Profile

বায়োডাটা নং : 9189

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৭ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নাটোর সদর, নাটোর, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: নাটোর সদর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শাহজাদপুর, গুলশান।
কোথায় বড় হয়েছেন? বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর ও গাজীপুর জেলায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামিক স্টাডিজ বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইসলামিক স্টাডিজ বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কামিল মাদ্রাসা
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষার্থী, ঢাকা কলেজ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা ২ জন। ব্যবসায়ী ও কৃষক। মামা ৯ জন। সেনাবাহিনী সদস্য (স্বাধীনতাপূর্ব), শিক্ষক, ব্যবসায়ী ও প্রবাসী। তন্মধ্যে তিনজন মৃত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ একাধিক নিজস্ব বাড়ি রয়েছে। পিতার অবর্তমানে আর্থিক অবস্থা সাধারণ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পর্দা পালনসহ দ্বীনি আবহ রয়েছে। ইসলামী সংস্কৃতি, দাওয়াহ, রাজনীতি ইত্যাদিতে সচেতনভাবে সম্পৃক্ততাসহ শরীয়াহর প্রশ্নে আপোষহীন ও অবদানকেন্দ্রিক পারিবারিক ভাবধারা ও লিগ্যাসি রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি। ৬/৭ বছর বয়স থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হঠাৎ দুয়েক ওয়াক্ত হয়। প্রতি সপ্তাহে হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি,আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারকেন্দ্রিকতা শিরক। শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এধরণের কার্যক্রমের মূলোৎপাটন করতে সচেতন মুসলিমদের অগ্রসর হওয়া খুব জরুরি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আর রাহীকুল মাখতুম ২. শিকড়ের সন্ধানে - সিস্টার হামিদা মুবাশ্বেরা ৩. কুরআন অধ্যয়ন সহায়িকা- খুররম জাঁহা মুরাদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ ইসমাঈল কামদার, শাইখা হাইফা ইউনুস, উস্তাজ নু'মান আলী খান, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ও শায়খ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ফুলটাইম মুসলিমাহ, একটি উদ্দেশ্যপূর্ণ জীবনের অধিকারী।নিয়মিত এক্সপ্লোর করি, শিখি।উপলদ্ধির দরজা পেরিয়ে তা চারপাশে ছড়াতে চেষ্টা করি।ইলম অনেক নয়। যতটুকু আছে সে তুলনায় 'আমল আরও কম।সেল্ফ ডেভেলপমেন্টে গুরুত্ব দেয়ার পাশাপাশি অফলাইন দাওয়াহের জন্য চেষ্টা করে যাচ্ছি; মুসলিমাহ কমিউনিটি সচেতন,সক্ষম ও ঐক্যবদ্ধ হবে এবং উম্মাহর জন্য শক্তিশালী সোপান হিসেবে কাজ করবে,এই প্রত্যাশায়।দেশকে খুব ভালোবাসি।দেশের জন্য কাজ করার ভাবনায় একসময় উদ্যমী থাকলেও আজকাল প্রায়ই ভীষণ হতাশ হই।দুঃখজনকভাবে নিজের দেশটার সাথে জীবনের সংযোগ মজবুত করা নিয়ে দ্বিধার সাগরে হাবুডুবু খাচ্ছি। মস্তিষ্ক কখনও কিছুটা পাগলাটে-খেয়ালি, আবার একইসাথে প্রচন্ড যৌক্তিক।বই পড়া, ছবি আঁকা, ঘুরে বেড়ানোর শখ রয়েছে।শখ পূরণে যথেষ্ট সময় ব্যয় করলেও সেগুলোর কোনোটাই জীবনের প্রায়োরিটির উপরের দিকে নেই।বরং, পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী শরীয়াহ প্রতিষ্ঠার স্বীয় সক্রিয় চেষ্টা ও অবদানের ক্ষেত্র প্রশস্ত করার দিকে মনোযোগ রয়েছে। বন্ধু-বান্ধব অনেক।সমমনা বন্ধুর সংখ্যাও বহু, আলহামদুলিল্লাহ।পরিবারের পাশাপাশি বন্ধুত্বের শক্ত প্রভাব জীবনে বিদ্যমান। আমার কাছে জীবন ভীষণ মূল্যবান।একে অর্থপূর্ণ করতে পারার জার্নির নাম সংগ্রাম,যা মু'মিনের সাহস।অনেক চিন্তার ভীড়ে একটি থিম ভাবতে গেলে সবচে' বেশি করে বিশ্বাস করতে চাই, জীবন হলো -"লিবার্টি উইদিন লিমিটেশনস"। জীবনঘনিষ্ঠ কিছু সাংসারিক কর্মদক্ষতা(যেমন:রান্না), যেগুলোতে আরও আগে থেকে ভালো যোগ্যতা থাকা উচিত ছিলো বলে অনুধাবন করি সেগুলোতে এখনও শিক্ষানবিশ পর্যায়ে রয়েছি।ইনশাআল্লাহ খুব দ্রুত শিখে যাব আশা করছি। তথাকথিত প্রগতিশীল ধারার ক্যারিয়ার ওরিয়েন্টেড নই।তবে,এক্সিস্টিং স্কিলসেট কাজে লাগিয়ে রিসোর্স পার্সন হওয়া ও অবদান রাখা কেন্দ্রিক জীবন গড়ায় আগ্রহী।একাডেমিক পড়াশুনা আপাতত কয়েক বছর সামনে এগুনোর পরিকল্পনা নেই।কখনও বেশ ভবিষ্যতে পরিস্থিতিতে মিললে টার্গেটেড প্রস্তাবনায় পিএইচডি করার ভাবনা আছে।কয়েকবার হিফজ শুরু করে থেমে গিয়েছি।আগামী কয়েক বছরে আল্লাহ তাওফীক দিলে মৌলিক কাজসমূহের পাশাপাশি হিফজ গুছিয়ে পুনরায় শুরু করার ইচ্ছে রাখি।চাকুরি করবই অথবা করবই না,এ দুই অবস্থার কোনোটাতেই স্থির নই।প্রয়োজন,পরিস্থিতি, সুযোগ,প্রাধান্য, ইচ্ছে ইত্যাদি মাপকাঠির সাহায্যে নানা সময়ে নানারকম সিদ্ধান্ত হতে পারে। গোঁড়া নই।সংকীর্ণও নই।শরীয়াহ মানতে যথাসাধ্য চেষ্টা করি।নিজের নিয়মিত উন্নয়নের আকাঙ্খায় কাজ করি।সবসময় চমৎকার পারি,তেমনটি নয়।তবে চেষ্টা অব্যাহত রাখি।সঠিক মতটির জন্য সংগ্রামে জীবনও দিয়ে দিতে পারি।আবার নিজে ভুল করলে তা স্বীকার ও সংশোধন করতে দ্বিধা নেই। টুকটাক লেখালেখির কাজ চলমান।কাজ শেষ করা প্রলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লেখক হওয়ার স্বপ্ন অবশিষ্ট নেই।সবটুকুই খিদমাহের জন্য।আগামীর প্রজন্ম উমর ফারূক রা. ও উমর ইবনে আব্দুল আজীজ প্রমূখের উত্তরসূরী হবে,এই আশায়। জীবন ও ক্যারিয়ার সম্পর্কে ভাবনা গত কয়েক বছরে ভেঙেচুরে বারবার পাল্টেছে। বিষয়টার অস্তিত্ব জীবনে কখনও কখনও জটিল বলে অনুভব করি।তবে তা নিয়ে অস্থির নই।বিশ্বস্তদের কাছ থেকে তাই প্রায়ই পরামর্শ নিই,ভাবনার স্রোত এখনও বহমান। হয়তো বিবাহ এক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে সিদ্ধান্ত নেয়াকে সহজ করলে করতেও পারে।আল্লাহ আ'লাম! দূর ভবিষ্যত নিয়ে সামান্য চিন্তা থাকলেও সেসব প্রাথমিক তথ্যগুলোর সাথে লিখে ফেলা সমীচীন মনে হলোনা।তাই আপাতত এপর্যন্তই। উল্লেখ্য,চলাফেরা দেখে স্বল্পপরিচিত লোকজন অনেক ধার্মিক বলে ভাবে।আসলে আমি ত্রুটিপূর্ণ জীবনের অধিকারী।মেরামতের কাজ চলমান।আল্লাহই একমাত্র জিম্মাদার ও উদ্ধারকারী।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? নিক্বাব,হাত ও পায়ের মোজাসহ কালো বোরকা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? প্রায় ১০ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি। তবে, প্রয়োজনে পর্দাসহকারে কথা বলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। টিনএজে ক্রিকেটের আপডেট রাখা হত। তবে, সব ঘরানার বই পড়া হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মুসলিম প্রত্যেকেই পরিচয়ের সাথে সাথে দায়িত্বশীল। অফলাইন দাওয়াহে উদ্দেশপূর্ণভাবে সক্রিয় আছি। এছাড়া, ইসলামী শিক্ষা ও রাজনীতির দৃঢ় সমর্থক।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ ক্যামব্রিজ কারিকুলামে স্কুল পর্যায়ে পাঠদান। (আর্লি ইয়ার্স এজুকেশনে অনেক আগ্রহ রয়েছে। এই ফিল্ডে রিসোর্সসমূহের মানসম্পন্ন ইসলামাইজেশনের জন্য মোটামুটি উপযুক্ত ও স্বাধীন কাজের জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ। ড. আফিয়া সিদ্দিকীর শিক্ষা পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত।)
মাসিক আয় শিক্ষকতা। মাসিক আয়- ৩৬,০০০টাকা। হালাল উপার্জন, আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ফরজ ইবাদাত। জীবনের উদ্দেশ্যসমূহ পূরণের জন্য পার্টনারের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ইত্যাদি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-37
উচ্চতা ৫'৮" বা এরকম কাছাকাছি হলে ভালো। নির্দিষ্ট নয়। প্রধান গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্তর্ভুক্ত নয়।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি চলমান (দেশের শীর্ষস্থানীয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হলে ভালো হয়)। দেশের বাইরে পড়াশুনা করে থাকলে ফ্রি মিক্সিং, ফ্রি ক্লাবিং ইত্যাদি থেকে মুক্ত।
জেলা জেলা নিয়ে বিশেষ পছন্দ নেই। তবে, বরিশাল ও নোয়াখালী অঞ্চলে পরিবারের অনাগ্রহ/ ভীতি রয়েছে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার (পাবলিক থেকে পড়াশুনা করেছেন), বিসিএস ক্যাডার (পুলিশ বাদে), বিশ্ববিদ্যালয় শিক্ষক (লবিং /সুপারিশের সাহায্যে চাকুরি পেলে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে) কিম্বা পিএইচডি চলমান
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/ উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
*সহীহ তিলাওয়াত ও অধ্যয়ন করেন। ফরজ ইবাদাতসমূহ নিয়মিত যথাযথভাবে করেন। শরী'আতের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা এবং আমল। দাড়ি,চুল, টাখনুর উপর পায়জামা পরিধান বিষয়ে দীর্ঘদিন ধরে সুন্নাতী চর্চায় অভ্যস্ত থাকবেন। *মেধাবী। পড়ুয়া। চিন্তাশীল। যার জীবনের নির্দিষ্ট অর্থপূর্ণ উদ্দেশ্য আছে। লক্ষ্য পূরণে স্থির-মজবুত। ** নিজে পর্দা করেন এবং পরিবারে স্ত্রীর পর্দার পরিবেশ নিশ্চিত করবেন। *আপোষহীন হবেন। জীবনের যেকোনো ক্ষেত্রে আল্লাহ না করুন যদি তাগুতের তাঁবেদারি করে পদ পদবী রক্ষা করার প্রয়োজন দেখা দেয় এমন পরিস্থিতিতে দ্বিধাহীনভাবে ঈমানকে প্রায়োরিটি দেয়ার মতো মানসিক দৃঢ়তা থাকতে হবে। *ইসলামী পরিবার, সমাজ প্রতিষ্ঠা নিয়ে সচেতন ও যোগ্য হবেন। ইসলামী ঐতিহ্য, সংস্কৃতি, মুসলিম ইতিহাস, রাষ্ট্রব্যবস্থা প্রভৃতি বিষয়ে ন্যূনতম গ্রহণযোগ্য পর্যায়ে জ্ঞান রাখেন। মূল পরিবারে কোনো প্রকার আওয়ামী ও বাম সম্পৃক্ততা থাকবেনা। তথাকথিত জাতীয়তাবাদকে প্রমোট করার মতো মানসিকতা থাকবে না। আদর্শিক পরিচয় থাকলে প্রশংসনীয়। **ভালো ইলম থাকলে ভালো হয়,না হলে ব্যক্তিগত দ্বীনি পড়াশুনা চলমান থাকা। আচার - আচরণে ভালো, বিনয়ী, নিরহংকার হবেন। জীবনে বিদ্যমান সব অবস্থা ও পরিচয়ে মানবীয় সীমাবদ্ধতার পাশাপাশি সাধ্যমত দায়িত্বশীল ও কোমলে-কঠোরে ভারসাম্যপূর্ণ হবেন। *অর্থ-সম্পত্তির পরিমাণ প্রধান নয়। আল্লাহর দেয়া রিজিকে শুকরান। কর্মঠ ও পারিবারিক দায়িত্ব পালনে স্বচ্ছ ও সচেতন হবেন। পেশায় ব্যাংকিং,বাংলাদেশ পুলিশ,বাংলাদেশের আইন বিভাগ বাদ দিয়ে প্রথম শ্রেণির হালাল যেকোনো অথবা পিএইচডি চলমান। পাত্রের পিতা-মাতার আয় হালাল ও জীবন যাপন পদ্ধতি সততার সাথে চালিত। (মূল পরিবারের কোনো সদস্য যেমন বাবা, মা, আপন ভাই-বোনদের কেউ কখনো অফিসে/মীরাসে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকলে বা এধরণের কাজে কাউকে সহযোগিতা করে থাকলে অথবা শুধুই সামাজিক সুবিধার জন্য চুপচাপ "আদআ'ফাল ঈমান" ভেবে সহ্য করে থাকলে তাদেরকে সম্পূর্ণ নিরুৎসাহিত করা হচ্ছে।) *পিতা সমাজে সৎ-মর্যাদাবান হিসেবে পরিচিত হলে ভালো হয়। *লেখালেখির হাত ও দাওয়াতী দক্ষতা উন্নত হলে ভালো হয়। **স্বীয় যোগ্যতা ও দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে উম্মাহর জন্য অবদান রাখার পরিকল্পনা থাকলে উৎসাহিত করা হচ্ছে। উল্লিখিত বিষয়সমূহ থেকে অন্তত মৌলিক দিকগুলো মিললে উৎসাহিত করা হচ্ছে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নাটোর সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1609

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাটোর সদর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4869

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাটোর সদর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7383

বয়স
39 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাটোর সদর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12109

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাটোর সদর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5186

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাটোর সদর, নাটোর, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6547

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাটোর সদর, নাটোর, রাজশাহী
নাটোর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন