| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি আলহামদুলিল্লাহ। নামাজ 5বছর বয়সেই শিখে ফেলেছিলাম দিদার কাছে। বড় হয়েও নিয়মিত পড়েছি,ছেড়েছি এভাবে হয়ে এসেছে,আল্লাহ মাফ করুক। ২০১৮ সাল থেকে নিয়মিত পড়া হয়। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ইদানীং যোহর দেরীতে পড়া হচ্ছে, ওয়াক্ত শেষ হওয়ার আগেই কিন্তু আউয়াল ওয়াক্তে না। কখনো কখনো ফজর মিস হয়,সপ্তাহে ১-২বারের বেশি না। আর সফরে থাকলে কাযা হয়ে যায় এবং তা উপযুক্ত পরিবেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আদায় করে নিই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি, আলহামদুলিল্লাহ। তবে আঈন উচ্চারণে একটু সমস্যা,এটা কেন যেন একটু ত্রুটিপূর্ণ মনে হয়। এমনিতে তাজওয়িদ-মাখরাজসহ জানি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না,তবে শীতকালে নিয়মতান্ত্রিক জীবনের হেরফের হলে ঠান্ডা লেগে যায় ব্যাস। হাত পা ঘামার সমস্যা আছে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
সুস্পষ্ট শির্ক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর-রহীকুল মাখতুম,রিয়াদুস সলিহীন,তাফসিরে ইবনে কাসীর। আল বিদায়া ওয়ান নিহায়া বইটি ইসলামের আদ্যোপান্ত জানার জন্য বেস্ট মনে হয়েছে। এতগুলো খন্ড কালেকশনে নেই,পিডিএফ পড়া হয়েছে (অসমাপ্ত)। মোটিভেশনাল, টপিক বেজড,আক্বিদা,ফিকহ,কুরআন, হাদিস,সিরাহ,ইসলামের ইতিহাস,জিওপলিটিক্স,অর্থনীতি মোটামুটি সবধরনের বই পড়া হয়েছে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ,শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, হযরত শাহ আবদুল মতীন বিন হুসাইন দা.বা., মুফতি মাসুদুর রহমান কাসেমী,শাইখ আহমাদুল্লাহ। মাওলানা আসেম ওমর, ড. ইসরার আহমেদ
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
একটা মানুষের মন ভালো করতে ঠিক যেমন পরিবেশ প্রয়োজন, তেমন একটা গ্রামেই থাকি। পশু-পাখি, প্রকৃতি এবং বইয়ের প্রতি তীব্র অনুরাগী আমি। বিড়াল-কুকুর,কবুতর, গরু-ছাগল, অন্যান্য পাখি সবই আছে এখানে, এদের সঙ্গ পছন্দ করি,নিষ্পাপ প্রাণী এজন্যই এত টান বোধহয়। ওদের সারল্য,নিষ্পাপ চাহুনি এবং আমার প্রতি যে ভালোবাসাটা এটা আমার কাছে অনেক দামী। কারণ ওরা অভিনয় জানে না,ওদের মুখোশ নেই। পুকুরপাড়, নদীর ধারে সুযোগ পেলেই গিয়ে বসা হয়৷ সন্ধ্যা নামার পর জঙ্গলে/খোলা মাঠে জোনাকির জ্বলা নেভা দেখা কিংবা খোলা আকাশের নীচে ঘাসের উপর/নৌকায়/ছাঁদে শুয়ে আকাশ দেখা,চাঁদ দেখা,তারা দেখা আমার পছন্দ। মানুষ ফিতরাতগত ভাবেই ঘুরতে পছন্দ করে,আমিও করি। মনে হয়, অনেক দূরে কোনো নির্জনে গিয়ে বসে থাকি পাহাড়ি ঝর্ণার পাশে।মাহরাম না থাকায় সহজ জিনিসগুলোও কখনো হয়ে ওঠেনি। কুরআন তাদাব্বুর করতে ভালো লাগে। বই পড়তে পছন্দ করি৷ শেষ জামানা নিয়ে পড়াশোনা করতে বেশি ভালো লাগে। বেশিরভাগ বই ই পড়েছি পিডিএফ থেকে মোবাইলের এই ছোট স্ক্রিনে। ইনশাআল্লাহ একদিন কাগুজে সব পছন্দরা আমার কালেকশনে থাকবে। গোছানো, পরিপাটি থাকতে এবং রাখতে পছন্দ করি। নকশাদার জিনিসের চেয়ে সিম্পল জিনিস বেশি পছন্দ। সাদামাটা জীবনেই অভ্যস্ত। যাদের চিন্তাভাবনা আখিরাতমুখী এমন মানুষদের পছন্দ করি। যারা শুধু দুনিয়ামুখী স্ট্যাটাস পজিশন, এসব দিয়ে বিচার বিবেচনা করে,তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলি। আমি রান্না করতে ভালোবাসি। নিজে হাতে রান্না করে খাওয়াতে ভালো লাগে। কেউ তৃপ্তি করে খাচ্ছে দেখলে শান্তি লাগে অনেক। তর্কবিতর্ক করতে পারি না,কেউ কথার পীঠে কথা শুরু করলে নিজে সঠিক হওয়া সত্ত্বেও উত্তর দিতে পারি না। মিথ্যা মেনে নিতে পারি না। যেটা আমি করিনি সেই অপবাদ কেউ দিলে খুব কষ্ট লাগে। একজন মুত্তাকী আল্লাহওয়ালা দ্বীনের খাদেমের সঙ্গে ছোট জীবনটা সাজাতে চাই,যার দীলে মাহদীর অগ্রসেনানী হওয়ার তীব্র বাসনা থাকবে।উম্মাহ-র জন্য ফিকির, খেদমতের চেষ্টা থাকবে। চারপাশে দাওয়াতি কাজ করার,নিজের পরিবারকে কুরআন সুন্নাহ দিয়ে সাজানোর ইচ্ছা আছে। সন্তানদেরকে উত্তম তরবিয়ত দিয়ে গড়ে তোলার পরিকল্পনা, ব্যাস এইতো।
|