Profile

বায়োডাটা নং : 9223

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দাগনভূঞা, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: দাগনভূঞা পৌরসভা ; গ্রাম: উদরাজপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর ডিওএইচএস ও উত্তর বাড্ডা
কোথায় বড় হয়েছেন? গ্রামে। এইচএসসি পর্যন্ত গ্রামেই থেকেছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামিক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ
পাসের সন ২০২৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ মসজিদের ইমাম ছিলেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাইতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য বড় ভাই: দাখিল পাশ পেশা: ব্যবসায়ী বিবাহিত মেজ ভাই: দাওরা পাশ পেশা: ব্যবসায়ী বিবাহিত সেজ ভাই: দাখিল (কওমী) পেশা: ব্যবসায়ী বিবাহিত ছোট ভাই: হাফেজ ও দাওরা পাশ পেশা: মাদ্রাসা শিক্ষক ও ইমাম বিবাহিত সবার ছোট আমি
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন, বিবাহিত (সবার বড়) রাব্বাতুল বাইত হাজবেন্ড: সরকারী মাদ্রাসার আরবী প্রভাষক ছোট বোন (বিবাহিত) রাব্বাতুল বাইত হাজবেন্ড: হাফেজ ও ফাজিল পাশ চাকরিজীবী
চাচা মামাদের পেশা চাচা ৫ জন, বাবা সহ ৬ জন সবাই মরহুম। সবার বাড়ির মধ্যে আলাদা আলাদা ঘর। মামা ১ জন জায়গা জমির মাপার আমিন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু পৌরসভার মধ্যে গ্রামের বাড়ী; পিতার উত্তরাধিকার সূত্রে জায়গা জমি আছে। যদিও ব্যক্তিগতভাবে আমার এগুলোর প্রতি আগ্রহ ও লোভ লালসা কম। বাড়ীতে এখনো টিনশেড ঘর, কিন্তু ১/১.৫ বছরের মধ্যে বাড়ীতে বিল্ডিংয়ের কাজ ধরার ইচ্ছা আছে। আল্লাহ তায়ালা সহজ করে দিক (আমিন)। যদিও আমার গ্রামের বাড়ীতে স্থায়ী হবার কোনো সম্ভাবনা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমরা কনসার্ভেটিভ মুসলিম পরিবার। মহান আল্লাহ এমন একটি দীনি পরিবারে আমাকে পাঠিয়েছে, অশেষ শুকরিয়া আদায় করি। আমাদের পুরো পরিবার ও বেশিরভাগ আত্নীয়স্বজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এবং সবাই আলেম ঘরনা ফ্যামিলি। আমাদের পরিবারের মধ্যে সবার ছোট হিসেবে কেবলমাত্র আমাকে জেনারেল লাইনে পড়িয়েছে। পরিবারের সবাই দ্বীনি পরিবেশ বজায় রেখে চলে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয় না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? অবশ্যই। ১৬ বছর যাবত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সালাত কে লাইফের প্রধান ও মৌলিক ফার্স প্রায়োরিটি হিসেবে বিবেচনা করি। নামাজ কাযা হয় না । মাসে অনিচ্ছাকৃত ১/৩ বার হতে পারে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? অবশ্যই এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় তিলাওয়াত করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে চশমা পরা হয় (রেগুলার না)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক ও বিদায়াত
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন দ্বীনি বই তো অনেক পড়ি। লাস্ট পড়া বইগুলো: বি স্মার্ট মুহাম্মদ (সা:), প্রডাক্টিভ মুসলিম, বিলিয়ন ডলার মুসলিম ও দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মদ (সা:)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি আব্দুল মালেক, শাইখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আযহারী, মুস্তাকুন নবী (হাফি:) সহ হকপন্থী সব আলেম, লেখক ও স্কলারদের আমি পছন্দ করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সফট হার্টেড একজন মানুষ। মানুষের সাথে ফুলের মতো কোমল আচরণ করি। উগ্রতা ও রাগ কে এভয়েড করি। যেকোনো মুহূর্তে ধৈর্য্য কে প্রাধান্য দিই। প্রচন্ডরকম আত্নবিশ্বাসী। পজিটিভিটি চর্চা করি। নেগেটিভিটি ঘৃণা করি। নিজের চেয়ে অন্যের জন্য করতে বেশি পছন্দ করি। আবার বলছি, নিজের চেয়ে অন্যের জন্য করতে বেশি পছন্দ করি আমি অবিশ্বাস্যরকম উদারপন্থী মানুষ; তাই কাউকে কষ্ট দেয়া, ঝগড়া এবং রাগারাগি করতে পারি না। অন্যের দু:খ-কষ্ট আমাকে ব্যাপকভাবে নাড়া দেয়। শখ বলতে লেখালেখি করতে ভালোবাসি। দশম শ্রেণীতে থাকাকালীন জাতীয় পত্রিকায় লেখালেখি শুরু করি। জাতীয় পত্রিকায় অনেক লেখা ছাপা হয়েছে। এবং লেখক রয়ালিটিও পেতাম। আমি ক্লাস টেনে থাকতে জাতীয় পত্রিকা থেকে লেখক সম্মানী পেতাম। আলহামদুলিল্লাহ আমার একটি বইও বেরিয়েছে। ২০১৮ সালের অমর একুশে বইমেলায়। ২৫৬ পৃষ্ঠা সমৃদ্ধ বইটি ই-কমার্স তথা অনলাইন বিজনেসের গাইডলাইনমূলক ছিল। আলহামদুলিল্লাহ এই বই প্রকাশ আমার লাইফের অন্যতম একটি অর্জন ও আমাকে অনেক সম্মান এনে দিয়েছে। যদিও বিজনেসের ব্যস্ততার কারণে এখন লেখালেখি থেকে দূরে আছি। ইন শা আল্লাহ বিয়ে পরবর্তী সময়ে এই লেখালেখি আবার শুরু করতে চাই। আর হচ্ছে বই পড়তে পছন্দ করি। বাসায় একটা লাইব্রেরী বানানো স্বপ্ন। আমি সকল ক্ষেত্রে দুনিয়া থেকে আখিরাত কে বেশি প্রাধান্য দিই। সকল সিদ্ধান্ত নেবার আগে শরিয়াহ দেখি আগে, যত লোভনীয় হোক শরিয়াহ পরিপন্থী কোনো সিদ্ধান্ত নিই না। দ্বীনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। শরিয়াহ পরিপন্থী হওয়ায় অনেক লোভনীয় প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি। এবং আমি যে বিজনেস করি এই বিজনেস বড় আকারের ব্যাংক লোন ছাড়া অপারেশন কন্টিনিউ করা অসম্ভব, আলহামদুলিল্লাহ অসম্ভব হলেও আমি আজ পর্যন্ত কোনো ব্যাংক লোন/ঋণ গ্রহণ করিনি। পরিষ্কার- পরিচ্ছন্দ থাকতে বেশি পছন্দ করি। ভালো জামা পড়া, গুছিয়ে থাকা পছন্দ। এলেমেলো বিক্ষিপ্ততা প্রচন্ড না। বেশি মানুষ, কোলাহল একদম অপছন্দ। যত্তদূর সম্ভব জনসমাগম এড়িয়ে থাকতে পছন্দ করি। চুপচাপ, নীরব পরিবেশ আমার কমফোর্ট জোন। ঘুরতে পছন্দ করি। জীবনসঙ্গী নিয়ে দেশ বিদেশ ঘুরতে চাই শুধুমাত্র মহান আল্লাহ'র সৃষ্টি অবলোকন করে ইমান কে বৃদ্ধি করার উদ্দেশ্যে। কারণ আমি যেখানে যাই, মহান আল্লাহ'র সৃষ্টি রহস্য গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করি। নিশ্চয়ই এটি ইমান বৃদ্ধিতে সহায়ক। আরেকটা অন্যতম আকাঙ্ক্ষা, বিয়ের এক- দুই বছরের মধ্যে দুইজনে যাতে অন্তত ওমরা করে ফেলতে পারি। হজ্ব তো করবোই একদিন ইন শা আল্লাহ; হজ্জ করা ছাড়া আমার মৃত্যু না হোক ( আমিন) ক্যারিয়ারের স্বপ্ন বলতে, একটা ইন্ডাস্ট্রি রেখে যাওয়া। একটা গ্রুপ অব কোম্পানি। যার ছাতায় অনেকগুলো Brand! জান্নাতী আবহে একটি আদর্শ মুসলিম পরিবার; আমার আজন্ম স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি। আনুমানিক ৫ বছর আগে থেকে। তবে বায়োলজিক্যাল কারণে আমার তুলনামূলক অনেক কম দাড়ি।
টাখনুর উপরে কাপড় পরেন? অবশ্যই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? অবশ্যই
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আমি জেনারেল লাইন থেকে পড়াশোনা করলেও এই ব্যাপারে আমার এখন বিন্দুমাত্র আগ্রহ নেই। যেহেতু পরিবার থেকে ঐভাবে শিক্ষা পেয়ে বড় হয়েছি। তাই এইসব দেখি না ও শুনি না। কোরআন তিলাওয়াত ও ইসলামিক নাশিদ শোনা হয় বেশি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ওভাবে এখনো না। তবে তাবলীগ ও আলেম/মাদ্রাসার পড়ুয়াদের সাথে আমার উঠাবসা আছে। ইন শা আল্লাহ ব্যবসায়িক ব্যস্ততা কমে আসলে ভবিষ্যতে আমি দাওয়াহ’র ব্যাপারে বড় ধরণের কাজ করার স্বপ্ন দেখি। স্পেশালি ইয়ুথদের দ্বীনের ব্যাপারে সচেতন করতে আমার কাজ করার ইচ্ছা আছে। মহান আল্লাহ তৌফীক দিক (আমিন)
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমি আসলে পুরোদস্তুর একজন তরুণ ব্যবসায়ী। যতটা না শিক্ষার্থী, তার চেয়ে বড় পরিচয় অন্ট্রাপ্রেনর। আলহামদুলিল্লাহ আমি খুব অল্প বয়স থেকে একা বিজনেস শুরু করি। এইচএসসির পরেই ২০২০ সাল থেকে আমি পুরোদস্তুর বিজনেস শুরু করি। আমার বিজনেস হচ্ছে ফার্নিচার ও ইন্টেরিওর সেক্টরে। স্পেশালি পশ ও লাক্সারি সেগমেন্ট। একাধিক Brand আমার এই মুহূর্তে অপারেশনে আছে। Brand-গুলো হচ্ছে: 1. Furnitech ( Luxury furniture & interior) 2. FurniWish ( High End Furniture ) 3. Techwood Furniture ( Budget friendly Furniture, middle class family) 4. Homee ( Fixed Design minimal Furniture ) 5. Craftree Studio ( Contemporary Home & office decor Essentials) 6. Woodee Furniture ( Basic Solid Wood Furniture Supplier) 7. Essentia Deco ( luxury cabinets with timeless finishes for elegant living spaces) ঢাকার উত্তর বাড্ডা সাতারকুল রোডে নিজের ফ্যাক্টরি সেটাপ আছে। ২০২১ সাল থেকে মিরপুর ডিওএইচএসে আমার শোরুম ও অফিস ছিল। কিন্তু ল্যান্ডলর্ডের ঝামেলার কারণে সেটি ছেড়ে দিয়েছি। এখন উপর্যুক্ত স্পেস খুঁজছি। বর্তমানে অনলাইন ও ফ্যাক্টরি থেকে বিজনেস অপারেট হচ্ছে। খুবই দ্রুত নিউ শোরুম নিবো ইন শা আল্লাহ। এছাড়া ফার্নিচার সেক্টরের বাইরেও বিজনেস করছি। Herbella & Delishob ( Organic & e-commerce brand)
মাসিক আয় ৫০,০০০-১,০০,০০০ টাকা ( কখনো ১ লাখের বেশিও হয়েছে, যেহেতু বিজনেস; নির্দিষ্ট সংখ্যা নেই)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে। তবে ব্যক্তিগতভাবে আমি চাই না। আমি চাই সে সেল্ফ এডুকেশনে বেশি আগ্রহী হোক। প্রচলিত শিক্ষাব্যবস্থা থেকে এটি আরো বেশ গ্রহণযোগ্য । আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কে আমি প্রচন্ড রকম অপছন্দ করি।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? অবশ্যই না। তবে আমি চাই আমার বিজনেস ডেভেলপমেন্টে সে আমাকে সাহায্য করুক। একসাথে বিজনেস অনেইইইইক বড় করতে চাই। যাতে অনেক মানুষের রিজিক আমাদের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেন।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? অবশ্যই ঢাকায়। শুরু থেকেই মেবি আমাদের আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে হবে। তাই আমার ভবিষ্যত বউকে অবশ্যই সাংসারিক হতে হবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কোনোভাবেই না। এই ব্যাপারে আমি কট্টোর। আমি কোনোভাবে চাই না। তাদের মেয়ে'ই আমার জন্য বড় উপহার। এর থেকে বড় উপহার আর কি হতে পারে?
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল (সা:) এর সুন্নাহ এবং অর্ধেক দ্বীন পূরণ করার জন্য । ফিতনার জামানায় নিজের নফস/চরিত্র রক্ষার স্বার্থে। একটি আদর্শ মুসলিম পরিবার গঠনের স্বপ্ন। যাতে দুনিয়ার জীবনটাও হয়ে উঠে জান্নাত এবং আখিরাতটাও। আল্লাহ দ্রুত কবুল করে নাও (আমিন)
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫-৫.৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কওমি থেকে পড়ুয়া আলেমা অথবা হাফেজা প্রত্যাশা কিংবা জেনারেল থেকে এসএসসি বা এইচএসি।
জেলা ঢাকায় সেটেল্ড। ফেনী, বৃহত্তর নোয়াখালী,চট্টগ্রাম কুমিল্লা, চাঁদপুর সহ চট্টগ্রামের বিভাগের মধ্যে হলে ভালো হয়। অথবা ঢাকায় সেটেল্ড যেকোনো জেলা হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আমার কল্পনার জগতে যে জীবনসঙ্গী ধারণ করি... সে হবে আখিরাতমুখী দুনিয়া থেকে আখিরাত যার কাছে ফার্স্ট প্রায়োরিটি দ্বীনের ব্যাপারে আপোষহীন দ্বীনদারিতায় যেন সে আমার থেকে এগিয়ে থাকে সুন্দর গোছালো জীবন যার পছন্দ চক্ষু শীতলকারী, দায়িত্ববান, চরিত্রবান এবং সাংসারিক যার প্রথম ও প্রধান প্রায়োরিটি থাকবে একটি আদর্শ মুসলিম পরিবার গঠন করা এবং যে হারাম সম্পর্কে কখনোই জড়িত ছিল না, নিজের চরিত্র কে হিফাজত রেখেছে। অনুপ্রেরণাদায়ী: হাজবেন্ডের স্বপ্নগুলোও সে own করবে। ইস্পাতের মতো পাশে থাকবে। যেহেতু বিজনেস কে অনেক বড় করার ইচ্ছা, অনেকদিকে বিজনেস কে diverse করার স্বপ্ন। একটা বড় ইন্ডাস্ট্রি রেখে যেতে চাই, যেটা দ্বীন-উম্মাহ'র খিদমতে অনেক বড় ধরণের অবদান রাখতে পারে। আর এটি একজন অনুপ্রেরণাদায়ী জীবনসঙ্গীর সমর্থন ছাড়া সম্ভব না। এবং সৃজনশীল কাজ যার পছন্দ ( লেখালেখি, হোম ডেকোর, ক্রাফটিং এবং ক্যালিওগ্রাফি)। আমার খুব ইচ্ছে আমার বউয়ের এই পছন্দগুলো থাকুক। তার এই পাগলামিগুলো করতে আমি তাকে সর্বোচ্চ পরিমাণ সাহায্য করবো। সর্বোপরি আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যাকে দেখলে আমার চোক্ষু শীতল হবে। অন্তর প্রশান্ত হবে। যার সংস্পর্শে আমার দ্বীনদারিতা বাড়বে। আমার সকল কাজ-স্বপ্নে অনুপ্রেরণা হয়ে পাশে থাকবে। আমরা এমন একটি জীবন একসঙ্গে পার করতে পারবো, যাতে মৃত্যুর পর আমাদের জন্য জান্নাত অপেক্ষা করে। দুনিয়াটাও হয় যেন জান্নাত, আখিরাতটাও (আমিন) সর্বোপরি, মহান আল্লাহ'র সিদ্ধান্তই চূড়ান্ত।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দাগনভূঞা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1654

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাগনভূঞা, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4251

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাগনভূঞা, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3825

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাগনভূঞা, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8052

বয়স
30 বছর
উচ্চতা
৬′
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাগনভূঞা, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4624

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাগনভূঞা, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5696

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাগনভূঞা, ফেনী, চট্টগ্রাম
ফেনী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন