| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ, বুঝ হওয়ার পর থেকে নামাজ পড়া শুরু করি। তবে মাঝে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নফস ও শয়তানের ধোঁকায় পড়ে নামাজ অনিয়মিত হয়ে যায়। নবম শ্রেণি থেকে এখন পর্যন্ত নিয়মিত নামায আদায় করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
৫-৬ ওয়াক্ত নামাজ কাযা হয়।বিশেষ করে ঘরের বাহিরে থাকা অবস্থায় জোহরের নামাজ এবং ঘুম থেকে উঠতে না পারলে ফজরের নামাজ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত, অর্থসহ অধ্যয়ণ ও তাফসির পড়ার চেষ্টা করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, কোনো মানসিক রোগ নেই। তবে ছোটবেলায় একটি দুর্ঘটনায় পতিত হয়ে ডান হাতের মধ্যমা তর্জনীর নখটা কাটা পড়ে গেছে। (বি:দ্র; তখন আমার বয়স ছিল মাত্র আটমাস, এক পা - দু পা করে হাঁটতে শিখতেছি।)এ দুর্ঘটনা আমার স্বাভাবিক জীবন অর্থাৎ পড়ালেখা, খাওয়া-পরা,কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার হলো মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি ঘর। যেখানে যিয়ারতের নিয়্যাতে সফর করা ইসলামে অনুমোদন দেওয়া হয়েছে।তবে ভ্রান্ত ধারণা এই ঘরে শায়িত থাকা ব্যাক্তির নিকট কোনো কিছু চেয়ে নেওয়া,মৃত ব্যাক্তিকে খুশি করার উদ্দেশ্যে কোনো কিছু দান করা, মৃত্যু ব্যাক্তিকে কোনো কিছু দান করার মাধ্যমে পরিবারের মঙ্গল কামনা করা শিরক। আমি ব্যাক্তিগতভাবে মাজার পূজার ঘোর বিরোধী।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বেলা ফুরাবার আগে :আরিফ আজাদ, মুহাম্মদ বিন কাশিম :নসীম হিজাযী,হৃদয় জুড়ানো দালাত: শায়েখ মিশারী আল-খাররাজ,আল আকসার ছায়া :খালেদ সাইফুল্লাহ্ রহমানি,বিয়ের আগে ফ্যান্টাসি নয়,হোক বাস্তব প্রস্তুতি :তানজীল আরেফীন আদনান মানযুরুল কারীম,জীবন যদি হতো নারী সাহাবির মতো:ড.হাসনান লাতিন।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
উস্তাদ নোমান আলী খান,শায়েখ আহমদউল্লাহ্,মিজানুর রহমান আজহারী,আবু ত্বহা-আদনান,মোক্তার আহমেদ,শফিকুল ইসলাম মাসুদ,ইঞ্জিনিয়ার এনামুল হক
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ:বই, গাছ ও পেইন্টিং এর আসবাবপত্র সংগ্রহ করা,ভ্রমণ করা। পছন্দ :অবসরে বই পড়া,রান্না করা,নাশিদ ও তাফসির শোনা,ছোটদের সাথে সময় কাটানো, মুরুব্বিদের ছোটবেলার কাহিনী শোনা,আম্মুর কাজে সাহায্য করা। অপছন্দ :ঝগড়া বিবাদে লিপ্ত থাকা, অন্যের বিষয়ে মাতামাতি করা,অন্যের জিনিস জোর করে কেড়ে নেওয়া,বিনা প্রয়োজনে হাসি-ঠাট্টায় মেতে থাকা! রুচিবোধ :মার্জিত পেইন্টিং ও ক্যালিওগ্রাফি,আসবাবপত্র, লাইটিং দিয়ে ঘর সাজানো। স্বপ্ন :আলেমা হওয়া,পরিবারকে নিয়ে উমরাহ সফর,একজন শিক্ষিকা হওয়া,বাড়িতে দ্বীনি পরিবেশ তৈরি করা।রাসূল (সাঃ) আদর্শ মতাবেক বাকি জীবনটা অতিবাহিত করা। দ্বীনের ব্যাপারে কোনো ছাড় না দেওয়া।
|