Profile

বায়োডাটা নং : 9261

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালিয়া, নড়াইল, খুলনা
এলাকা/গ্রামের নাম: গ্রাম-কদমতলা
বর্তমান ঠিকানা কালিয়া, নড়াইল, খুলনা
এলাকা/গ্রামের নাম: গ্রাম-কদমতলা
কোথায় বড় হয়েছেন? গাজীপুর ক্যান্টনমেন্ট (B.O.F) এ জন্ম, পড়ালেখা এবং বড় হয়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ রিটায়ার্ড। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় মাস্টার টেকনিশিয়ান পদে সরকারি চাকরিজীবী ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ হোম মেইকার
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য •Elder Sister: Married, Diploma Engineer (IPCT) •Elder Brother-in-Law: Scientific Officer (Molecular Biology Laboratory), Popular Diagnostic Centre Ltd.Gazipur. •Younger Sister: Married, Diploma Engineer (Electro-Medical) •Younger Brother-in-Law: Manager, Edu Advance, DOHS
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। আব্বু রিটায়ারমেন্টের পর গ্রামে নিজের জমিতে বাড়ি করেছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে সবাই পাঁচ ওয়াক্ত সালাত, সিয়ামসহ ফরজ ইবাদতের ব্যাপারে আন্তরিক। বিশেষ করে আব্বু-আম্মু নামাজ ও রোজার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন, আমার দাদী তালিম করেন। তবে দ্বীনের অন্যান্য বিষয়ে, যেমন শারঈ পর্দা, মাহরাম-ননমাহরামের বিধান ও সংশ্লিষ্ট মাসআলা সম্পর্কে পরিবারের সবার সমান জ্ঞান, চর্চা নেই। দ্বীনের জ্ঞান হওয়ার পর থেকে পরিবারে শুধু আমি ব্যক্তিগতভাবে দ্বীনের প্রতিটি দিক যথাসম্ভব পালন করার চেষ্টা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই পরিবারের প্রত্যেকের উপলব্ধি ও দ্বীনি অগ্রগতি একরকম হয় না। তাই যিনি আগ্রহী হবেন, তিনি যেন বিষয়টি আগে থেকেই জেনে ও বিবেচনা করে সিদ্ধান্ত নেন। তবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, আমার পরিবার খুব বেশি দ্বীনদার না হলেও নীতি-নৈতিকতা, সততা ও পারিবারিক মূল্যবোধের দিক থেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। ছোটবেলা থেকে তারা আমাকে উত্তম আখলাক ও পারিবারিক শিক্ষা দিয়েছেন এবং নিজেদের যতটুকু দ্বীনি জ্ঞান ছিল, তা শেখানোর চেষ্টা করেছেন। বর্তমানে আমি যা শিখছি, তা তাদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, তারা তা ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং আগের তুলনায় দ্বীনের প্রতি আগ্রহ, আমল ও সহনশীলতায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোট থেকে ৪/৫ওয়াক্ত পড়তাম।২০১৯ সাল থেকে সিরিয়াসভাবে ৫ওয়াক্ত পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ। খুব রেয়ার বাইরে গেলে যদি একান্তই পরিবেশ না পাই তখন হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? না,মাদ্দে কিছুটা সমস্যা হয়।কুরআন সহীহ করাই এখন আমার প্রধান লক্ষ্য আল্লাহ আসান করুন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ সেরকম নেই তবে ডাস্ট অ্যালার্জি আছে
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার সাধারণ একটা কবর মাত্র। মাজারে সিজদা করা, কবরে শায়িত কারও কাছে দুআ চাওয়া আল্লাহর সাথে শিরক করার সমতুল্য।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন দারুসুল আকিদা,কুরআনের পয়গাম, সংযত জবান সংহত জীবন,সীরাহ মুহাম্মদ (ﷺ)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আব্দুল মালেক হাফিজাহুল্লহ, শায়েখ আহমাদুল্লাহ, মুফতি হারুন ইজহার,শায়েখ আতিকউল্লাহ হাফিযাহুল্লাহ,আরিফ বিন হাবিব হাফিযাহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন • শখ ও আগ্রহ :– দাওয়াতি বিষয়ক মোবাইল গ্রাফিক্স ডিজাইন করতে ভালো লাগে। বই পড়তে খুবই ভালোবাসি এবং নতুন কিছু শিখতে সবসময় আগ্রহী। পড়াশোনার পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি; বই ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। ভবিষ্যতে নিজের একটি সমৃদ্ধ বুকশেলফ গড়ে তোলার স্বপ্ন আছে। জীবনসঙ্গিকে সঙ্গে নিয়ে আল্লাহর সৃষ্টি অবলোকন করার ইচ্ছা রয়েছে। তবে আমি স্বভাবগতভাবে ঘরকুনো এবং এমন পরিবেশেই স্বাচ্ছন্দ্যবোধ করি যেখানে পর্যাপ্ত পর্দার ব্যবস্থা থাকে। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করি। • রুচিবোধ ও জীবনধারা:– আমি নিরিবিলি, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ পছন্দ করি। একা থাকতে অভ্যস্ত; অধিক মানুষের ভিড় বা কোলাহলপূর্ণ পরিবেশে স্বাচ্ছন্দ্যবোধ করি না। ব্যক্তিগত Privacy ও Discipline বজায় রাখতে সচেষ্ট থাকি। ক্যান্টনমেন্টে এমন পরিবেশে বড় হয়েছি যেখানে বেশ ভালো প্রাইভেসি ছিল। তাই এমন পরিবার প্রত্যাশা করি যেখানে দ্বীন পালনের অনুকূল পরিবেশ থাকবে এবং পর্দা রক্ষা সহজ হবে। ★পর্দার বিষয়ে আমি কোনো ধরনের ছাড় দিতে ইচ্ছুক নই। কণ্ঠের পর্দাসহ ইসলামের নির্দেশনা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি। এ কারণে দেবর-ভাসুরের সঙ্গে একই বাসায় বসবাস আমার জন্য বাস্তবসম্মত নয়। আমি এমন পরিবার কামনা করি যেখানে দ্বীন শেখা, আমল করা এবং ইসলামী পরিবেশ বজায় রাখা সহজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করেছেন। তাই যারা হেদায়েতের পূর্বে কোনো হারাম সম্পর্কে জড়িত ছিলেন তাদের যোগাযোগ না করার অনুরোধ রইল। অগোছালো ও অপরিচ্ছন্ন পরিবেশ আমার পছন্দ নয়। আলহামদুলিল্লাহ, ঘরের প্রায় সব কাজই করতে পারি। রান্নাবান্নাও জানি, তবে একেবারে এক্সপার্ট নই মধ্যম পর্যায়ে রয়েছি। • স্বপ্ন ও লক্ষ্য :– আমার দীর্ঘদিনের ইচ্ছা, প্রথমে নিজে সহীহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখা, এরপর অন্যদের শেখানোর সুযোগ তৈরি করা। ছোটবেলা থেকেই সুন্দর তিলাওয়াত শেখার প্রবল আগ্রহ ছিল, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে তেমন মহিলা শিক্ষক এভেইলএবল ছিলেন না। তাই আমার ইচ্ছে, আমার মতো যেন আর কাউকে শেখার আগ্রহ থাকা সত্ত্বেও সুযোগের অভাবে পিছিয়ে থাকতে না হয়। আল্লাহ তা'আলা তাওফিক দিলে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই কুরআন শিক্ষার খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই। পাশাপাশি আল্লাহর বিধান অনুযায়ী একটি দ্বীনদার, প্রশান্তিময় ও রহমতপূর্ণ সংসার গড়ে তোলার চেষ্টা করতে চাই, যেখানে পারস্পরিক ভালোবাসা, তাকওয়া ও মানসিক শান্তির মাধ্যমে ঘরটি জান্নাতের এক টুকরো হওয়ার প্রচেষ্টা থাকবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? দৈহিক গঠন বোঝা যায় না এমন কালো বোরকা,কালো লং হিজাব ও নিকাব,কালো হাত-পা মোজা আকর্ষণীয় নয় এমন পা ঢাকা সুজ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সালের জানুয়ারি থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি,আমি মাহরাম/নন মাহরামের বিষয়ে খুব কঠোরতা অবলম্বন পছন্দ করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,আগের থেকেই নাটক,সিনেমা পছন্দ নয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কিছু অনলাইন মাদ্রাসায় ফিমেইল এডমিন হিসেবে দায়িত্বে আছি। এছাড়া দাওয়াহ রিলেটেড ডিজাইনিং এর কাজ করি আলহামদুলিল্লাহ,এছাড়া ইসলামিক ব্যানার-পোস্টার বানিয়ে দেই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ IOM
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি দ্বীন পালনে সহায়তা পেতে বিয়ে করতে চাইছি। দ্বীনদার জীবন সঙ্গীর মাধ্যমে দ্বীন পালনে একজন সহযোগী চাই। যিনি নিজে পর্দার ব্যবস্থা করে দেবেন আমার কণ্ঠের পর্দার ব্যাপারেও সচেতন থাকবেন। আমার জন্য অনেকটা আসান হবে দ্বীনদার একজন সহযোগী পেলে। বিয়ে রাসুলুল্লাহ (ﷺ) এর সুন্নাহ।বিয়েকে ইবাদত হিসেবে দেখি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-29
উচ্চতা ৫'৬"-৫' ৯"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা শিক্ষা এবং শিক্ষিত মানুষ পছন্দ করি।কওমী ব্যাকগ্রাউন্ডের হলে অন্তত মাওলানা পাস।জেনারেল হলে অন্তত অনার্স/ বিএসসি পাস।
জেলা ঢাকা বা গাজীপুরে স্থানীয় হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মাদ্রাসা মুহতামিম/শিক্ষক,ইমাম,খতিব,ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা চাকুরিজীবী হলেও চলবে।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল,অন্তত স্ত্রী কে নিয়ে ভালো ভাবে থাকার মতো তার সব দরকার পূরনের মতো আর্থিক অবস্থা থাকতে হবে।স্ত্রীর ভরনপোষণ দেয়ার এবং দরকারী জিনিস কেনার সামর্থ্য থাকতে হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি যিনি রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করেন এবং দ্বীনকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যার সঙ্গে মানসিকতা, মূল্যবোধ ও জীবনদর্শনে মিল থাকবে। আমি পরিপূর্ণ পর্দার পরিবেশে অভ্যস্ত এবং ভবিষ্যতেও এমন পরিবেশেই থাকতে চাই যেখানে ইসলামী পর্দার বিধান যথাযথভাবে পালন করা সহজ হবে। হাদিসে দেবরকে মৃত্যু সমতুল্য বলা হয়েছে সেই প্রেক্ষিতে দেবর-ভাসুর থাকলে স্ত্রীর জন্য পৃথক থাকার ব্যবস্থা থাকবে এমন গায়রত, মানসিকতা প্রত্যাশা করি। আমি এমন একজন গায়রতসম্পন্ন, তাকওয়াবান ও দায়িত্বশীল মানুষ চাই যিনি স্ত্রীর সম্মান, নিরাপত্তা ও হক আদায়ের ব্যাপারে সচেতন থাকবেন। দুনিয়াবি চিন্তার চেয়ে আখিরাত ও দ্বীনের চিন্তাকে প্রাধান্য দেবেন। সুন্নতি দাড়ি থাকা এবং সালাত জামায়াতের সঙ্গে আদায় করার প্রতি গুরুত্ব থাকা আবশ্যক। হারাম সম্পর্ক, মেয়েবন্ধু বা অশ্লীল অভ্যাস থেকে মুক্ত জীবনযাপন করেন এমন কাউকে প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও এসব বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করেছি এবং নজরের হেফাজত ও নন-মাহরাম মেইনটেইনের ব্যাপারে সচেতন। তাই একই ধরনের দ্বীনি সংবেদনশীলতা জীবনসঙ্গীর মধ্যেও কামনা করি। চরিত্রবান, শিক্ষিত, গায়রতসম্পন্ন, তাকওয়াবান, উপস্থিতবুদ্ধিসম্পন্ন, অন্তত ফরজ ইলমসম্পন্ন, ঠান্ডা মেজাজের, সদাকাপ্রিয় এবং একজন মানুষ আমার প্রত্যাশা। যিনি স্ত্রীর প্রতি নমনীয় হবেন, দ্বীন পালনে সহায়তা করবেন, না জানা বিষয়গুলো ধৈর্য সহকারে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন এবং একসঙ্গে নিজেও শেখার মানসিকতা রাখবেন। আমি এমন কাউকে চাই যিনি শুধু সামাজিকতার জন্য নয়, বরং প্রকৃত দ্বীনি সঙ্গী পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করতে চান। যিনি সর্বাবস্থায় স্ত্রীর সম্মান রক্ষা করবেন, তার প্রতি আস্থা রাখবেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকবেন। বদমেজাজি, গালিবাজ, দায়িত্বজ্ঞানহীন বা রাগ ও জিহ্বা নিয়ন্ত্রণ করতে অক্ষম পুরুষ আমার পছন্দ নয়। কুরআন তিলাওয়াত, জিকির এবং মসজিদমুখী জীবনযাপনের প্রতি আগ্রহ থাকা কাম্য। আকিদা ও দ্বীনের মৌলিক বিষয়ে সচেতন এবং বিদআত থেকে দূরে থাকার চেষ্টা করেন এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি। আমার খুব বেশি মানুষের মধ্যে মেলামেশার অভ্যাস নেই,মানুষ/গ্যাদারিং,গেট টু গেদার জাতীয় জিনিস এভোয়েড করি এবং ব্যক্তিগত বিষয় সহজে সবার সঙ্গে শেয়ার করতে পারি না। তাই এমন একজন সঙ্গী চাই যার সামনে স্বাচ্ছন্দ্যে কথা বলা যাবে, যিনি মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজন হলে নসীহা করবেন এবং বন্ধুসুলভ আচরণ করবেন। ভাষার ব্যবহারে আমি যথেষ্ট সচেতন, তাই অশ্লীল বা কটু ভাষা ব্যবহার করেন এমন কেউ অনুগ্রহ করে যোগাযোগ করবেন না। আমি বিশ্বাস করি, একটি সম্পর্ক শুধু একজনের ধৈর্যে টিকে থাকে না; পারস্পরিক সহযোগিতা, সম্মান, বোঝাপড়া ও রহমতের মাধ্যমেই একটি দ্বীনি সংসার সুন্দর হয়। স্ত্রীকে দুনিয়া ও আখিরাতের সঙ্গী হিসেবে দেখবেন এমন একজন মানুষই আমার প্রত্যাশিত জীবনসঙ্গী।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালিয়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6298

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিয়া, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7646

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিয়া, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2090

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিয়া, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1684

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কালিয়া, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11274

বয়স
30 বছর
উচ্চতা
৪′ ৫″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিয়া, নড়াইল, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6583

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালিয়া, নড়াইল, খুলনা
নড়াইল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন