Profile

বায়োডাটা নং : 9651

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাসাবো ঢাকা ১২১৪
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাসাবো ঢাকা ১২১৪
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BBA in Marketing
শিক্ষা প্রতিষ্ঠানের নাম American International University Bangladesh
পাসের সন ২০২১
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বাবা সনামধন্য এবং সফল ব্যবসায়ী ছিলেন।তিনি পোশাক শিল্প (Garments Accessories Manufacturer)এবং মুদ্রণ শিল্প (Printing Press) এর সফল ব্যবসায়ী ছিলেন আলহামদুলিল্লাহ।এখনও তার প্রতিষ্ঠান রয়েছে আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিবিএ ২য় বর্ষের ছাত্র।সেও ইসলামিক এবং দ্বীনি পথে হাটার চেষ্টা করছে। পাশাপাশি ব্যবসা নিয়ে কাজ করে যাচ্ছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন সবার ছোট।মাদ্রাসার ছাত্রী। আলেমা পড়ার জন্য তাকে পড়ানো হচ্ছে।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার পরিবার আলহামদুলিল্লাহ আর্থিক ভাবে সচ্ছল। আমাদের পারিবারিক নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।ইন্ডাস্ট্রিতে আমাদের সুনাম রয়েছে এবং সুপরিচিতও আলহামদুলিল্লাহ। ঢাকায় নিজেদের ফ্ল্যাটে থাকি এবং মোটামটি ছিমছাম অবস্থায় আছি।যাতায়াতের জন্য নিজস্ব গাড়ি রয়েছে এবং দুটি মোটরসাইকেল আছে যা অফিস কিংবা সচারাচর আসা যাওয়ার জন্য ব্যবহার করা হয়।এছাড়াও ঢাকায় আমাদের নিজেস্ব দুইটি বাড়ি রয়েছে।একটি মতিঝিল আরামবাগে সিংগেল ইউনিটের ৮ তলা বাড়ি আর একটি এক তলা সেমি পাকা টিনশেড হাফ বিল্ডিং রয়েছে। গ্রামের বাড়িতে নিজেদের এক তলা বিল্ডিং বাসা আছে।বছরে কয় একবার যাওয়া পরে। ঢাকায় খালি জায়গা এবং গ্রামে চাষাবাদ যোগ্য জমি জমা রয়েছে।সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে আর বাকি কিছু আলোচনার মাধ্যমে বা খোঁজ নিয়ে কুফু মিলানো বা অবস্থান বুঝে নেয়াটাকে আমি ভাল মনে করি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই দ্বীন চর্চা করার চেষ্টা করে।আমার বাবা দ্বীনদার মানুষ ছিলেন।তার মাধ্যমেই আমরা সবাই দ্বীনের বিষয়েও অনেক বেশি জেনেছি। আমার মা যতটুক সম্ভব পারেন মানার চেষ্টা করেন এবং তিনি কঠোর ভাবে মাহরাম ননমাহরাম বজায় রেখে চলাফেরার চেষ্টা করেন যতটুক তার সম্ভব। আমার ভাই এবং বোনও দ্বীন এর বিষয়ে বেশ সচেতন।আমার বোনও কঠোর ভাবে মাহরাম নন মাহরাম মেনে চলার দৃঢ় চেষ্টা করে আলহাদুলিল্লাহ। এবং কাছের আত্নীয়রাও খুবই আন্তরীক দ্বীনের ব্যপারে।পর্দার ব্যবস্থা সুন্দর ভাবে করবো ইনশাআল্লাহ।স্ত্রী কে মাহরাম ননমাহরাম মানার মত পরিবেশ করে দিবো এবং পুরো পরিবার সেভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কবে থেকে সেটা একদম মনে নেই তবে ২০১৯ সালে দ্বীনের বিষয় হেদায়েত এসেছে বা বুঝ আল্লাহ দান করেছেন।তখন থেকেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারনত আমি ইচ্ছাকৃত ভাবে সালাত কাযা করি না আলহামদুলিল্লাহ।তবে মাঝে মধ্যে সপ্তাহে ১-২ ওয়াক্ত শুধু ফজরের সালাত কাযা হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আমার বুঝ মতে শুদ্ধ ভাবে তিলওয়াত করতে পারছি না।তবে আমি শিখার চেষ্টায় আছি। আমি মসজিদে সালাত এর পর চেষ্টা করি অভিজ্ঞদের মাধ্যমে। আমি চাই আমার স্ত্রী ও আমায় সহায়তা করুক।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার বিষয় টি আমাদের দেশে অনেকটা শির্কি অবস্থায় আছে।যা কবরকে অন্য রুপে দেখে।যা মোটেও ঠিক না এবং এটা শির্ক। আমার কোনে প্রকার বিশ্বাস নেই মাজারকেন্দ্রিক আমলের।আমার কাছে শুধুই কবরই মনে হয়।এবং কবর দেখে নিজের মৃত্যুকে স্বরন করা এবং মৃত ব্যাক্তির জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নয়।মাজার কেন্দ্রীয় বাড়াবাড়ি আমার কাছে ভ্রান্ত আকিদা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি বই তেমন পড়ি না।তবে আমি বই সংগ্রহ করতে পছন্দ করি এবং আমার ইচ্ছা আছে পড়ার।তবে আমার বাসায় বই এর তালিকায় আছে আর রাহীকুল মাখতুম, রাহে বেলায়েত,ঈমান সবার আগে, রিয়াদুস সালেহীন ইত্যাদি আরো বেশ কিছু।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) ডক্টর খোন্দকার আবু নাসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর ২) Assim al Hakeem ৩) ডক্টর আবু বকর জাকারিয়া এবং আরো অনেকেই
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি হঠাৎ দ্বীনের হেদায়েত পেয়েছি বা আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি চাই এই হেদায়েত মৃত্যু পর্যন্ত ধরে রাখতে ইনশাআল্লাহ। আমি এখন আমার বাবার রেখে যাওয়া ব্যবসা দেখাশুনা করি।আমি চাই হালাল পথে বড় হতে যাতে আমার মাধ্যমে দ্বীন এবং সমাজের উপকার হয়।আমি ঘুরতে পছন্দ করি।আমি বিয়েটা সুন্নত অনুযায়ী করতে চাই।শুধু বিয়েই নয় জীবনের সব কিছু হারাম হালাল বুঝে এবং সুন্নাত অনুযায়ী পালন করতে চাই। আমার ইচ্ছা সন্তানদের কে সহি বুঝ এবং সহি আকিদার জন্য ইসলামিক লাইনে পড়ানোর এবং সামর্থ হলে সৌদি আরবে উচ্চ শিক্ষার জন্য পাঠানো। আমি আমার পরিবার সহ সুন্দর ভাবে হালাল ভাবে জীবন কাটিয়ে জান্নাতে এক সাথে থাকতে চাই ইনশাআল্লাহ।আমি সব সময় সপ্ন দেখি এবং দুয়া করি আমার জীবনসঙ্গী হবেন এমন এক জন যে কিনা হবে আমার চক্ষু শীতলকারি। জীবনধারা - ▪️সরল জীবনযাপন এবং বিলাসবহুল জীবনের প্রতি কোনো মহ নেই।তবে টুকটাক সৌখিনতা আছে। ▪️দুনিয়াবি নয় আখিরাতকেন্দ্রিক চিন্তাভাবনা।শান্তপরিবেশে থাকা এবং শান্তিপূর্ন ভাবে জীবন চালানর চেষ্টা। কোরআন এবং সুন্নাহ এর আলোকে জীবন চালানোর চেষ্টা করি।জীবন পরিচালনায় খুব কঠোর ভাবে খেয়াল করার চেষ্টা করি সততা এবং হালাল আয়ের বিষয়ে আলহামদুলিল্লাহ। ▪️আমি ইসলামের তেমন অনেক কিছুই জানি না তবে খুবই আগ্রহ জানার বুঝার এবং সেই অনুযায়ী আমল করার ইনশাল্লাহ। অবসর সময়ে আমি বিভিন্ন ধরনের খবর এবং ইসলামিক আলোচনা এবং সিরাহ শুনতে পছন্দ করি।আমি কিছু আলেমদের অনুসরণ করি ইসলামের বিশাল বিষয় বুঝার জন্য - ডক্টর খন্দকার আআব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মনজুর ইলাহী,আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,হারুন ইজহার,আসিম আল হাকিম, নোমান আলি খান,ডক্টর জাকির নায়েক।এবং বিভিন্ন সেমিনারে যাওয়ার চেষ্টা করি। ▪️আমি যেকোনো সম্পর্কে অসম্মান,মিথ্যা বলা কে খুব চরম পর্যায় অপছন্দ করি। ▪️আমি ঘুরাঘুরি করতে অনেক পছন্দ করি।আমি প্রায়ই মোটরসাইকেলে লং রাইড দেই। এছাড়াও দেশে বা দেশের বাইরে ঘুরতে যাওয়া হয় সখের যায়গা থেকে।ইসলামিক দেশ গুলা ঘুরার ইচ্ছা যেমন মিশর ,তুরস্ক। ▪️আহলিয়াকে নিয়ে ঘুরার স্বপ্ন আছে বিভিন্ন জায়গায়।এক সাথে উমরাহ- হজ্ব করারও ইচ্ছে আছে যদি আল্লাহ চান। ▪️আমার পারফিউম,ঘড়ি,জুতার শখ আছে। ▪️আমার আর একটা শখ পশু পাখি পালনের তবে সময় দিতে পারি না বলে সেটা করা হয় না।তবে ইনশাল্লাহ ঘোড়া আমার পছন্দ যদি কোনোদিন সুযোগ হয় আল্লাহ চান তো ঘোড়া পালনের ইচ্ছা আছে যা নিয়ে আমি সত্যিই ভাবছি।যা ই'দাদ এর অংশ হবে ইনশাআল্লাহ। ▪️আমার ইচ্ছা একটা মডেল মাদ্রাসা নিয়ে কাজ করা যেখানে জেনারেল এবং ইসলামিক স্টাডি নিয়ে বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করবে। ▪️নতুন নতুন ব্যবসা নিয়ে ভাবতে এবং করতে পছন্দ। সম্পুর্ন অভিজ্ঞতা অজর্নের জন্য। ▪️আমার স্বপ্ন একটা দ্বীনি পরিবার।যেখানে স্বামী স্ত্রী একজন আর একজনের পোশাক সরুপ এবং আল্লাহ চাইলে একাধিক নেক সন্তান যারা হবে মুত্তাকী।এবং দুনিয়ায় নিজের পরিবার বা ঘরকে মনে হবে একটুকরো জান্নাত।যেখানে সকলেই স্নিগ্ধ শান্তি অনুভব করবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নাহ সম্মত পোশাক পরিধান করি।অনেক সময় পান্জাবি জুব্বাও পড়ি আবার অফিস, মিটিং এ শার্ট প্যান্ট বা সাধারন পোশাকও পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আছে ২০২২ সাল থেকে রেখেছি আলহামদুলিল্লাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদের্শ অনুযায়ী দাড়ি ছেড়ে দিয়েছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী সবসময়
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী। এখন খুব চেষ্টা করি। আমি ফ্রী মিক্সিং অনুষ্ঠানেও যাই না।এবং আমার ইচ্ছাই সম্পরূন ভাবে মাহরাম/নন মাহরাম মেনে চলার ইনশাআল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ এমনকি ইচ্ছেও হয় না আর।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াত দেয়ার চেষ্টা করি যতটুক আমি জানি। এবং মসজিদ এবং মাদ্রাসায় কিছু কাজে সাহায্যে থাকার চেষ্টা করি।তবে তবলীগ বা এমন কোনো কিছুতে যুক্ত নই।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমার বাবার রেখে যাওয়া কোম্পানি "গার্মেন্টস এক্সোসরিজ" এবং "প্রিন্টিং প্যকাজিং" এর ব্যবসা করছি। প্রতিষ্ঠানটি আরামবাগে। আলহামদুলিল্লাহ হালাল ভাবে আয় এর মাধ্যম হিসেবে রুজির ব্যবস্থা হচ্ছে।আমার এবং আমার পরিবারের উর্পাজনের উৎস আমাদের পারিবারিক ব্যবসা থেকে যার থেকে আয় সম্পুর্ণ হালাল ইনশাআল্লাহ।কারন আমাদের কাজে এমন কোনো কিছু নেই যার কারনে হারাম হতে পারে।আমরা উৎপাদন কারি ফ্যাক্টরি।যার কারনে আমরা বাহিরের দেশের যেমর Usa Australia সহ আরো কিছু international clint এর order আমরা manufacturing করে তা shipment করে দেই।যেখানে অসাধু বা হারাম কিছু করার কোনো প্রয়োজন হয় না।
মাসিক আয় মাসিক আয় নিয়ে এই ভাবে আলোচনা পছন্দনীয় নয়।তবে মাসে আনুমানিক ৮০ হাজার।In some months, it goes beyond six digit.যেহেতু ব্যবসা থেকে আয় আসে সেহেতু প্রতি মাসে কত এটা বলা কঠিন।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ এবং খাস পর্দায় ও মাহরাম/নন- মাহরাম যাতে মানতে পারে সেই ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি সেটা শরিয়া সম্মত হয় অথবা যদি শরিয়া নিয়ে বা ইসলামিক / দ্বীনি পড়াশুনা হয় তবে আমৃত্যু পর্যন্ত পড়াশুনার জন্য৷ সাহায্য করবো ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকায় নিজ পরিবারের সাথে ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না,তবে আমার জন্য তাদের পরিবারের শুধুই তাদের আদরের মেয়েকেই (পাত্রী) আল্লাহর পক্ষ থেকে পাত্রীপক্ষের কাছে উপহার হিসেবে চাই।এবং এটাই আমার জন্য যথেষ্ট। এ ছাড়া আর কোনো কিছুই একদমই না।এমনকি আমি চলমান সামাজিকতা নয় সম্পুর্ন শরীআ ভিত্তিক ভাবে এবং মসজিদে বিয়ে করতে চাই।এবং আমার কোনোই চাওয়া পাওয়া নেই আলহা্দুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে ও একটি ইবাদত।আমি বিয়ে করতে চাচ্ছি কারন আমার অর্ধেক দ্বীনকে পরিপূর্ণ করতে ইনশাআল্লাহ। আমি একজন জীবনে চলার পথে বন্ধু চাই যে খাদিজা রা: এর মত সাহায্য করবেন। যে শুধুই আমার দুনিয়া না বরং অখিরাতের ও কল্যানের কারন হবে এবং জান্নাতেরও সাথী হবে।আমি জীবন কে সহজ করতে চাই। আমি দ্বীনকেও মজবুত করতে চাই। আল্লাহর খুশি জন্য এবং রাসুল সাঃ এর দেখানো রাস্তায় চলার জন্য বিয়ে করতে চাই।চরিত্রকে উত্তম রাখতে বিয়ে করতে চাই।আল্লাহ আমাদের পাঠিয়েছেন তাঁর ইবাদাত করতে এবং বংশ বৃদ্ধি করতে।আমি একটা সুন্দর পরিবার চাই যার মাধ্যমে আল্লাহ আমাদের উভয়কে সুকুন দান করবেন ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আমার চার পাশে আমি আমার আহলিয়াকে নিয়ে ভাবি এবং তাকে নিয়ে সুন্দর জগৎ সাজাই।আমার প্রতিটা কাজের অংশ সেই হোক। সেই কারনে আমার স্বপ্ন আমি এবং আমার আহলিয়া সহ মেমোরি মেইক করা।জীবনের অনেক না পূরণ করা স্বপ্ন পূর্ণ করা। শুধু আমার পক্ষ থেকে নয় বরং তার পক্ষ থেকেও যাতে আমি তার অর্ধেক দ্বীন পরিপূর্ণ হওয়ার কারন হই।পরিবার সহ বাড়ি সাজানো হোক বা দুই জনের শখ দুই জনের ইচ্ছপরিপূর্ণ হয় সে বিষয় আমার সাহায্য থাকা।এবং সেও যাতে আমায় নিয়ে সুকুন অনুভব করে সেটাও এই বিয়ে বা সম্পর্কের উদ্দেশ্য হবে ইনশাল্লাহ।স্বামী হিসাবে আমি ও সাহায্য করবো তার দুনিয়ার অংশ হতে।তার জীবনের অংশ হতে তার মোমেন্ট ক্রিয়েট করতে ইনশাআল্লাহ। বিয়ে শুধু মাত্র এক জন নয় বরং ২ জনেরই জীবন সাজাতে একটা সুন্দর হালাল সম্পর্ক যা আল্লাহ আমাদের দান করেছেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-28
উচ্চতা ৫'১-৫'৫
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কম পক্ষে এস এস সি (SSC) বা এইচ এস সি (HSC) বা সমমানের পাশ করা ভাল মনে করি।
জেলা ফেনী চট্টগ্রাম রাজশাহী সিলেট নরসিংদী যে কোনো জেলা হলে আমার কোনো আআপত্তি নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা গৃহিণী হওয়া পছন্দ করবো ইনশাআল্লাহ
অর্থনৈতিক অবস্থা ব্যক্তাতিগত ভাবে তাদের অর্থনৈতিক অবস্থা এর জানার প্রয়েজন নেই আমার। তবে সচ্ছল এবং মধ্যবিত্ত পরিবার আশা করছি কুফু হিসেবে মিলানোর জন্য আলহামদুলিল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই দ্বীনের ব্যপারে অনেক বেশি গুরুত্ব থাকা প্রয়োজন।তার মনে আল্লাহ ভীরুতা থাকা এবং কোরআন ও সুন্নাহ এর আলোকে জীবন চালানোর কঠোর চেষ্টা এবং ইচ্ছা।ইসলামের জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা থাকা।বলার প্রয়োজন পরে না ৫ ওয়াক্ত সলাত সময়মত আদায় করা।খাস পর্দা করা এবং মাহরাম নন মাহরাম বজায় রাখা। এমন এক জন যে জীবনের উদ্দেশ্য কী তা বুঝবে এবং এক জন মুসলিম হিসেবে তার কি দায়িত্ব কর্তব্য রয়েছে তা নিয়ে সতর্ক থাকবে। যিনি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে তার আখীরাতের কথা ভেবে। সাংসারিক হওয়া জরুরি কেননা পরিবারের বড় বউ অথবা পরবর্তী রানী হিসেবে তাকে ব্যবস্থাপনা চালাতে হবে।আন্তরিক হওয়া প্রয়োজন। আমার মা এবং বোনকে দ্বীনের বিষয়ে জানানো। আমাকে সাহায্য করা জান্নাতে যাওয়ার জন্য। এত সুন্দর গুছিয়ে লিখতে পারছি না। আমার অগ্রাধিকার থাকবে তার তাকওয়া এবং আখলাক এর প্রতি।একটা অনুরোধ আমার মেয়েকে নিজের মেয়ে ভাবতে হবে যেমন টা বাকি সন্তানদের আগলে রাখবেন।এটা হয়তো কঠিন তবে আমার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য অনতত।এবং আমিও তাকে সেরুপ সম্মান এবং মর্যাদা দিবো ইনশাল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন