Profile

বায়োডাটা নং : 9339

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ওসমানী নগর, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: কিয়ামপুর
বর্তমান ঠিকানা , সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: শাহী ঈদগাহ
কোথায় বড় হয়েছেন? সিলেট শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ACCA
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Proliferating Finance
এখন কোন বর্ষে পড়ছেন? আমি ACCA - (Association of Chartered Certified Accountants) পড়তেছি।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অধ্যক্ষ (অবঃ)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই - MBA পড়তেছেন (Dhaka University), IELTS Teacher। বিবাহিত। আমি দ্বিতীয় তৃতীয় ভাই - দাওরায়ে হাদিসে পড়াশোনা করছে। চতুর্থ ভাই - হাফিজ, এখন মাদানি নেসাব ২য় বর্ষে পড়াশোনা করছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ভাইবোনের মধ্যে বোন চতুর্থ। দাওরায়ে হাদিস শেষ করে এখন আপাতত বাসায়। উনার জন্য পাত্র দেখা হচ্ছে।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে বাড়ি, জায়গা-জমি আছে। আর চলতি ২ টা ব্যবসায় ইনভেস্টমেন্ট আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সদস্যগণ সবাই পাঁচ ওয়াক্ত নামাযি। মা-বোন অনেক তিলাওয়াত করেন। ঘরে দ্বীনি পরিবেশ বিদ্যমান।আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ২০১০ সাল থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? শুধু ফযরের জামাতে শরিক হতে একটু গাফলতি হয়, তাই সপ্তাহে ১-২ বার বলা যায়। এটা কাটিয়ে উঠার চেষ্টা চলতেছে, ইনশা আল্লাহ্।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে শায়িত ব্যক্তি একজন মৃত ব্যক্তি। উনি একজন মানুষ ও আল্লাহর বান্দা। উনি কোনো মানুষের লাভক্ষতি কিচ্ছু করতে পারবেন না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। রাহে বেলায়াত, ২। আক্বিদাতুল ওয়াসিতিয়্যা, ৩। তিনটি মৌলনীতির ব্যাখ্যা, ৪। এসব হাদিস নয় - সহ আরো অনেক বই পড়া হয়েছে এবং চলমান। আল্লাহ তাওফিক্ব দিলে আরো কিতাবাদি পড়ার ইচ্ছা আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। শাইখ আব্দুল্লাহ বিন বায, ২। শাইখ সালেহ আল-উসাইমিন, ৩। শাইখ সালেহ আল ফাওযান, ৪। শাইখ আব্দুর-রাজ্জাক্ব আল-বাদর, ৫। শাইখ সুলাইমান আর-রুহাইলি, ৬। শাইখ সালেহ আল-উসাইমি, ৭। শাইখ সা'ইদ আর-রাসলান, ৮। শাইখ আবু ছা'আদা মোহাম্মাদ হাম্মাদ বিল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি বাস্তববাদী একজন মানুষ। কিন্ত মানুষমাত্রই স্বপ্ন দেখে। তাই আমিও স্বপ্ন দেখি। আমার যতগুলা স্বপ্ন আছে এর মধ্যে একটা হলো আরবি শেখা। এর মাধ্যমে উদ্দেশ্য হলো আমার রবের কালাম আরো গভীরভাবে বুঝতে পারা, অনুধাবন করতে পারা, এটা নিয়ে তাদাব্বুর করতে পারা। তাফসির গ্রন্থগুলাও আরবি। অনুবাদ পড়লে মূলভাবের স্বাদ মিলে না। তাফসিরের কিতাবও পড়ার ইচ্ছা আছে হাক্কানি কোনো আ'লিমের কাছে। এরসাথে আসে রাসুলে আরাবি(সাঃ) এর হাদিস। হাদিসের মধ্যে অসংখ্য তাফসির আছে। মোদ্দাকথা, আরবি শিক্ষা ছাড়া দ্বীনি ইলমের স্বাদ অসম্পুর্ণ থেকে যায়। আমার আরেকটা স্বপ্ন হলো কালামুল্লাহ মুখস্থ করা। আল্লাহ যদি তাওফিক্ব দেন। দুনিয়াবি স্বপ্নের মধ্যে একটা হলো প্রচুর পরিমাণে হালাল রুজি করা এবং আল্লাহর রাস্তায় ব্যয় করা। পরিবারের উপর খরচ করা অগ্রাধিকার পাবে এবং এটা সাওয়াবেরও কাজ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাইরে গেলে পাঞ্জাবী - জুব্বা, ঘরের মধ্যে পাঞ্জাবি , টি-শার্ট
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? দাঁড়ি উঠা আরম্ভ হয়েছে ১৯ বছরের শেষের দিকে। এখনো এক মুষ্ঠি হয় নাই। তবে উঠার পর থেকে কখনো কাটি নাই।
টাখনুর উপরে কাপড় পরেন? জি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনের মেহনত বলতে আপাতত ই'লম অর্জন করার চেষ্টা করতেছি এবং ঘরে বাইরে যে সময় সুযোগ পাই পরিবার, বন্ধুবান্ধবদের মাঝে দাওয়াত দেই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ আমি সিলেটের স্বনামধন্য একটা স্কুলে ইংরেজি পড়াই। এছাড়াও একটা মার্কেটিং এজেন্সির কো-ফাউন্ডার। কিছু ইনভেস্টমেন্ট আছে দুইটা রানিং বিজনেসে। আস্তে আস্তে বিজনেস আরো বাড়ানোর ইচ্ছা আছে। আল্লাহ সহজ করুন, আমিন।
মাসিক আয় ৪০ হাজার+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি ইনশা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি ইলম পর্দার সাথে এবং পরিস্থিতির উপর বিবেচনা করে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমি যে স্কুলে পড়াই সে স্কুলে যদি পড়ানোর সুযোগ পান তাহলে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সিলেট
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জি না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? চরিত্রের হেফাযতের জন্য। আল্লাহ ক্বোরআনে বিয়ের সাথে সচ্ছলতার অঙ্গিকার করেছেন। রাছুল (সাঃ) বিয়ের জন্য বলেছেন এবং উৎসাহ দিয়েছেন। বিয়ের সাথে অনেক শান্তি ও কল্যাণ জড়িয়ে আছে, সেটা পাওয়ার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫' - ৫'৫''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা পাত্রীর পড়াশোনা জেনারেল হলে O-level বা SSC, আর কওমি হলে মিশকাত পাস হলে ভালো হয়। তবে যে লাইনেরই হন না কেন ইসলামের মূলনীতি বা মূলভিত্তি, ফরয ই'লম সম্পর্কে যাতে জ্ঞান থাকে।
জেলা সিলেট, মৌলভীবাজার
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রযোজ্য নয়
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। (মালিক ইবনু আনাস (রাঃ) (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাছুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বলেছেনঃ আমি তোমাদের মধ্যে দু’টি জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ তোমরা সে দু’টি জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না- আল্লাহর কিতাব ও তাঁর রাছুল(ছা:) এর হাদিস।) আমি আহামরি এমন কোনো মানুষ নই যে পাত্রীর কাছে খুব উচ্চ আশা-আকাঙ্ক্ষা থাকবে। তবে ন্যুনতম কিছু আশা আছে। যেমন - - দ্বীনি এবং দুনিয়াবি যেকোনো বিষয়ে আল্লাহ, আল্লাহর রাছুলের কথাকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে। ক্বোরআন ও সুন্নাহ, এই দুই জিনিস যাতে জীবনে চলার মাপকাঠি হয়। এটা থাকলে জীবনের সব কিছুই সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ। একইসাথে হিকমাহ অবলম্বন করেও চলতে হবে। এমন হিকমাহ না যেটা আমাকে বিভিন্ন ফরয কাজ করতে বাধা দেয় কিংবা হারামে লিপ্ত করে ফেলে। - স্বামীর পূর্ন আনুগত্য(শরিয়তের ভিতরে) করার নিয়ত থাকতে হবে। - নম্র-ভদ্র হাসিখুশি থাকতে হবে। আর বেশি কিছু লিখবো না। উপরের লেখা পড়ে আমার আশা-আকাঙ্ক্ষা আশা করি বুঝতে পারবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ওসমানী নগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6679

বয়স
27 বছর
উচ্চতা
৬′ ১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1625

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10807

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
সিলেট জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন