Profile

বায়োডাটা নং : 9416

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আটপাড়া, নেত্রকোণা, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: স্বরমুশিয়া
বর্তমান ঠিকানা আটপাড়া, নেত্রকোণা, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: স্বরমুশিয়া
কোথায় বড় হয়েছেন? গ্রাম এবং শহরে মিলিয়ে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনা
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া মদানিয়া বারিধারা ,ঢাকা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী (ফিশারিজ পদ্ধতিতে মৎস্য উৎপাদনকারী এবং সরবরাহকারী), খামারী (গরুর খামার), কৃষক, প্রাক্তন রাজনীতিবিদ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত,(গৃহিণী)
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ভাইয়েরা সবাই পিতার মতোই পেশাজীবী,, অর্থাৎ পিশারিজ ব্যবসায়ী, খামারী, ও রাজনীতিবীদ,তবে সবার বড় ভাইয়ের মুরগির ফার্ম ও মনুহারীর দোকান আছে এবং তিনি একজন( ইউপি সদস্য তথা মেম্বার। আবার ছোট ভাইয়েরও ফিসারির পাশাপাশি ফার্মেসির ও ফিডের ডিলারির শপ আছে । তিনি আগে প্রবাসী ছিলেন। {সবাই বিবাহিত} ভাইয়েরা সবাই জেনারেল শিক্ষিত । সামাজিক ভাবে সবাই শ্রদ্ধেয় পার্সন ।
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য সবাই বিবাহিত, সবার ছোট বোন এখনও আলিয়া মাদ্রাসার তাকমিলের রানিং ছাত্রী আর বাকিরা সবাই জেনারেল শিক্ষিত, এবং তারা এখন সবাই রাব্বাতুল বাইত।
চাচা মামাদের পেশা কোন আপন চাচা নেই। ২ মামার একজন মারা গেছেন ,একজন বেঁচে আছেন, তিনি একদম দুনিয়া বিরাগী আল্লাহ ভক্ত, খুবই সরল মানুষ । পেশা বলতে কিছু এখন করেন না, বৃদ্ধ হয়ে গেছেন।উনার ছেলেরা এখন সবাই যোগ্য হয়েছে, তাদের মধ্যেই থাকেন,একজন ব্যবসায়ী, একজন আর্মির অফিসার , একজন প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসত বাড়ি নিজস্ব, বাড়ির আয়তন পুকুর সহ প্রায় ১৮কাটা(১৮০শতাংশ)অন্যন্য সম্পত্যি বলতে এক সময় প্রায় ২৪০কাটার মত ছিল(২২৪০শতাংশ) কিন্তু মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ভুলের কারনে দুর্ভাগ্যবশত বেশ কিছুটা কমে গেছে, আগের মতো আর নেই,, কিন্তু আলহামদুলিল্লাহ আপাতত সামলে নিয়েছি,এখন অবশ্য চলতে ফিরতে কোন সমস্যা হয়না। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই আছি। আমি এখন চাকরির সুবাদে ঢাকায় ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ বাড়ির লোকেরা জেনারেল ও মাদ্রাসা শিক্ষা মিলে শিক্ষিত হলেও হলেও সবাই দ্বীন বুঝেন, ধর্মীয় অনুশাসন মেনে চলেন ।যে যতটুকু দ্বীন মানতে চায় সেক্ষেত্রে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় । তাই দ্বীন মানতে কোন সমস্যা হবেনা ইনশাআল্লাহ, বাড়ির পরিবেশও ভালো আলহামদুলিল্লাহ। আমি আমার আহলিয়ার দ্বীন রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক । এটা আমার গাইরত তথা আত্মমর্যাদার প্রশ্ন, এক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দিতে আমি রাজি নই ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? যেহেতু মাদ্রাসায় পড়ি সুতরাং ছোট থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তবে মাঝে মধ্যে সমস্যায় কাজা হয়ে যায় ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? খুব কম ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? অবশ্যই
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ জানামতে তেমন কোন প্রবলেম নেই ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সিজদা বা কিছু চাওয়া এগুলো শিরিকি কাজ,, তবে কবর জিয়ারত সুন্নত
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/দরদী মালির কথা শুনো,,(আবু তাহের মিসবাহ) ২/প্যারাডক্সিক্যাল সাজিদ ৩/সুখময় জীবনের সন্ধানে,(ডঃ আব্দুর রহমান আরিফী)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা তাকী উসমানি। আল্লামা শাহ আহমদ শফী। আল্লামা মামুনুল হক।আল্লামা আব্দুল মালেক সাহেব, আল্লামা আবু তাহের মিসবাহ,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন একটু দুরন্ত (তবে পরিবেশ বোঝে )। পরিচ্ছন্ন ও দারাজ দিলের মানুষ।তাই সব সময় পরিশুদ্ধতা ও উদারতা পছন্দ করি ,তালাশ করি। ছেছড়ামি পছন্দ করিনা ।তেমন বড় কোন শখ নেই , তবে স্বপ্ন আছে অনেক ।যেমন বাইতুল্লাহ জিয়ারত । সেই সাথে ভ্রমণ করা ও সাহিত্য চর্চাকে খুব ভালোবাসি,ভালোবাসি পদ্য ও গদ্য লিখতে , তাই বেশ রোমান্টিকও বটে 🙂(এবং ভালো গাইতেও পারি আলহামদুলিল্লাহ 😌)।মাজে মধ্যে ক্রিকেটও খেলি।পশু পাখি খুব ভালো লাগে ।বিশেষ করে বিড়াল ।নিজের লাইফ ও হৃদয়াঙ্গিনীকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন লালন করি বুকের মাঝে,যা এখানে এভাবে দু’কলম লিখে প্রকাশ করা সম্ভব নয় ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি,পাঞ্জাবী,পায়জামা, অর্থাৎ সুন্নতী পোষাক। তবে বিশেষ প্রয়োজনে লুঙ্গি ও টি - শার্টও পরা হয় ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ যখন থেকে দাড়ি উঠেছে তখন থেকেই সুন্নতী দাড়ি রাখছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী চেষ্টা করি মেনে চলতে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলোতে কোন আসক্তি নেই আমার । তবে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও সামনে এসে যায় । তখন ইস্তিগফার পড়ি ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাঝে মাঝে তাবলীগে সময় দেই,, মানুষকে দ্বীনের দাওয়াত দিই, মাদ্রাসায় খেদমত করি ।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ “কুরআনের আলো ইন্টারনেশনাল মাদ্রাসায়” খণ্ডকালীন শিক্ষক ,ফুল টাইম “হেল্পফুল বিডি” নামক একটি হালাল প্রাইভেট কোম্পানিতে শোরুম ম্যানেজার ও ডিজিটাল মার্কেটার হিসেবে যুক্ত আছি , এবং সেই সাথে এলাকায় সদ্য এগ্রো ফার্মের বিজনেস স্টার্ট করেছি । বলে রাখা ভালো আমার ইনকাম জার্নিটা যেহুতু কেবল শুরু ,তাই আমি খুব টাকাওয়ালা পুরুষ এমনটা কেউ ভাববেন না আশাকরি ।শুরুর জীবনে পুরুষরা সাধারণত খুব সফল থাকেনা । সফলতা সময়ের সাথে ,রবের ইচ্ছায় আসে । তবে আল্লাহ চাইলে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হওয়া সময়ের ব্যপার মাত্র । যদি কেউ সবর নিয়ে,আল্লাহর উপর ভরসা রেখে, আমার সঙ্গ দিতে চান,তবেই আমার ক্ষুদ্র জীবনের হৃদয়াঙ্গিনী ও অর্ধাঙ্গিনী হয়ে আসার ইচ্ছে পোষণ করুন । যারা দুনিয়ার অর্থবিত্তের প্রতি অতি আসক্ত তারা এড়িয়ে গেলেই খুশি হব।টাকারও দুনিয়াতে দরকার আছে ,তবে সেটাকে অন্তরের ভিতরে নয় বরং বাহিরে রাখা উচিত । যেমন নৌকা চলার জন্য পানি দরকার,কিন্তু সেটা নৌকার নিচে দরকার ,সেটাকে যদি ভিতরে ঢুকতে দেই, তবে তো বিপদ ,ডুবে মরতে হবে ।
মাসিক আয় ব্যবসায়িক ইনকাম বাদে ২৫০০০+( যেহুতু চাকরি জীবনের সময়টা বেশিদিন হয়নি , নতুন অবস্থা ; তাই এটাই অনেক।ইনশাআল্লাহ দ্রুতই আল্লাহ বরকত দান করবেন)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? অবস্থা বুঝে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? শহরে ও গ্রামে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অন্তরের সুকুন ও রবের রহমতের আশায় ।যেন আমার ভবিষ্যৎ প্রিয়তমা আমার দ্বীন পালনের সহযোগী হন ।সবচেয়ে বড় কথা হলো বিবাহ আমার রাসুলের সুন্নত , দ্বীনের অর্ধেক;এছাড়া এতে আমার ঈমান আমল হেফাজত হবে, রাসুলের উম্মত বাড়বে,এবং জীবনের একটা বড় অংশ একা একা পার করা,সকল ঝড় ঝটিকার মোকাবেলা একা একা করা, এটা খুবই দুরূহ ব্যাপার, তাই আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমার সুখে দুঃখে সব সব সময় ছায়ার মত পাশে থেকে আমাকে সঙ্গ দিবে,সাহস যোগাবে এবং ভালোবাসা দিয়ে আমার সবটা জীবন কানায় কানায় ভরিয়ে দেবে। সারাদিন শত ক্লান্তিতে হাপিয়ে গিয়ে যখন বাসায় ফিরব , তখন দরজা খোলা মাত্রই যেন তার হাসিমাখা মায়াবী মুখ দেখে আমি সব কষ্ট ভুলে যেতে পারি ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'৫”/ ৫'৪”/ ৫'৩” /৫’২”
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা আলেমা, বা রানিং মাদ্রাসার শিক্ষার্থী ,আর যদি জেনারেল হয় তাহলে কমপক্ষে ইন্টার পাস বা ইন্টারের রানিং স্টুডেন্ট ,কিংবা অনার্স পাস বা মাস্টার্স পাস
জেলা খুব বেশি দূরে না হলেই হলো,,তবে ময়মনসিংহ বিভাগের ভিতরে হলে সর্বোত্তম
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা কোন পেশার দরকার নাই,না থাকলেই ভালো তবে মাদ্রাসায় পড়ালে সমস্যা নাই
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা এর উপরে
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীন পালনে সহায়ক,নেক,চক্ষু শীতলকারী,পরিচ্ছন্ন হৃদয় ও চিন্তার অধিকারী,, রোমান্টিক,(সাহিত্যিকা হলে ভালো )বুঝবান,,মিতভাষী, দায়িত্বশীল ,ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারিণী ।সবচেয়ে বড় কথা হলো মনটা যেন ভালো হয়। আমাকে বোঝলেই হবে ।বাকি রান্না না বোঝলেও সমস্যা নেই,আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ । আমার আম্মা বউ না বরং তার একজন আপন মেয়ের মতোই মেয়ে চান ,তাই সে যেন আমার মাকে নিজের মা হিসেবেই গ্রহণ করে বউ নয় বরং আপন মেয়ে হয়েই আসে । আমার পরিবারের অন্যরা তথা বাবা , ভাই ,বোন ,ভাবি ,সবাই এমনই ফ্রেন্ডলি । তাই কখনো তাদেরকে দূরের কেউ যেন না ভাবে ,বরং নিজের ফ্যামিলিই যেন ভাবে । একটি বোনাস কথা হলো আমি ১০০% সিওর যে আমার ফ্যামিলির সবাই তাঁকে অন্যদের থেকে আলাদা ভাবে মুহব্বত করবে ইনশাআল্লাহ । আমার আম্মা ,আব্বা ,ও বোনদের ভালোবাসা পেয়ে যদি তার নিজের মন থেকে নিজের অজান্তেই এই অনুভূতিটি না আসে যে ““আলহামদুলিল্লাহ ! আমি হয়তো পৃথিবীর সেরা শশুরবাড়ি পেয়েছি”” তাহলে আমি তাঁকে জরিমানা দিতেও প্রস্তুত থাকব ইনশাআল্লাহ , তবে ইনসাফের সাথে বিবেচনা করতে হবে ।🙂 কারণ আমি জানি তারা কেমন , আমার জন্য তারা কতটা পাগল । আলহামদুলিল্লাহ যে আমার রব আমাকে এই অমূল্য নিয়ামতগুলো দিয়ে ধন্য করেছেন । আমি আবারও বলছি আমার পরিবার বউ নয়, বরং একজন এই বাড়ির মেয়ের মতোই মেয়ে চায়, তাই সে যেন এই বাড়ির আপন মেয়ে হয়েই আসে,বউ হিসেবে নয় ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আটপাড়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6097

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আটপাড়া, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2929

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আটপাড়া, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10663

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আটপাড়া, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1567

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আটপাড়া, নেত্রকোণা, ময়মনসিংহ
নেত্রকোণা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন