| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
একদম ছোট বেলা থেকে নামায পড়া হতো, তবে নিয়মিত ছিলাম না। দ্বীন এর বুঝ আসার পর থেকে ২০২৫ সাল থেকে নিয়মিত পাঁচ ওকাক্ত নামায পড়ছি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ কাযা হয় না, তবে মাঝে মাঝে ফযরের নামায ১দিন ২ দিন ছুটে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে মোম্বাতি জালানো অপচয়, যিনি শায়িত আছে তার কাছে কোন কিছু চাওয়া, মাথা ঠেকানো, সিজদা দেওয়া মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমিন এর সাথে শিরক। যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না।বর্তমানে ফেতনা সৃষ্টির একটি বড় স্থান হচ্ছে মাজার, যিনি মাজারে শায়িত থাকেন, তিনি কিংবা তাঁরা এই ভারতীয় উপমাহাদেশে ইসলাম প্রচার করেছেন দাওয়াত দিয়েছেন, তাঁরা সম্মান এর হকদার। কিন্তু কোন উসিলায় শায়িত আউলিয়াগনদের থেকে কোন কিছু চাওয়া, সিজদা দেওয়া, শুধু মাত্র জিয়ারত এর উদ্দেশ্যে নিয়ত করে মাজারে যাওয়া ও সম্পূর্ণ হারাম, এবং শিরিক এর অন্তর্ভুক্ত।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সীরাহ, যেমন ছিলেন তিনি, আল-আযকার, বেহেশতি জেওর, দিশারি,
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আল্লামা শাহ আহমেদ শফি (রা:), শাউখুন ইসলাম মুফতি হযরত ত্বাকি উসমানী (রা:), মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, আল্লামা মাহমুদুল হাসান, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি হারুন ইজহার (হাফি:)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি সহজ-সরল জীবনযাপন পছন্দ করি এবং আমার শখ ও আগ্রহগুলোও সেই দিকেই বেশি ঝোঁক। আমার শখের মধ্যে রয়েছে বই পড়া, বিশেষ করে আইন, ইসলামিক জ্ঞান, নবীর সিরাত এবং আত্মউন্নয়নমূলক বই পড়তে ভালো লাগে। অবসর সময়ে আমি চিন্তাশীল লেখা পড়া বা লেখালেখি করতে পছন্দ করি। কখনো কখনো নতুন কিছু শেখা, যেমন—আইন বিষয়ক গবেষণা বা কেস স্টাডি পড়া আমার আগ্রহের অংশ। মাঝে মাঝে ভ্রমণ করি শহরে এবং শহরের বাইরে। শৃঙ্খলাবদ্ধ ও শান্ত পরিবেশে থাকতে পছন্দ করি। অপ্রয়োজনীয় ভিড়, অতিরিক্ত শব্দ বা অগোছালো জীবনযাপন পছন্দ করি না। সৎ, বিনয়ী এবং দ্বীনদার মানুষের সাথে সময় কাটাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। লোক দেখানো সকল ধরনের রিয়া থেকে বেচে থাকার চেষ্টা করি। কিভাবে মানুষের সাহায্য করা যায়, কিভাবে দাওয়াত দেওয়া যায় এইসব বিষয়ে কাজ করি। সর্বপোরী নিজেকে আল্লাহর নিকট আরো প্রিয় করার প্রচেষ্টায় থাকি সারাদিন। আমার দিনের ২৪ ঘন্টাকে মৌন ইবাদত এবং শারীরিক ইবাদত এর মাধ্যমে বন্দি রাখি, যেন শয়তানের ধোকায় পড়তে না হয়। হারামকে সব সময় ভয় পাই। স্বপ্নের ক্ষেত্রে, আমি একজন সৎ মানুষ হতে চাই। দ্বীনের আরো গভীর জ্ঞান এর দীক্ষা গ্রহন করতে চাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল উপার্জন, সততা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমার মূল লক্ষ্য।
|