Profile

বায়োডাটা নং : 9667

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: এলাকার নাম পরে জানানো হবে ইন শা আল্লাহ
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: এলাকার নাম পরে জানানো হবে ইন শা আল্লাহ
কোথায় বড় হয়েছেন? রাজশাহীতেই বড় হয়েছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মাছের ব্যবসা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাইয়া বিএসসি শেষ করে বর্তমানে নিজস্ব আলাদা ব্যবসা করেন। রাজশাহী শহরে নিজ মালিকানায় রেস্টুরেন্ট সহ জার্সি মেকিং কারখানা + শপ আছে আলহামদুলিল্লাহ। তিনি বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১.বড় আপু রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন এবং বর্তমানে স্বামী এবং বাচ্চা নিয়ে ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন গৃহিনী। দুলাভাই ঢাকার একটা স্বনামধন্য কম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে আছেন। ২. মেজো আপু রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছেন এবং এখন স্বামী বাচ্চা নিয়ে রাজশাহী শহরে অবস্থান করছেন। তিনিও একজন গৃহিনী। দুলাভাই কলেজের প্রভাষক।
চাচা মামাদের পেশা চাচা মামা সকলেই ব্যবসার সাথে জড়িত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ৪কাঠা জমির উপর বাসা ছাড়া কোথাও জায়গা জমি নেই আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবার মোটামুটি দ্বীন মেনে চলেন। যেহেতু পরিবার দ্বীন সম্পর্কে তেমন বিশেষ ধারনা রাখেন না সেজন্য তারা মাহরাম ননমাহরাম মেইন টেইন এর বিষয়ে গাফেল। তবে সকলেই ৫ ওয়াক্ত নামায রোজা করেন। আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। প্রায় ৯ বছর যাবৎ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত ইচ্ছে করে কাযা করা হয় না তবে হলেও সেটা খুবই কম কাযা হয় যেমন সপ্তাহে ১-২ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শুধু কবর মাত্র যা চাওয়ার তা এক মাত্র রব আল্লাহ'র কাছে চাইবো।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, শুনো তবে, হায়াতের দিন ফুরোলে,আর রাহিকুল মাখতুম, মা মা মা এবং বাবা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মিজানুর রহমান আজহারী ২. ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ৩. মুফতি মেনক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের শখ বলতে আমি সাধারণত বাগান করা বিড়াল পালা পাখি পালা এগুলো ভীষণ পছন্দ করি। রান্না করতে ভীষণ ভালোবাসি। আমি ছোট থেকেই গুছিয়ে সংসার করতে চাই। বিয়ের পর সকলে এক্ত্রে মিলেমিশে থাকতে চাই। স্বামীর অনেক যত্ন ভালোবাসা এবং সম্মান চাই। বিয়ের পর একটা সুখী পরিবারের স্বপ্ন দেখি। যেখানে আমার স্বামী আমাকে দ্বীনী পরিবেশ দিবেন আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাই আমার স্বামী বিয়ের পর আমাকে আল্লাহ তা'য়ালা প্রিয় বান্দা হতে সাহায্য করবেন নবিজীর সকল সুন্নাহ মেনে চলতে সাহায্য করবেন। এছাড়াও অনেক কথা যা সরাসরি বলবো ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত মোজা পা মোজা সহ বড় নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ক্লাস ৮
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেস্টা করি মেনে চলার।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? খুব কম দেখা হয় তবে চেস্টায় আছি নিজেকে সকল হারাম থেকে দূরে রাখার।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাতত নেই তবে ভবিষ্যৎতে আল্লাহ তা'য়ালা চাইলে যুক্ত হবো।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে নিজ এলাকায় ব্রাক স্কুলের মতো একটা স্কুলে শিক্ষকতা করছি সাথে টিউশনি করাই। এর আগে একটা প্রাইভেট পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকতা করেছি কিছু সময়। তবে পর্দার খেলাপ সহ বিভিন্ন কারনে ছেড়ে দিয়েছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি একজন মুসলিম মেয়ে। আমার জীবন, আমার চিন্তা, আমার স্বপ্ন — সবকিছুই আমার রব, আল্লাহ্র নির্দেশের অধীন। তাই আমি বিয়ে করবো, কোনো দুনিয়াবি কারণেই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 🌸 আল্লাহর আদেশ পালন করার জন্য বিয়ে কোনো সামাজিক রীতি নয়, এটা আল্লাহর এক পবিত্র নির্দেশ। আল্লাহ তায়ালা বলেন — “তোমাদের মধ্যে অবিবাহিতদের বিবাহ সম্পাদন কর।” (সূরা আন-নূর ২৪:৩২) এই আয়াতই প্রমাণ করে, বিয়ে হলো আমার ঈমানের অংশ। আমি বিয়ে করবো কারণ এতে আমার দ্বীন পূর্ণ হয়, আর আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। 🌿 গুনাহ থেকে বাঁচার জন্য মানুষ হিসেবে আমার ভেতর নফস আছে, অনুভূতি আছে। বিয়ে সেই হালাল পথ, যা আমাকে হারাম থেকে দূরে রাখে, আমার চোখ ও মনকে পবিত্র রাখে। রাসূল ﷺ বলেছেন — “যে ব্যক্তি বিবাহ করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল।” (সহীহ বায়হাকী) তাই আমি বিয়ে করবো, যাতে আমার ঈমান নিরাপদ থাকে। 🌼 রহমত ও শান্তির জন্য বিয়ে শুধু দু’জন মানুষের সম্পর্ক নয়, এটা ভালোবাসা, দয়া ও শান্তির মিলনস্থল। আল্লাহ বলেন — “আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো— তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও।” (সূরা আর-রূম ৩০:২১) আমি এমন এক সম্পর্ক চাই, যেখানে একে অপরের মাঝে থাকবো ভালোবাসা, দোয়া, ও জান্নাতের দিকে এগিয়ে নেওয়ার প্রেরণা। 🌹 উম্মতের ধারাবাহিকতা রক্ষার জন্য বিয়ে আমাকে শুধু স্ত্রী নয়, একদিন মা বানাবে — যার হাতে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। নবী ﷺ বলেছেন — “তোমরা এমন নারীদের বিয়ে করো, যারা সন্তান জন্ম দিতে সক্ষম, কেননা আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যাধিক্যে গর্ব করবো।” (আবু দাউদ) তাই আমি বিয়ে করবো, যেন আল্লাহর পথে চলা সন্তান লালন করতে পারি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-35
উচ্চতা ৫'৬"-৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল অথবা মাদ্রাসা যেকোনো ধারায় শিক্ষিত।
জেলা রাজশাহী বিভাগের মধ্যে এবং ঢাকা অধিক গ্রহন যোগ্য দ্বীনদারিতা ঠিক থাকলে অন্য জেলা থেকেও যোগাযোগ করতে পারেন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ব্যবসা, বেসরকারি চাকরি, সরকারি চাকরি, ইঞ্জিনিয়ার, শিক্ষক।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী আশা করি, যার ভালোবাসা শুধুই দুনিয়ার নয়, বরং আখিরাতের দিকেও প্রসারিত। আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে, ভুল করলে কোমলভাবে সংশোধন করবে, আর আমার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল থাকবে। সে যেন ধৈর্যশীল হয়, রাগের সময় নীরব থাকতে জানে, কষ্টের মুহূর্তে সাহস দিতে পারে, আর সুখে-দুঃখে একসাথে থাকতে প্রস্তুত থাকে। আমি এমন কাউকে চাই, যে নামাজে অবহেলা করবে না, কুরআন পড়তে ভালোবাসবে, আর জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেবে। সে যেন আমার বন্ধুর মতো কথা বলতে পারে, আমার অভিমান বুঝতে পারে, কিন্তু কখনো হারাম পথে টেনে না নেয়। আমি চাই সে আমার ইজ্জত ও মান রক্ষা করুক, আমিও যেন তার সম্মান রক্ষা করতে পারি। আমাদের সম্পর্কের ভিত্তি হবে পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, এবং আল্লাহভীতি। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার কাছে আমার সবচেয়ে সুন্দর পরিচয় হবে— আমি একজন মুসলিম নারী। যে আমাকে বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং আমার হৃদয়ের ঈমানের জন্য মূল্য দেবে। আমি এমন একজনকে চাই, যে আমার সাথে শুধু দুনিয়ার ঘর গড়তে নয়, জান্নাতের ঘর গড়ার স্বপ্নও দেখবে। এমন একজন সঙ্গী, যার সাথে নামাজ শেষে দুজন মিলে আল্লাহর কাছে হাত তুলে বলবো— “হে আল্লাহ, আমাদের এ বন্ধন জান্নাত পর্যন্ত স্থায়ী করে দাও।” আমার কাছে দায়িত্বশীল পুরুষ মানুষই হচ্ছে সবচেয়ে সুন্দর পুরুষ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজশাহী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1669

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6404

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঘা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4905

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
বিধবা
স্থায়ী ঠিকানা
পবা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2930

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দুর্গাপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1122

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পবা, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2717

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চারঘাট, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন