| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি, আলহামদুলিল্লাহ্। বালেগ হওয়ার আগে থেকেই ( আনুমানিক ২০০৫ সাল থেকে)। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না। আলহামদুলিল্লাহ্। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি, আলহামদুলিল্লাহ্।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, আলহামদুলিল্লাহ্। শুধু মাইনাস পাওয়ারের চশমা পড়া হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
সাধারণ অবস্থায় মাজার জিয়ারত করা জায়েজ। তবে মাজারে কোনো কিছু চাওয়া সম্পূর্ণ শিরক। বর্তমানে মাজার কেন্দ্রিক বিভিন্ন রকমের শিরকের চর্চা করা হয়। তাই মাজার কেন্দ্রিক প্রচলিত ধ্যান-ধারণা, চর্চা অবশ্য পরিত্যাজ্য।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ফায়ায়েলে আমাল, হেকায়েতে সাহাবাহ, সিক্রেটস অব জায়োনিজম, প্যারাডক্সিক্যাল সাজিদ, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা, অভিশপ্ত রংধনু ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আল্লামা মুফতি তাক্বী উসমানী (হাফিঃ), মুফতি আব্দুল মালেক (হাফি:), শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ), শায়েখ হারুন ইজহার (হাফিঃ) প্রমুখ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখঃ শখ হিসেবে রান্না করতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ্, অনেক ধরনের রান্না পারি। গজল, ইসলামিক নাশীদ গাইতে ভালো লাগে। পছন্দঃ আলহামদুলিল্লাহ, আমি একজন অল্প-তুষ্ট মানুষ। সাদামাটা, অনাড়ম্বর জীবন-যাপন পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমার পরিবারও এমন। সাদামাটা জীবন-যাপন করে, সত্য ও ন্যায়ের পথে চলেন এমন মানুষদের পছন্দ করি। পরিবারের সবার সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। উলামায়ে কেরামের সোহবত অত্যন্ত ভালো লাগে। অপছন্দঃ কনভেনশনাল ফ্যামিনিস্ট, দ্বীনদার লেবাসে নব্য ফ্যামিনিস্ট, নেশাখোর, কেতাদুরস্ত, বাচাল, দুনিয়ামুখী, আড়ম্বরপূর্ণ মানসিকতাপূর্ণ, শো-অফ পছন্দকারী, বেয়াদব, যথাযত সম্মান দিতে জানে না ইত্যাদি ধরণের লোকজন অপছন্দ করি। রুচিবোধঃ ইসলামিক মূল্যবোধ সবার আগে বিবেচনা করি। ইসলামিক কৃষ্টি-কালচার অন্তরে লালন করি। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে, সব ধরণের খাবারই খাই। আলহামদুলিল্লাহ, খাবার-দাবার বাছ-বিচার করে ঘরের মানুষদের কষ্টের কারণ হই না। স্বপ্নঃ প্রয়োজনে মোটা ভাত খেয়ে, মোটা কাপড় পড়ে হলেও জিবনে সর্বদা হালাল এখতিয়ার করা। সরকারি চাকরির প্রতি আমার বিশেষ কোনো আগ্রহ নেই। যদিও সরকারি চাকরিতে প্রবেশের যথেষ্ট বয়স ও সুযোগ রয়েছে এখনো। তবুও এ নিয়ে আমার আলাদা আগ্রহ কাজ করে না। স্বপ্ন দেখি উম্মাহর জন্য নিজের সাধ্য অনুযায়ী বড় কিছু করার। আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট (CGPA) অত্যন্ত ভালো। ভবিষ্যতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলে বিদেশে উচ্চশিক্ষা (MS/PhD/Post Doctoral Research) সম্পন্ন করার ইচ্ছা রয়েছে। তবে বিদেশে (কুফফার রাষ্ট্রে) সেটেলড হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষা গ্রহণ করে আবার দেশে ফিরে এসে সেই শিক্ষাকে উম্মাহ'র উদ্দেশ্যে কাজে লাগানোর ইচ্ছা।
|