| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
নামাজ ছোটবেলা থেকেই পড়া হতো তবে নিয়মিত না ২০২৩ সালে হেদায়াতের পর থেকে আলহামদুলিল্লাহ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ সে-রকম কোন সমস্যা বা রোগ নেই তবে মাইনাস পাওয়ার এর চশমা পড়তে হয়
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
ইসলামে মাজার (কবর) জিয়ারত করা সুন্নত, যা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, তবে মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, সিজদা করা, বা মাজারকে উপাসনার কেন্দ্র বানানো কঠোরভাবে নিষিদ্ধ, কারণ তা শিরক (আল্লাহর সাথে অংশীদার স্থাপন) এবং কুফরি। মাজারকে কেন্দ্র করে প্রচলিত অনেক কাজ যেমন—মূর্তিপূজা, বাতি জ্বালানো, বা কবরে সেজদা করা—ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী, এবং তাওহিদের পরিপন্থী।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর-রাহীকুল মাখতূম,আল্লাহর প্রিয় বান্দাদের আমল,তিনিই আমার রব,ফেরা,পড়ো সিরিজ
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ,মিজানুর রহমান আজহারী, আল্লামা আহমদ শফী,খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করি এবং সকল কিছুর প্রতিদান একমাত্র আমার রবের কাছেই চাই। অবসর সময়ে ছবি আঁকা, গাছ লাগানো, বাসা সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা,নতুন নতুন রেসিপি রান্না করা,পরিবারের সাথে সময় কাটানো আমার ভালো লাগে। ইসলামি বই পড়া,ইসলাম সম্পর্কে জানা, দ্বীনি ইলম অর্জন করা, কুরআনকে গভীর ভাবে বুঝার চেষ্টা করা আল্লাহ কুরআনে কি বলেছেন তা নিজের জীবনের সাথে রিলেট করা আমার প্রিয় কাজ। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআনকে অনেক বেশি ভালোবাসি কুরআনের ভাষায় কুরআনকে বুঝার জন্য আরবি ভাষা শিখার অনেক বেশি ইচ্ছা আমার। আমি সহজ সরল সাধারণ জীবনযাপন পছন্দ করি যেখানে থাকবে শান্তি এবং রবের সন্তুষ্টি। ফ্রি মিক্সিং, গায়রতহীনতা, মিথ্যা বলা, অনর্থক সময় নষ্ট করা,গীবত,পরনিন্দা,হিংসা, অহংকার, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়াকে অপছন্দ করি।যুহুদ অবলম্বন করার মনমানসিকতা আছে আলহামদুলিল্লাহ। সকল প্রকার ফেতনা থেকে বেঁচে থাকা এবং নিজেকে সংশোধন করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি জানিনা কতটুকু করতে পেরেছি। ওয়াল্লাহি দ্বীনের মধ্যে থাকা যেই শান্তি এই শান্তি অন্য কিছুতে খুঁজে পাই না ।আমি চাই সকল কাজ আখিরাতকে ঘিরে হোক। আমার স্বপ্ন সিরাতুল মুস্তাকিমের পথে অটল থেকে দুনিয়ায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়া। নিজেকে পরিশুদ্ধ করে নাফসুল মুতমাইন্না হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই,,, জান্নাতুল বাকিতে যেন আল্লাহ আমার দুনিয়ার যাত্রা শেষ করেন। একজন গায়রতওয়ালা তাকওয়াবান চক্ষু শীতল কারী জীবনসঙ্গী পাওয়া, আদর্শ অনুগত স্ত্রী ও একজন ভালো মা হয়ে জান্নাতি পরিবার গঠন করতে চাই ইন শা আল্লাহ। আর লক্ষ্য একটাই দয়াময় আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করেন জান্নাতে আমার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসে গল্প করতে চাই আমার রাসূলের প্রতিবেশী হয়ে থাকতে চাই। আমি আহামরি দ্বীনদার কেউ নই আমি নিজেকে দ্বীনদার বলে জাহির ও করি না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টায় আছি।এতকিছু বলার উদ্দেশ্য একটাই যিনি আমার বায়োডাটা পড়বেন তিনি যেন আমার মিশন ও ভিশন বুঝতে পারেন।
|