Profile

বায়োডাটা নং : 9212

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা উজিরপুর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: ইচলাদী
বর্তমান ঠিকানা উজিরপুর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: ইচলাদী
কোথায় বড় হয়েছেন? বাবার চাকরির সুবাদে জন্ম থেকে কিছু বছর পটুয়াখালীতে ছিলাম তারপর থেকে বরিশালেই বড় হয়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল মহিলা কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? এইচএসসি পরীক্ষার পর বরিশাল সরকারি হাতেম আলী কলেজে অনার্সে চান্স পাওয়া হলেও ভর্তি হইনি। পর্দা রক্ষার, ফিতনা থেকে বাঁচার এবং প্রোপার্লি মাদ্রাসায় পড়াশোনা করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে পরিবারিক পরামর্শে কিছুদিনের জন্য আবার ডিগ্রিতে বিএসসি তে ভর্তি হয়েছিলাম। সেই সময়ই অনলাইন মাদ্রাসা IOM-এর খোঁজ পাই, আলহামদুলিল্লাহ, এবং তখন থেকে দ্বীনি পড়াশোনায় মনোযোগী হয়েছি। এখন আমার ইচ্ছা আমার সব সময় দ্বীনি শিক্ষায় ব্যয় করতে চাই ইনশাআল্লাহ।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সরকারি চাকুরীজীবি ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ ভাই হাফেজ। বর্তমানে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষে বিজ্ঞান বিভাগে পড়াশোনা চলমান।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বাবা চাচা চারজন আলহামদুলিল্লাহ। বড় চাচা মৃত নিজের জমা জমি চাষাবাদ করতেন। মেজো আমার বাবা পুলিশ কর্মকর্তা ছিলেন।পানের ব্যাবসা ছিলো। নিজেদের পানের বরজ ছিলো এবং জমা জমি চাষাবাদ করতেন। সেজো চাচা মৃত আর্মি ছিলেন। ছোট চাচা নিজ জমা জমি চাষাবাদ করেন। পানের ব্যাবসা আছে (তার নিজেস্ব পানের বরজ আছে)। মামা চার জন সবাই-ই ছোট খাটো ব্যবসার সাথে জড়িত আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ। বসতবাড়ি নিজস্ব। পৌরসভা এবং এর বাহিরে প্রায় এক একর জমি আছে আমাদের।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের ফ্যামিলিতে তিনজন সদস্য। একা দের এক বাড়ি দ্বীন মানতে আমাদের তেমন কোনো সমস্যা হয় না। তবে ভাই ছোট আর দায়িত্ববান কোনো পুরুষ না থাকার কারণে মা খাস পর্দা করতে পারেন না।তবে চেষ্টায় আছেন। আলহামদুলিল্লাহ আমি খাস পর্দা করি। আলহামদুলিল্লাহ আমার পরিবারে দ্বীন পালনে কোনো সমস্যা নেই। বাসার সবাই নামাজী এবং সবাই রেগুলার কোরআন তেলাওয়াত করে থাকে। আম্মু এলাকার মহিলাদের নিয়ে তালিম করতে এবং কোরআন শিখাতে পছন্দ করেন। আমাদের ফ্যামিলি দ্বীনের পথে আসার জন্য আল্লাহর রহমত এবং আমার মায়ের দোয়া, চোখের পানি অবদান সম্পূর্ণ। যদিও আমাদের ফ্যামিলি সম্পূর্ণ জেনারেল, বাবা মা জেনারেল একেবারে খাস দ্বীনদার ফ্যামিলি নয় কিন্তু আমার মা সব সময় চেষ্টায় ছিলেন পরিবারটাকে দ্বীনের পথে এগিয়ে আনতে। তাই ছোট বেলা থেকেই সেভাবে গড়ে তুলেছেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? একদম ছোট বেলা থেকেই মায়ের সাথে সাথে নামাজ পড়া শুরু তবে বড় হওয়ার পরে শয়তানের ধোকায় পড়াশোনার চাপে ব্যস্ততায় দুই এক ওয়াক্ত কাযা হয়ে যেতো। গত চার বছর যাবত অতিরিক্ত জরুরত ছাড়া নামাজ কাযা হয় না আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে নয় মাসে দু-এক বার হতে পারে অতিরিক্ত জরুরত ছাড়া নামাজ কাযা হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানা মতে নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর যিয়ারত করা সুন্নত এছাড়া মাজার সম্পর্কে আমার তেমন কোনো ধারনা নেই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, আর রাহীকুল মাখতুম, বাইতুল্লাহর মুসাফির।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, আবু ত্বহা আদনান, মুফতি আনিসুর রহমান আশরাফী,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🌸আমি আল্লাহর এক নগণ্য ও পাপী বান্দি।জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর কিছু সময় বেপর্দায় কেটে গেছে—আল্লাহুম্মাগফিরলি।তবে চলাফেরা কখনো উশৃঙ্খল ছিল না;সবসময় শালীনতা বজায় রেখে চলাফেরার চেষ্টা করেছি।তখন পর্দা ও দ্বীনের বিষয়ে গভীর জ্ঞান ছিল না,কিন্তু নন-মাহরামের ব্যাপারে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেছি।ছোট বেলা থেকে একটাই চিন্তা ভাবনা ছিলো— যত দ্রুত সম্ভব বাবা-মাকে ভালো রাখার দায়িত্ব নেওয়া এবং ছোট ভাইকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার।আলহামদুলিল্লাহ,আল্লাহর পরিকল্পনায় আজ আমি পরিবর্তিত।চাকরির দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে বুঝেছি,আমার রব আমাকে আরও সুন্দর কিছু দিতে চাচ্ছেন।এখন আমার একমাত্র ইচ্ছে—আখিরাতের সর্বোচ্চ সফলতা অর্জন করা।তাই জীবনকে সেই অনুযায়ী সাজাতে চাই।🌸আমি একজন প্র্যাকটিসিং মুসলিমাহ।প্রতিদিন নফসের সঙ্গে যুদ্ধ করি—কখনো হেরে যাই, আবার উঠে দাঁড়াই,কারণ উদ্দেশ্য একটাই—রবের সন্তুষ্টি অর্জন।দ্বীনি ইলম অর্জন ও প্রচারের প্রতি আমার প্রবল আগ্রহ।আমি এমন উপকারী ইলম শিখতে চাই যা আমলে রূপ নেবে এবং অন্যদের জীবনেও আলো ছড়াবে ইন-শা-আল্লাহ।আমার ইচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে প্রতিযোগিতা করে ইলম শেখা ও আমল করা,একসাথে দ্বীনের পথে এগিয়ে চলা।🌿আমার মধ্যে স্থিরতা ও চাঞ্চলতার মিশ্রণ আছে। কিছু কিছু ক্ষেত্রে একা থাকতে ভালোবাসি,বিশেষ করে ইবাদতের সময়। আবার কোনো কোনো ক্ষেত্রে সবার সঙ্গে মিলে আনন্দ করতে ভালো লাগে—অবশ্যই শরীয়তের সীমার মধ্যে থেকে।আমার স্বভাব কিছুটা চাপা—আমি সহজে এক্সপ্রেস করতে পারি না।ছোটবেলা থেকে একা বাড়িতে বড় হওয়ায় আমি কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের।সহজে মিশতে পারি না,এজন্য অনেকেই ভুল বোঝে।কিন্তু ভিতরে ভিতরে আমি মিশতে চাই, বুঝতে চাই,ভালোবাসতে চাই।আমি মানুষের কথাকে ভয় পাই, তাই ঝগড়া, উচ্চস্বরে তর্ক বা কটু কথা একদম সহ্য করতে পারি না।রাগ না দেখানোর চেষ্টা করি,কিন্তু কাছের মানুষের প্রতি অভিমান একটু বেশিই হয়।কষ্ট পেলে কথা বলতে ইচ্ছে করে না বরং চুপচাপ থাকতেই ভালো লাগে।আমি খুব কেয়ারিংপ্রিয় ও সংবেদনশীল একজন মানুষ।কেউ কটু কথা বললে,ইনসাল্ট করলে বা রাগ দেখালে সহজে ভুলতে পারি না।🌸শীতের রাত,আকাশ আর চাঁদ আমার ভীষণ ভালোলাগে।গাছ ও বাগান করার প্রতি আমার আলাদা টান আছে।নতুন কিছু রান্না করে প্রিয়জনদের খাওয়াতে ভালোলাগে—যদিও সবসময় পারফেক্ট হয় না,তবুও তাতে আনন্দ পাই।মানুষের উপকার করা,হাদিয়া দেওয়া,খাওয়ানো,অসহায়দের সাহায্য করা আমার কাছে আনন্দের কাজ।আমি বিলাসিতা পছন্দ করি না,আবার কৃপণতাও না—মধ্যপন্থাই আমার পথ।নতুন পরিবেশে প্রথমে চুপচাপ থাকি,এডজাস্ট করতে করে নিতে একটু সময় লাগে।সহজে মিশতে পারি না কিন্তু অন্তরে মিশতে চাই।মানুষের মধ্যে সবচেয়ে বেশি মূল্য দিই আখলাককে।🌿 আমার স্বপ্ন—এমন একজন জীবনসঙ্গী পাওয়া, যিনি দ্বীনদার, আখলাকবান ও সংবেদনশীল।যিনি আমাকে বুঝবেন,আমার ইন্ট্রোভার্ট স্বভাবকে সাপোর্ট করবেন,আমাকে নিজের হাতে গড়ে তুলবেন আরও উত্তম মানুষ হিসেবে।আমি চাই আমার জীবনসঙ্গীর সঙ্গে এমন একটি পরিবার,যেখানে আমি শুধু বউ হয়ে নয় বরং একটি মেয়ে হয়ে স্থান পাবো।যারা ভালোবাসা দিয়ে তাদের মনের মতো করে আমাকে গড়ে তুলবে।যে ভালোবাসা সম্পর্ক হবে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে।🌸আমার স্বপ্ন একটি জান্নাতি পরিবার—যেখানে ইলম থাকবে,ইবাদতের প্রশান্তি থাকবে, আর ভালোবাসা ঘুরবে নবীজি ﷺ-কে ঘিরে।যেখান থেকে জন্ম নেবে মোহাম্মদ বিন কাসিম,সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর পুরুষ।সেই ঘরে থাকবে ছোট্ট একটি ইবাদতের কর্নার,যেখানে থাকবে শান্তির ছায়া ও একটি লাইব্রেরি,যেখান থেকে অতিথিদের হাদিয়া দেওয়া হবে বই—ইন-শা-আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা, ওড়না, নিকাব, হাত-পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৪ বছর ধরে আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি সর্বোদা।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তেমন কোনো যোগ্যতা নেই। তবে অন্যকে কোরআন শেখার কাজে সাহায্য করতে খুবই ভালো লাগে। কোরআনের খেদমত করার ইচ্ছে আছে অনেক,নিজেকে তৈরি করার জন্য একটু একটু করে চেষ্টা করছি। ইন-শা-আল্লাহ আল্লাহ খুব তারাতাড়ি কবুল করে নিক আমিন।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ প্রযোজ্য নয়
মাসিক আয় প্রযোজ্য নয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসূল (সঃ) এর গুরুত্বপূর্ণ সুন্নাহ।আর মেয়েদের ক্ষেত্রে দ্বীন প্রাক্টিক্স করে এরকম প্রতিটি মেয়ের জন্য একজন একান্ত ব্যক্তিগত মাহরাম দরকার। যে সবসময় ঢাল হয়ে থাকবে সব কিছুর জন্য। দুনিয়া এবং জান্নাতের সঙ্গী নির্বাচন করতে চাই। নিজের ঈমানকে পরিপূর্ণ করতে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:- "যে ব্যক্তি বিবাহ করল সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করে ফেলল, এখন বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক।” (বায়হাকী, শুআবুল ঈমান, হাদীস: ৫৪৮৬)।মানসিক প্রশান্তির জন্য। বিয়ের মাধ্যমে আমলে তুষ্টি আসে ফলে রবের নৈকট্য হাসিল করা যায়।বিয়ের মাধ্যমে আমার এমন একজন দ্বীনি সঙ্গী হোক যে আমাকে সর্বদা দ্বীনি পথে অটল থাকতে সাহায্য করবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-29
উচ্চতা ৫" ৮" থেকে হলে ভালো হয়।
গাত্রবর্ন কালো, সাদা যাই হোক, শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক।
পেশা গ্রাজুয়েশন কম্পিলিট বা শেষ পর্যায়ে আছেন। তবে চাই এমন একজনকে যিনি আমৃত্যু দ্বীনি ইলম অর্জনে লেগে থাকবেন ইন শা আল্লাহ। জেনারেল হলে অনলাইন/অফলাইনে যে-কোন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে ভালো হয়।
জেলা বরিশাল জেলা থেকে যাতায়াত ব্যবস্থা ভালো এমন যেকোনো জেলা। দ্বীনদারিতা বেশি প্রাধান্য পাবে। বর্তমানে ঢাকায় থাকেন এমন হলে বেশ ভালো হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যেকোন হালাল ও সম্মানজনক পেশা।হারামের সম্পৃক্ততার সুযোগ আছে এমন ক্ষেত্র ছাড়া । পেশা যেমনই হোক অবশ্যই ১০০% হালাল এবং সম্মানিত পেশা হতে হবে। স্টুডেন্ট হলে (দায়িত্ব নিতে পারবেন এমন) অনার্স/ কওমি শেষ পর্যায়ে এমন। তবে স্টুডেন্ট হিসেবে মেধাবী হোক এমনটাই আশা করছি বাকিটা আল্লাহ ভরসা। অথবা পুরোপুরি স্টুডেন্ট পড়াশোনা শেষ পর্যায়ে/মাঝামাঝি আপাতত একটা উত্তম ক্যারিয়ারের দিকে ফোকাস করতেছেন দায়িত্ব নিতে পারবেন না। কিন্তু শুধু মাত্র চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাচ্ছেন। যে যার জায়গায় থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এমন হলেও সমস্যা নেই। তবে সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য। আগ্রহীকে জানানো হবে।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
🌸এমন একজন আসুক আমার জীবনে,যিনি আমার থেকে উত্তম,উপকারী দ্বীনি ইলমের অধিকারী — অন্তত ফরজে-আইন পরিমাণ ইলম যেন তার থাকে।যার থাকবে দ্বীনের প্রতি গভীর ভালোবাসা ও দ্বীনি ইলম অর্জনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা।তাঁর জীবনের সমস্ত পরিকল্পনা যেন হয় আখিরাতমুখী।আমার প্রতি তার মায়া,ভালোবাসা,দায়িত্ববোধ যেনো আল্লাহর জন্যই হয়।🌸 তিনি আমার শিক্ষক হিসেবে আসুক—যিনি আমাকে দ্বীনের পথে পরিচালিত করবেন,ইলম শেখার পথে দৃঢ়ভাবে সহায়তা করবেন।আমি একজন জেনারেল পড়ুয়া,দ্বীনের গভীর জ্ঞান আমার নেই,কিন্তু চেষ্টা করে যাচ্ছি নিজেকে ঠিক সেইভাবে গড়ে তুলতে,যেমনটি আমার রব আমাকে দেখতে চান।তাই আমি এমন একজনকে চাই, যিনি আমাকে দ্বীনি ইলমের পথে শক্ত হাতে ধরে রাখবেন—ভালোবাসা আর কঠোর শাসনের মিশ্রনে যেন আমাকে গড়ে তুলবেন আমার রব আমাকে যেমটা চান।🌸সে আসুক আমার জীবনের নৌকা হয়ে আমাকে এই দুনিয়ার ফেতনার সমুদ্রে ডুবতে যেন না দেন; বরং তাঁর নেতৃত্বে আমি নিরাপদে পাড়ি দিতে পারি জান্নাতের তীরে,রবের রহমতের ছায়ায়।🌸তিনি যেন আমার চাদর হন—পর্দায়,নিরাপত্তায় ও গায়রাতে আমাকে সুরক্ষিত রাখবেন।🌸আমি চাই তিনি হোন সৎ,বিনয়ী,তাকওয়াবান,শতভাগ হালাল উপার্জনকারী,জামাতে নামাজ আদায়কারী,সহীহভাবে কুরআন তেলাওয়াতকারী এবং দৈনিক তেলাওয়াতের অভ্যাস যাঁর জীবনের অংশ।তাঁর পোশাক টাখনুর উপরে হবে,উম্মতের ফিকির যাঁর অন্তরে থাকবে,সবার হক আদায়ে সচেতন ও দায়িত্ববান হবেন।🌸তিনি যেন তাঁর মা-বাবা ও স্ত্রী—উভয়ের প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করতে সক্ষম হন এবং কঠিন পরিস্থিতিতেও স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়াবেন,তার মর্যাদা রক্ষা করবেন ইনশাআল্লাহ কিন্তু কোন অবস্থাতেই জুলুম করবেন না।আমি জানি,অনেক পরিবারে এই জায়গায় সমস্যা হয়,তাই আগেই স্পষ্ট করে বলছি—এটা কোনো অভিযোগ নয়, বরং একটি প্রার্থনা /প্রত্যাশা।🌸আমার পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা থাকবে,আমি যেন তাঁর মা-বাবা ও পরিবারের হক আদায় করতে পারি।আমাদের সংসার হোক এক শান্তির নীড়,যেখানে পারস্পরিক বোঝাপরা, ভালোবাসা, সম্মান ও ত্যাগ একসাথে মিশে থাকবে।🌸আমি চাই এমন একজন দায়িত্ববান মানুষ, যিনি আমার পরিবারের বড় ছেলে হয়ে আসবেন। আমার ছোট ভাইয়ের জন্য হবেন একজন মিষ্টি স্বভাবের বড় ভাই —যিনি নসিহতের মাধ্যমে ওকে ইসলামের পথে রাখবেন,তার জীবনে বন্ধুর মতো পাশে থাকবেন।আমি আমার পরিবারকে—মা,মামা,ভাইকে—খুব ভালোবাসি।আমার জগৎ এদের মধ্যেই সীমাবদ্ধ।তাই আমি আশা করি, তিনি আমার এই ভালোবাসাকে সম্মান করবেন এবং আমার মায়ের হক আদায় করতে আমাকে সাহায্য করবে।আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসবেন ইন শা আল্লাহ।💦আমি নিজের খুব যত্ন নিতে পারি না,তাই এমন একজন চাই যিনি আমাকে যত্নে রাখবেন,বোঝার চেষ্টা করবেন,বন্ধুর মতো পাশে থাকবেন—ক্লান্ত দিনের শেষে হবেন আমার মানসিক প্রশান্তি আশ্রয়।তিনি যেনো রূঢ়,বদমেজাজী, দায়িত্বহীন বা অহংকারী কিংবা ডমিনেটিং স্বভাবের যেন কেউ না হন।আমি চাই না তিনি কর্তৃক্ত দেখান—আমি চাই তিনি নেতৃত্ব দিক,ভালোবাসা দিয়ে, বুঝে,সহানুভূতিতে।🌸প্রয়োজনের চেয়ে কম খেয়ে পড়ে থাকতে পারবো,কিন্তু তার থেকে মানসিক অশান্তি একদম সহ্য করতে পারবো না।আমি শুধু চাই এমন একজন,যার পাশে সাথে থেকে আমি মানসিক শান্তি অনুভব করবো — যিনি বুঝবেন,স্ত্রীর প্রতি দায়িত্ব শুধু ভরনপোষণে শেষ হয় না;তার অনুভূতিও যত্নের দাবিদার।🌸যাঁরা মনে করেন,শুধু ভরনপোষণ দিলেই স্বামীর দায়িত্ব শেষ, স্ত্রীর অনুভূতি ও মানসিক চাহিদার কোনো গুরুত্ব নেই— তাহলে তাদের জন্য এই বায়োডাটা না।💦 আমার লেখা গুলো হয়তো দীর্ঘ—কিন্তু আমি বিশ্বাস করি সম্পর্ক শুরু হওয়ার আগে স্পষ্টতা থাকা জরুরি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

উজিরপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5960

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4093

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5408

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7986

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2963

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6115

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন