Profile

বায়োডাটা নং : 923

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আগ্রহীকে বলতে চাই।
বর্তমান ঠিকানা ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আগ্রহীকে বলতে চাই।
কোথায় বড় হয়েছেন? গ্রামের বাড়িতেই।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল বি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ নিজেদের সামান্য কিছু জায়গা জমি দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১ম বড় ভাইইয়ের টেইলার্স এর দোকান আছে। ব্যবসা করে। তার ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকে। ২য় বড় ভাই ইতালি প্রবাসী। ৩য় পাত্র নিজে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমার ছোট। এইচএসসি পাশ করছে, বিয়ে হয়েছে এখন শশুর বাড়িতে আছে। প্রাথমিক শিক্ষার্থীদের বাড়িতে পড়ানো হয়।
চাচা মামাদের পেশা আপন চাচা নাই, ১ ফুফু। ৪ মামা, বড় মামা কৃষক, ২য় মামা কৃষক এবং ব্যবসায়ী সেজ মামা ব্যবসায়ী ছোট মামা প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক ও সামাজিক অবস্থা দূুটাই আলহামদুলিল্লাহ ভালো। নিজস্ব জমিতে বাড়ি আছে। বাড়ির জমি ছাড়াও আল্প কিছু ফসলি জমি আছে, জমিতে ধান, পাট, মরিচ, সরিষা, ইত্যাদি ফসল চাষ করা হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের বেশির ভাগ মানুষ পরিপূর্ণভাবে দ্বীন পালন করেন না, তারা মাহরাম ননমাহরাম মেনে চলেন না। ফরজ নামায পড়েন, রোযা রাখেন, দান-সদকা করেন, অন্য বিষয় গুলোতে একটুবেখেয়ালি রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি মাহরাম নন-মাহরাম সম্পূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। ২০১৮ থেকে নিয়মিত। তার আগে ২/১ ওয়াক্ত কাযা হইত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, হয় না সাধারণত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ। আরো শুদ্ধ করার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার কেন্দ্রিক গোমরাহী যেমন মৃতের কাছে চাওয়া, সিজদা করা এগুলো স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১-প্রচলিত ভুল (১ এবং ২) মাওলানা আব্দুল মালেক (দামাত বারাকাতুহুম) ২-ঈমানের দাবি- মাওলানা আবু সাবের আব্দুল্লাহ সাহেব (দামাত বারাকাতুহুম), ৩-ইসলামী শিষ্টাচার শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহমাতুল্লাহি আলাইহি)। ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১-মুফতি শায়েখ আহমাদুল্লাহ হাফিজুল্লাহ ২-হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৩-বিশিষ্ট দাঈ আবু ত্বহা মুহাম্মদ আদনান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি একজন কঠোর দ্বীনদার হওয়ার চেষ্টা রত যুবক। চলার পথে সবসময় আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। বাহ্যিক চাকচিক্যের চাইতে অন্তরের পবিত্রতা ও ঈমানের সৌন্দর্যকেই বড় মনে করি। দায়িত্বশীলতা ও আন্তরিকতায় বিশ্বাসী। কম কথা বলতে পছন্দ করি, কথা বলার চাইতে কাজ করে প্রমাণ দেওয়াকেই পছন্দ করি। দুনিয়াবিমুখ, অল্পে তুষ্ট অবলম্বন করার মানসিকতা আছে। জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ভয় ও রাসূল (সাঃ)-এর সুন্নাহর অনুসরণ আমার মূল পথনির্দেশক। ফরয ইবাদতের পাশাপাশি আমি তাহাজ্জুদ পড়তে, কুরআন তিলওয়াত করতে, নফল সিয়াম রাখতে, দান-সদকা করতে অনেক পছন্দ করি। দ্বীনি ইলম অর্জন করতে পছন্দ করি, অবসরে বই পড়তে পছন্দ করি। একটা ব্যক্তিগত লাইব্রেরী করার চেষ্টা করছি। এবং ইনশাআল্লাহ, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে। সবসময় গোছানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। মিথ্যা বলা একদমই পছন্দ করি না। প্রকৃতিকে খুব ভালোলাগে, আকাশ ভালোলাগে, বৃষ্টি ভীষণ পছন্দ। বৃষ্টির শব্দে খুঁজে পাই অপার্থিব এক শান্তি, মনে হয় আসমান থেকে নেমে আসা আল্লাহর রহমতের কোমল প্রতিধ্বনি। শখ সেই রহমতের বৃষ্টিতে স্ত্রীর সাথে বৃষ্টিবিলাস। স্বপ্ন জান্নাতে রাসূল (সাঃ) এর প্রতিবেশী হওয়া! করতে চাই সুন্নত তরিকায় আল্লাহভীরু ও দ্বীনদার পাত্রীকে বিয়ে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা, সাদা টুপি, এবং কিছু সময়ে জন্য পাঞ্জাবি-প্যান্ট।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। সুন্নতি দাড়ি আছে। ২০২৩ সালের শেষের দিক থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ। তবে ১০০% মানতে পারি না। কিন্তু চেষ্টা করছি ভবিষ্যতে হবে, ইনশাআল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না। তবে মাঝে মাঝে খবর দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি না। তবে, আলহামদুলিল্লাহ, নারায়াণগঞ্জ এ আমাদের বাসার পাসেই, “মারকাযুল বালাগ আলইসলামী নারায়াণগঞ্জ, উচ্চতর গবেষণা কেন্দ্র ও ফরযে আইন ইলম শিক্ষা প্রতিষ্ঠান” সেখানে আরো শুদ্ধভাবে কুরআন তিলওয়াত, দোয়া এবং মাসলা মাসায়েল শিখা হয় নিয়মিত। এবং তালিমে বসা হয়।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন টি-শার্ট গ্রাফিক ডিজাইনার। আমি ২০২০ সালের দিকে এই চাকরিতে কাজ শুরু করি এবং বর্তমানে একটি বেসরকারি ফ্যাক্টরিতে ভালো সুনামের সাথে কর্মরত। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি মোটামুটি ভালো বেতন পাই। তাছাড়া, আমি একটি ব্যবসা শুরু করার চেষ্টা করছি। ব্যবসা দাঁড়ায় গেলে চাকরি পুরোপুরি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি আশা করি যে এক জায়গা থেকে যে আয় হয় তা দিয়ে আমি আমার স্ত্রীর ভরণপোষণ দিতে পারবো এবং তাকে পর্দায় রাখতে পারবো, ইনশাআল্লাহ।
মাসিক আয় আলহামদুলিল্লাহ.
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ। পর্দার ব্যাপারে কঠোর।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, তবে বিশেষ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে (যেমন দ্বীনি খেদমত রিলেটেড)
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সময় ও পরিস্থিতি সাপেক্ষে বিবেচনা করবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? মোটেই না, একদমই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? স্বভাবজাত কাম চাহিদা বৈধভাবে পূরণের জন্য এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, নবীজীর সুন্নত আদায়ের উদ্দেশ্যে বিবাহ করছি। আমার কাছে বিয়ে মানে অর্ধেক দ্বীন পূরণ করা, সুন্নত পালন করা। এটি এমন একটি পথ, যেখানে দু’জন মিলে একে অপরকে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়, দুঃসময়ে ছায়া হয়ে দাঁড়ায়, আর সুসময়ে শুকরিয়া আদায়ের সাথী হয়। এটি এমন একটি বন্ধন, যেখানে ভালোবাসা ও দয়া পারস্পরিক হক আদায়ের মাধ্যমে রূপ নেয় ইবাদতে। এখানে কেবল ভালোলাগা নয়, বরং দায়িত্ব, সম্মান, সহনশীলতা ও সহযোগিতা- সব মিলেই গড়ে ওঠে একটি শান্তিময় পরিবার। যিনি আমার হৃদয়ের সাহস হবেন, ক্লান্ত বিকেলে হবেন ছায়া, চোখে চোখ রেখে বলবেন- “তুমি পারবে, ইনশাআল্লাহ।” আর সেই মানুষটা যদি হন আমার স্ত্রী, তবে এর চেয়ে উত্তম আর কি হতে পারে!
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা 5'0''-5'5''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ছাত্রী, দ্বীনী ইলেম শিক্ষার্থী, কওমী মাদ্রাসার শিক্ষার্থী, আলেমা, হাফেজা,
জেলা শরিয়তপুর।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, দ্বীনী ইলেম শিক্ষার্থী, কওমী মাদ্রাসার শিক্ষার্থী, আলেমা, হাফেজা, শিক্ষিকা, গৃহিনী এবং অন্যান্য।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, দ্বীনদারিতা প্রাধান্য পাবে। ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমেই বলে রাখি, অন্যান্য বিষয়ে আমি ছাড় দিতে পারি, কিন্তু দ্বীনদারিত্বের ক্ষেত্রে একটুও আপস করতে রাজি নই। আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি- যিনি আল্লাহভীরু ও দ্বীনদার, যিনি অল্পে তুষ্ট থাকবেন, যার হৃদয়ে থাকবে আল্লাহ তায়ালার ভয় ও রাসূল (সাঃ) -কে অনুসরণের অন্তরপ্রাণ চেষ্টা। তিনি হবেন নম্র, সহনশীল, বিনয়ী এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী। যিনি মাহরাম-গায়রে মাহরাম মেইনটেইন করবেন, পর্দার ক্ষেত্রে অত্যন্ত কঠোর হবেন, হবেন আমার জীবনের মুক্তা- যাকে আমি ঝিনুকের মতো আগলে রাখবো, ঢেকে রাখবো ভালোবাসা, দয়া ও সম্মানের পরশে। একজন স্ত্রী যিনি শুধু আমার জীবনের সাথী নন, বরং আমার ঈমানি যাত্রার সহযাত্রী- শুধু দুনিয়ার পথে নয়, বরং জান্নাতের পথে হাতে হাত রেখে চলার সঙ্গী। আমি চাই, আম্মাজান খাদিজা (রা.)- এর মত তিনি আমার ক্লান্ত বিকেলে হবেন প্রশান্তির ছায়া, আমার স্বপ্নে হবেন প্রেরণা, দুঃসময়ে সাহস, আর সুখে-দুঃখে হবেন নির্ভরতার চাদর। তিনি সাজবেন ঘরের রাহমাত হয়ে, আর পরিণত হবেন এমন একজন মা, যিনি দ্বীন ও আদর্শের আলোয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। করতে চাই সুন্নত তরিকায় আল্লাহভীরু ও দ্বীনদার পাত্রীকে বিয়ে। "বি.দ্র:" সর্বোপরি আল্লাহ ভীরু, দ্বীনের খেদমত করার ইচ্ছে আছে। এবং আগে ইস্তেখারার নামাজ পড়ে ভালো মনে করলে যোগাযোগ করার অনুরোধ রইল।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভেদরগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1430

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5492

বয়স
39 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1847

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5416

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7983

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6459

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
শরীয়তপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন