Profile

বায়োডাটা নং : 9446

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৪′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নড়াইল সদর, নড়াইল, খুলনা
এলাকা/গ্রামের নাম: নড়াইল
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মীরপুর
কোথায় বড় হয়েছেন? নড়াইলে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BA honors in English
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Bangladesh University of Professionals(BUP)
এখন কোন বর্ষে পড়ছেন? ২০২৬ সাল থেকে তৃতীয় বর্ষ শুরু।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত সেনাসদস্য। বর্তমানে বাজারে স্টক মালের ব্যবসা করেন(পাট,সরিষা,ধনিয়া,তিল ইত্যাদি) )।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ স্থানীয় গার্লস স্কুলের শিক্ষিকা।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই আমার থেকে প্রায় তিন বছরের ছোট,অবিবাহিত, স্টুডেন্ট।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা মামাদের পেশা:বড় চাচা-মাদ্রাসার শিক্ষক ও ব্যবসায়ী *মেজো চাচা- হাই স্কুল শিক্ষক ও ব্যবসায়ী *সেজো - আমার বাবা *বাকি তিন চাচার একজন সার ও কৃষিপণ্যের ব্যবসা করেন,একজন ব্যাংকার আর অপরজনের একটা বড় মুদী দোকান এবং ব্যবসা আছে। *বড় মামা- ইন্তেকাল করেছেন *মেজো মামা- বয়স হয়ে গেছে, বিশেষ কিছু করেন না। *ছোট মামা - মালয়েশিয়া প্রবাসী ছিলেন। এখন বয়স্ক হয়ে গেছেন এবং বিশেষ কিছু করেন না।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামের স্বচ্ছল মধ্যবিত্ত পরিবার বলা যায় আলহামদুলিল্লাহ।গ্রামে নিজেদের দোতলা পাকা বাড়ি আছে এবং মাঠে সামান্য কিছু জমিজমা আছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? কঠোর প্রাকটিসিং মুসলিম পরিবার না। সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবারের মতো। আম্মুর দীনের যথেষ্ট বুঝ আছে এবং ইবাদতে নিয়মিত। বাবা আর ভাই মোটামুটি।তবে তাদের সবাই দীনের বিষয়ে সাপোর্টিভ,বিশেষ করে আম্মু। মা বাবা দুজনেই অনেক পরোপকারী মানসিকতার আলহামদুলিল্লাহ। মানুষকে যথাসাধ্য অনেক হেল্প করেন নানান বিষয়ে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা,পাঁচ ওয়াক্তই পড়া হয়। মাঝে মধ্যে ঘুমের কারণে হঠাৎ কোনো ওয়াক্ত কাযা হয়ে যায়। যতদূর মনে আছে ২০২০ সাল থেকে নিয়মিত । মানে প্রায় ছয় বছর হতে চললো
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আসলে ধরাবাঁধা এরকম নেই, কখনো গভীর ঘুমের জন্য হঠাৎ কাজা হয়ে যায় আবার কখনো হয় না এমন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? তাজউইদ সহ একেবারে পুরোপুরি শুদ্ধভাবে পারিনা। তাজউইদ শুদ্ধ করা প্রয়োজন। দেখে তিলাওয়াত করতে পারলেও মাঝে মাঝে হঠাৎ আটকে যাই তাই আরও সাবলীল করে শিখতে চাই ইনশা আল্লাহ। উচ্চারণ পুরোপুরি শুদ্ধ না হলেও শেষ পারার কিছু সূরা এবং ফজিলতপূর্ন কিছু কিছু আয়াত মুখস্থ হয়েছে আর সামনে আরও মুখস্থ করার ইচ্ছে আছে ইনশা আল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানামতে তেমন সিরিয়াস কিছু নেই আলহামদুলিল্লাহ।দূরের জিনিস দেখতে একটু সমস্যা হয় তাই আপাতত চশমা ইউজ করি। তবে বিয়ের আগেই ট্রিটমেন্ট করে চশমা ছেড়ে দেবো ইনশা আল্লাহ। তাই এটা নিয়েও চিন্তা নেই। অবশ্য চশমা থাকায় চোখের পর্দায় সহায়ক হয় কিছুটা হলেও। তাই চোখ সুস্থ হয়ে গেলেও বাড়ির বাইরে যাওয়ার সময় পাওয়ার বিহীন ইউভি প্রটেকশনের চশমা ইউজ করার ইচ্ছে আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার একটা সিম্পল কবর বৈ আর কিছু না। এটা কাউকে কিছু দিতে বা কিছু কেড়ে নিতে পারে না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন দীনী বই খুব কমই পড়া হয়েছে।বই পড়ার চেয়ে ক্ষেত্রবিশেষে অডিও লেকচার শুনতে বেশি ভালো লাগে। কুরআনের তাফসিরের পরে পছন্দের তালিকায় থাকা কিছু বইয়ের নাম লিখছি যেন মন মানসিকতা বুঝতে সুবিধা হয় ইনশা আল্লাহ : রিয়াদুস সালিহীন, তাফসীরে সূরা তাওবাহ্, সীরাহ্, নেক সুরতে শয়তানের ধোকা, ইসলাম ও গণতন্ত্র, তাওহীদের মূলনীতি,ইসলামি জীবনব্যবস্থা,নবী ইউসুফের আ: পাঠশালা,চিন্তাপরাধ,হাদিসের নামে জালিয়াতি, চোখে দেখা কবরের আযাব, সালাফের জীবন থেকে, বিপদ যখন নিয়ামত, আফগানিস্তানে আমার দেখা আল্লাহর নিদর্শন, ধূলিমলিন উপহার রমাদান, আল্লাহর সাথে সততা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র,সবুজ পাতার বন ইত্যাদি। এসব বইয়ের নির্যাস জানার ইচ্ছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন পছন্দের আলিম ও দায়ীদের মধ্যে রয়েছেন: শায়খ আহমাদ দিদাত রহি:,আব্দুল্লাহ আজজাম রহি:, আহমাদ মুসা জিবরিল হাফি:,আসসিম আল হাকিম হাফি:, তামিম আল আদনানী হাফি:,ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি:,জসিম উদ্দিন রহমানি হাফি:,মওলানা তারিক জামিল হাফি:,ডক্টর জাকির নায়েক হাফি:,শায়েখ হারুন ইজহার হাফি:, শায়খ আহমাদুল্লাহ হাফি: প্রমুখ ।এনাদের মধ্যে স্যার শায়খ আহমাদ দিদাত রা: এর ছাত্র স্যার ডক্টর জাকির নায়েকের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ কারণ আমার দীন যাত্রার শুরুটা হয়েছিলো ওনার লেকচার শুনে।এছাড়াও নিচের এ ব্যক্তিদের পাশাপাশি অনুরূপ সমসাময়িক মুসলিম একটিভিস্ট ও দায়ীদের লেখা মাঝে মধ্যে পড়া হয়: আসিফ আদনান, শামসুল আরেফিন শক্তি, মেহেদী হাসান,তানজিল আরেফিন আদনান, আতিক-উল্লাহ,জাকারিয়া মাসুদ, শিবলি আহমেদ, আহমেদ রফিক, সরোয়ার হোসাইন, প্রমুখ আরও এরকম কমিউনিটির যারা আছেন। তবে কারো অন্ধভক্ত আমি নই।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বিস্তারিত লিখলে অনেক বড় হয়ে যাচ্ছে আর বায়োডাটা অ্যাপ্রুভ হবে না তাই অনেক কিছুই সংক্ষিপ্ত ও কাটছাট করে লিখেছি।আগ্রহী হলে পরে বিস্তারিত জানাবো নিজের সম্পর্কে বলতে গেলে আমি শুধুই রবের এক অতি নগন্য বান্দি।ছোট থেকেই আম্মুর তাগিদে মক্তবে আরবি শিখতাম।সালাত মাঝে মাঝে পড়তাম, তবে ইরেগুলার ছিলাম।পরে ২০২০সালের দিকে আল্লাহর অসীম অনুগ্রহে দীনের বুঝ পাই।শুরুর দিকে স্যার ড. জাকির নায়েকের লেকচারগুলো আমাকে অনেক প্রভাবিত করেছে।ধীরে ধীরে দীনের পথে চলা শুরু হয়,আর আজও ইমানের চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এভাবেই জীবন চলছে। নিজের সম্পর্কে বলার বিশেষ কিছু নেই; নেগেটিভ দিক ছাড়া পজিটিভ কিছু পাই না।খুব চাই আল্লাহর এক প্রিয় বান্দি হতে যদিও আমলে তাকওয়াতে নিজেকে সে পর্যায়ে নিতে পারিনি।রাগ,অভিমান,আবেগ,জীদ,দুষ্টুমি সবই কম্বিনেশন আকারে আছে।সাধারণত ঠান্ডা মেজাজের মানুষ, চুপচাপ থাকতে পছন্দ করি; ইন্ট্রোভার্ট টাইপ।তবে মানসিকতা মিললে ও স্পেস পেলে সময় নিয়ে ভালো মিশতে পারি।রসিকতা বা দুষ্টামি পছন্দ করি, তবে অতিরিক্ত না।মিথ্যা,গিবত,কারো যোগ্যতা বা বাহ্যিক সৌন্দর্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্য,অশ্লীল ভাষায় গালিগালাজ অপছন্দ করি।ভুল করলে স্বীকার করি ও সংশোধনের মানসিকতা রাখি।উম্মাহর বর্তমান অবস্থা আমাকে বাকরুদ্ধ করে,আবার তাদেরই মুখে হাসি দেখলে আশাবাদী করে। সাধ্যের মধ্যে তাদের জন্য যা সামান্য পারা যায় করার চেষ্টা করি। জাওজের বিষয়ে আমার প্রোটেকটিভ জেলাসি অনেক বেশি। নিজেকে আরও ম্যাচুরড করা ও প্রাকটিকাল লাইফ স্কিল ডেভেলপের চেষ্টা করছি।দেখতে হালকা পাতলা গড়নের, চুল লম্বা রাখতে ভালো লাগে।রান্না,ঘরের কাজ,হেলথ কেয়ার ইত্যাদিতে আরও যত্নবান হওয়ার নিয়ত আছে ইনশা আল্লাহ।প্রকৃতি বিশেষ করে ফসলের মাঠ,নদী,গাছপালা, ফুল,পাখি,বৃষ্টির শব্দ ইত্যাদি পছন্দ করি; জাওজের সঙ্গে এসব উপভোগের ইচ্ছাও আছে।বিশেষ করে বায়তুল্লাহ ও মাদীনাতে যাওয়াটা অনেক বড় স্বপ্ন। পলিটিক্যাল দিক থেকে: মাদখালী শায়েখদের অপছন্দ করি।গণতান্ত্রিক রাজনৈতিক প্রথা ও দলগুলোকে গার্বেজ এবং ইসলামিক গণতন্ত্রকেও ধোকা মনে করি।খিলাফত ও শরীয়াহ শাসনে বিশ্বাস করি;গণতন্ত্রকে কুফরি ও শিরকী ব্যবস্থা বলে মনে করি এবং মোটেই সমর্থন করি না। নারী-পুরুষ সমঅধীকার বিষয়ে:সমঅধিকারের নামে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই,কাধে কাধ মিলিয়ে চলা, টক্সিক ফেমিনিজম ইত্যাদি সমর্থন করি না।ইসলামিক ব্যালান্সড ন্যায়সঙ্গত অধিকার ও দায়িত্বে বিশ্বাস করি; সমঅধিকারে নয়। দীনি ফিউচার প্ল্যান:নিজের তাকওয়ার উৎকর্ষ ও ব্যক্তিগত আমল বাড়িয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে চাই। আল্লাহ ইচ্ছা করলে জাওজের সঙ্গে বায়তুল্লাহ ও মাদীনাহ জিয়ারতের অনেক বড় স্বপ্ন আছে।বিশেষ করে সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন আছে।শুরু থেকেই তাদের মধ্যে যথাসাধ্য দীনের আদব ও ব্যাসিকটা গেঁথে দিতে চাই।তাদেরকে ভালো আলিম,হাফিজ,দায়ী ও দীনের সৈনিক হিসেবে দেখতে চাই যাদের হাত ধরে উম্মাহের বড় বড় কল্যান অর্জিত হবে ইনশা আল্লাহ।মেয়ে বাচ্চাদেরদের হোমস্কুলিং করাতে চাই,যথাযথ দীন শিক্ষা দিয়ে বড় করা এবং বালেগা হওয়ার পর দ্রুত পাত্রস্থ করতে চাই ইনশা আল্লাহ।তারা যেন দুনিয়ায় হয় আমাদের চোখের শীতলতা এবং আখিরাতে উঁচু মর্যাদা লাভের মাধ্যমে ইনশা আল্লাহ।সন্তানদের এভাবে আল্লাহর পথে গড়ে তুলতে জাওজের কাছ থেকেও একই মানসিকতা প্রত্যাশা করি—যাতে প্রয়োজন হলে শিশুদের শিক্ষার পেছনে প্রয়োজনীয় সময়,খরচ বা স্যাকরিফাইসের মানসিকতা রাখতে পারেন।যেন তিনি সন্তানের জন্য আদর্শ বাবা হওয়ার চেষ্টা করেন কেননা ইমানের বিষয়ে সন্তান সাধারণত মা-বাবারই অনুগামী হয়।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ই উত্তম পরিকল্পনাকারী।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো ও কালোর কাছাকাছি রঙের(নেভি ব্লু ও গ্রে) বোরকা বা বড় খিমার ,হাত পা মোজা,সিম্পল নিকাব।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক প্রায় ৫ বছরের কাছাকাছি। সম্ভবত ২০২১/২২ থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? যথাসাধ্য মেইনটেইন করে চলি ইনশা আল্লাহ। মানার ধরন ও কেমন পাত্র প্রত্যাশা করি সেটা ক্লিয়ারলি বোঝাতে একটু বিস্তারিত লিখছি। সোশ্যাল মিডিয়ায় কখনো নিজের ছবি বা এ ধরনের কিছু আপলোড করিনি। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, তিনি আমাকে পুরুষের স্পর্শ থেকে পবিত্র রেখেছেন আলহামদুলিল্লাহ । কোনো ছেলের সাথে দেখা-সাক্ষাৎ, রেস্টুরেন্ট, পার্ক, রিকশায় ঘোরাঘুরি বা আড্ডাবাজির কোনো অস্তিত্ব আমার জীবনে নেই আলহামদুলিল্লাহ। প্রতিবেশী, আত্মীয়া, ক্লাসমেইট, রুমমেইট, বাড়িওয়ালা বা টিচারদের থেকেও জিজ্ঞেস করে নিশ্চিত হওয়া যাবে। আমিও এরকম জাওজ প্রত্যাশা করি, যিনি নিজেও এসব থেকে বিরত ছিলেন ইনশা আল্লাহ। আমি ভার্জিনিটিকে স্বামী-স্ত্রীর পরস্পরের হক মনে করি, তাই নিজের জন্যও অবশ্যই ভার্জিন ছেলে চাই ইনশা আল্লাহ। একান্ত ইমারজেন্সি ছাড়া আমার ছেলে কাজিনদের সাথে যোগাযোগ হয় না, এবং কখনো কোনো ক্লোজ রিলেশনও ছিল না।শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক প্রয়োজনে কখনো যদি জরুরি কিছু বলতে হয়, শুরুতে ভাই সম্বোধন করে প্রয়োজনীয় কথাটুকু বলি, তারপর বিরত থাকি। অহেতুক গল্পগুজবের সুযোগ দিই না।তাছাড়া আমার তেমন কোনো ক্লোজ বান্ধবীও নেই। দরকার ছাড়া কারো সঙ্গে খুব একটা কথা বলি না, মিশিও না। একা একাই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই সবাই আমাকে ইন্ট্রোভার্ট হিসেবেই চেনে। তবে দু-একজন প্রাকটিসিং আপু ও বান্ধবীর কাছে আমি অনেক মিশুক ও চঞ্চল। মা–বাবা-ভাই ছাড়া সবার ক্ষেত্রে ইন্ট্রোভার্ট বললেই চলে। এজন্য আত্মীয়দের অনেকে আমাকে অহংকারী বা অসামাজিকও ভাবে। ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল সাইটে কিংবা কলেজ-ভার্সিটির কোনো গ্রুপ পিকচারে আমাকে খুঁজে পাবেন না ইনশা আল্লাহ, কারণ এসব থেকে দূরে থাকি।এগুলো বলার উদ্দেশ্য নিজেকে ভালো দীনদার দাবি করা বা জাহির করা নয়,বরং বিয়ের ক্ষেত্রে অনেকে এগুলো নিয়ে কনসার্ন থাকেন এবং আমি নিজেও পাত্রের এসমস্ত বিষয়ে কনসার্ন বলেই বিষয়গুলো একটু খোলামেলা লিখেছি। তবে সম্পূর্ণ ঘরে থাকা সম্ভব না হওয়ায় ও নানা কারণে বাইরে যেতে হয়, এজন্য নিজেকে খাস পর্দানশীন বলতে পারি না। খাস পর্দানশীন বোনদের তুলনায় আমি নিজেকে নর্দমার কীটের চেয়েও নিকৃষ্ট মনে করি—এতে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি এই অনার্স শেষ করতে চাই ইনশা আল্লাহ। আম্মু অন্য বাচ্চাদের তুলনায় আগেই স্কুলে ভর্তি করিয়েছিলেন বলে ১৯ বছর বয়সেই অনার্স ফার্স্ট ইয়ার শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা অনেকের ক্ষেত্রে হয় না। বাকিটাও দ্রুত শেষ হোক—এটাই দুয়া করি। জাজ করার আগে বলবো, সহশিক্ষায় কেন আছি সেটা ব্যক্তিগত তথ্যের অংশে পড়ে নেবেন, তারপর যত খুশি জাজ করবেন। (এ বিষয়ে জানতে চাইলে পরে বিস্তারিত জানানো যাবে; এখানে শুধু সারাংশ দিলাম।) সহশিক্ষা বা ফ্রী মিক্সিং এর পরিবেশ হারাম জেনেছি বেশি দিন হয়নি, আর স্পষ্ট হারাম জানার পর থেকে আমি একে সমর্থন করি না। বর্তমানে আমি নিজেই এই নিয়ে দুশ্চিন্তায় আছি এবং যত দ্রুত সম্ভব এর থেকে বের হওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমার ও অন্য বোনদের জন্য সহজ করুন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,আলহামদুলিল্লাহ। বিরতই থাকি।মাঝে মধ্যে দেশ বিদেশের নিউজ, সার্ভাইভাল ও সেফটি নিয়ে সচেতনতা বিষয়ক কন্টেন্ট ,সায়েন্স বা টেকনোলজি রিলেটেড ভিডিও দেখা হয় । তবে বেগানার ফিতনা উদ্রেককারী কিছু সামনে আসলে স্কিপ করে যাই বা চোখ সরিয়ে নিই।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ Student
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা, রাজি ইনশা আল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসুল সাঃ এর সুন্নাহ পালনে, নিজের চারিত্রিক হেফাজত সহজ করতে, দীন পালনে এবং বাচ্চাদের সঠিক পথে গড়ার যাত্রায় সমমনা একজন সাপোর্টার পেতে, নিজের সর্ব সময়ের সঙ্গী হবে এবং সবকিছু শেয়ার করা যাবে এমন মাহরাম পেতে। নিজের একটা আলাদা পছন্দের মানুষ পেতে যার মাধ্যমে বৈধ ফ্যান্টাসিগুলো পূরণ হবে এবং সর্বোপরি আখিরাতের ইনভেস্টমেন্ট হিসাবেই বিয়ে করতে চাওয়া ইনশা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-30
উচ্চতা ৫'৩"-৫'৮"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা এটলিস্ট এইচএসসি পাশ বা সমমান
জেলা স্থায়ী ঠিকানা খুলনা বিভাগের মধ্যে যে কোনো জেলা হলে সুবিধা হয় পরিবারের জন্য । (বি:দ্র:৷((পাত্র যদি উত্তম পন্থায় মা বাবাকে পূর্ণ আশ্বস্ত করে মন থেকে রাজি করতে পারেন সহশিক্ষা ছাড়ার বিষয়ে এবং আমাকে ঘরেই হিফজসহ প্রয়োজনীয় দীনী শিক্ষা অর্জনের যথাযথ বন্দোবস্ত করে দেওয়ার পূর্ণ আন্তরিক মানসিকতা রাখেন ও প্রতিশ্রুতি দেন তবে বিয়ের পরই ইনশা আল্লাহ অবশ্যই সহশিক্ষা ছেড়ে দিতে চাই। অন্যথায় এটলিস্ট অনার্সটা শেষ করতে চাই এবং সেক্ষেত্রে ২০২৮ সাল পর্যন্ত ঢাকায় থাকবেন এমন কাউকে প্রত্যাশা করছি ইনশা আল্লাহ। মিরপুরের আশেপাশে হলে আরও ভালো হয়। অনার্স শেষ করা পর্যন্ত ঢাকায় আছি মেয়েদের ফ্ল্যাটে যেটা ভার্সিটির খুব কাছেই। (পড়াশোনার বিষয়ে আগে বিস্তারিত বলা হয়েছে কেনো সহশিক্ষায় পড়তে হচ্ছে)। তাই পড়াশোনা কন্টিনিউ করতে হলে পাত্রের বর্তমান ঠিকানা ঢাকায় হোক সেটা চাইছি যেন দু'জন একসঙ্গে থাকতে পারি।সফর পরিমাণ দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে বাবাই সবসময় আনা নেওয়া করেন।))
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ও সম্মান জনক পেশা যা মোটামুটি আমাদের পারিবারের স্ট্যাটাসের সাথে যায় এমন। তবে প্রবাসী বা প্রবাসে যাওয়ার চিন্তা আছে এমন বা গাইনী ডাক্তার,নিশ্চিত হারাম লেনদেন/ জুলুমবাজি করতে হয় এমন জবহোল্ডার কাউকে প্রত্যাশা করি না।পাত্রের সহশিক্ষায় শিক্ষকতার বিষয়টা ব্যক্তিগতভাবে একদমই পছন্দ করি না। তবে অন্য বিষয়গুলোতে কুফু মিললে তখন শিক্ষকতার বিষয়টি আলোচনা সাপেক্ষ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা স্বচ্ছল মধ্যবিত্ত পরিবার। (মা বাবার ভাষ্যমতে, পাত্রের যদি একটা সম্মানজনক ভালো পেশা থাকে বা ভালো প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে এমন হয়,এবং পাত্রের আখলাক ভালো হয় ও তার পরিবারের যদি পাত্রীর প্রতি কদর করার মানসিকতা থাকে,সেক্ষেত্রে তারা পাত্রের আর্থিক দিকে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা রাখেন ইনশা আল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
★★ ১ ও ২ নম্বরে বলা বৈশিষ্ট্যগুলো আবশ্যক। ★★ ★১) ফরজ ও ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করার সাধ্যমত চেষ্টা করেন। সবসময় টাখনুর ওপরে কাপড় পরিধান করেন এবং সুন্নতি নিয়মে দাঁড়ি আছে। কমপক্ষে ফরজে আইন পরিমাণ ইলম রাখেন বা অর্জনের আগ্রহ আছে এমন।হারাম উপার্জন থেকে বেঁচে থাকার বিষয়ে সচেতন। ★২) ভার্জিন ও যথাসাধ্য নিজের নজরের হিফাজত করে চলেন এমন ছেলে। কোনো মেয়ের সাথে প্রেমঘটিত দেখা সাক্ষাৎ, একসাথে আড্ডাবাজি,ঘোরাঘুরি ইত্যাদির ইতিহাস নেই এমন। কোনো নির্দিষ্ট বেগানা নারীর প্রতি বিশেষ দূর্বল বা আসক্ত নয় ও গোপন পাপে আসক্ত নন এমন অর্থাৎ জিনাহ থেকে বেঁচে থাকার দৃঢ় মানসিকতা রাখেন এমন।(ভার্জিন না হলে বা কোনো মেয়েকে স্পর্শ করে নষ্টামি জাতীয় কিছু করে থাকলে বা পূর্বে অনলাইনে /অফলাইনে গোপনে বা প্রকাশ্যে বিয়ের ইতিহাস থাকলে এরূপ কাউকে আমি না জেনে প্রস্তাব পাঠালে তখন অন্য যেকোনো অযুহাতে হলেও আমাকে শুরুতেই রিজেক্ট করে দেবেন দয়া করে। এতে করে আমিও প্রতারিত হওয়া থেকে বেঁচে যাবো, আবার আপনার গুনাহও প্রকাশিত হবে না)।রূচি বহির্ভূত নোংরা ফ্যান্টাসি বা বিকৃতকামী নয় এমন। (((***এরপরে লেখা বৈশিষ্ট্যগুলো এটা বোঝানোর জন্য যে কেমন পাত্র পছন্দ। একজন ভালো প্রাকটিসিং মুসলিমের থেকে এগুলো কাম্য বলে মনে করি। এগুলোর সব হয়তো একজনের মধ্যে পাওয়া অনেক কঠিন তবে এ বৈশিষ্ট্যগুলো যত বেশি থাকবে ততোই ভালো। ***))) ৩) ভুল হলে স্বীকার করার মানসিকতা রাখেন এবং নিজেকে রাগের সময় কন্ট্রোল করার ক্ষমতা আছে এমন পুরুষ প্রত্যাশা করি। অশ্লীল গালিগালাজের স্বভাব নেই এমন। কৃপণ নন আবার অহেতুক খরচকারীও নন। নেশাখোর নন এবং অহেতুক বাড়ির বাইরে দীর্ঘ সময় আড্ডাবাজি করার অভ্যাস নেই। ৪)নিজে গায়রতওয়ালা এবং স্ত্রীর গায়রতের বিষয়েও সচেতন পুরুষ।কখনোই কোনো নন মাহরামের সামনে যেতে জোরাজুরি করবেন না, বরং উল্টো নিজেই আরও পর্দা রক্ষায় সাপোর্ট করতে সচেষ্ট মানসিকতার। নিজের স্ত্রীর দোষ ত্রুটি বা দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না বরং ভুল ত্রুটি পেলে নরম ভাষায় স্নেহের সাথে সংশোধনের মানসিকতা রাখেন এমন। স্ত্রীর শারীরিক, মানসিক ও দৈনন্দিন প্রয়োজনের বিষয়ে যত্নবান পুরুষ। ৫) সন্তানদেরকে দীনের পথে গড়তে চান এবং এর জন্য সাধ্যমতো প্রয়োজনীয় অর্থ ও সময় বিনিয়োগের মানসিকতা রাখেন এমন পুরুষ প্রত্যাশা করি। কোনো গনতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক নন এমন, কোনো পীর আলিম বা শায়েখের অন্ধ ভক্তি করেন না এমন পুরুষ। ★-[[বিশেষ চাওয়া]]- ৬) মাসনা, বহুবিবাহ, দাসী ইত্যাদি নিয়ে যার বিশেষ আগ্রহ বা ফ্যান্টাসি বা মাতামাতি নেই বরং এক স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকার মানসিকতা রাখেন এমন পুরুষ বিশেষ পছন্দ । আইডিতে কোনো নন মাহরাম ফ্রেন্ড নেই এবং জায়েজ কারণ ছাড়া কোনো নারীকে ফলো দেন না,বেহায়ার মতো অদরকারে কোনো মেয়েদের সাথে চ্যাট করে না এমন। ( ৬ নম্বর পড়ে অনেকে ভুল বুঝতে পারেন বিধায় এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি।:- ইসলামের একাধিক বিয়ের বিষয়টির উপর আমার কোনো আপত্তি নেই।ইনসাফের সহিত কেউ একাধিক স্ত্রী রাখতে পারলে কোনো মুসলিম এই ব্যাপারে অপছন্দ বা আপত্তি করতে পারে না যেহেতু শরীয়তে জায়েজ। কিন্তু আমার নিজের স্বামীর ক্ষেত্রে তার ভাগ আমি অন্য কাউকে দেয়া সহ্য করতে পারবো না যতক্ষন বেঁচে আছি। এবং মন থেকেও মেনে নিতে পারবো না যতোক্ষণ আমি তার স্ত্রীর ভূমিকা পালনে অপারগ না হই। তাই প্রথমা জীবিত থাকতেও একাধিক বিয়ের চিন্তা বা ফ্যান্টাসি রাখেন এমন কেউ আমার ব্যাপারে না আগানোর অনুরোধ।)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নড়াইল সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8119

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নড়াইল সদর, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10666

বয়স
30 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নড়াইল সদর, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11722

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নড়াইল সদর, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5817

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নড়াইল সদর, নড়াইল, খুলনা
নড়াইল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন