| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি , আলহামদুলিল্লাহ। ২০১১ থেকে পড়ি.। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত হয় না,খুবই রেয়ারলি হয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
সম্পূর্ণ শুদ্ধভাবে পড়তে পারি জোর দিয়ে বলতে পারছি না,শৈশবে বাসায় উস্তাদ রা সহীহ ভাবেই শিখিয়েছিলেন।ভবিষ্যতে আরো সহীহ ভাবে কোরআন তিলাওয়াত করার ইচ্ছা আছে অনলাইনে আরো একবার সহীহ ভাবে শিখা হবে,নিজেকে যাচাই করা হবে ইন শা আল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মাইগ্রেন এবং সাইনোসাইটিস আছে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার বিশ্বাস করা শিরক তবে জিয়ারত করা যায়।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
যে জীবন ফড়িংয়ের যে জীবন জোনাকির,প্যারাডক্সিক্যাল সাজিদ( ১,২) বেলা ফুরাবার আগে,ফেরা ( ১,২),আফিয়া সিদ্দিকী, আকাশের ওপারে আকাশ, কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ, নফসের বিরুদ্ধে লড়াই, আরো কিছু বই।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডঃ জাকির নায়েক,উস্তাদ নোমান আলী খান, শায়খ আহমাল্লাহ,ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর,মিজানুর রহমান আজহারী।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
বায়োডাটার কিছু লাইন পড়ে আসলে কোনো মানুষকে সম্পূর্ণভাবে জানা যায় না,তবু আমার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আমি শ্যাম বর্ণের একজন তরুণী আমাদের দেশের প্রেক্ষাপটে এরূপ গাত্র বর্ণ নিয়ে হীনমন্যতায় ভোগা অস্বাভাবিক কিছু না।আলহামদুলিল্লাহ আমি সেরকম হীনমন্যতায় কখনো ভোগেনি এবং কৃত্তিম ভাবে শ্বেত বর্ণ ধারণ করা প্রয়োজন মনে করিনি যেহেতু স্বয়ং আল্লাহ বলেছেনঃ "নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম- সুন্দর আকৃতিতে" (সূরা ত্বীণ)। এই আয়াতেই আমি সন্তুষ্ট। আমি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার যথাসাধ্য চেষ্টা করি যেহেতু "পবিত্রতা ঈমানের অর্ধেক" (সহীহ মুসলিম) এবং একই সাথে স্কিন কেয়ার করি,যেহেতু আমার শরীর, মন, আত্না আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত তাই নিয়ামতের কদর করা উচিৎ মনে হয়। স্কিন কেয়ার করা হয়, মনের যত্নে ও আত্মিক উন্নয়নে কোরআন ও মোটিভেশনাল বই পড়া হয় মাঝে মাঝে। ★আমার প্রিয় শখ হচ্ছে বই কালেক্ট করা ও বই পড়া। প্রকৃতি দেখা, অনলাইন & অফলাইনে মাঝে মাঝে নিউ কিছু এক্সপ্লোর করা। মানুষ হিসেবে আমি এমবিভার্ট। ইন্ট্রোভার্ট দের মতো নিজেকে গুটিয়ে রাখি না আবার মিশুক হলেও এক্সট্রোভার্ট দের মতো সবাইকে ফ্রেন্ড মনে করি না, আমার ফ্রেন্ড গুটি কতক আর তাদের সাথে আন্তরিকতার সম্পর্কটাও অন্যরকম। আমি একই সাথে কোমল ও কঠোর হৃদয়ের অধিকারী। আপনার হাসি মুখে বলা জেনুইন কিছু কথা আমার পাহাড়সম হৃদয়কে গলিয়ে দিতে পারে আবার আপনার অবহেলা/ দুর্ব্যবহার ধীরে ধীরে আমার কর্দমাক্ত হৃদয়কে পাহাড়সম দূর্গ বানিয়ে দিতে পারে। আমার লম্বা বায়োডাটা দেখে আমাকে বাঁচাল মনে হতে পারে, একচুয়ালি এমন না,আবার খুব কম কথা বলি এরকম ও না,প্রয়োজন অনুসারে বলি। আমি অপচয় না করার চেষ্টা করি এবং কৃপণতা ও করি না, মিতব্যয়ী অর্থাৎ প্রয়োজন অনুসারে খরচ করার চেষ্টা করি। হাদিয়া আদান-প্রদান আমার কাছে আন্তরিকতার বহি:প্রকাশ মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমি অন্যায়ের সাথে আপোষহীন এবং উচিৎ কথা বলার অভ্যাস আছে। ছোটবেলা থেকে দ্বীনের প্রতি ভালোবাসা বা একটা সফট কর্ণার ছিল তবে আফসোসের সাথেই বলতে হচ্ছে আমি দ্বীনী শিক্ষা বেশি একটা অর্জন করতে পারিনি বাট অনলাইনে ইলম অর্জনে স্বল্প মেয়াদী খুবই অল্প কিছু কোর্স করা হয়েছিল, (বলে রাখা ভালো লাস্ট দুই বছর ধরে বিভিন্ন ব্যস্ততার কারণে অনলাইন অর অফলাইনে আমার কোন ইসলামিক কোর্সই করা হয়নি ঐভাবে ), আলহামদুলিল্লাহ এখন আবার মনে হচ্ছে কিছু কোর্স আমার করা উচিত এবং ইনশাল্লাহ দীর্ঘমেয়াদী বিভিন্ন কোর্স করব। আমি এখনও একজন প্র্যাকটিসিং মুসলিমাহ,দ্বীনকে আঁকড়ে ধরার চেষ্টা করি অনেক সময় হোঁচট খাই আবার অনেক সময় সফল হই। আমার দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ কাজ করে, ইসলামের মৌলিক বিষয়াদি ও ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ আছে, গবেষণামূলক বিষয়াদিও ভালো লাগে(একচুয়ালি এটা আমার ভালো লাগার বিষয় বলছি যদিও আমি ওরকম কিছুই প্রয়োগ করতে পারিনি))) ★ভবিষ্যতে আমার ছেলে- মেয়েরা যাতে দ্বীন ও দুনিয়া ব্যালেন্স করে চলতে পারে সেভাবে গড়ে তোলার ইচ্ছা আছে ইন শা আল্লাহ।। ভবিষ্যৎে ইসলামের কল্যাণে ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার ইচ্ছা আছে ইন শা আল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। দ্বীনের পথে ছুটে চলা মানুষজনকে আমার ভালো লাগে, দ্বীনের পথে সম্পদ দানকারী, প্রায়শই দ্বীনকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন এমন মানুষ পছন্দনীয় তবে কট্টরপন্থী এবং বিপরীত দিকে গাইরতহীন মানুষ অপছন্দনীয়। মিথ্যা কথা, ওয়াদা খেলাফ করা, তোষামোদ করা খুবই অপছন্দনীয়। আমি কিছুটা ঘরকুনো স্বভাবের। অপ্রয়োজনে বাহিরে যাওয়া কষ্টসাধ্য লাগলেও পড়াশোনার কাজে বের হওয়া আমার কাছে দায়িত্ব মনে হয়। আমি ঘরকুনো স্বভাবের হলেও প্রকৃতিকে অবজার্ভ করতে ভালোবাসি। রাতের আকাশ অনেক ভালো লাগে। বৃষ্টিতে ভেজা পছন্দ না হলেও হাত ভিজিয়ে আল্লাহর কাছে দুআ করার সুযোগ আমি ছাড়তে রাজি না। অবসর সময় আগে লেখালেখি করা হতো বাট এখন এটা প্রায় বিলুপ্তই হয়ে গেছে। ফাস্টফুট জাতীয় খাবার পছন্দ, যেকোনো ওয়েদারে ধোঁয়া উঠা চা এর সাথে বই পড়ার মুহূর্তটা ব্লেসিং মনে হয় আমার কাছে। কিছু বিষয়ঃ ★আমার উচ্চতা ৫'(২.৫") ★আমার বয়স ও পড়াশোনার মধ্যে কিছুটা গড়মিল আছে বিষয়টা সংক্ষেপে বলি আমার শিক্ষাজীবন ২০০৫ থেকে শুরু হওয়ার কথা থাকলেও ২০০৭ থেকে শুরু হয়। B.M.A.R.P.C তে (২০০৭-২০২০)পর্যন্ত দীর্ঘ শিক্ষা জীবন পার করি। এইচএসসি র পর (২০,২১ সেশন যা ২০২১ ও ২০২২) সনে ২ বার মেডিকেল এক্সাম দেই এবং কৃতকার্য হলেও সরকারি মেডিকেলে চান্স হয়নি। পরবর্তীতে ১ বছর ন্যাশনালে (২০২২-২০২৩) অধ্যয়ন করি। কিন্তু সেখানকার পরিবেশের সাথে আমি খাপ খাওয়াতে পারিনি। ২০২৪ সেশনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে CSE ডিপার্টমেন্টে ভর্তি হয়।আমি বর্তমানে ৮ম সেমিস্টারে অধ্যয়নরত ।আই হোপ এই বিষয়টা ক্লিয়ার হয়েছে।
|