Profile

বায়োডাটা নং : 9591

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: ৩নং উত্তর জয়পুর ইউনিয়ন , ২নং ওয়ার্ড, গ্রাম: চাঁদপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর, ০২
কোথায় বড় হয়েছেন? লক্ষীপুরে নিজ গ্রামেই বড় হয়েছি। ২০২১ থেকে নিজ ব্যবসা পরিচালনার জন্য - ঢাকা মিরপুর ২ এ থাকা হয়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চট্টগ্রাম একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন, এবং একটি মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন বিবাহিত আমার বোন বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দাখিল, আলিম ও ফাজিল সম্পন্ন করেছেন। ভাইয়া (আমার বোন জামাই): বর্তমানে একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত। আলহামদুলিল্লাহ, তাঁদের ৫ জন কন্যা সন্তান ও একমাত্র ছেলে রয়েছে। ১. বড় মেয়ে – হাফেজা ও কিতাব বিভাগে অধ্যায়নরত। ২. দ্বিতীয় মেয়ে – হাফেজা ও কিতাব বিভাগে অধ্যায়নরত। ৩. তৃতীয় মেয়ে _হিফজখানায় অধ্যয়নরত; বর্তমানে ৫ পারার হিফজ সম্পন্ন হয়েছে এবং হিফজ চলমান। ৪. চতুর্থ মেয়ে – নূরানী মাদরাসার তৃতীয় জামাতে অধ্যয়নরত। ৫. পঞ্চম মেয়ে– শিশু জামাতে অধ্যয়নরত। একমাত্র ছেলের বয়স ৬ মাস সবাই আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশে বড় হচ্ছে।
চাচা মামাদের পেশা জ্যাঠা, বাবা ও চাচাগণ। ১। বড় জ্যাঠা_ হাফেজ _একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ২। মেজো আমার বাবা—তিনি হাফেজ, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ৩। হাফেজ। মসজিদের ইমাম ছিলেন। এখন অবসরপ্রাপ্ত। ৪। হাফেজ। একটি মক্তবে শিক্ষক হিসেবে আছেন। ৫। ছোট চাচা, চাকরিজীবী দুই মামা ১। কারী সাহেব, কুমিল্লার, উজানী মাদ্রাসার কারী হিসেবে নিয়োজিত আছেন। ২। কৃষি কাজ করতেন। বর্তমানে অবসরপ্রাপ্ত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ স্বল্প জমিতে সুপারি বাগান আছে। পরিবারের মূল আয়ের উৎস আমার ব্যবসা, আল্লাহর রহমতে সবকিছু শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং পরিবার আলহামদুলিল্লাহ স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপন করছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার একটি দ্বীনি পরিবেশে পরিচালিত। আমার বাবা হাফিজে কুরআন। আমার মা এবং বোন শরিয়াহ মোতাবেক পূর্ণ পর্দা অবলম্বন করে চলেন। আমরা আলেম পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় পরিবারে ইসলামের শিক্ষা, আমল ও আদর্শ মেনে চলার চেষ্টা করা হয়। ঘরে নামাজ, কুরআন তিলাওয়াত ও ইসলামী আচার-আচরণের পরিবেশ বিদ্যমান। আমরা বিশ্বাস করি—আসল সফলতা দুনিয়া ও আখেরাতের জন্য দ্বীন অনুযায়ী জীবন গড়ে তোলার মধ্যেই নিহিত।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ 🌸 শৈশব থেকেই আমি নামাজের সাথে যুক্ত। পরিবার ছোটবেলা থেকেই আমাকে নামাজের গুরুত্ব বুঝিয়েছে, আর আমি সেই নসিহতকে আন্তরিকভাবে জীবনে ধারণ করেছি। মাঝে মাঝে পূর্বে কিছু নামাজ ছুটে যেত, তবে আল্লাহর অশেষ রহমতে গত এক বছর (২০২৪ সাল) ধরে কোনো নামাজ মিস হয়নি। আলহামদুলিল্লাহ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামতের একটি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি নূরানী ও হেফজখানায় পড়াশোনা করেছি। এজন্য কোরআনের তেলাওয়াত আমার জন্য শুদ্ধভাবে করা সম্ভব এবং আলহামদুলিল্লাহ তেলাওয়াতের সময় কোনো সমস্যা হয় না।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমার ধারণা অনুযায়ী মাজার শুধুমাত্র একটি কবর। কোরআনের নির্দেশনা অনুযায়ী কবরবাসীর প্রতি সেজদা বা প্রার্থনা করা শির্কের শামিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, আর কোনো কবর বা মাজারকে আল্লাহর সমতুল্য ধরা যায় না। উল্লেখযোগ্য আয়াত: > “মহান আল্লাহর সাথেই কাউকে শরিক করো না।” (সূরা নিসা, ৪:৩৬) মাজারে সেজদা বা কবরবাসীর উদ্দেশ্যে কিছু চাওয়া ইসলামে নিষিদ্ধ। আমি দ্বীনের এই স্পষ্ট নির্দেশ অনুযায়ী সচেতনভাবে চলার চেষ্টা করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি – মাওলানা উবায়দুর রহমান খান নদভী ২. বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ ৩. মেসেজ – মিজানুর রহমান আজহার
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। মাওলানা তারেক জামিল, ২। শায়খ আব্দুল মালেক, ৩। শায়খ আহমাদুল্লাহ, ৪। মিজানুর রহমান আজহারী। ৫। আবু ত্বহা মোহাম্মদ আদনান ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ব্যক্তিগত শখ ও আকাঙ্ক্ষা রওজা জিয়ারতের সুযোগ পাওয়ার ইচ্ছা রয়েছে। আল্লাহ তায়ালার সৃষ্টি ও পৃথিবীর সৌন্দর্য ঘুরে দেখার শখ আছে। পরিপূর্ণ ইসলামিক পরিবার গঠন করা ও পরিবারকে দ্বীনি আদর্শে পরিচালনা করা আমার আকাঙ্ক্ষা। --- পছন্দ সহজ ও সাদামাটা জীবন যাপন। ইমান জাগানো বই পড়তে আমার আগ্রহ রয়েছে। বিশেষত, কেউ বই পড়লে তার পাশে বসে মনোযোগ দিয়ে শুনতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। শৈশবে আমার বোন নিয়মিত ইসলামিক বই পড়ে শুনাতেন, সেই থেকেই এ অভ্যাস ও আগ্রহের সূচনা। সবুজ প্রকৃতি, পাহাড়, সমুদ্র এবং নিরিবিলি পরিবেশ উপভোগ। ঘরোয়া খাবার খাওয়া এবং গোছানো মানুষ ও পরিবেশের সঙ্গে থাকতে ভালো লাগে। --- অপছন্দ নামাজে গাফিলতি। মেয়েদের পর্দা না মানা বা শতভাগ না থাকা। ধৈর্যহীনতা, সহজে রেগে যাওয়া। অহংকারী আচরণ। --- রুচিবোধ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও গোছানো পরিবেশ বজায় রাখা পছন্দ করি। সৎ, নামাজী, ঈমানদার, অমলদার, মোত্তাকি, হাফেজ ও আলেম ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। অসহায়দের সাহায্য করা এবং ন্যায় প্রতিষ্ঠাকে গুরুত্বপূর্ণ মনে করি। --- স্বপ্ন “আমার জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে স্থায়ী স্থান লাভ করা।” ইনশাআল্লাহ, সকল কর্ম ও জীবনযাত্রা দ্বীনের নির্দেশ অনুযায়ী চালিয়ে যাওয়ার মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ, আমি সাধারণত বাইরে ও দৈনন্দিন জীবনে পাঞ্জাবি ও পায়জামা পরিধান করি। ইসলামী ও সহজ-সরল পোশাকই আমার পছন্দ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে প্রায় দুই বছর যাবত সুন্নাহ মোতাবেক দাড়ি রেখে আসছি। পূর্বে দাড়ি ছিল, তবে এখন আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুযায়ী রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই আমি টাখনুর উপর কাপড় পরিধান করে আসছি এবং এ বিষয়টি সুন্নাহ হিসেবে মেনে চলার চেষ্টা করি। সহজ-সরল ও ইসলামী পোশাকই আমার পছন্দ ও অভ্যাস।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, আমি শরীয়াহর নির্দেশনা অনুযায়ী মাহরাম ও নন-মাহরামের সম্পর্ক মেনে চলি। পর্দা ও আচরণের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থেকে সবসময় দ্বীনের নির্দেশকে অগ্রাধিকার দিই।সম্পর্কের হদ্দ-হদূদ সম্পর্কে সচেতন থেকে দ্বীনের নির্দেশনাকে অগ্রাধিকার দেই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ পেশা ও ব্যবসা আলহামদুলিল্লাহ, ঢাকার মিরপুর-২-এর সুপরিচিত মিরপুর শপিং সেন্টারের মোবাইল ফ্লোরে আমার নিজস্ব দোকানে মোবাইল এক্সেসরিজের ব্যবসা পরিচালনা করছি। আল্লাহ তাআলার রহমতে ব্যবসাটি সুনাম ও সফলতার সঙ্গে এগিয়ে চলছে এবং সর্বদা হালাল ও দ্বীনের সীমার মধ্যে থাকার চেষ্টা করি। পেশাগত অভিজ্ঞতা ও লক্ষ্য পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমি এস.টি. ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি থেকে মোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে (থিওরি, হ্যান্ড স্কিল ও সফটওয়্যার) একটি কোর্স সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, সেখানে আমি শীর্ষ তিনজনের একজন হিসেবে নির্বাচিত হয়েছি। কোর্স সম্পন্ন করার পর একটি ইনস্টিটিউটে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আল্লাহর রহমতে হালাল ও সৎ পথে পরিশ্রম চালিয়ে জীবন ও পেশায় উন্নতির পথে এগিয়ে চলাই আমার অঙ্গীকার। আল্লাহ যেন এই লক্ষ্য পূরণের তাওফিক দান করেন—আমিন।
মাসিক আয় আলহামদুলিল্লাহ, আমার মাসিক আয় প্রায় ৪০,০০০ থেকে ৭০,০০০ টাকা, তবে যেহেতু এটি ব্যবসা, তাই পরিস্থিতি অনুযায়ী কিছুটা কম বা বেশি হতে পারে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার শুরু থেকেই পরিপূর্ণ পর্দা মেনে চলে। আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ পর্দা পালন করতে সর্বদা সহায়তা করব। এছাড়াও, আমাদের পরিবার এ বিষয়ে অত্যন্ত যত্নবান ও তৎপর। সবকিছু ইসলামের নিয়ম অনুযায়ী নিরাপদ ও সম্মানজনকভাবে পরিচালিত হবে।।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি তিনি ইচ্ছুক হন, আমি তাকে নিরাপদ ও আরামদায়ক পরিবেশে অনলাইন মাদ্রাসার মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেব। তবে ঘরের বাইরে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়, কারণ আমাদের জন্য তার নিরাপত্তা ও সম্মান সর্বোচ্চ গুরুত্ব বহন করে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ, বিয়ের পর ঢাকায় বসবাস করার ইচ্ছা রয়েছে। আমি একমাত্র ছেলে, তাই বাবা-মায়ের প্রতিও আমার দায়িত্ব ও ভালোবাসা রয়েছে। বর্তমানে তাঁরা গ্রামে থাকেন। ভবিষ্যতে তাঁদেরও আমার সঙ্গে ঢাকায় রাখার ইচ্ছা রয়েছে, যেন আল্লাহর রহমতে সবাই মিলে সুন্দর ও শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশে বসবাস করতে পারি। তবে জীবনের শুরুটা কিছুদিন গ্রাম থেকে করতে চাই। এরপর পরিস্থিতি ও পারিবারিক সুবিধা বিবেচনায় নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? যে ব্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করে ফেললো। বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক। - (বায়হাকী, শু’আবুল ঈমান –৫৪৮৬) বিয়ে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যা অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। বিয়ের মাধ্যমে আমাদের নৈতিকতা, ও চরিত্র সুশৃঙ্খল হয়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৪'১০" - ৫'৩"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম SSC থেকে HSC সমপর্যায়ের শিক্ষা অথবা সমমানের কওমি মাদ্রাসা শিক্ষা।
জেলা লক্ষীপুর, নোয়াখালী ও আশেপাশের এলাকা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহভীরু এবং তাকওয়াবান। যার জীবনের সকল কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জন করা। মাহরাম ও নন-মাহরামের প্রতি ইসলামী সীমাবদ্ধতা পরিপূর্ণভাবে মান্য করা। সহনশীলতা ও নম্রতার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা। হঠাৎ রেগে না যাওয়া এবং ধৈর্যধারণের মহৎ গুণ সমন্বিত।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লক্ষ্মীপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3062

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2812

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4355

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4295

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5701

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4181

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম
লক্ষ্মীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন