? জী হ্যাঁ, আলহামদুলিল্লাহ ছোট থেকেই টাখনুর উপর কাপড় পরি। ২০০১ সাল থেকে অর্থাৎ গত ২৩ বছর ধরে টাখনুর উপর কাপড় পড়ি আলহামদুলিল্লাহ্।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলার চেষ্টা করি সব সময়। আল্লাহ্ মাফ করুন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ইসলামি নাটক, গজলের প্রতি আগ্রহ আছে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বিশেষ কোন মেহনতে নেই, তবে সুযোগ পেলেই মানুষকে দ্বীনের পথে আহবান জানাই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অনার্স মাস্টার্স শেষ করে আইন বিভাগে পড়াশোনা করতেছি। পাশাপাশি সরকারি জব, বিসিএস ও অন্যান্য জবের প্রস্তুতি নিচ্ছি। জবের পাশাপাশি ব্যবসা ও কৃষি করার ইচ্ছে আছে। প্রাইমারিতে ২ বার ভাইভা দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ভাইভা দেয়া আছে। নিবন্ধন লিখিত দেয়া হয়েছে। আশা করি শীঘ্রই আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন।
মাসিক আয় ২০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী, রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জী ইনশাআল্লাহ, আল্লাহ্র সাহায্য কামনা করি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রাম, ঢাকা অথবা কর্মস্থলে, যেখানে আমি থাকবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করা ফরজ ইবাদত, তাছাড়া পাপকাজ থেকে নিজেকে হেফাজত করার জন্য বিয়ে করতে চাই। অর্ধেক দ্বীন পূর্ণ করতে চাই। বাকি অর্ধেকের জন্য আল্লাহকে ভয় করবো। বিয়ে করে আদর্শ পরিবার গঠন করতে চাই। নেক সন্তানের বাবা হতে চাই। সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তুলতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-28
উচ্চতা ৫'০"-৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, চোখ জুড়ায় এমন
পেশা এইচএসসি বা সমমান অথবা অনার্স সমমান পাস অথবা অনার্স-মাস্টার্স পড়ুয়া। চাকুরীজীবী হলেও সমস্যা নেই।
জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা বিশেষভাবে প্রত্যাশিত, তবে রংপুর ও রাজশাহী বিভাগ প্রাধান্য পাবে। ঢাকা, গাজীপুর, টাংগাইল ও নরসিংদী জেলা এবং ময়মনসিংহ বিভাগ আলোচনা সাপেক্ষে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী বা চাকুরী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দায়িত্ববান, ধৈর্য্যশীল, অনুগত, নিরহংকারী, সংসারী, রান্নাবান্নায় মোটামুটি দক্ষ, পাঁচ ওয়াক্ত নামাজী,কুরআন তেলাওয়াতকারী, পর্দাশীল, ঈমান আমল মজবুত, সন্তানকে ইসলামী আদর্শে লালন পালন করার মানসিকতা থাকতে হবে। অল্পে তুষ্ট ব্যক্তি। আমার ও তার পিতামাতার সেবা করার বা সম্মান করার মানসিকতা থাকতে হবে। গ্রামে বা শহরে যেকোন স্থানে বসবাস করা মানসিকতা থাকতে হবে। সংসার গুছিয়ে রাখা এবং ফ্যামিলি বন্ডিং ধরে রাখার মানসিকতা থাকতে হবে। পরিপুর্ণ সুন্নাহ অনুযায়ী বিয়ে করতে চাই। বিয়ের পর স্বস্ত্রীক বারবার হজ্জ ও ওমরাহ করতে চাই, তবে প্রথমে বাবা মাকে হজ্জে পাঠাতে চাই। শীঘ্রই আব্বা আম্মা হজ্জে যাবে ইনশাল্লাহ, নিয়ত করে ফেলেছে। সব সময় ইসলামী নিয়মে জীবন ও পরিবার পরিচালনা করতে চাই।আমাদের সন্তানরা যেন আমাদের জন্য সদকায় জারিয়াহ হয়, সেজন্য সন্তানদের ইসলামী আদর্শে লালন পালন করতে চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বীরগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1616

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8420

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10573

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6718

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #557

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8250

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন