Profile

বায়োডাটা নং : 9568

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: আড়কাইম
বর্তমান ঠিকানা ফেনী সদর, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সেলিনা পারভিন রোড (নাজির রোড)।
কোথায় বড় হয়েছেন? ছাগলনাইয়া ও ফেনী।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল বি
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2023
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বাংলা ভাষা ও সাহিত্য
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফেনী সরকারি কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম(২০২৩-২৪)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সোনাগাজী সরকারি কলেজ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন- অনার্স কমপ্লিট, বিবাহিত। ছোট বোন- উচ্চ-মাধ্যমিক ১ম বর্ষে অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা চাচা, জেঠা কেউ নেই। মামা চারজনের মধ্যে একজন সরকারি চাকুরীজীবী অবসরপ্রাপ্ত, একজনের ঢাকাতে এয়ারলাইন্স এজেন্সি আছে, একজন সরকারি হাই স্কুলের ধর্মীয় শিক্ষক, একজন সৌদি প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজেদের কোন ঘর নাই। ছোট বেলা থেকেই বাসা ভাড়ায় থাকি। গ্রামে একটা ছিলো টিনশেডের ছিলো আরো আগে, যেটা ঝড়ে গাছ পড়ে ভেঙে যায়। পরে আর করা হয় নি, আর গ্রামেও তেমন থাকা হয় না। তবে সামনে ইনশাআল্লাহ ঘর দেওয়ার ইচ্ছা আছে, আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে। আসলে আব্বু অনেক আগেই মারা যায় ২০০৯-এর দিকে। এককালীন কিছু ক্যাশ আর জমি জমা এই ছিলো স্বম্বল। আর সরকারি চাকুরীজীবী হওয়ায় মাসিক পেনশন। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ব্যবস্থাই করেছেন। তবে পরিবারের একমাত্র পুরুষ হওয়ায় এখন সবকিছু আমার উপর। ভবিষ্যতে নিজেকে আরো স্ট্যাবল করে স্বাবলম্বী হলে আস্তে আস্তে সব হবে ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে দ্বীনের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ এখানে পুরুষ কর্তা এখন আমি নিজেই। আমার বোনেরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে পর্দা করার। আম্মু শুধু একটু অবুঝ, শিথিল। তবে উনি সরল। আর বোনের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য ও হালাল সম্পর্কের জন্য বিয়ে দেওয়া হয়েছে, এবং আলহামদুলিল্লাহ শরিয়া মোতাবেক আমি নিজেই এই বিয়ে দিয়েছি। মার্চে পারিবারিকভাবে তুলে নিবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। প্রায় চার বছর ধরে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? 0-1
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা শিরকের আড্ডাখানা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন শুধু ৩ টা বললে অনেক কম হয়ে যায়। তাও বলতে হলে- আল ইরশাদ ছহীহ আকিদার দিশারী, আল ফতোয়া হামাউয়্যাহ আল কুবরা, উসূলিস সুন্নাহ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আবু বকর যাকারিয়া, ড. মঞ্জুরে এলাহি, ড. ইমাম হোসাইন।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখ হচ্ছে জ্ঞান অর্জন করা, সুন্দর পরিবার গঠন করা। আমার ইচ্ছা আমি অনেকগুলো বিজনেস করবো, যাতে স্বাবলম্বী ও সময়ের স্বাধীনতার মাধ্যমে নিজের পরিবারকে সময় দিতে পারি, জ্ঞান অর্জন করতে পারি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি। দুনিয়া হচ্ছে কর্মের জায়াগা, আর মুসলিম পুরুষ হিসেবে কোনো কমফোর্ট জোন আমার পছন্দ না। আমি ভদ্র-নম্র ও লজ্জাশীল নারী পছন্দ করি যেটা সব পুরুষের স্বাভাবিক ফিতরাত। তবে অধিকাংশ নারীরা যেমন নিজেকে আবেগে ভাসিয়ে দেয় সেটা আমার পছন্দ না, নারীদের আবেগ একটু বেশি থাকবে তা ঠিকাছে, কিন্তু সে উপকারী জ্ঞান দ্বারা নিজের আবেগকে পরিচালিত করবে আমি এমন স্ত্রী আশা করি। তবে আমার মনে হয় দুনিয়াবি ক্ষেত্রে আমি খুব একটা চতুর না, আর আমি তা পছন্দও করি না আর এটা আমার কাছে বোকামি মনে হয়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি ঘরে লুঙ্গি আর টিশার্ট পরি বেশিরভাগ। আর বাহিরে বেশিরভাগ জুব্বা আর কখনো পাঞ্জাবি। তবে শার্ট প্যান্ট এখন পড়া হয় না। আর হ্যাঁ আমি সবসময় বাবরী চুল রাখি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি। দাড়ি উঠার পর থেকে খুব সম্ভবত একবারই কাটছি। তাও তখন দাড়ি খুব অল্প, মাত্র উঠতেছে এমন। সে হিসবে প্রায় ৪ বছর হলো দাড়ি আছে। আর আমার দাড়ি এখন এক মুষ্টি বা তার থেকে বেশি আছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, সর্বদা চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? অনলাইনে আমি বুক রিভিউ কন্টেন্ট বানাই, ইসলামি বুক রিভিউ। এছাড়া মাঝে মাঝে সামাজিক বিভিন্ন দাওয়াহ সংগঠনের সাথেও কাজ করা হয়।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমি এখন নিজেকে উদ্যোক্তা বলতেই সাচ্ছন্দ্যবোধ করি। আমার ১টি ভিডিয়ো প্রোডাকশন সার্ভিস রিলেটেড এজেন্সি আছে। এটা খুব বেশিদিন হয়নি শুরু করছি যে। তবে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে এবং সামনে আরো আগাবে। এখানে আমরা দুজন আছি পার্টনারে। আর আমাদের আন্ডারে ৪-৫জন কাজ করে। আমাদের কাজগুলো অলমোস্ট অনলাইনে হয়। আর অফলাইনে আমাদের অফিস এবং স্টুডিয়ো আছে সেলিনা পারভিন রোডেই(ফেনী)। আমাদের এজেন্সিটা মেইনলি মুসলিম উদ্যোক্তা, ব্যবসায়ী, কন্টেন্ট ক্রিয়েটরসদের হেল্প করে। আমরা প্রমোশনাল ভিডিয়ো, স্টুডিয়ো রেকর্ডিং, এডিটিং, পডকাস্ট প্রডিউসিং ইত্যাদি সার্ভিস প্রোভাইড করে থাকি।
মাসিক আয় ২০,০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আমার পরিবার রাজি। আর পুরুষ কেউ নাই, আর পাত্র হিসবে আমি নিজেই অভিভাবক শরিয়া মোতাবেক।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? এইসএসসির নিচে হলে শর্ত সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পরিবারসহ একসাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে তো খুবই স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর শুরুর সম্পর্কই বিবাহের মধ্য দিয়ে। আমরা বর্তমানে যেভাবে অনেক কঠিন করে নিয়েছি বিয়েকে, বিয়ে কিন্তু এগুলোর সাথে সম্পর্কিত নয়। আমার খাবার, পানাহার, পোষাক এগুলো যেমন প্রয়োজন ঠিক আল্লাহও প্রত্যেকের জন্য বাই ডিফল্ট স্ত্রীর চাহিদা তৈরি করে দিয়েছেন। তাই যার যে অবস্থা থাকুক সে অবস্থা থেকে বিয়ে করা উচিৎ। আমি কুরআন-সুন্নাহ ও সালাফদের থেকে বিবাহের অধিক গুরুত্ব জেনেছি। এতে বিলম্ব করা একদমি উচিৎ না। আল্লাহর উপর ভরসা করা উচিৎ তাহলে কোন সমস্যা থাকলে আল্লাহই সমাধান করে দিবে। আমি বিয়ে করতেছি নিজের চরিত্র হেফাযতের জন্য, যেমনটি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো অনেক বিষয় আছে এক কথায় ইসলাম বিয়েকে যে অর্থে দেখে আমিও ঠিক সে অর্থেই দেখি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫.১"-৫.৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ইন্টারমেডিয়েট চলমান/ এইসএসসি পাশ/ অনার্স অধ্যয়নরত/ সমমান
জেলা ফেনী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা লাগবে না।
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত/মধ্যবিত্ত/উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
নারীর স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো থাকবে(ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা)। আমার পরিবারে আমি শুধু পুরুষ এবং আমিই একমাত্র দায়িত্বশীল, তাই এমন মানসিকতার হতে হবে যাতে পরিবারের সাথে একসাথে মিলেমিশে চলতে পারে। আর আমি যেহেতু এখনো পরিপূর্ণ স্ট্যাবল অবস্থায় নাই, তাই নিজেকে মানিয়ে নিতে হবে। আর মানুষের রিযিক নির্দিষ্ট- তার বাহিরে কিছুই হবে না আর তাক্বদীরেও যার সাথে যার মিল হওয়ার তার সাথেই হবে। আর মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না। যে আজকে লাখ টাকায় জব করতেছে সেও কাল শুন্য হতে পারে; যে আজ শুন্য সে কাল লাখ না কোটিতেও যেতে পারে। কিন্তু আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আমি চাই আমার স্ত্রী দ্বীনের ক্ষেত্রে স্ট্রং হবে, স্বামী ও স্বামীর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর হেফাযত করবে। আর স্বামীর আনুগত্যে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে; যতক্ষণ না স্বামী শরিয়ার বাহিরে কোনো নির্দেশ দেন। আর পাত্রীকে সহিহ আকিদার অনুসারী হতে হবে অথবা যদি এই বিষয়ে জ্ঞান না থাকে তাহলে আগ্রহ থাকতে হবে নূন্যতম।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সোনাগাজী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2949

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7485

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8191

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12047

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8277

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9487

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
ফেনী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন