| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি আলহামদুলিল্লাহ। আগে থেকেই পড়তাম, তবে মাঝে মধ্যে বাদ যেতো। আলহামদুলিল্লাহ, ২০২১ সাল থেকে নিয়মিত পড়া হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
২/১ ওয়াক্ত। ওটা, চট্টগ্রাম শহরে ক্লাস করতে গেলে, যাত্রা পথে দেরি হয়ে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ। তবে, উচ্চারণগত কিছু সমস্যা আছে, সেটা ভালোভাবে শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না। তবে, বেশি রোদে গেলে মাথা ব্যাথা হয় তাই ডাক্তার এর পরামর্শে চশমা ব্যবহার করি। চশমার পাওয়ার -0.50
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার অর্থ কবর। এতে সিজদা করা শিরক, তবে জিয়ারত করা যায়।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
প্যারাডক্সিকাল সাজিদ, নফসের বিরুদ্ধে লডাই, মা মা মা এবং বাবা, বেলা ফুরাবার আগে, দ্বীনে ফেরার পর হারিয়ে যেয়োনা, আসমান, নবী জীবনের গল্প, উদ্দেশ্যহীনভাবে আর কত দিন, ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আহমাদুল্লাহ, নোমান আলী খান, মিজানুর রহমান আজাহারী, জাকির নায়েক, আবু ত্বহা মোহাম্মদ আদনান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি সঠিক জ্ঞানের আশায় তাদের বিতর্কিত টপিক বাদ দিয়ে, সত্যটা খোঁজে গ্রহণ করার চেষ্টা করি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ ভ্রমণ করা আর ধর্মীয় বই পড়া যাতে দ্বীন ইসলাম সম্পর্কে আরো বেশি বেশি জানতে পারি। আলহামদুলিল্লাহ দেশের অনেক জায়গায় ভ্রমণ করেছি- কুমিল্লা, ঢাকা, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, সেন্ট মার্টিন। আম্মুর খুব ইচ্ছে ছিল ওমরা করবে যদিও তিনি বড় হজ্ব করেছেন। তাই, ইন-শা-আল্লাহ নেক্স গন্তব্য মক্কা এবং মদিনা। হালাল ভাবে এত টাকা যোগাড় করতে একটু সময় লাগবে তাই হয়তো যেতে একটু দেরি হবে। হালালপথে চলে যা ইনকাম করব তা দিয়ে পরিবারের খরচ বহন করে সাথে কিছু টাকা জমা করে কিছু সময় পর পর ভ্রমণে যাওয়ার খুব ইচ্ছা। যেহেতু আমি নতুন দ্বীনে ফিরেছি তাই আমার দ্বীন পালনে ঘাটতি থাকতে পারে, তাই এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি আমাকে পরিপূর্ণভাবে দিন পালনের সাহায্য করবেন ইনশাআল্লাহ।
|