Profile

বায়োডাটা নং : 9259

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জীবননগর, চুয়াডাঙ্গা, খুলনা
এলাকা/গ্রামের নাম: গ্রাম: মেদিনীপুর, ৪ নং ওয়ার্ড, ৪ নং সীমান্ত ইউনিয়ন।
বর্তমান ঠিকানা চরফ্যাশন, ভোলা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: দক্ষিণ আইচা
কোথায় বড় হয়েছেন? গোয়াল পাড়া + মেদিনীপুর গ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বাংলা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় বাংলা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ দিনমজুর
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই দিনমজুর। ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। খুবই মেধাবী ছিলো কিন্তু তখনকার অর্থনৈতিক দুরবস্থার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। হাতের লেখা এখনো পর্যন্ত অসাধারণ। বর্তমানে বিবাহিত এবং দুই সন্তানের জনক।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য দুইজনেরই বিয়ে হয়ে গেছে। দুইজনই গৃহিণী। ছোট বোন মাদ্রাসায় পড়াশোনা করেছে। আর বড় বোন ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে।
চাচা মামাদের পেশা আমার দাদা তখনকার জমিদার ছিলেন। কিন্তু তার সন্তানেরা ভালো ভাবে পড়াশোনা না করায় আমার বেশিরভাগ চাচারাই আমার দাদার জমির উপর নির্ভর করে তাদের জীবন কাটিয়েছে। আমার বাবারা ৮ ভাই। তাদের মধ্যে বর্তমানে ৪ জন জীবিত আছে। বড় মামা দিনমজুর। বড় মামার ছেলে বিসিএস ক্যাডার (শিক্ষা)। বর্তমানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগে শিক্ষকতা করছেন। তিনিই আমাকে পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার ও আমার বাবার উপার্জনে সংসার চলে। আমি বর্তমানে ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত একটা আলিয়া মাদরাসার সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে কর্মরত আছি নিবন্ধন-১৮ এর মাধ্যমে। কিছুদিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। দ্রুতই জয়েন দিবে। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। মাসিক আয় বর্তমানে ১৮০০০ টাকা। আমাদের ৩.৭০ শতক ভিটে আছে। এখন টিনের ঘর সামনে ইংশা আল্লাহ ভালো বাড়ি করার ইচ্ছা আছে। যদি ব্যাংক লোন নিয়ে ঘর বাড়ি করতে চাই তাহলে সেটা যখন তখন সম্ভব। কিন্তু আমি হারাম সুদের মধ্যে যেতে চাই না। যার ছোট শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা- নাউজুবিল্লাহ। তাই কষ্ট করে উপার্জিত টাকায় ঘর-বাড়ি করতে চাই একটু সময় লাগলেও। সর্বোপরি আমার কাছে শুধু দুনিয়া নয় আখিরাতটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আল্লাহ আমাকে যে চাকরি দিয়ে এটা দিয়েই জীবনটা ইংশা আল্লাহ ভালো ভাবে চলে যাবে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বর্তমানে বাড়ির পরিবেশ খুব একটা ভালো না। তবে বিয়ের পর ইংশা আল্লাহ আমি আমার স্ত্রীকে ১০০% পর্দার পরিবেশ ঠিক করে দিবো। পর্দার ব্যাপারে আমি খুবই কঠোর। এটা ফরজ বিধান কিন্তু বর্তমানে সবচেয়ে অবহেলিত হচ্ছে। এত গুরুত্বপূর্ণ ফরজ কাজকে বেশিরভাগ মানুষই গুরুত্ব দেয় না। পর্দার ক্ষেত্রে আমার কোনো ধরনের ছাড় দেওয়ার মানসিকতা নাই। বর্তমানে নারীদের ফেতনার অন্যতম কারণ এই পর্দার খেলাপ। তবে ছেলেদেরও পর্দা আছে। পরনারীর দিকে না তাকানো। আমি আলহামদুলিল্লাহ এটা মেনে চলার চেষ্টা করি। মা ছোটবেলা থেকেই নামাজি। আমিও আমার প্রিয় মায়ের কাছ থেকেই দ্বীনের শিক্ষা পেয়েছি যা এখনো আমার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ছোটবেলা থেকেই এই অভ্যাস আছে। আনুমানিক ২০০৭ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। মাঝে ব্যক্তিগত সমস্যার কারণে কিছু কিছু সময় সপ্তাহে দুই তিন ওয়াক্ত কাজা হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ,নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, কোনো ওয়াক্ত কাজা হয় না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এক ওয়াক্ত নামাজও কাজা করিনা।।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি অবশ্যই। একজন দ্বীনদারের জন্য এটা একান্ত কর্তব্য বলে বিবেচনা করি। ক্লাস ফোরে থাকতে কুরআন মাজিদ শিক্ষা লাভ করি। আলহামদুলিল্লাহ আমার তিলাওয়াতের কন্ঠ ভালো। আমার এলাকায় একটা কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেছিলাম। ৩৪ টা সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না তেমন কোনো রোগ নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পূজা সম্পূর্ণ হারাম। এটা পুরোপুরি শিরক। এটি জঘন্য ও পরিত্যাজ্য কাজ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. ইহাহইয়া-উস-সুনান- ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। ২. আর রাহীকুল মাখতুম - সিরাত গ্রন্থ ৩. প্যারাডক্সিকাল সাজিদ - আরিফ আজাদ ৪. আহকামে জিন্দেগী - মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন, ৫. চোখে দেখা কবরের আজাব- মাওলানা তারিক জামিল।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ড. জাকির নায়েক ১. আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ২. শাইখ আহমাদুল্লাহ ৩. ড. মিজানুর রহমান আজহারী ৪. নোমান আলী খান ৫. মাওলানা তারিক জামিল।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার জীবনের পছন্দনীয় কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ আদায় করা, নিয়মিত বই পড়া, খেলাধুলা করা, লেখালেখি করা, ফুটবল ও ক্রিকেট খেলা দেখা, পবিত্র কুরআন তিলাওয়াত করা এবং কবিতা আবৃত্তি করা। এসব কাজ আমার মনকে প্রশান্তি দেয়, চিন্তাকে পরিশীলিত করে এবং আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আমি এমন একটি জীবনের স্বপ্ন দেখি, যেখানে দুনিয়ার ব্যস্ততা ও সংগ্রামের মাঝেও শান্তি, ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি থাকবে। আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুখী পরিবার গঠন করা। আমি বিশ্বাস করি, পরিবার শুধু একসাথে বসবাস করার নাম নয়; বরং এটি ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার এক পবিত্র বন্ধন। আমি চাই, আমি এবং আমার জীবনসঙ্গী একসাথে মিলে এই দুনিয়াতেই যেন জান্নাতের একটি ছোট্ট প্রতিচ্ছবি তৈরি করতে পারি। আমাদের সম্পর্ক হবে বিশ্বাস, ভালোবাসা এবং দয়ার ওপর প্রতিষ্ঠিত। আমরা একে অপরের পরিপূরক হবো—দুঃখে পাশে দাঁড়াবো, সুখ ভাগ করে নেবো। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা একে অপরের সহযোগী ও সহায়ক হবো। আমার আন্তরিক ইচ্ছা, আমরা দু’জন একে অপরকে জান্নাতের পথে এগিয়ে যেতে সর্বোচ্চ সহযোগিতা করবো। নামাজ, কুরআন তিলাওয়াত, নেক আমল—এসবের মাধ্যমে আমরা নিজেদেরকে আরও উন্নত করার চেষ্টা করবো এবং একে অপরকে উৎসাহিত করবো। আমাদের ভালোবাসা হবে শুধুই দুনিয়াবি নয়, বরং আখিরাতমুখী—যেখানে একে অপরকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাওয়াই হবে সবচেয়ে বড় লক্ষ্য। আমি চাই না, আমার কারণে আমার স্ত্রী কোনো ধরনের কষ্ট বা পেরেশানিতে থাকুক। একইভাবে আমিও চাই, তার কারণে আমার জীবনে কোনো অশান্তি না আসুক। বরং আমরা এমনভাবে চলবো, যাতে আমাদের সম্পর্ক হয় প্রশান্তির, নিরাপত্তার এবং স্বস্তির এক নির্ভরযোগ্য আশ্রয়। আমাদের এই ছোট্ট পরিবার শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং আমরা চেষ্টা করবো সমাজের মানুষের উপকার করতে, তাদের ভালো পথে আহ্বান জানাতে এবং যত বেশি সম্ভব মানুষকে জান্নাতের পথে সহযোগিতা করতে। মানুষের কল্যাণে কাজ করা, তাদের পাশে দাঁড়ানো এবং ভালো কাজে উদ্বুদ্ধ করা—এগুলোই হবে আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য। সব মিলিয়ে, আমি এমন একটি জীবন চাই, যেখানে দুনিয়ার সুখ-শান্তি ও আখিরাতের সফলতা—দুটোই একসাথে অর্জিত হবে। ভালোবাসা, দ্বীনদারিতা এবং মানবসেবার মাধ্যমে আমরা আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে চাই। আমি প্রায় ১২ বছরেরও বেশি সময় ধরে রমজান মাসে মসজিদে ইত্তেকাফে থাকি আলহামদুলিল্লাহ( আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার উদ্দেশ্য) । আল্লাহ আমাকে হেফাজত করুক এটা রিয়ার জন্য এখানে উল্লেখ করা আমার উদ্দেশ্য নয় বরং এটা এজন্যই উল্লেখ করলাম আল্লাহ তো আমাদের মনের খবর জানেন। পাত্রী বা পাত্রীর পরিবারের হয়তো এই কাজ টা হৃদয়ে লাগতে পারে এবং এটাও জেনে গেল যে তার ভবিষ্যত সঙ্গী ইত্তেকাফে থাকে। যেহেতু আমার নিয়ত আছে আমৃত্যু সক্ষম থাকা পর্যন্ত ইত্তেকাফে থাকবো ইংশা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, টি-শার্ট।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে, যখন থেকে দাড়ি উঠেছে তখন থেকেই আছে। দাঁড়ি ওঠা শুরু হয় ২০১৭ সালে। আলহামদুলিল্লাহ, ২০১৭ সাল থেকেই দাঁড়ি রাখছি । বর্তমান ফিতনার যুগে জেনারেল পড়ুয়া একজন পুরুষের জন্য দাঁড়ি রাখা একটা কঠিন সুন্নাহ, কিন্তু রাসুলুল্লাহ (স:)কে ভালোবেসে অনেক মানুষের কটু কথা শোনা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়ি রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? পরি। কারণ এটা না পরলে জাহান্নামের আগুনে পুড়তে হবে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ইসলামিক গান শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগের কিছু কিছু কার্যক্রম ভালো লাগে। যেমন, তাদের প্রচার চালানোর সিস্টেমটা। নিজেও কয়েকবার দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দিয়েছি। তবে সাংগঠনিক কার্যক্রমে জামায়াত আমার কাছে পছন্দনীয়।
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ কিছুদিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ। পোস্টিং নিজ উপজেলাতেই দিবে। বর্তমানে ১৮-তম নিবন্ধনের মাধ্যমে ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত একটি এমপিওভুক্ত মাদরাসায় সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে কর্মরত আছি। এটি একটি আধা সরকারি চাকরি। অফশনে আধা-সরকারী নাই তাই সরকারি দিয়েছি। সর্বদা হালাল উপার্জন করতে চাই। হারাম কোনো পেশায় যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নাই। ২ লক্ষ টাকার ব্যাংক বা সুদভিত্তিক কোনো প্রতিষ্ঠানে চাকরির চেয়ে আমার ১৮০০০ টাকার চাকরি অনেক অনেক ভালো মনে করি।
মাসিক আয় ১৮০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইংশা-আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি পড়াশোনা শেষ না হয় তবে শেষ করতে দেওয়ার ইচ্ছা আছে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। সম্পূর্ণভাবে না। বর্তমান সময়ে পর্দাসহ ইসলামের সবকিছু মেইনটেইন করে মেয়েদের চাকরি অসম্ভব বলে আমি মনে করি। আমার স্ত্রী হবে আমার পরিবারের রাণী। আমার সংসারে আমি তাকে সর্বোচ্চ গুরুত্ব দিবো। মাস শেষে তার হাত খরচের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তাকে দিবো। সর্বোপরি দুনিয়া নয় আখিরাতই যার জীবনের একমাত্র লক্ষ্য তাকেই আমি জীবনসঙ্গী হিসেবে চাই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকবো সেও সেখানে থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, কখনো না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি নিজের চরিত্রকে হেফাজত করতে এবং দৃষ্টিকে সংযত রাখার জন্য বিয়ে করতে চাই। বর্তমান সময়ে চারপাশের নানা প্রলোভন ও ফিতনার মধ্যে একজন মানুষের জন্য নিজের ঈমান ও আমলকে অটুট রাখা সহজ নয়। বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি একটি ইবাদত, যা মানুষের জীবনকে পবিত্র ও পরিপূর্ণ করে। বিয়ের মাধ্যমে একজন মানুষ হারাম থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং হালাল পথে জীবন পরিচালনা করার সুযোগ পায়। তাছাড়া, জান্নাতে যাওয়ার পথে একজন উত্তম সঙ্গীর গুরুত্ব অপরিসীম। একজন নেক, পরহেজগার ও দ্বীনদার জীবনসঙ্গী মানুষকে আল্লাহর পথে চলতে সাহায্য করে, ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, সফলতা-ব্যর্থতা—সবকিছু ভাগ করে নেওয়ার জন্য একজন সত্যিকারের বন্ধু ও সহচরের প্রয়োজন হয়, আর সেই বন্ধু পাওয়ার সবচেয়ে সুন্দর ও বৈধ উপায় হলো বিয়ে। বিয়ে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু দুইজন মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন। আমি বিয়ের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুখী পরিবার গঠন করতে চাই, যেখানে থাকবে ভালোবাসা, পারস্পরিক সম্মান, দয়া, সহানুভূতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। আমি চাই, আমার পরিবার হবে এমন একটি স্থান, যেখানে দ্বীনের চর্চা হবে, সন্তানরা সুশিক্ষিত ও নৈতিকতায় গড়ে উঠবে, এবং আমরা সবাই মিলেই আল্লাহর পথে চলার চেষ্টা করবো। এই লক্ষ্যকে সামনে রেখে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি: “রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউনিও ওয়াজ‘আলনা লিল মুত্তাকিনা ইমামা।” অর্থ: হে আমাদের রব! আপনি আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদের দ্বারা চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ বানিয়ে দিন। আমীন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'- উপরে, তবে গায়ের রং এবং উচ্চতা উভয়ই শিথিলযোগ্য যদি পাত্রী দ্বীনদার এবং আমার চক্ষুশীতলকারী হয়। চক্ষুশীতলকারি বলতে বুঝিয়েছি যাকে দেখলেই আমার ভালো লাগবে। তার সান্নিধ্য পেতে মন চাইবে।
গাত্রবর্ন ফর্সা
পেশা স্নাতকে অধ্যায়নরত থেকে উপরের পর্যায়ে। হাফেজা বা আলিমা হলে অগ্রাধিকার পাবে।
জেলা খুলনা বিভাগের হলে ভালো। তবে উপযুক্ত পাত্রীর ক্ষেত্রে যেকোনো জেলা হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী অবস্থায় থাকলে সর্বোত্তম। তবে যদি কোনো হালাল পেশায় থাকে তাহলে বিয়ের পর চাকরি না করার মনমানসিকতা থাকতে হবে। কারণ পুরুষদের উপরেই সংসারের ব্যয় বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে, নারী হবে সংসারের রাণী।
অর্থনৈতিক অবস্থা নিম্ন- মধ্যবিত্ত বা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
(সহিহ-শুদ্ধভাবে যারা কুরআন পড়তে পারেন না তারা দয়া করে এড়িয়ে যাবেন) আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং গভীর একটি স্বপ্ন হলো—একজন এমন জীবনসঙ্গী পাওয়া, যিনি আমার চক্ষুশীতলকারি হবেন। তার উপস্থিতিতে আমার মন প্রশান্তি পাবে, হৃদয় শান্ত হবে, আর জীবনের সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে যাবে। আমি চাই, আমার স্ত্রী এমন একজন হোন, যিনি ভালোবাসা, মমতা, আন্তরিকতা এবং দায়িত্ববোধ দিয়ে আমাদের ছোট্ট সংসারটাকে গড়ে তুলবেন। তিনি শুধু ঘর গোছাবেন না, বরং আমাদের সম্পর্কটাকেও যত্ন, শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখবেন। আমি চাই, তিনি যেন স্বামীর অধিকার সম্পর্কে সচেতন থাকেন—সম্মান, সহযোগিতা, দায়িত্ব ও ভালোবাসার প্রতিটি দিক যেন তিনি উপলব্ধি করতে পারেন। একইসাথে আমি নিজেও প্রতিজ্ঞাবদ্ধ, আমি তার প্রতিটি অধিকার যথাযথভাবে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশা-আল্লাহ। কারণ একটি সম্পর্ক তখনই সুন্দর ও পরিপূর্ণ হয়, যখন দুজন মানুষই একে অপরের প্রতি দায়িত্বশীল থাকে এবং একে অপরকে সম্মান করে। আমার জীবনে রাগ, বদমেজাজ এবং উচ্চস্বরে কথা বলার কোনো স্থান নেই। আমি বিশ্বাস করি, একটি সুন্দর সম্পর্কের ভিত্তি হলো নম্রতা, ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধা। তাই আমি এমন একজন সঙ্গী চাই, যিনি শান্ত স্বভাবের, ধৈর্যশীল এবং কোমল হৃদয়ের অধিকারী। যিনি ভালোবাসার ভাষা বোঝেন এবং কঠিন সময়েও ধৈর্য হারান না। যাদের স্বভাবে অহেতুক রাগ, কঠোরতা বা অসম্মানজনক আচরণ আছে, দয়া করে তারা দূরে থাকবেন। আমি চাই, তিনি শুধু আমার স্ত্রীই নন, বরং আমার জীবনের সর্বোত্তম বন্ধু হোন। এমন একজন, যার সাথে আমি নির্ভয়ে আমার সব কথা ভাগ করে নিতে পারবো, যিনি আমার সুখ-দুঃখের সাথী হবেন। জীবনের প্রতিটি বাঁকে—সফলতা কিংবা ব্যর্থতা, আনন্দ কিংবা কষ্ট—আমরা একে অপরের পাশে থাকবো। তিনি হবেন আমার অনুপ্রেরণা, আমার শক্তি এবং আমার চলার পথের সহযোগী। আমাদের সম্পর্ক শুধুমাত্র দুনিয়াবি জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং আমরা একে অপরকে আখিরাতের জন্যও প্রস্তুত করবো। আমাদের পথচলা হবে “ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ”—দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণের জন্য। আমরা একে অপরকে আল্লাহর পথে চলতে সাহায্য করবো, ইবাদতে উৎসাহিত করবো এবং ভুল হলে ভালোবাসা ও প্রজ্ঞা দিয়ে সংশোধন করবো। আমাদের লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তাঁর নৈকট্য লাভ করা। আমি এমন একটি সম্পর্কের স্বপ্ন দেখি, যার শেষ গন্তব্য হবে জান্নাত। যেখানে আমরা শুধু এই ক্ষণস্থায়ী জীবনের সঙ্গী নই, বরং অনন্তকালের জন্য একসাথে থাকার সৌভাগ্য অর্জন করবো, ইনশা-আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন, যিনি আমার জন্য কল্যাণকর হবেন এবং আমাকে তার জন্য কল্যাণকর বানিয়ে দিন। আপনি আমাদের অন্তরগুলোকে একে অপরের জন্য ভালোবাসা, দয়া এবং সহানুভূতিতে পূর্ণ করে দিন। আপনি ছাড়া এই স্বপ্ন কখনো বাস্তবায়ন সম্ভব নয়। আমিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জীবননগর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8882

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জীবননগর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10446

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জীবননগর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10577

বয়স
37 বছর
উচ্চতা
৫′
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জীবননগর, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #607

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জীবননগর, চুয়াডাঙ্গা, খুলনা
চুয়াডাঙ্গা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন